বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬.
Home Blog Page 802

ঈদ যাত্রা ঠেকাতে না পারলে করোনা ছড়িয়ে পড়তে পারে

0
Shimulia-Droho-18-p-13-compressed
শিমুলিয়া ফেরি ঘাট।

দ্রোহ অনলাইন ডেস্ক

ঈদের ছুটিতে ঘর মুখো মানুষের বাড়ি ফেরা ঠেকাতে ব্যর্থ হলে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীসহ সারা দেশে ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে। ছুটি চলবে ৩১ মে পর্যন্ত। মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতর এরই মধ্যে অনুষ্ঠিত হবে অথচ বিশ্বজুড়ে করোনা প্রতিরোধের জন্য সারা দেশে অঘোষিত লকডাউন চলছে, বন্ধ রয়েছে গণপরিবহনও।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সরকারের পক্ষ থেকে এবারের ঈদ যাত্রায় সম্পূর্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঈদের আগে ৪ দিন, ঈদের দিনসহ পরের ৩ দিন সব ধরনের যান চলাচলে কঠোর থাকার ঘোষণা দিয়েছে সরকার। অথচ দৃশ্যপট ভিন্ন। ঘরমুখো মানুষ ঈদের আমেজ নিয়ে ছুটছে বাড়ির দিকে।

ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যান এবং মোটরসাইকেলকে যাত্রীরা বাহন হিসেবে বেছে নিয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষ গাদাগাদি করে নৌপথে পাড়ি জমাচ্ছে। অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যাসহ দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। এদিকে ভ্রুক্ষেপের বালাই নেই সাধারণ মানুষের।

সংগঠনটির সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী বলেন, বিশ্বজুড়ে মহামারির এই প্রতিকূল পরিবেশের মধ্যে এবার পালিত হবে ঈদুল ফিতর। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদ আমাদের জন্য ভিন্নরকম। সারা দেশে প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে ঈদে ঘরমুখো মানুষকে ঠেকাতে ব্যর্থ হলে সারা দেশে করোনার সংক্রমণ বিপুলভাবে ছড়িয়ে যেতে পারে বলেও তিনি মনে করেন।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

0
Daulotdia-Droho-18-p-12-compressed
দৌলতদিয়া ফেরি ঘাট।

দ্রোহ অনলাইন ডেস্ক

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঈদ সামনে রেখে নাড়ির টানে ঢাকাসহ দেশের বিভিন্ন শহড় থেকে মানুষ গ্রামে ফিরতে শুরু করেছে। যাত্রীর চাপে অবশেষে বাধ্য হয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার সকাল থেকে পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় শুরু হয়। ঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরি মানুষের ভীড়ে ছিল কানায় কানায় পূর্ণ। এই দিন দুপুর থেকে যাত্রী পারাপার ঠেকাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার দুপুর ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়। ভোর থেকে ঢাকাসহ এর পার্শ্ববর্তী জেলা থেকে আসা যাত্রীর প্রচন্ড চাপ থাকায় যাত্রী পারাপার ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ঢাকা থেকে আগত যাত্রীদের মানিকগঞ্জের পাটুরিয়াতে আটকে দেওয়া হয়েছে। কোনোভাবেই যাত্রীবাহী যানবাহন নদী পারাপার হতে না পারে, সেই মোতাবেক এ পাড়ে কাজ করে যাচ্ছি।

হঠাৎ করে ফেরি পারাপার বন্ধ করে দেওয়ার ফলে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের উভয় প্রান্তে অসংখ্য যাত্রী এবং শতশত পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন দুই পারে আটকে থাকা অসংখ্য যাত্রী।

বকেয়া বেতনের দাবিতে চিনিকল শ্রমিকদের মহাসড়ক অবরোধ

0
Jhenaidah-DRO-18-p-9-compressed
ঝিনাইদহে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ।

দ্রোহ অনলাইন ডেস্ক

বকেয়া বেতনের দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা ঢাকা-খুলনা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

সোমবার সকালে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের প্রধান ফটকে তারা বিক্ষোভ ও সমাবেশ করেন।

এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। তারা রাস্তায় শুয়ে দাবি আদায়ের বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে ৩০ মিনিট পর সড়ক অবরোধ তুলে নেন বিক্ষুদ্ধ শ্রমিকেরা।

বেতনভোগী সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ প্রমুখ বক্তব্য দেন।

তারা বলেন, এই করোনা পরিস্থিতির মধ্যেও চার মাস ধরে প্রায় সাড়ে ৮শ শ্রমিক-কর্মচারী বেতন পাচ্ছেন না। দ্রুত বেতন পরিশোধের দাবি জানায়।

দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

0
Dr-compressed
অধ্যাপক নাসিমা সুলতানা|

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে শেষ ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা সংক্রমিত রোগী শনাক্ত ও আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

এ সময়ে সর্বোচ্চ ১ হাজার ৬০২ জন সনাক্ত হয়েছেন। ২১ জন মারা গেছেন। দেশে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটাই।

এ পর্যন্ত দেশে ২৩ হাজার ৮৭০ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হলেন। আর মারা গেছেন ৩৪৯ জন।

সার্বিক করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান, একদিনে রেকর্ড সংখ্যক ১ হাজার ৬০২ জন সনাক্ত হয়েছেন। আর ২১ জন মারা গেছেন।

মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ৪ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, কুমিল্লা বিভাগে একজন ও রাজশাহী বিভাগে একজন রয়েছেন।

মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন রয়েছেন। একদিনে সুস্থ হয়েছেন ২১২ জন। এ নিয়ে সর্বমোট ৪ হাজার ৫৮৫ জন সুস্থ হয়েছেন।

অচেতন বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন ম্যাজিস্ট্রেট

0
CORONA--dro-18-p-6
প্রতিকী ছবি।

কুষ্টিয়া প্রতিনিধি

করোনার উপসর্গ নিয়ে দু’দিন ধরে রাস্তার ধারে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট এনডিসি এবিএম আরিফুল ইসলাম।

বৃদ্ধকে হাসপাতালে পাঠানোর পর রোববার রাতে তিনি তাঁর ফেসবুক পেজে অসুস্থ ওই বৃদ্ধকে নিয়ে ভিডিও চিত্রসহ আবেগঘন একটি স্ট্যাটার্স দিয়েছেন। যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দু’দিন ধরে রাস্তার ধারে পড়ে থাকা বৃদ্ধকে উদ্ধার করে ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের এই মানবিকতার বিষয়টি সবাই প্রশংসা করে নানা ইতিবাচক মন্তব্য করেছেন।

Screenshot_2-DRO-18-P6
সংগৃহিত স্ট্যাটাসের স্কিন শর্ট।

করোনা ভীতি ও মানবিকতা!!! শিরোনামে নিজের ফেসবুক পেজে পোষ্ট দেয়া ওই স্ট্যাটার্সে তিনি লিখেছেন- কুষ্টিয়া জেলা শহরের পুলিশ লাইন্স এলাকার এম আর এস তেল পাম্প সংলগ্ন রাস্তার পাশে একটি লোক জীর্ণশীর্ণ অবস্থায় দুইদিন ধরে পড়ে আছে। ব্যক্তিটি এতটাই অসুস্থ যে তার নাম-পরিচয় পর্যন্ত বলার সক্ষমতা হারিয়ে ফেলেছে। কেউ তার পাশে যাচ্ছে না। ব্যক্তিটি নির্বিকার মানুষের দিকে নিষ্পলক তাকিয়ে অসহায় অবস্থায় পড়ে আছে। পৃথিবী নামক এই মহারাজ্যে যেখানে মানুষই সব সেখানে করোনা নামক এক ভীতি মানুষের সব মানবিক গুণগুলোকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে। যেনো মানবিকতার কোনো আহ্বানই কারো কর্ণকুহরে প্রবেশ করছে না। এমনকি নিদারুণ মৃত্যু চিৎকারও মানুষ নির্লজ্জ স্বার্থপরের মত শুনে না শোনার ভান করে এড়িয়ে যাচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতেই যেটুকু বুঝতে পারলাম মূলত করোনা ভীতি থেকেই কেউ ব্যক্তিটির কাছে যেতে সাহস করছে না। লোকটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে তার চিকিৎসার জন্য সর্ব প্রথম কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও ডাঃ তাপস কুমার সরকার মহোদয়ের সাথে ফোনে কথা বলি। আরএমও মহোদয় হাসপাতালে পাঠাতে বলেন। লোকটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তার চিকিৎসার সকল খোঁজ-খবর রাখছি। চিকিৎসা চলমান রয়েছে। লোকটি জ্ঞান ফিরে পাওয়া মাত্রই তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হবে। সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে মুঠোফোনে জানতে চাওয়া হলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার জানান, প্রায় ৫৫-৬০ বছর বয়স্ক ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তার সংজ্ঞা ফিরেছে। না খাওয়া-দাওয়ার কারণে শরীর খুবই দুর্বল। সংজ্ঞা ফিরলেও তেমন একটা কথা বলতে পারছেন না। দু’একটা যাও বলছেন তাও অসংলগ্ন। শরীরে জ¦র, কাশি রয়েছে। অজ্ঞাত ওই বৃদ্ধের নাম পরিচয় এখনো জানা যায়নি। তার খোঁজে হাসপাতালে কেউ আসেনি।

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবা ছেলের

0
ELITCITY-dro-18-p-4
প্রতিকী ছবি।

কোটালীপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে ছেলেও মারা গেছে।

সোমবার সকালে উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আশিষ বৈদ্য (৪৫) ও তার ছেলে তন্ময় বৈদ্য (২০)।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান জানান, সকালে আশিষ বৈদ্য তার পুকুরে মাছ ধরতে গেলে বিদ্যুতায়িত হন। এ সময় তাকে বাঁচাতে স্ত্রী ডলি বৈদ্য ও পুত্র তন্ময় এগিয়ে গেলে তিনজনই বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হন।

এলাকাবাসী তড়িতাহত পরিবারের তিন সদস্যকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিষ বৈদ্য ও তার ছেলে তন্ময় বৈদ্যকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় আহত অবস্থায় ডলি বৈদ্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, আশিষ বৈদ্যের পুকুর একই গ্রামের রমেশ বৈরাগী ভাড়া নিয়ে মুরগির ফার্ম করেছেন। ধারনা করা হচ্ছে, মুরগির ফার্মের বিদ্যুতের সংযোগ থেকে পুকুরের পানি বিদ্যুৎতায়িত হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যশোরে ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

0
Jessore-compressed
প্রতিকী ছবি।

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় নিখোঁজের চারদিন পর রবিবার রাতে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানাগেছে, উপজেলার সীমান্তবর্তী অগ্রভূলোট গ্রামের আব্দুর রহিমের ছেলে জাহান আলী (২৮) চারদিন আগে রহস্যজনক ভাবে নিখোজ হয়। অবশেষে রবিবার রাতে নিজ বাড়ি থেকে যুবকবের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার জানান, জাহান আলী চারদিন ধরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে ছিলেন। খবর পেয়ে রবিবার রাতে ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তবে এটা পরিকল্পিত হত্যা না অন্য কিছু তদন্ত শেষে জানা যাবে বলে জানান তিনি।

ঘুর্ণিঝড় আম্পান খুলনা-চট্ট্রগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে উপকূল পেরোতে পারে

0
Ampan-dro-18-p-3
ঘূর্ণি ঝড় আম্পান। প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে বঙ্গোপসাগরের সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ মঙ্গলবার শেষ রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বাংলাদেশের উপকূল পেরোতে পারে।

সোমবার সকালে আবহাওয়াবিদ ডঃ মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এ আভাস দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ উত্তর দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ঝড়টি সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে মঙ্গলবার শেষ রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঈদে গ্রামের বাড়ি যেতে দেয়া হবে না – আইজিপি

0
KHOKSA PIC 17 P 15-compressed
আইজিপি ডঃ বেনজীর আহমেদ

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত বর্ধিত ছুটিতে অনেকেই গ্রামের বাড়ি ঈদ উদযাপনের জন্য রওনা হচ্ছেন। এটি কোনোভাবেই হতে দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডঃ বেনজীর আহমেদ।

রবিবার মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি আরো বলেন, করোনা প্রার্দুরভাব ঠেকাতে প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) জনগণের সার্বিক কল্যাণের জন্য যে সব নির্দেশনা দিয়েছেন তা সবাইকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। সরকার ঘোষিত বর্ধিত ছুটিতে ঈদ উদযাপনের জন্য অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। এটি কোনোভাবেই হতে দেয়া যাবে না। সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট সব পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত যেন কোনোভাবেই ঢাকার বাইরে থেকে ঢাকায় এবং ঢাকা থেকে ঢাকার বাইরে কেউ যেনো যেতে না পারেন। একইভাবে প্রতিটি জেলা ও মহানগরীও জনস্বার্থে কঠোরভাবে এ বিষয়টি বাস্তবায়ন করবে।

শপিংমল ও মার্কেটসমূহ যেন যথাযথ নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হয় সেটি নিশ্চিত করতে বলেন তিনি। সকল ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে তিনি সংশিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এ অনলাইন সভায়।

শৈলকুপায় ভাতিজার হামলায় চাচা খুন

0
pitano-dro-17p-14-compressed
প্রতিকী ছবি।

শৈলকুপা প্রতিনিধি

শৈলকুপার গ্রামে লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বাকবিতন্ডার জেরে ভাতিজার হামলায় চাচা খুন হয়েছে।

জানা গেছে, রোববার সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের হড়রা গ্রামের নজির জোয়ার্দ্দারের সাথে তার ভাই সুন্নত জোয়ার্দ্দারের বাকবিতন্ডা হয়। এ সময় সুন্নত জোয়ার্দ্দারের ছেলে রজন জোয়ার্দ্দার চাচার উপর হামলা চালায়। এতে নজির জোয়ার্দ্দার (৫৫) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তিনি মারা যান। নিহত ব্যক্তি মৃত তাছের জোয়ার্দ্দারের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, রোববার সকালে লিচু পাড়াকে কেন্দ্র করে হড়রা গ্রামের নজির জোয়ার্দ্দারের সঙ্গে তার ভাই সুন্নত জোয়ার্দ্দারের বাকবিতন্ডা হয়। এ ঘটনার সূত্র ধরে হামলায় নজির জোয়াদ্দার আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ

দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩৬ জন সাধারণ দলিল লেখক এ...

অস্ত্র ঠেকিয়ে এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত¡াধিকারীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার...

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিল, সকালে গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে...

বাঁশের শিল্পকর্ম

বাঁশ দিয়ে তৈরী কুলা, চালুন, টুরিসহ ঘর গৃহস্থলির কাজে ব্যবহারের বাহারী পন্যের পসরা সাজিয়ে বেড়িয়েছে ফেরিওয়ালা নিতাই দাস। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থেকে...

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে...