বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬.
Home Blog Page 2

কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে সাগর (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাঁস এলাকার কোল্ড স্টোরের পাশে এ ঘটনা ঘটে। নিহত সাগর চৌড়হাঁস ফুড গোডাউন এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাগরের খালাতো ভাই তৌফিক ইসলাম জানান, ঘটনার কিছুক্ষণ আগে সকাল প্রায় ১১টার দিকে পশ্চিম চিনিকল রোড এলাকার প্রবাল, ভিকি, বিজয় আমাকে মারধর করে। মারধরের সময় তারা আমাকে হুমকি দিয়ে বলে, ‘তোর ভাইকে ডেকে নিয়ে আয়।’ এরপর আমি আমার ভাই সাগরকে খুঁজতে বের হই। এর কিছুক্ষণ পরেই ফোন আসে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

হত্যার সঠিক কারণ জানা না গেলেও স্থানীয়রা বলছেন মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা কোল্ড স্টোরের পাশে সাগরকে পড়ে থাকতে দেখেন। তখন তারা মোটরসাইকেলে করে দ্রæত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকান্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো.কবির হোসেন মাতুব্বার।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় সাগর নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

হত্যার বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বার আরও বলেন, এখনো বিস্তারিত জানা যায়নি, আমরা ঘটনাস্থলে আছি বিস্তারিত জানার চেষ্টা করছি।

গড়াই নদীতে নিখোঁজ শিশুদের মৃতদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার

গড়াই নদীতে গোসলে নেমে সাঁতার দিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সাভিসের ডুবুরি ও স্থানীয়রা। নিখোজের ১৮ ঘন্টা পর রবিবার সকালে ফায়ার সাভিসের ডুবুরিদল তাইবা (৭) এবং ২৬ ঘন্টা পর অপর শিশু সুরাইয়া ওরফে সামিয়া (৮) এর মৃতদেহ জেলেদের জালে উঠে এলো।

ফায়ার সাভিস সূত্রে জানায়, খুলনা থেকে আসা তাদের ডুবুরিদল রবিবার সকালে গড়াই নদীর খোকসা-ওসমানপুর খেয়া ঘাটের ভাটিতে নিখোঁজ শিশুদের সন্ধানে অভিযান শুরু করে। সকাল ৯টার দিকে নদীর ২০ মিটার গভীর থেকে তাইবা’র মৃতদেহ উদ্ধার করে। দুপুরে ডুবুরি দল বিশ্রামে যায়। এ সময় নদীতে বেড়জাল দিয়ে তল্লাশি শুরু করে নিখোঁজ শিশুর স্বজনরা। এক পর্যায়ে ৩.৫৫ মিনিটের দিকে দুর্ঘটনা স্থল থেকে প্রায় ৫০০ মিটার ভাটিতে জেলেদের জালে সুরাইয়া ওরফে সামিয়া’র মৃতদেহ উঠে আসে। উদ্ধার করা মৃতদেহ নিখোঁজ শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ নদীতে সুরাইয়া ওরফে সামিয়ার মৃতদেহ পাওয়ার মধ্যদিয়ে শোকাহত পরিবারের দুটির মধ্যে মৃতদেহ পাওয়ার বিষয়ে উৎকন্ঠার অবসান হয়েছে। প্রথম শিশু তাইবার মৃতদেহ পাওয়ার পর থেকে ওসমানপুর রায়পুর কবর স্থানে পাশাপাশি কবরে শিশুদের দাফনের প্রস্তুতি চলছে। সকালে তাইবা’র মৃতদেহ হস্তান্তরের পর তাকে কাফন পড়িয়ে স্বজন ও প্রতিবেশীরা প্রতিক্ষা করছিলেন দ্বিতীয় মৃতদেহটি পাবার জন্য। শিশুদের মৃতদেহের প্রতিক্ষার অবসান হয়েছে। রবিবার সন্ধ্যার পর দুই শিশুর দাফস নম্পন্ন হওয়ার কথা বলে নিহতদর পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

শনিবার দুপুর আড়াইটার দিকে গড়াই নদীর খোকসা-ওসমানপুর খেয়া ঘাটে গোসেলে নামে একই বয়সের চার কন্যা শিশু। তারা সাতার দিয়ে নদীর মাঝে জেগে ওঠা নতুন চরে যার চেষ্টা করে। কিন্তু ¯্রােত তাদের (শিশুদেরে ) ভাসিয়ে গভীর নদীতে নিয়ে যায়। খেয়া ঘাটের ডিঙ্গি নৌকার মাঝিরা দুই কন্যা শিশুকে জীবিত উদ্ধার করে। কিন্তু ফারুকের মেয়ে তাইবা (৭) ও সোহেলের মেয়ে সুরাইয়া ওরফে সামিয়া (৮) নদীর পানিতে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ শিশুদের সবাই বাড়ি উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে।

ঘটনার দিন খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনা স্থল গড়াই নদীতে মাছ ধরার জাল নামিয়ে তল্লাসী শুরু করেছে। স্থানীয়দের সহযোগীতায় ওই দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালায়। রাতেই খুলনা থেকে ডুবুরিদল আসে। পরদিন রবিবার সকালে নিখোঁজ শিশুদের উদ্ধারে অভিযান শুরু করে।

সুরাইয়া ওরফে সামিয়ার মামা ফরিদ আহম্মেদ বলেন, ফায়ার ব্রিগেডের কর্মী ও স্থানীদের চেষ্টায় শিশুদের মুতদেহে পেয়ে তারা শুকরিয়া আদায় করেছেন। প্রশাসনিক কাজ শেষ হলে শিশুদের একই কবর স্থানে পাশাপাশি কবরে দাফন করা হবে।

নদীর পানিতে নিখোঁজ মেয়ের মৃতদেহ না পেয়ে সুরাইয়া ওরফে সামিয়া মা শেফালি খাতুন বাববার মুর্সা যাচ্ছিলেন। অবশেষে বিকালে মেয়ের মৃতদেহ পাওয়ার খবর শুনে বিছানা ছেড়ে উঠে বেেসছেন। বিলাপে সে তার মেয়েকে একবার দেখার কথা বলছেন।

কাফন পড়ানো তাইবার মা মর্জিনা মেয়ের খাটিয়া ছেড়ে উঠতে না রাজ। শেষ সময়টুকু মজিনা তার ছোট মেয়ের পাশে কাটানোর মিনতি করছেন স্বজনদের কাছে।

খোকসা ফায়ার সার্ভিসের দায়িত্ব প্রাপ্ত ষ্টেশন অফিসার আলতাফ হোসেন জানান, সকালে নদীর প্রায় ২০ মিটার গভীর থেকে প্রথম শিশুটি উদ্ধার করা হয়। দ্বিতীয় শিশুটির মৃতদেহ ঘটনা স্থল থেকে প্রায় ৫০০ মিটার দূর থেকে উদ্ধার করা হয়। পুলিশের মাধ্যমে শিশুদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

খোকসা থানার ওসি ( তদন্ত) মোশারফ হোসেন বলেন, স্থানীয়দের সহযোগীতায় শিশুদের মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। থানা পুলিশের মাধ্যমে সকালে একটি মৃহদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ বিকালে উদ্ধার করা শিশুটি হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।

গড়াই নদীতে সাঁতার দিয়ে নিখোঁজ দুই শিশুর সন্ধান মেলেনি

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গড়াই নদীতে গোলে নেমে নিখোঁজ ৪ শিশুর দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর দুই শিশুর সন্ধানে ফায়ার ব্রিগেড ও স্থানীয় জেলেরা নদীতে তল্লাসী অব্যহত রেখেছে। তবে খুলনা থেকে ডুবুরি দল আসার পর মূল অভিযান শুরু হবে।

শনিবার দুপুর আড়াইটার দিকে গড়াই নদীর খোকসা-ওসমানপুর খেয়া ঘাটে গোসেলে নামে চার কন্যা শিশু। তারা সাতার দিয়ে নদীর মাঝে জেগে ওঠা চরে যার চেষ্টা করে। কিন্তু ¯্রােত তাদের (শিশুদেরে ) ভাসিয়ে গভীর নদীতে নিয়ে যায়। খেয়া ঘাটের ডিঙ্গি নৌকার মাঝিরা দুই কন্যা শিশুকে জীবিত উদ্ধার করে। কিন্তু ফারুকের মেয়ে তাইবা (৭) ও সোহেলের মেয়ে সুরাইয়া (৮) নদীর পানিতে নিখোঁজ হয়ে যায়। ডিঙ্গি নৌকার মাঝিরা জীবিত উদ্ধার করেছে সোহেল (২) এর মেয়ে সামিয়া (৬) ও তুহিনের মেয়ে সুমায়য়া (১০)। নিখোঁজ ও উদ্ধার শিশুরা সবাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামী বাসিন্দার ও আত্মিয়দের সন্তান।

শিশুদের নিখোঁজের খবর শুনে খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনা স্থলে পৌচ্ছে নদীতে মাছ ধরার জাল নামিয়ে তল্লাসী শুরু করেছে। স্থানীয়দের সহযোগীতায় সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চারায়। রাতেই খুলনা থেকে ডুবুরিদল আসলে সকালে অভিযান আবার শুরু করা হবে।

ডিঙ্গি নৌকার মাঝিদের উদ্ধার করা সামিয়া জানায়, তারা চারজন একসাথে নদীতে গোসলে নামে। তারা সাতার দিয়ে নদীর মাঝে জেগে ওঠা চরে যাচ্ছিলো। এসময় ¯্রােত তাদের ভাসিয়ে নিয়ে যায়। তারা সবাই ডাঙ্গায় ওঠের চেষ্টা করছিলো। কিন্তু অন্যরা ভেসে গেছে।

তুহিনের মেয়ে সামিয়া জানায় সাতার দিয়ে নদী মাঝের চলে যাওয়ার সময় সেও ডুবে গিয়েছিলো। নৌকা মাঝি তাকে বাঁচিয়েছে।

জীবিত দুই শিশুকে উদ্ধার করা ডিঙ্গি নৌকার মাঝি আব্দুর রশিদ জানায়, বেলা আড়াইটার দিকে নদীর ওসমানপুর ঘাটে শিশুদের সাতার কাটতে দেখে উপজেলা সদরের পাড়িদেন। যাত্রী নামিয়ে তিন শিশুকে ভেসে যেতে দেখেন। তিনি দ্রæত নৌকা নিয়ে গিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। অপর এক শিশুকে পানিতে ডুবে যেতে দেখেছেন।

নিখোঁজ তাইবার খালাতো বোন আয়শা জানায়, চার শিশু একসাথে নদীতে গোসেলে আসে। তারা সবাই একসাথে নদীতে ভেসে যায়। নৌকার মাঝিরা দুই শিশুকে উদ্ধার করলেও তার খালাতো বোন তাইফা সহ দুই জনের সন্ধান মেলেনি। তারা জীবিত অথবা মৃত স্বজনের জন্য অপেক্ষা করছেন।

সন্ধ্যায় প্রতিবেশীরা নিখোজ তাইবার মা মজিনাকে নদীর ঘাট থেকে ধরে বাড়ি নিয়ে যাচ্ছিলো প্রতিবেশীরা। তিনি এখন শুধু মেয়ের মৃতদেহ পেতে চান। নদীতে অভিযানে জালে উঠেআসা পায়জামাটি তার মেয়ে বলেও দাবি করেন।

খোকসা ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স খোকসা ইউনিটের লিডার রওশন আলী জানান, উদ্ধার হওয়া জীবিত শিশুদের বক্তব্য মতে দুই শিশু নিখোজ রয়েছে। ইতোমধ্যে নিখোঁজ এক মেয়ে শিশুর পাজামা উঠে এসেছে। খলনা থেকে ডুবুড়ি দল রওনা হয়েছে। রাত ৮টা পর্যন্ত তারা এসে পৌচ্চাবে। আলোর ব্যবস্থা করা গেলে নিখোজ শিশুদের উদ্ধারে অভিযান করা হতে পারে।

কুমারখালীতে ২২০ বিঘা জমিতে পেঁয়াজ বীজ চাষ হয়েছে

0

বিশেষ প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঠজুড়ে এখন পেঁয়াজের বীজ ক্ষেতের সাদা ফুলের গুচ্ছ ধীরে ধীরে পরিণত হচ্ছে গোলাকার বীজে। স্থানীয় কৃষকদের ভাষায়, এই বীজই তাদের কাছে “কালো সোনা”। ভালো ফলন ও লাভের আশায় দিনরাত পরিশ্রম করছেন কৃষকেরা।

চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২২০ বিঘা জমিতে পেঁয়াজের বীজ চাষ হচ্ছে। কৃষি বিভাগ ও কৃষকদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর প্রায় ১৫ থেকে ১৬ কোটি টাকার বাণিজ্য হতে পারে।

উপজেলার জগন্নাথপুর, চাপড়া, যদুবয়রা, শিলাইদহসহ বিভিন্ন এলাকায় এখন ব্যাপকভাবে পেঁয়াজ বীজের চাষ হচ্ছে। গত বছরের তুলনায় চলতি মৌসুমে চাষের পরিমাণও বেড়েছে।

কৃষকেরা জানান, পেঁয়াজ বীজ চাষে প্রতি বিঘা জমিতে প্রায় ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। তবে আবহাওয়া অনুকূলে থাকলে বিঘাপ্রতি ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। মান ও জাতভেদে বাজারে প্রতি কেজি পেঁয়াজ বীজের দাম ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

কুমারখালীতে বর্তমানে সুপার কিং, লাল তীর, হাইব্রিড, হিমাশকেল ও সুখ সাগর জাতের পেঁয়াজ বীজ উৎপাদন করছেন কৃষকেরা। কম খরচে বেশি লাভ হওয়ায় প্রতি বছরই এ অঞ্চলে পেঁয়াজ বীজ চাষের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে।

উপজেলার বিলকাটিয়া গ্রামের কৃষক সাহিন হোসেন বলেন, চলতি মৌসুমে আমি ১৭ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। এর মধ্যে প্রায় সাড়ে ৬ বিঘা জমিতে লাল তীর কিং হাইব্রিড জাতের পেঁয়াজের বীজ কদম করেছি। আবহাওয়া ভালো থাকলে ফলনও ভালো হবে বলে আশা করছি।

একই উপজেলার মহেন্দ্রপুর গ্রামের সফল কৃষক আবু তালেব জানান, তিনি এবার ৩৫ বিঘা জমিতে পেঁয়াজ বীজ চাষ করেছেন। তিনি বলেন, “অন্যান্য ফসলের তুলনায় পেঁয়াজ বীজ চাষে লাভ বেশি হওয়ায় অনেক কৃষক এখন বাণিজ্যিকভাবে এই চাষের দিকে ঝুঁকছেন। আগে অনেকেই শুধু নিজের প্রয়োজনের জন্য করতেন, এখন তা বড় আকারে হচ্ছে।”

কৃষকদের উৎসাহিত করতে নানা ধরনের সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বিশেষ করে পেঁয়াজ ফুলে হাত দিয়ে পরাগায়ণ করার কৌশল শেখানো হচ্ছে।

এ বিষয়ে কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন, “চলতি বছর উপজেলায় প্রায় ৩০ মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যার বাজারমূল্য প্রায় ১৬ কোটি টাকা হতে পারে। কৃষিতে সম্পৃক্ততা বাড়লে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেমন বাড়বে, তেমনি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।”

কৃষি বিভাগ ও কৃষকেরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে পেঁয়াজ বীজ উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে কুমারখালীতে।

ইবির শিক্ষিকা হত্যা: ৪ জনকে আসামি করে থানায় অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় চারজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে নিহত শিক্ষকের স্বামী মো. ইমতিয়াজ সুলতান ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমানকে।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, বৃহস্পতিবার সকালে নিহত আসমা সাদিয়া রুনার স্বামী চারজনকে আসামি করে একটি অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এর মর্গে নিহত শিক্ষকের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের সহকর্মী ও স্বজনরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার বাদ জোহর কুষ্টিয়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। নিহত আসমা সাদিয়া রুনা কুষ্টিয়া সরকারি কলেজ মোড় এলাকায় বসবাস করতেন। তিনি তিন মেয়ে ও এক ছেলেসহ চার সন্তানের জননী।

প্রসঙ্গত, বুধবার (৪ মার্চ) বিকাল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে সমাজকল্যাণ বিভাগের নিজ কক্ষে বসে থাকা অবস্থায় তাকে ছুরিকাঘাত করেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান। পরে তিনি নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খোকসায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা শেষ হলো

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপণী হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তিন দিনের মেলার সমাপণী অনুষ্ঠিত হয়। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলার সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক মহসিন আলী, অতিরিক্ত উপ-পরিচালক টিপু সুলতান,
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ নোমান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল কৃষকদের পুরস্কার দেওয়া হয়।

গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনের কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ মেলায় ১৩টি প্রদর্শনি স্টল করা হয়। এ সব স্টলে নানা জাতের কৃষি ফসল ও প্রযুক্তি প্রদর্শন করা হয়।

খোকসায় বিদ্যুতের আগুনে ৫ পরিবার নিঃস্ব

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিদ্যুতের সটসার্কিটে আগুনে ৫ পরিবারের বসতঘর, নগদ টাকা সহ আসবাব পত্র পুড়ে নিঃস্ব হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে শোমসপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বি-মির্জাপুর গ্রামে একটি বসত বাড়িতে বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভুক্তভোগী এক গৃহবধূ টের পেয়ে নিজে ঘরের পাটকাঠির বেড়া খুলে ফেলে আগুন নেভাতে চেষ্টা করেন। মূহুত্যের মধ্যে আগুন ৫জনের ৫টি বসত ঘরে ছড়িয় পরে। পরে স্থানীয়রা গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে তার আগে পরিবার গুলো নিঃস্ব হয়ে যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বর আনারুল ইসলাম জানান, বেলা ৩টার দিকে আগুনের সূত্রপাত হলেও আগুন নিয়ন্ত্রনে আসে সাড়ে ৪টার পরে। এ সময়ে আকমল হোসেনের ছেলে শামীম, নূর ইসলাম নিজে তার ছেলে জহির, জসিম ও প্রতিবেশী মিন্টুর বসত ঘর পুড়ে গেছে। এসব পরিবারের কসত ঘর, নগদ টাকা ও মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বসত ঘর পুড়ে যাওয়া মিন্টুর স্ত্রী সারমিন জানায়, তিনি প্রথমে নিজের ঘরের পাট কাঠির বেড়ায় আগুন জ্বলতে দেখেন। মুহুত্যের মধ্যে পাটকাঠির বেড়া খুলে ফেলে আগুন নেভাতে চেষ্টা করেন। গরু কেনার জন্য তার স্বামী সমিতি থেকে ৪০ হাজার টাকা লোন তুলে এসে ঘরে রেখেছিলেন। সে টাকাও রক্ষা করতে পারেন নি। তার পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশেষ নেই।

ভুক্তভোগী শামীম হোসেন জানান তার ঘরে নগদ ২ লাখ টাকা ছিলো। বাড়ির ঘর ঠিক করার জন্য শ্বশুর বাড়ি থেকে এই টাকা এনে ছিলেন। তার আর ঘর করা হলো না। যা ছিলো তাও পুড়ে ছায় হয়ে গেলো। এখন কি করবেন? এ নিয়ে তার চিন্তার অন্ত নেই।

সন্ধ্যায় সরেজমিন গিয়ে দেখা যায়, বসত ঘর পোড়া পরিবার গুলোর জন্য স্থানীয় মেম্বর পাশের বাড়িতে ইফতারের আয়োজন করেছেন। প্রতিবেশীর দাওয়ায় (ঘরের বারান্দায়) ইফতার সামনে নিয়ে সবাই বসেছেন। ইফতার সামনে নিয়ে অনেক নারী ডুকরে কাঁদছেন। আগুনে ঘরে আটকা পড়া দুই বছরের নাতনি কোলে, হাতে ইফতারি নিয়ে প্রতিবেশীর উঠানে হাটছেন আর বিলাপ করছেন বৃদ্ধ নূর ইসলাম।

নিরাময় অযোগ্য চর্মরোগে আক্রান্ত নূর ইসলাম বলতে পারেনা আগুনের সৃষ্টির কারণ। এ সময় তিনি ব্যস্থ্য হয়ে পরেছিলেন ২ বছর বয়সী নাতনী সরমিনকে উদ্ধার করা নিয়ে। আগুনে ঝাপ দিয়ে নাতনী রক্ষা করেছেন। এক মুঠো চাউলও রক্ষা করতে পারেন নি এই বৃদ্ধ। ইফতারের পরে কি খাবেন তাও জানে না। অথচ তার ঘরে কয়েক মাসের খাবারের ধানচাল ছিলো।

নূর ইসলামের বড় মেয়ে সাবানাকে বাবার পোড়া ঘরের সামনে বিলাপ করতে দেখা যায়। বিলাপের মধ্যে তাকে বলতে শোনায়ায় “তিন বোন মিলে বাবার মাথা গোজার বসত ঘরটি তুলে দিয়েছিলেন। ইলেকট্রিক বাত্তির আগুন তাও কেড়ে নিলো। বাবার এখন কোথায় ঘুমাবেন।”

খোকসা ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের লিডার মোঃ রওশন আলী, আগুন সঠিক কারন জানা যায়নি। ক্ষতির পরিমান ৮/৯ লাখ টাকা। তবে ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বালুঘাটে ভাঙচুর – লুটপাটের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টয়ার কুমারখালীতে এক বিএনপি কর্মীর বালুঘাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

বুধবার সকাল ৬টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ বালুঘাটে এ ঘটনা ঘটে। এতে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও এ সময় তোফাজ্জেল সরদার নামে এক ভাড়াটিয়া বালু ব্যবসায়ীর প্রায় ৯০০ ফিট প্লাস্টিকের মোটা পাইপ ভাঙচুর করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা।

ক্ষতিগ্রস্থ বিএনপি কর্মীর নাম ওসমান কাজী। তিনি শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের জাবেদ কাজীর ছেলে। আর ক্ষতিগ্রস্থ ভাড়াটিয়া তোফাজ্জেল সরদার রাজবাড়ী জেলার পাংশার আজিজুল সরদার। তিনি প্রায় সাত বছর যাবৎ ওসমান কাজীর বাড়িতে ভাড়া থেকে নৌকা ও ট্রলার থেকে বালু নামানোর কাজ করছেন।

আর অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম আশরাফ প্রামাণিক (৪৫)। তিনি শিলাইদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ও কসবা গ্রামের আফাজ উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি ভাঙচুরের ঘটনা স্বীকার করেছেন। তবে দলীয় পদ ও লুটপাটের বিষয়টি অস্বীকার করেছান।

বালু মহলের ইজারাদার সূত্রে জানা গেছে, শিলাইদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কসবা গ্রামের আফাজ উদ্দিন প্রামাণিকের ছেলে আশরাফ প্রামাণিকের (৪৫) সঙ্গে বিএনপি কর্মী ওসমান কাজীর জমিজমা, আধিপত্য বিস্তার ও গেল সংসদ নির্বাচনে ভোট করা নিয়ে বিরোধ চলে আসছিল। তারা কয়েকদফা নির্বাচন পরবর্তী সহিংসতায় জড়িয়ে পড়েন।

এ সব ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫টি মামলা থানায় নথিভুক্ত করা হয়েছে। এসব মামলা ও শত্রুতা মিটমাটের জন্য আজ বুধবার সকাল ৮টার দিকে গ্রামে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ৬টার দিকে আওয়ামী লীগ নেতা আশরাফ প্রামাণিক তাঁর লোকজন নিয়ে এসে প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানের ঘরে ভাঙচুর ও লুটপাট করেন। এছাড়াও ভাড়াটিয়া বালু ব্যবসায়ী তোফাজ্জেল সরকারের অন্তত ৬৫টি পাইপ ভেঙে ফেলা হয়।

বালু ব্যবসায়ী তোফাজ্জেল সরদার বলেন, ‘ওসমান কাজীর বাড়িতে ভাড়া থেকে প্রায় ৭ বছর ধরে বালু আনলোডের ব্যবসা করছি। আমার কারো সাথে কোনো শত্রুতা নেই। কিন্তু ওসমান কাজীর সঙ্গে আশরাফের বিরোধ আছে আগে থেকেই। সেই শত্রুতার জের ধরে আশরাফ তার লোকজন নিয়ে সকালে প্রথমে কাজীর ব্যবসা প্রতিষ্ঠান এবং পরে আমার ৬৫টি পাইপ ভাঙচুর করেছে। এতে প্রায় সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ আসছিলো। থানায় মামলা করা হবে।

বিএনপি কর্মী ওসমান কাজী বলেন, আওয়ামী লীগ নেতা আশরাফ প্রামাণিকের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা ও নদীতে নৌকা ছিদ্র করা নিয়ে বিরোধ চলে আসছে। ইতিপূর্বে একাধিকবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় একাধিক মামলা করা হয়েছে। এরপর গত নির্বাচনে আওয়ামী লীগ নেতা আশরাফ জামায়াতের সঙ্গে মিলেমিশে ভোট করেছেন। ১২ ফেব্রæয়ারী ভোটে জামায়াত জিতে যাওয়ার পর কয়েক দফা হামলা ও লুটপাট করেছে তারা। এ সব ঝামেলা থেকে বাঁচতে আজ সকালে উভয়পক্ষের বসাবসি ছিল। কিন্তু তার আগেই প্রতিপক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন লাঠিসোঁটা, ঢাল, সরকিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা,ভাঙচুর ও লুটপাট করেছে। যার ভিডিও আছে।

তিনি আরও বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবের ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে। সিন্দুক ভেঙে অন্তত সাড়ে ৪ লক্ষাধিক টাকা লুট করেছে প্রতিপক্ষরা। মিলতাল দরকার নেই, আবারো থানায় মামলা করা হবে বলে জানান তিনি।

বুধবারে সকালে শিলাইদহ বালুঘাটে হামলা ও ভাঙচুরের কয়েকটি ভিডিও এসেছে প্রতিবেদকের হাতে। এতে দেখা যায়, অর্ধশতাধিক মানুষের হাতে ঢাল, লাঠিসোঁটাসহ অসংখ্য দেশীয় অস্ত্র। তারা একটি ঘরে ভাঙচুর করছেন।

এ দিকে বালুঘাটে হামলা করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত আশরাফ প্রামাণিক। তিনি মুঠোফোনে বলেন, বিশেষ কাজে এলাকার বাইরে আছি। ওসমান কাজী আমার জমি দখল করে বালুর ব্যবসা করছে। সালিস বৈঠকেও কাজ হয়না। তাই সকালে জমিতে থাকা ঘর ও পাইপ গুলো ভেঙে দেওয়া হয়েছে।

কুমারখালী থানার উপপরিদর্শক (এস আই) সোহাগ শিকদার বলেন, পূর্বশত্রুতার জেরে বালুঘাটে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রমজীবীদের ইফতার

0

সারাদিন রোজা রেখে ডিঙ্গি নৌকার মাঝি মাল্লারা যাত্রী পাড়াপাড় করেছেন। ঈদের ব্যস্ততা শুরু হয়ে গেছে। রাতের প্রথম প্রহর অবদি ঘাটে ডেঙ্গি নৌকা পাড়াপাড় হয়। তাই বাড়ি থেকে আনা ইফতার নৌকায় বসে সেড়ে নিচ্ছেন। বুধবার সন্ধ্যায় খোকসা-ওসমানপুর খেয়া ঘাট থেকে ছবিটি তোলা।

ইবি শিক্ষিকা আসমা সাদিয়া ছুরিকা ঘাতে মারা গেছেন

0
ছবি সংগৃহীত

ইবি প্রতিনিধি

নিজ কক্ষে আততায়ীর ছুরিকাঘাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা মারা গেছেন।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয় থেকে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিকাল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে অবস্থিত সমাজকল্যাণ বিভাগে ওই শিক্ষিকা কক্ষ থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসলে শিক্ষার্থী ও কর্তব্যরত আনসার সদস্যরা সেখান ছুটে যায়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পার্শ্ববর্তী ইবি থানাকে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনের রক্তাক্ত দেহ উদ্ধার করে। সেখান থেকে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে আত্মহত্যার চেষ্টা করতে দেখেন বিভাগের কয়েকজন শিক্ষার্থী।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতাল পাঠাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক রুনাকে মৃত ঘোষণা করেন। আরেকজন চিকিৎসাধীন আছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমরা পুলিশ প্রশাসনকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। এসময় একজনের নিথর দেহ ও একজনকে নড়াচড়া অবস্থায় উদ্ধার করি। পরে দ্রæত কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠালে জানতে পারি কর্তব্যরত চিকিৎসক শিক্ষককে মৃত ঘোষণা করেন।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকের এ ঘটনা অত্যন্ত অকল্পনীয় ও অপ্রত্যাশিত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে।

সর্বশেষ সংবাদ

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুমারখালী প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা-কেশবপুর এলাকায় অবৈধ ড্রাম চিমনি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে দুইটি অবৈধ ইটভাটার স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া...

খোকসার প্রত্যাহার হওয়া ওসির বিচারের দাবিতে মানবন্ধন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় লাখ টাকা দামের ল্যাপটপ চাঁদা দাবি করে প্রত্যাহার হওয়া ওসি মোতালেব হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। পরে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর...

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত থেকে সোমবার সকাল...

সূর্যমূখি

বাসন্তি আভা সূর্যমূখি প্রকৃতিকে মুখিয়ে তুলেছে। ঝড়ে পড়া বাসন্তি রেণু দক্ষিনা বাতাসকে রাঙিয়ে দিয়েছে। কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ই্উনিয়নের একটি রিসোট থেকে ছবিগুলো তোলা।  

বিজিবি’র অভিযানে মাদক সহ ভারতীয় পণ্য উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার করেছে। সোমাবার (০৯ মার্চ) দুপুরে...