সোমবার, মে ৪, ২০২৬.
Home Blog Page 13

মসজিদের ইমাম-খতিবরা পেলেন ঈদ উপহার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকার ৩৪ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যুবদলের নেতার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়।

এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদের ইমাম ষাটোর্ধ মো.আইয়ুব আলী । ১৯৯৪ সাল থেকে সেখানে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন মসজিদে অন্তত ৪৫ বছর ধরে ইমামতি পেশায় কিন্তু এবছরই প্রথমবার ঈদ উপহার পেলেন। তিনি খুশি। তিনি বলেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও সমাজে চরমভাবে অবহেলিত ইমাম, খতিব, মুয়াজ্জিনরা।

সত্তোর্ধ মো. আবু দাউদ কুমারখালী থানা জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত রয়েছে। প্রায় ৪০ বছর ধরে বিভিন্ন মসজিদে ইমামতি করছেন। তিনি বলেন, নগদ টাকা, বস্ত্র, খাবারসহ ১১ ধরনের ঈদ সামগ্রী পেয়ে সকলেই খুশি। ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেমদের কল্যাণে সকলেও এগিয়ে আসা উচিৎ।

শুধু আইয়ুব বা দাউদ নয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার অন্তত ৩৪টি মসজিদের ৮৭ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের প্রত্যেককে ঈদ উপহার হিসেবে নগদ এক হাজার করে টাকা, একটি লুঙ্গী, এক কেজি করে সেমাই, চিনি, লবণ, ডাল, সাবান, দুধসহ ১১ পদের খাবার প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতিজাদুঘরের মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও নাট্যকর লিটন আব্বাস।

যুবদল নেতা আতিকুর রহমান সবুজ বলেন, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমরা সমাজের সম্মানিত ব্যক্তি। কিন্তু তাদেরকে যথাযতভাবে মূল্যায়ন করা হয়নি। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের সম্মানিত করার লক্ষ্যে এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে আরও বড় ধরনের আয়োজনের আশ্বাস দেন তিনি।

নিহত কৃষকদল নেতার লাশ নিয়ে বিক্ষোভ

0

ঝিনাইদহ প্রতিনিধি

‎ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে বিএনপি।

শনিবার দুপুরে ঝিনাইদহ মর্গ থেকে ময়নাতদন্তের পর লাশ নিয়ে ঝিনাইদহ শহরে বিক্ষোভ প্রদর্শন করে দলের হাজারো নেতাকর্মী। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে হামদহ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস, সাজেদুর রহমান পাপপু, মুন্সি কামাল আজাদ পাননু, আলমগীর হোসেন, শাহজাহান আলী, আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু, মীর ফজলে ইলাহী শিমুল ও নিহত’র ছেলে ছাত্রদল নেতা শিপন মুন্সি বক্তব্য রাখেন।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ তার বক্তৃতায় বলেন, জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা কৃষকদল নেতা তরু মুন্সীকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহন হন। আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে। বিএনপি এই ন্যাক্কারজনক হত্যার বিচার চাই।

পুলিশ জানায়, লাশ নিয়ে মিছিল ও সমাবেশ শেষে তরু মুন্সির লাশ তার গ্রামের বাড়ি সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে পৌছায়। সেখানে দুপুর আড়াইটায় জানাজা শেষে মাধবপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

জানাজা অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, বিএনপি সভাপতি এ্যাড এম এ মজিদসহ নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

এদিকে তরু মুন্সী স্টোকজনিত কারণে মারা গেছেন বলে দাবী করেছে জামায়াত। শনিবার দুপুরে ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা আমীর ড. মো. হাবিবুর রহমান এই দাবী করেন।

তিনি বলেন, মাধবপুর গ্রামে মহিলা জামায়াতের ইফতার মাহফিল ছিলো। সেখানে বিএনপির লোকজন গিয়ে নারীদের মারধর ও শ্লীলতাহানী করে। যে কারণে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে দুইপক্ষের বেশ কয়েকজন আহত হয়। কৃষকদল নেতা তরু মুন্সী শারিরীক ভাবে অসুস্থ ছিলেন। মারামারির কারণে তিনি আতংকগ্রস্থ হয়ে স্টোক করেন। এই মৃত্যু নিয়ে অপরাজনীতি করা হচ্ছে বলে তিনি দাবী করেন।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার ইফতার ও তালিম নিয়ে বিরোধের জের ধরে বিএনপি জামায়াতের সংঘর্ষ হয়। এতে তরু মুন্সি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। নিহত তরু ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ঘাটে বাঁধা ডিঙ্গি নৌকা

0

নদীতে পানি নেই। ডিঙ্গি নৌকায় যাত্রী পাড়াপার বন্ধ হয়ে গেছে। সপ্তাহ খানেক আগেও প্রতিটি ঘাটের মাঝিরা কর্মব্যস্ত ছিলেন। গড়াই নদী পানিশুন্য হয়ে পরায় খোকসা, হিজলাবট, চাঁদট ঘাটের শতাধিক ডিঙ্গি নৌকার মাঝি ঈদুল ফিতরের আগে বেকার হয়ে পরেছেন। ডিঙ্গি নৌকা গুলো ঘাটে বেঁধে রেখেছেন। কুষ্টিয়ার খোকসা-ওসমানপুর ঘাট থেকে ছবিটি তোলা।

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন তিনি।

এদিকে, হেগসেথের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ইরানে কঠোর হামলা চালানো হবে বলে জানান। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই হুমকি দেন।

হেগসেথ বলেন, আবারও ইরান ও তেহরানের আকাশে আমেরিকার চালানো সর্বোচ্চ হামলার দিন হবে এটি। আমরা তাদের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের ১৫ হাজার লক্ষ্যবস্তুুতে হামলা চালিয়েছে। তিনি এটাকে অনেক বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।

সূত্র: আল-জাজিরা

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

0

ঝিনাইদহ প্রতিনিধি

‎ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হন।

বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে এই সংঘর্ষটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মির্জাপুর ইউনিয়নের অসহায় দরিদ্র জনগণের জন্য ভিজিএফের চাল বিতরণের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ থেকে কার্ড ইস্যু করা হয়।

বৃহস্পতিবার সকালে ওয়ার্ড বিএনপি নেতা সায়েম আলীর কাছে যুবদল নেতা শামীম হোসেন লস্কর কিছু ভিজিএফ কার্ডের দাবি করেন। এ নিয়ে দুই নেতার মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে সন্ধ্যায় স্থানীয় গ্রাম্য মাতব্বররা বিষয়টি শালিস করার জন্য বসেন। কিন্তু তার পরই সায়েম আলী এবং শামীম হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষের ৫০ জন আহত হন।

ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এ বিষয়ে বলেন ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।’ তিনি আরো বলছেন, ‘এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

দুই দফা সোনার দাম কমল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

টানা দুই দিন সোনার দাম কমল। তবে রুপার দামে প্রভাব পরেনি। শুক্রবার সকালে কমেছে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। গত বৃহস্পতিবার দাম কমেছিল ৩ হাজার ৩২৪ টাকা। তার মানে দুই দিনে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি শুক্রবার সকালে সোনার দাম সমন্বয় করে সংবাদ বিজ্ঞপ্তি দেয়। এতে বলা হয়, তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। এ জন্য সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী শুক্রবার ২২ ক্যারেটে এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটে ভরিতে ২ লাখ ৫২ হাজার ৯৪৮ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।

বৃহস্পতিবার রাত পর্যন্ত সোনার দাম ছিল ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বিক্রি হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকায়।

তার মানে শুক্রবার ২২ ক্যারেটে ২ হাজার ১৫৮ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৮০৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে দাম কমেছে ১ হাজার ৪৫৮ টাকা।

সোনার দাম কমলেও রুপার দাম একই রয়েছে। গতকাল ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ছিল ৬ হাজার ৩৫৭ টাকা। আজও একই দামে রুপা কিনতে হবে। তবে গতকাল বৃহস্পতিবার রুপার দাম ভরিতে ৩৫০ টাকা কমেছিল।

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানো-কমানো হয়। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আগে সোনার দাম বাড়ছিল। তবে যুদ্ধ শুরু হওয়ার পর তাতে ছেদ পড়েছে। তবে বাজারের উত্থান-পতন এখনো অব্যাহত আছে।

সরিষার বাম্পার ফলন

0

তেল জাতীয় ফসল সরিষার বাম্পার ফলন হয়েছে। ফলের ভেতরে প্রতিটি দানা সমান। প্রতিকেজি সরিষায় সাড়ে ৪শ গ্রাম তেল হয়। ১০ শতক জমিতে সরিষা আবাদ করে কৃষক সুজিত মন্ডলের সাতজনের সংসারে সারাবছর তেল কিনতে হয় না। তাই তিনিও উচ্চ ফলনশীল হাইব্রিডের বীজের দিকে ঝুকে পরেছেন। শুক্রবার দুপুরে কুষ্টিয়ার খোকসার জাগোলবা সোনাপতির গ্রাম থেকে সরিষা মারায়ের ছবিটি তোলা। এ উপজেলায় কৃষি বিভাগ জানায় এখানে ৫৮০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ হয়েছে।

ছাত্রদলে নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ, গুলিবিদ্ধ ৩

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা উপজেলার দক্ষিণ রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অন্যরা হলেন কাচারীপাড়া এলাকার যুবদল সদস্য ফরিদ হোসেনের ছেলে জীবন হোসেন এবং একই এলাকার গোলাম কিবরিয়ার ছেলে ও ছাত্রদলের সদস্য কাইছার আহমেদ।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চঞ্চলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

আহত চঞ্চল জানান, বুধবার সন্ধ্যায় ইফতার শেষে বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে জাসদ নেতা ছাদু, ওসামা, মাটি ও নিতুলসহ কয়েকজন তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ করেন তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, বুধবার রাত ১০ টার দিকে চঞ্চল (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ভর্তি হন। তার মাথার পেছনে গুলি চামড়া ভেদ করে বেরিয়ে গেছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দক্ষিণ রেলগেট এলাকায় মোটরসাইকেল সাইড দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিবর্ষণের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খোকসায় দুই মাথা ওয়ালা গরুর বাছুর

0

স্টাফ রিপোর্টার

দুই মাথা বিশিষ্ট বিশ্ময়কর মৃত বছুর প্রসব করেছে এক প্রান্তিক কৃষকের গাভী।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের কৃষক লিটন মন্ডলে একটি গাভী দুই মাথা বিশিষ্ট বিশ্ময়কর মৃত বাছুর (বাচ্চা) প্রসব করে। চিকিৎসকদের ধারণা বাছুর টি জন্মের কয়েক ঘন্টা আগে মারা গেছে। গরুর দুই মাথা ওয়ালা বাছুর প্রসবের ঘটনা ছড়িয়ে পড়লে আশে পাশের গ্রামের নারী পুরুষ ও শিশুরা মৃত বছারটি দেখতে ভীড় করে। সন্ধ্যার পর সদ্য জন্মনেওয়া বিশ্ময়কর মৃত বছুরটিরকে কৃষকে বাড়ির আঙ্গিনায় মাটি চাপা দেওয়া হয়। কৃষক লিটন মন্ডল ৯ নম্বর ওয়ার্ডের বসোয়া গ্রামের নিয়ামত আলী মন্ডলের ছেলে।

প্রান্তিক কৃষক লিটন মন্ডল জানান, নিজের চাষ কাজের সাথে সখ করে একটি গাভী গরু লালন করছিলেন। ভালো জাতের বছুর পাওয়ার আশায় উপজেলা প্রাণি সম্পদ অফিস থেকে প্রজনন করাণ। স্বাভাবিক গর্ভ অস্থার গাভীর থেকে অনেক বড় পেট ছিলো। প্রজননের সাতমাস পর গাভীটি অসুস্থ হতে থাকে। শেষ একমাস ধরে গাভীটি খুবই অসুস্থ্য ছিলো। সরকারী পশু হাসপাতালের ডাক্তার জাকির হোসেন নামের একজন চিকিৎসা দিচ্ছিলেন। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকালে তা গাভীটি দুই মাথা ওয়ালা মৃত বাছুর প্রসব করে।

ভুক্তভোগী প্রান্তি কৃষক আরও বলেন, প্রসব করা মৃত বছুরটির দুইাটি মাথা, চারটি চোখ, দুটি মুখসহ সবই ছিলো। বিশ্ময়কর মৃত বাছুর জন্ম হওয়ায় তার প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা প্রাণি সম্পদ অফিসের ডাক্তার জাকির হোসেনের সাথে কথা বলার চেষ্টা করা হয়। তাকে পাওয়া যায়নি।

উপজেলা প্রাণি সম্পদ অফিসের একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে দুই মাথা ওয়ালা বিশ্ময়কর বাছুর জন্মের ঘটনা নিশ্চিত করেছেন। তারা জানান বাছুরটি জন্মের কয়েক ঘন্টা আগে মারা যেয়ে থাকতে পারে।

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা-কেশবপুর এলাকায় অবৈধ ড্রাম চিমনি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে দুইটি অবৈধ ইটভাটার স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রায় চার লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এ সময় একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে যদুবয়রা-কেশবপুর এলাকার বিএবি ব্রিকস নামের অবৈধ ইটভাটার মালিক মো. আমজাদ হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে স্কেভেটর দিয়ে ভাটা ভেঙে ফেলা হয় এবং প্রায় এক লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।

একই এলাকার সাগর ব্রিকস নামের আরেকটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রায় তিন লাখ কাঁচা ইট নষ্ট করা হয়।

অভিযানে প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল হক। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাসারসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় কুষ্টিয়া জেলা পুলিশ এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

ঘোষণা

সন্মানিত পাঠাক সাভারের সমস্যার কারনে ২ মে বিকাল থেকে ৪ মে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সাপ্তাহিক দ্রোহ পত্রিকার অনলাইন ভার্সন ভিজিটে সমস্যা হয়। এ...

দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩৬ জন সাধারণ দলিল লেখক এ...

অস্ত্র ঠেকিয়ে এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত¡াধিকারীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার...

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিল, সকালে গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে...

বাঁশের শিল্পকর্ম

বাঁশ দিয়ে তৈরী কুলা, চালুন, টুরিসহ ঘর গৃহস্থলির কাজে ব্যবহারের বাহারী পন্যের পসরা সাজিয়ে বেড়িয়েছে ফেরিওয়ালা নিতাই দাস। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থেকে...