বুধবার, এপ্রিল ১৫, ২০২৬.
Home Blog Page 619

শাহবাগের ধর্ষণবিরোধী মহাসমাবেশ থেকে ৯ দাবি

0
DROHO-SHABAG-09-P9
ধর্ষন বিরোধী মহা সমাবেশ

দ্রোহ অনলাইন ডেস্ক

শাহবাগে ধর্ষণবিরোধী মহাসমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ নয় দফা দাবি জানিয়েছে বামধারার ছাত্র সংগঠনগুলো।

‘ধর্ষণ ও নির্যাতন বিরোধী বাংলাদেশ’ ব্যানারে শুক্রবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশ থেকে ধর্ষণ ও নিপীড়ন বন্ধে নয় দফা দাবি উত্থাপন করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স।
তাদের দাবিগুলো মধ্যে রয়েছে, সারা দেশে অব্যাহত ধর্ষণ-নারীর প্রতি সহিংসতার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণ, নিপীড়ন বন্ধ ও বিচারে ‘ব্যর্থ’ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে অপসারণ করতে হবে।

DROHO-SHABAG-09-P8
শাহবাগের ধর্ষন বিরোধী মহা সমাবেশ

পাহাড়-সমতলে আদিবাসী নারীদের ওপর সামরিক-বেসামরিক সব ধরনের যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ করতে হবে।

হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর করতে হবে। সিডো সনদে স্বাক্ষর ও তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। নারীর প্রতি বৈষম্যমূলক সব আইন ও প্রথা বিলোপ করতে হবে।

ধর্মীয়সহ সব ধরনের সভা-সমাবেশে নারীবিরোধী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে। সাহিত্য, নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন বন্ধ করতে হবে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে বিটিসিএলের কার্যকর ভূমিকা নিতে হবে। সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চায় সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করতে হবে।

তদন্তকালীন সময়ে ভিকটিমকে মানসিক নিপীড়ন-হয়রানি বন্ধ করতে হবে। ভিকটিমের আইনগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অপরাধ বিজ্ঞান ও জেন্ডার বিশেষজ্ঞদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অন্তর্ভুক্ত করতে হবে। ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে অনিষ্পন্ন সব মামলা দ্রুত নিষ্পন্ন করতে হবে।

ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন ১৮৭২-১৫৫ (৪) ধারা বিলোপ করতে হবে এবং মামলার ডিএনএ আইনকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে কার্যকর করতে হবে।
পাঠ্যপুস্তকে নারীর প্রতি অবমাননা ও বৈষম্যমূলক যে কোনো প্রবন্ধ, নিবন্ধ, পরিচ্ছেদ, ছবি, নির্দেশনা ও শব্দ চয়ন পরিহার করতে হবে।

গ্রামীণ সালিশের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে।

এ সময় প্রিন্স বলেন, “আমরা ধর্ষণের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ তৈরি করব সারা দেশে। ধর্ষণকে উচ্ছেদ করে ছাড়ব এ দেশ থেকে।”

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, আগামী ১৬ অক্টোবরের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে তারা নোয়াখালীর বেগমগঞ্জ অভিমুখে ধর্ষণবিরোধী লংমার্চ করবেন।

দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিৎ করার দাবিতে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বাংলাদেশ প্ল্যাটফর্মের ব্যানারে বাম ধারার ছাত্র সংগঠনগুলো প্রতিদিন বিকাল ৪টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেবে।

এছাড়া ১১ অক্টোবর ধর্ষণবিরোধী আলোকচিত্র প্রদর্শনী, ১২ অক্টোবর সাংস্কৃতিক সমাবেশ, ১৩ অক্টোবর চলচ্চিত্র উৎসব, ১৪ অক্টোবর নারী সমাবেশ ও ১৫ অক্টোবর সারা ঢাকায় ধর্ষণবিরোধী সাইকেল র‌্যালির কর্মসূচি ঘোষণা করেন অনিক।

পূর্বঘোষিত এই মহাসমাবেশের শুরুতে সাংস্কৃতিক পরিবেশনা করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এই পর্বটি সঞ্চালনা করেন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন।

মেডিকেলসহ ভিসা আবেদন নিচ্ছে ভারত

0
DROHO-AM-09-P৭
ভিসার প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রায় আট মাস বন্ধ থাকার পর চিকিৎসাসহ নয় ক্যাটাগরিতে বাংলাদেশিদের কাছ থেকে ফের ভিসা আবেদন নেওয়া শুরু করেছে ভারতীয় হাই কমিশন।

করোনা মহামারীর মধ্যে শুক্রবার হাই কমিশনের এক বিবৃতিতে অনলাইনে এ আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, মেডিকেল, ব্যবসা, চাকরি, এন্ট্রি, সাংবাদিক, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, জাতিসংঘ কর্মকর্তা ও জাতিসংঘ কূটনীতিক ক্যাটাগরিতে আবেদন করা যাবে।

করোনাভাইরাস মহামারী রূপ নেওয়ার পর গত ১২ মার্চ থেকে ভারত বিদেশিদের ঢোকা বন্ধে প্রায় সব ধরনের ভিসা স্থগিতের সিদ্ধান্ত জানায়।

আকস্মিক ওই সিদ্ধান্তে বিড়ম্বনা ও দুর্ভোগের মুখে পড়েন ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভিসা গ্রহণকারী বাংলাদেশিরা।

ঢাকায় ভারতীয় হাই কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত এক কোটি ৩৭ লাখ ৩০ হাজার ২৮২ বিদেশি ভারত ভ্রমণ করেছেন।

তাদের মধ্যে প্রথম অবস্থানে থাকা বাংলাদেশির সংখ্যা ছিল ২৮ লাখ ৭৬ হাজার। কেবল ২০১৯ সালে বাংলাদেশিদের জন্য ১৫ লাখ ভিসা দিয়েছিল প্রতিবেশী দেশটি।

সরকারি তথ্য অনুযায়ী, চিকিৎসা, ব্যবসা, বেড়ানোসহ বিভিন্ন কারণে প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করেন, যাদের ১০ শতাংশের বেশি যান চিকিৎসা নিতে।

ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি হিসাব অনুযায়ী, চিকিৎসার জন্য ভারতে যাওয়া বিদেশিদের ৪৫ শতাংশই যান বাংলাদেশ থেকে।

ভ্রমণসহ অন্যান্য ক্যাটাগরিতে ভিসা আবেদন নেওয়া ‘শিগগির’ শুরু হবে বলে জানিয়েছে হাই কমিশন।

সরকারকে আর সময় দেওয়া যাবে না – ফখরুল

0
DROHO-AM-09-P ৬
মির্জা ফকরুল ইসলাম আলমগীর

দ্রোহ অনলাইন ডেস্ক

ধর্ষণের মত অপরাধ থেকে সমাজকে মুক্ত করতে, নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা করতে সরকারকে আর সময় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দলের এক ধর্ষণবিরোধী মানববন্ধনে তিনি বলেছেন, সমাজ যেখানে পৌঁছেছে, তার সমাধান চাইলে এই সরকারকে সরাতে হবে।

দেশে ধর্ষণ-নিপীড়নের সাম্প্রতিক ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “জাতিসংঘ পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে এই ঘটনাগুলোতে। এর চেয়ে লজ্জা কী হতে পারে একটা জাতির জন্য?

ক্ষমতাসীন সরকারকে হুঁশিয়ার করে এই বিএনপি নেতা বলেন, “সমাজের এই ভয়াবহতা, আমাদের বেঁচে থাকার অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

“দলমত-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরাসরি বলতে হবে, আর কোনো সময় দেওয়া যাবে না। আর কোনো সময় দিলেই এখন এর পরিণতি ভালো হবে না।”

জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় মহিলা দলের নেওয়াজ হালিমা আরলি, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আখতার, অপর্ণা রায়সহ মহানগরের নেতারা বক্তব্য দেন।

সরকারকে সময় দেয়ার বিএনপি কে? – ওবায়দুল কাদের

0
DROHO-AM-09-P৫
ওবায়দুল কাদের

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারকে সময় দেয়ার বিএনপি কে ? সরকার টিকে আছে জনগণের ইচ্ছায়, কারও দয়ায় নয়। ক্ষমতা দেয়া ও টিকিয়ে রাখার মালিক একমাত্র সৃষ্টিকর্তা।

শুক্রবার নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কোনো অপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথে সরকার ব্যবস্থা নিচ্ছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনছে। বিএনপি মাঠে নামার আগেই সরকার অপরাধীদের গ্রেফতার অভিযান শুরু করে দেয়। দলীয় পরিচয় অপরাধীদের শাস্তি থেকে রেহাই দিতে পারছে না।’

তিনি বলেন, অপরাধীদের শাস্তির বিধান আরও কঠোর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছি। সর্বোচ্চ শাস্তির বিধান (ধর্ষণের শাস্তি) রেখে, যা প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভায় আইন সংশোধনের জন্য প্রস্তাব আকারে উত্থাপন করা হবে।’

তিনি অভিযোগ করেন, ধর্ষণের বিচার চাইতে গিয়ে সরকার পতন আন্দোলনের কথিত ঘোষণা দিয়ে বিএনপি ধর্ষক এবং ঘৃণ্য অপরাধীদের বাঁচানোর অপপ্রয়াস চালাচ্ছে।

‘বিএনপি কথায় কথায় বলে ধর্ষণকারী ও অপরাধীদের সবাই নাকি সরকারি দলের, অথচ শুক্রবারের পত্রিকায় এসেছে, গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির ছাত্র সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়কের ধর্ষণের ভিডিও ছড়ানোর ন্যাক্কারজনক অভিযোগ।’ মির্জা ফখরুল সাহেব এখন কী বলবেন, তা জানতে চান ওবায়দুল কাদের।

মা হওয়ার খবর দিলেন পূজা

0

দ্রোহ বিনোদন ডেস্ক

অনেকদিন ধরেই প্রেমের গুঞ্জন। তবে সেই গুঞ্জনে ডালপালা মেলতে দেননি অভিনেত্রী পূজা। বিয়ের আনুষ্ঠানের খরচ বিলিয়ে দিয়েছিলেন অসহায়দের মাঝে। বিয়ের ছয় মাস শেষ হতে না হতেই এবার ঢাকঢোল পিটিয়ে নিজেই জানিয়েছেন মা হওয়ার খবর। অন্তঃসত্ত্বা অবস্থার ছবি প্রকাশ করে ভালোবাসা ও আশির্বাদ চেয়েছেন সবার।

স্বামী কুণাল ভর্মা। গেল মার্চেই অনেকটা চুপিসারেই তার গলায় বিয়ের মালা দিয়েছেন পূজা। কোনো লুকোচুরিতে না গিয়ে বেশ ঢাকঢোল পিটিয়ে নিজেই অন্তঃসত্ত্বা অবস্থার ছবি প্রকাশ করেছেন বাঙালি অভিনেত্রী পূজা। স্বামীকে নিয়ে গর্ভবতী পূজা ফটোশুটও করেছেন। সেইসব ছবি প্রকাশ করেই নিজের অনাগত সন্তানের জন্য সবার ভালোবাসা ও আশির্বাদ চেয়েছেন তিনি।

অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ১৪ জন আটক

0
DROHO-AM-09-P4
ঝিনাইদহে আটক ১৪

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্রীনাখপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী, পুরুষ ও শিশুসহ ১৪ জন বিজিবি আটক করেছে।

শ্রীনাথপুর বিওপি’র আওতাধীন অনন্তপুর গ্রামের মাঠ থেকে বৃহষ্পতিবার বিকালে তাদের আটক করা হয়।

বিজিবি’র ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান জানান, আটকদের মধ্যে ১১ জন পুরুষ, দুইজন নারীও একটি শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল ও ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশ স্বামী হত্যা করোলো অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে

0
DROHOPOL-09-P3
স্ত্রী হত্যার দায়ে আটক পুলিশ সদস্য সাদ্দাম হোসেন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় ৬ মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে হত্যার পর বস্তায় ভরে রাখার অভিযোগে সাদ্দাম হোসেন নামের এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

পারিবারিক কলহের জের ধরে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন তার স্ত্রী জোৎসনা বেগম (৩৫) কে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত জোৎসনা ৬ মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন।

বৃহস্পতিবার রাতে সাদ্দাম হোসেনকে আটক করে শরণখোলা থানা পুলিশ। পরে লাশ উদ্ধার করে বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠায়।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, পারিবারিক কলহের জের ধরে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন তার স্ত্রীকে হত্যা করেছেন। আমরা ঘাতক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে সাদ্দাম তার স্ত্রী জোৎসনাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে জাবাই করে লাশ পলিথিনে মুড়িয়ে বস্তায় ভরে লুকিয়ে রাখেন।

রাতে শরণখোলা থানা পুলিশ গোপনে সংবাদ পেয়ে ঘটনাস্থল তাফাল বাড়ি বাজার এলাকার মামুন ভিলা নামের ওই ভাড়া বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে সাদ্দামকে আটকের করে। পরিত্যক্ত একটি ঘর থেকে বস্তাবন্দি জোৎসনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, শরণখোলা উপজেলার তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির কনস্টেবল সাদ্দাম হোসেন জোৎসনা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। শরণখোলার তাফালবাড়ী পুলিশ ফাঁড়ি সংলগ্ন মামুন ভিলা নামের ভাড়া বাসায় বসবাস করতেন তারা।

নিহত জোৎসনা বেগমের বাবা বাড়ি খুলনার রূপসা উপজেলায়। বৃহস্পতিবার রাতে জোৎসনার আগের ঘরের সন্তান নিয়ে কলহের সূত্রপাত হয়। এর জের ধরে তাকে হত্যা করেছেন বলে পুলিশ সদস্য জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

পদ্মা নদী থেকে ভারতীয় শিশুর লাশ উদ্ধার

0
DROHO-CH-09-P2
প্রতীকী ছবি

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকার পদ্মা নদী থেকে ভারতীয় এক শিশুর লাশ উদ্ধার করেছে গ্রামবাসী।

বৃহস্পতিবার বিকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত তালতলা এলাকায় পদ্মা নদী থেকে সোহেল (১০) নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

সোহেল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার জয়কৃষ্ণপুর গ্রামের এমদাদুল হকের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বুধবার সকাল ১১টার দিকে সোহেল ভারতের অংশের পদ্মা নদীর পাথরঘাটায় গোসল করতে নেমে প্রবল ¯্রােতে তলিয়ে যায়। পরে তার মৃতদেহ ভাসতে ভাসতে বাংলাদেশে চলে আসে। দৌলতপুরের ভাগজোত তালতলা এলাকায় পদ্মা নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে মুন্সিগঞ্জ আশ্রয়ন বিজিবি ক্যাম্পের কাছে রাখে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন জানান, বিএসএফের মাধ্যমে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তরে প্রক্রিয়া চলছে।

গণমাধ্যমের উপর আক্রমণ বন্ধের আহ্বান অ্যামনেস্টির

0
DROHO-AM-09-P1
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশে গণমাধ্যম ও সাংবাদিকদের উপর সরকারের ‘নিপীড়ন’ বেড়েছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পর্যবেক্ষণ।

মানবাধিকার সংগঠনটি বলেছে, ডিজিটাল নিরাপত্তা আইনকে সরকারের সমালোচক ও ভিন্ন মতাবলম্বীদের মুখ বন্ধ ও দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বিতর্কিত এই আইন করার দুই বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার এক বিবৃতিতে অবিলম্বে আইনটি সংশোধন করে সংবিধান ও মানবাধিকার রক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানানো হয়েছে।

চলমান কোভিড-১৯ মহামারীর মধ্যে ভিন্ন মত দমনে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার বাড়ার তথ্য তুলে ধরে অ্যামনেস্টি বলেছে, বাংলাদেশ সরকারের সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী ২০১৮ সালের ৮ অক্টোবর এই আইন করার পর থেকে এর আওতায় প্রায় দুই হাজার মামলা দায়ের করা হয়েছে।
“এর মধ্যে ৮০০ এর বেশি মামলা দায়ের হয়েছে ২০২০ সালের প্রথম নয় মাসে। দেশের সবচেয়ে খ্যাতনামা সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার ঘটনাও বাড়ছে।”

স্বাধীন সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের ওপর আক্রমণের জন্য এই আইনের ‘অস্পষ্টতাকে’ কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া গবেষক সুলতান মোহাম্মদ জাকারিয়া।

এ বছর ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের জেরে জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র এবং অনলাইন নিউজ প্ল্যাটফর্মের অন্তত ১০ জন সম্পাদককে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার মুখোমুখি হতে হয়েছে বলে অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়েছে।

বাংলাদেশে সাংবাদিক নিপীড়নের ঘটনা তুলে ধরতে গিয়ে প্রথমেই আলোকচিত্রী শফিকুল ইসলাম কাজলের প্রসঙ্গ টেনেছে অ্যামনেস্টি।

এক ফেইসবুক পোস্টের জন্য আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান শিখর শেরে বাংলানগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার পর ১০ মার্চ নিখোঁজ হন পক্ষকালের সম্পাদক কাজল। ওই মামলায় দৈনিক মানব জমিনের সম্পাদক মতিউর রহমানসহ আরও ৩০ জনকে আসামি করা হয়।

প্রায় দুই মাস ধরে নিখোঁজ কাজলকে হঠাৎ করে ভারতের সীমান্তবর্তী বেনাপোল থেকে গ্রেপ্তারের কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এখনও কারাবন্দি কাজলের বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়েছে।

এরপর করোনাভাইরাস মহামারীর মধ্যে লকডাউনে দরিদ্রদের দেওয়া ত্রাণ আত্মসাৎ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ১৯ এপ্রিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এবং জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নেতা।

নরসিংদীর ঘোড়াশাল থানায় আটকাবস্থায় একজনের মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ করায় ১ মে দৈনিক গ্রামীণ দর্পণের বার্তা সম্পাদক রমজান আলী প্রামানিক, স্টাফ রিপোর্টার শান্তা বনিক এবং অনলাইন নিউজ পোর্টাল নরসিংদী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক খন্দকার শাহীনকে গ্রেপ্তার করা হয়। ওই মাসের শেষ দিকে ২২ মে ‘আমার হবিগঞ্জ’র সম্পাদক সুশান্ত দাশ গুপ্তকে গ্রেপ্তার করা হয় এক আওয়ামী লীগ এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রতিবেদন প্রকাশের জন্য।

প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে নিয়ে সংবাদ প্রকাশ করায় গত ২২ জুন দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার কথা তুলে ধরেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

দ্রুত এসব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে অ্যামনেস্টির গবেষক সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেছেন, “কর্তৃপক্ষের সমালোচনা এবং ক্ষমতাসীনদের জবাবদিহি নিশ্চিতে সংবাদ প্রকাশের জন্যই এসব সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। “অবিলম্বে তাদের সবার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার এবং আটকদের মুক্তি দিতে হবে।”

শীতে করোনাভাইরাসের প্রকোপ বাড়ার শঙ্কা, হাসপাতাল প্রস্তুত করছে সরকার

0
DROHO-PM-08-P11
প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

দ্রোহ অনলাইন ডেস্ক

এবার শীতে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে পারে ধরে নিয়ে জেলা হাসপাতালগুলোকে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের আনুষ্ঠানিক উদ্বোধনকালে একথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “করোনাভাইরাস আগামী শীতকালে বাড়তে পারে সেটা মাথায় রেখে প্রত্যেকটা জেলা হাসপাতালে আইসিইউ নির্মাণ থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থাসহ সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করে দিচ্ছি।”

গত মার্চে দেশে নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এই পর্যন্ত পৌনে ৪ লাখ রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ৫ হাজারের বেশি মানুষ। শীতকালে এর প্রকোপ বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।
কোভিড-১৯ মহামারীতে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমরা তাৎক্ষণিকভাবে ২ হাজার ডাক্তার, ৩ হাজার নার্স নিয়োগ দিয়েছি, টেকনেশিয়ান নিয়োগ দিয়েছি।

“আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি। আমাদের কাজই হচ্ছে জনগণের কাজ করা, জনগণের কল্যাণ করা।”
এই সময় গণভবন প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

কিশোরগঞ্জ জেলা প্রান্তে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ইচ্ছে অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে কিশোরগঞ্জ জেলার তিন উপজেলার মধ্যে সারা বছর চলাচলের জন্য নির্মিত হয় হাওরের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...