শুক্রবার, মে ১৫, ২০২৬.
Home Blog Page 54

অপহরণের ২৪ দিনপরও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় স্কুল শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে টুরিস্ট পুলিশের এক সদস্যসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে।
অপহরণের শিকার ওই শিক্ষার্থী কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর সাদ্দাম বাজার গলির বাসিন্দা।

এ ঘটনায় স্কুল শিক্ষার্থীর মা বাদি হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এজাহারে বলা হয়েছে, ইতিপূর্বে কুষ্টিয়া ট্যুরিস্ট পুলিশে আসামি মোঃ স্বপন (২৬) কর্মরত থাকলেও বর্তমানে টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় চাকরি করছেন। গত পাঁচ মাস ধরে আসামি স্বপন বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভিকটিম জান্নাতুল ফেরদৌস অহনাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি জানার পর পরিবার মেয়েকে সতর্ক করেন এবং আসামির সাথে যোগাযোগ নিষিদ্ধ করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে, ভাড়া বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় স্বপনসহ অজ্ঞাতনামা ২-৩ জন মোটরসাইকেলে এসে অহনাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। মেয়েকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় পরে থানায় মামলা করতে বাধ্য হন অভিভাবকরা।

এ বিষয়ে মামলা তদন্তকারি কর্মকর্তা এসআই কাজী শামসুল আলম জানান আমরা ভিকটিমকে উদ্ধার ও আসামি গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। আশা করি দ্রæতই ভিকটিমকে উদ্ধার করতে পারবো।

এ বিষয়ে ঢাকা টুরিস্ট পুলিশের এসপি মখলেসুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সেখানে মামলা হয়েছে সেখানে খোঁজখবর নিলে বিস্তারিত জানতে পারবেন। তবে আমরা অভিযুক্ত পুলিশ সদস্য স্বপনকে সাময়িক বরখাস্ত করেছি।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর জানান, ভিকটিমকে উদ্ধারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। আসামিদের দ্রæত আইনের আওতায় আনা হবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মেয়েটিকে উদ্ধার এবং আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ সচেষ্ট। আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। আশা করছি দ্রæত আসামিকে আটক করে ভিকটিমকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।

এদিকে অপহরনের ২৪ দিন পরও উদ্ধার না হওয়ায ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে মামলার বাদি জানান ঘটনার ২৪ দিন পরও আমার মেয়ে উদ্ধার হয়নি। মেয়ে বেঁচে আছে কি না জানিনা। আমরা দ্রæত মেয়েকে জীবিত অবস্থায় ফিরে পেতে চায়।

কুমারখালীতে চাষীরা পেলেন বিনামূল্যে বীজ-সার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে উফশী ও হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ৭২০ জন ক্ষুদ্র ও প্রন্তিক কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, কুমারখালী কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সুত্রে জানা গেছে, ২০২৫ – ২৬ অর্থবছরে উফশী ও হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪২০ জন উফশী প্রান্তিক কৃষককে ৫ কেজি করে বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়। এছাড়াও ৩০০ জন হাইব্রিড কৃষককে ২ কেজি করে বীজ এবং ১০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়।

নারী পুলিশের মুঠোফোন ছিনতাই চেষ্টার ঘটনায় যুবক আটক

0

স্টাফ রিপোর্টার

ডিউটি শেষে থানা থেকে ভাড়া বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যের মুঠোফোন ছিনতায়ের চেষ্টা চালিয়ে আশিকুর রহমান (২১) নামে এক যুবক জনতার হাতে আটক হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে আশিকুর রহমানকে চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আটক আশিকুর রহমান খোকসা চরপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

গতকাল বুধবার রাত নয়টার দিকে থানাপাড়া পাঁচবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। ডিউটি শেষে থানার পাশেই ভাড়া বাসায় ফিরছিলেন ওই নারী পুলিশ কনস্টেবল। সে বাসার কাছাকাছি পৌচ্ছালে হঠাৎ আশিকুর তার হাতে থাকা মুঠোফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন আশিককে আটক করে পুলিশে দেয়।

সন্ধ্যায় এ রিপোর্ট খেলার সময় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে থানায় ডিউটি শেষ করে পাশেই ভাড়া বাসাতে ফিরছিলেন এক নারী কনস্টেবল। রাস্তায় আশিকুর নামে এক যুবক ওই নারী কনস্টেবলের হাতে থাকা মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় চিৎকার করলে আশপাশের লোকজন দৌড়ে এসে যুবকটিকে ধরে ফেলে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি মোতালেব হোসেন বলেন, থানার পাশেই ভুক্তভোগী নারী কনস্টেবলের বাসা। ডিউটি শেষে ফেরার পথে তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ছবি
খোকসা (কুষ্টিয়া) খোকসা থানা ভবন।

নিরাপত্তায় লোহার খাচা

0

জমিতে পানি সেচের মোটরের বৈদ্যুতিক ট্যান্সফরমার চুরি নিত্যকার ঘটনা। একটি ট্যান্সফরমা চুরি গেলেই কৃষককে প্রায় লাখ টাকা জরিমানা গুনতে হয়। সাথে আছে হয়রানি। এ নিয়ে কৃষকের মধ্যে উদ্বিগ্নতার শেষ নেই। চুরি ঠেকাতে এবার বৈদতিক ট্যান্সফরমার লোহার রডের খাচায় ঢুকিয়েছে। প্রতিটি ট্যান্সফরমার জন্য বার্তি ২৭শ টাকা ব্যয় করতে হচ্ছে। পল্লী বিদ্যুত সমিতির সাব জোনাল অফিস থেকে প্রতিস্থাপনের জন্য দুই কৃষক ট্যান্সেফরমা কিনে নিয়ে বেড় হচ্ছেন। কুষ্টিয়ার খোকসা থেকে বুধবার দুপুরে ছবিটি তোলা।

ঝিনাইদহে মানবাধিকার দিবস পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সচেতনতা বৃদ্ধিতে অবহিত করণ সভার মধ্যদিয়ে মানবাধিকার দিবস পালিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে জেলা শহরের পাবলিক লাইব্রেস্থ পদ্মা ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে আলোচনা সভার
আয়োজন করে বেসরকারি সংস্থা সারভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেইভ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল। বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, সাংবাদিক আহমেদ নাসিম আনসারী ও পদ্মার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্ভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেইভ) এর নির্বাহী পরিচালক আয়শা সিদ্দিকা।

খোকসায় গুলির পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যুবককে হত্যার চেষ্টা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে পাপ্পু বিশ্বাস (৩৫) কে মোটরসাইকেল থেকে নামিয়ে প্রতিপক্ষের দুর্র্বৃত্তরা গুলির পর ধারলো অস্ত্রদিয়ে কুপিয়েছে।

বুধবার বিকাল চার টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের জিকে খালের কাজী’র ব্রিজের ৩০ গজ উত্তরে একটি চায়ের দোকানের সামনে দুর্বৃত্তরা এ হামলা চালায়। আহত পাপ্পু বিশ্বাস ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ওয়াজেদ আলীর ছেলে। এ ঘটনার পর ওসমানপুরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার কিছু সময় আগে পাপ্পু বিশ্বাস নিজে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরের ভাড়া বাসায় ফিরছিলো। ওসমানপুর গ্রামের জিকে খালের কাজীদের বিজের কাছে পৌচ্ছালে প্রতিপক্ষের দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। তাকে লক্ষ করে কয়েকরাউন্ড গুলি ছোড়ে। পাপ্পুর গুলিবিদ্ধ হয়ে মাটিতে পরে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহত পাপ্পুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখান থেকে তাকে দ্রæত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

গুলিবিদ্ধ আহত পাপ্পুর বাবা ওয়াজেদ আলী জানান, পাপ্পু বাড়ি থেকে উপজেলা সদরে যাচ্ছিলো। এ সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার মোটরসাইকেল থামিয়ে ৫/৬ রাউন্ড গুলি চালায়। দুটি গুলি তার পায়ের এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেড়িয়ে যায়। একটি গুলি হাটুর মধ্যে আটকে আছে। এ ছাড়া দুই হাত, পেট ও গলায় ধারালো অস্ত্রদিয়ে কুপিয়েছে। তিনি ছেলের চিকিৎসা নিয়ে বিস্তারিত জানাবেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হোসেন ইমাম বলেন, গুলিবিদ্ধ পাপ্পুকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এখানেই চিকিৎসা দেওয়া যাবে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, পাপ্পু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানার পর থেকে ওসমানপুরে পুলিশের একটি বড় টিম অভিযান পরিচালনা করছে। এখনো মামলা হয়নি।

উল্লেখ্য, ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর, খানপুর, রায়পুর, দেবিনগর গ্রামসহ আশের পাশের কয়েকটি গ্রামে জুড়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে কমপক্ষে ৫টি স্বসস্ত্র সন্ত্রাসী গ্রæপর সক্রিয় রয়েছে। এসব গ্রæপের সন্ত্রাসীদের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গত ৫ বছরে কমপক্ষে ২৫ হামলা পাল্টা হামলা ভাংচুর লুট-পাটের ঘটনা ঘটেছে। হামলা মামলার ভয়ে এসব গ্রাম থেকে প্রায় ১০০টি পরিবার উপজেলা সদরে ভাড়া বাসায় আশ্রয় নিয়েছে। প্রতিটি ঘটনায় খোকসা থানায় ২/৩টি করে মামলা হয়েছে। আগ্নেয় অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার হয়। আবার জামিনে ছাড়া পেয়ে যায়। আধিপত্য বিস্তারের যুদ্ধ আর থামে না।

খোকসায় বেগম রোকেয়া দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদের সেমিনার হলে বেগম রোকেয়ার কর্মময় জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান।

বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুল হক, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে পাঁচজন জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রাথমিকের শীতকালীন ছুটি বাতিল করে পরীক্ষা নেওয়ার আদেশ

0

দ্রোহ ডেস্ক

শিক্ষকদের আন্দোলনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বিঘিœত হয়েছে। অধিকাংশ বিদ্যালয়ে ১, ২, ৩, ৪ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হয়নি। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শীতকালীন ছুটির কিছু দিন বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলির সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা সম্পন্ন করার স্বার্থে যে সব বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সে সব বিদ্যালয়ে ১১-১৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র-শনিবার ছাড়া ৩ দিন) ছুটি বাতিল করা হলো। একই সঙ্গে এ দিনগুলোতে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী- ১১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরুর কথা ছিল। তবে শিক্ষকদের আন্দোলনে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় সেই ছুটি বাতিল করে পরীক্ষা গ্রহণের নির্দেশ দিলো অধিদপ্তর।

মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে প্রশাসন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন ঝিনাইদহে স্থানীয়র সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।

জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যোগে স্কাউটের সহযোগীতায় শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শুরু করে আরাপপুর জামতলা হয়ে আরাপপুর মোড়, পাগলা কানাই সড়ক, চুয়াডাঙ্গা সড়কসহ শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন অভিযান করা হয়। এ সময় মহাসড়কের পাশে থাকা কাঠের গুড়ির ভাগাড়, বালুর স্তুপ সহ অস্থায়ী অবকাঠামো অপসারণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় বলেন, জনভোগান্তি নিরসন ও পরিচ্ছন্ন জেলা গড়তে এ অভিযান অব্যাহত থাকবে। সড়ক-মহাসড়কের পাশে কোন অবৈধ স্থাপনা ও সামগ্রী রাখা থেকে জনগণকে বিরত থাকতে হবে। শহরটি সবার, সবাই মিলে শহরকে সুন্দর রাখার চেষ্টা করা উচিত।

কুমারখালী ও খোকসাতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

0

দ্রোহ ডেস্ক

কুষ্টিয়ার কুমারখালী ও খোকসায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টায় কুমারখালী উপজেলা পরিষদ গেটের সামনে দুর্নীতি বিরোধী এ আলোচনা সভা ও মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও ফেষ্টুন-বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিকের সভাপতিত্বে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” ও “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার।

বক্তব্য রাখেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আমিরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি আকরাম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কবি ও নাট্যকার লিটন আব্বাস, মাওলানা জুলফিকার আলী, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা জহির বিন মাজিদ সহ শিক্ষকবৃন্দ।

দুর্নীতি বিরোধী এ কর্মসূচীতে সরকারি কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি সহ নানা শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক হাবীব চৌহান।

খোকসাতেও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা ক্যাম্পাস থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা করা হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ওহিদুজ্জামান।

অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল নোমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুল হক, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোশারফ হোসেন সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন।

সর্বশেষ সংবাদ

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪...

খাল খনন প্রকল্পের দুটি এক্সকাভেটার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

ষ্টাফ রিপোর্টার রাতের আঁধারে সরকারী খাল খনন প্রকল্পের মাটিকাটার কাজের সময় দুটি এক্সকাভেটার মেশিন পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে স্বশস্ত্র দুর্বৃত্তরা। একই সাথে একটি মোটরসাইকেল, দুটি...

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...