৫ মাসের বাচ্চাকে গলা কেটে হত্যা

0
261

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানী আদাবরের এক শিশুর গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে উত্তর আদাবর ৩৮/১০ নম্বর বাসায় পাঁচ মাস বয়সী এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান আদাবর থানার ওসি শহিদুজ্জামান।

তিনি বলেন, ৫ মাসের বাচ্চাকে এভাবে কেউ হত্যা করতে পারে? শিশুটির নাম সাদিয়া। বাবা শাহজাহান, মিস্ত্রির কাজ করেন। মা মুর্শিদা বেগম, গৃহিনী। টিনশেড বস্তিতে তাদের বসবাস। ঘণবসতি হওয়ার কারনে পালা করে রান্না করতে হয়। সেদিন রান্না করতে গিয়েছিলেন মা মুর্শিদা বেগমও। এর ফাঁকেই দুপুর ১২টার দিকে কে বা কারা শিশুটিকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে।’

একটা নিষ্পাপ ৪/৫ মাসের বাচ্চাকে মানুষ এভাবে হত্যা করতে পারে, ভাবা যায় না। তবে যেই খুন করুক না কেন, খুঁজে বের করা হবে। আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে কিছু ক্লু পেয়েছি। খুব দ্রুতই খুনিকে গ্রেফতার করতে পারব।

Share this news as a Photo Card