বুধবার, এপ্রিল ১৫, ২০২৬.
Home Blog Page 620

ঈশ্বরদীতে তিন ছিনতাইকারী আটক

0
DROHO-pab-08-P10
আটক তিন ছিনতাই কারী

পাবনা প্রতিনিধি

ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় (বাস স্ট্যান্ড) থেকে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সপর্দ করেছে স্থানীয় জনতা।

আটকরা হলেন, চিনিখড়া গ্রামের আফসার আলীর ছেলে মুক্তার ও আক্কাস এবং কামাড় গাওঁ এর রশিদ মল্লিকের ছেলে আরজু মল্লিক। তারা সবাই পাবনা সদর থানার বাসিন্দার।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফজাল হোসেন সিনজি করে বনপাড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় তার হাত থেকে টাকার ব্যাগ কেড়ে নেয় গাড়ির চালক ও তার সহযোগীরা। ধাক্কাদিয়ে ওই যাত্রীকে সিনজি থেকে ফেলে দেয়। আহত আফজাল হোসেনের চিৎকার শুনে স্থানীয়রা সিএনজিসহ তিন ছিনতাই কারীকে আটক করে। একই সাথে ২ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করে।

আফজাল হোসেন কে স্থানীয় ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। ঈশ্বরদী থানা পুলিশে দায়িত্বরত এসআই আতিকুল ইসলাম এর কাছে ছিনতাই কারী সহ উদ্ধার করা ২ লক্ষ ৭০ হাজার টাকা হস্তান্তর করে স্থানীয়রা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসির উদ্দীন বলেন, ছিনতাই কারীদের খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে তাদের আটক করেছে পুলিশ । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ব্রিফকেস রহস্যের বেড়াজালে শুভ!

0
DROHO-SHU-08-P7
অভিনেতা শুভ

দ্রোহ অনলাইন ডেস্ক

একটি রহস্যময় ব্রিফকেস নিয়ে উদ্বিগ্ন চিত্রনায়ক আরিফিন শুভ! রহস্যময় সে ব্রিফকেসের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শুভ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এরপর কি? অদ্ভুত এই ব্রিফকেসটা আমাকে পাঠানোর মানেটাই বা কি? কে পাঠালো, কারা পাঠালো, কেন পাঠালো? জানতে চাই?’

মঙ্গলবার রাতেও রহস্যজনকভাবে স্ক্রল পেয়েছেন তিনি। ব্রিফকেসের সঙ্গে সেই ছবি আপলোড দিয়ে শুভ আবারো লিখেছেন, ‘আজকে পেলাম আরেকটা স্ক্রল। ব্রিফকেস, স্ক্রল মানেটা কি? আমি তো কিছু বুঝতে পারছি না।’

কী হচ্ছে এ অভিনেতার সঙ্গে? এমন প্রশ্ন যেমন রহস্যের জট আরো ঘনীভূত করে তেমনই বিষয়টি নিয়ে অতটাও সিরিয়াস হওয়ার কিছু নেই।

জানা গেছে, একটি মোবাইল ফোন কোম্পানি আগামী ১২ অক্টোবর তাদের নতুন দুটি ফোন দেশের বাজারে নিয়ে আসতে যাচ্ছে। সেই মোবাইল ফোন কোম্পানির প্রচারণার অংশ হিসেবে এমন রহস্যময় পোস্ট দিচ্ছেন শুভ।

ঝিনাইদহে বিএনপি মানববন্ধন ও বিক্ষোভ করেছে

0
DROHO-J-08-P7
ঝিনািইদহে বিএনপির মানবন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

দেশব্যাপী নারী প্রতি সহিংশতা বেড়ে যাওয়ার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার সকালে আরাপপুরে জেলা বিএনপির অফিসের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলটির নেতা কর্মীরা।

DROHO-J-08-P6
ঝিনািইদহে বিএনপির মানবন্ধন

দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংশতা রোধের দাবিতে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডঃ এম এম মশিয়ুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হাজী এ্যাডঃ এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আক্তারুজ্জামান, মোঃ জাহিদুজ্জামান মনা, এ্যাডঃ কামাল আজাদ পান্নু , আব্দুল মজিদ বিশ্বাস (ছোট মজিদ) সহ বিএনপি ও সকল অঙ্গওসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাবার সামনে ডাকাতের ছোড়া গুলিতে ছেলে খুন

0
DROHO-JONY-08-P5
নিহত শিল্পী ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

সামাজিক অনুষ্ঠানে গান গেয়ে ফেরার পথে কক্সবাজার সদরের একটি সড়কের সশস্ত্র ডাকাতের গুলিতে তরুন কন্ঠ শিল্পী ও এইসএসসি পরীক্ষার্থী খুন হয়েছেন।

সামাজিক অনুষ্ঠানে গান গেয়ে বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরার পথে ডাকাত দলের হামলার শিকার হন এই উদীয়মান শিল্পী। এ সময় তার বাবা সাথে ছিলেন।

নিহত জনি দে রাজ (২০) রামু উপজেলার পাহাড়ি জনপদ ঈদগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরপাড়া এলাকার তপন দে’র ছেলে। জনি ঈদগাঁও কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গান করত সে।

নিহতের বাবা তপন দের বরাত দিয়ে ঈদগড়ের সমাজকর্মী নুরুল আবছার জানান, বুধবার রাতে একটি সামিজক আয়োজনে গান পরিবেশন করতে গিয়েছিল জনি রাজ। সঙ্গে তার বাবা এবং এলাকার আরও একজন ছিলেন। অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার সকালে সিএনজি নিয়ে বাড়িতে ফিরছিলেন বাবা-ছেলেসহ অন্যরা।

ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় পৌঁছামাত্র ১০-১৫ জনের সশস্ত্র ডাকাত দল তাদের গতিরোধ করে। তারা জনি রাজকে অপহরণ করার চেষ্টা চালায়। এ সময় ডাকাত দলের সাথে জনির ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতদের ছোড়া গুলি জনির মাথার ডানপাশে লাগে। গুলিবৃদ্ধ আহত জনিকে উদ্ধার করে ঈদগাঁও মেডিকেল নামে একটি ক্লিনিকে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র্রের ইনচার্জ পরিদর্শক আবদুল হালিম শিল্পী জনি রাজ হত্যার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কক্সবাজার জেলার পুরো পুলিশ টিমই নতুন। ঈদগাঁও তদন্ত কেন্দ্র্রে আসা সকল পুলিশ সদস্য এখানকার জন্য নতুন। সবখানে চিনে উঠতে বেগ পেতে হচ্ছে।
ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি এলাকাটিতে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত পুলিশ পাহারা থাকত জানতে পেরে সেভাবেই পুলিশ টহল চালু রয়েছে। তবে, সাড়ে ৭টার দিকে পুলিশ টহল শুরুর আগে সিএনজি পেয়ে দুর্বৃত্তরা অ্যাটাক করেছে বলে জানান তিনি।

ওসি হালিম আরও বলেন, খবর নিয়ে জেনেছি এর আগেও নিহত জনি রাজকে দুর্বৃত্তরা অ্যাটাক করেছিল। বৃহস্পতিবার তাকে অপহরণ করতে চেয়েছিল। পূর্ব কোনো ঘটনার জেরে এটা হলো কিনা তাও খতিয়ে দেখছি আমরা। তার মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

খোকসা পৌর সভার নতুন ভবনে প্রবেশ উপলক্ষে আলোচনা

0
Droho-Pura-08-p-sp-1
হাজী সদর উদ্দিন খান,ও আসগর আলী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌর সভার নতুন ভবনে প্রবেশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে খোকসা থানা মোড়ে সদ্য নির্মিত পৌর ভবন চত্বরে অনুষ্ঠিত গৃহে প্রবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান হাজী সদর উদ্দিন খান। তিনি বলেন, অনেক চেষ্ট তদবির করে পৌর ভবন নির্মানের প্রতিশ্রুতি বাস্ত বায়ন করতে সক্ষম হলেন। বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যবসায়ীরা নিরাপদ আছেন। নতুন কমিটি অনুমোদনের ব্যাপারে তিনি বলেন, পাপ বাপকেও ছাড়েনা। হটকারীদের যাচাই বাছাই করে, একটি পরিশুদ্ধ কমিটি অনুমোদন দেওয়া হবে।

 

DROHO-puro-08-P2
গৃহে প্রবেশ অনুষ্ঠানের অতিথিরা

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী। স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন খোকসা পৌর সভার মেয়র অধ্যাপক তারিকুল ইসলাম তারিক।

অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যাপক সুপ্রভাত মালাকার, এ্যাডঃ আকরাম হোসেন দুলাল, ব্যবসায়ী ওহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবি প্রমুখ।

পরে পৌর সভার নতুন ভবনে প্রবেশ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আবু দাউদ খান।

ঝিনাইদহে হোটেল কক্ষে মিলল যুবকের লাশ

0
DROHO-SUSID-08-P1
প্রতীকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিনগত রাতে জেলা সদরের হোটেল রেডিয়েশনের একটি কক্ষ থেকে ইন্দ্রজিৎ (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

হেটেলের রেজিষ্টার অনুয়ায়ী ইন্দ্রজিৎ কুমারের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর থানার বেলগাছী গ্রামে। সে শ্রী শুসেন কুমারের ছেলে বলে জানা গেছে।

হোটেল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জানায়, ইন্দ্রজিৎ সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে এই হোটেলে ওঠেন। তবে তিনি কী কাজ করতেন সে বিষয়ে তারা অবগত নয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে হোটেল বয় রাউন্ড দিতে গিয়ে তার দরজায় অনেকবার নক করলেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিশ হোটেলের চারতলার ৪০১৪ নম্বর কক্ষ থেকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে। তিনি আরো বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।

এইচএসসিতে ফেল করা তিন লাখ শিক্ষার্থীর কপাল খুলল

0
droho-ey‡ l-p7-12
সংগৃহীত প্রতিকী ছবি

দ্রোহ ডেস্ক

এইচএসসি ও সমামানের পরীক্ষায় একবার ফেল করে যারা এবার পরীক্ষায় বসায় প্রস্তুতি নিচ্ছিলেন তাদের কপাল খুলেছে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে তারা এর সুফল পাবেন।

গতবার এই পরীক্ষায় যারা ফেল করেছেন তাদেরও জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন।

করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির ফলের গড় করে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে বুধবার এক ভার্চুয়াল সংবাদ জানান শিক্ষামন্ত্রী।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “গতবার যারা ফেল করেছে, তাদেরও জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।”

গতবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করে নয় লাখ ৮৮ হাজার ১৭২ জন।

সেই হিসেবে গত বছর উচ্চ মাধ্যমিকে ফেল করেছিলেন তিন লাখ ৪৮ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী, যারা এবার আর কোনো পরীক্ষায় অংশ না দিলেও উচ্চ মাধ্যমিকের সনদ পাবেন।

এইচএসসি পরীক্ষা হবে না, মূল্যায়ন ভিন্ন পদ্ধতিতে

0
droho-hsc-p7-11
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মহামারীর মধ্যে আটকে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা আর হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি জানান ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে।

বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, “২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। এরা দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে। এদের জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে।”

মন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যে তারা এইচএসসির চূড়ান্ত মূল্যায়ন ঘোষণা করতে চান, যাতে জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে।

গত ১ এপ্রিল থেকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, যাতে অংশ নেওয়ার কথা ছিল প্রায় ১৪ লাখ পরীক্ষার্থীর। কিন্তু দেশে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষাও আটকে যায়।

বছর প্রায় শেষ হয়ে আসায় এ পরীক্ষা নিয়ে উদ্বেগ ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। এ পরিস্থিতিতে কীভাবে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন করা যায়, তা নিয়ে দফায় দফায় বৈঠক আর নানা পরিকল্পনা চলছিল।

এক্ষেত্রে জেএসসি, এসএসসির নম্বরকেও যে মূল্যায়নে আনা হতে পারে, সে ইংগিত গত ৩০ সেপ্টেম্বর এক মত বিনিময় সভায় দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তবে পরীক্ষা যে নেওয়াই হবে না, সেই সিদ্ধান্ত বুধবারই তিনি জানালেন।

উচ্চ মাধ্যমিকের পরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পর্যায়ের লেখাপড়ায় যায়। ভবিষ্যতে তারা কীভাবে কোন পেশায় যেতে পারবে, এ পর্যায়েই তা অনেক ক্ষেত্রে নির্ধারিত হয়ে যায়। ফলে এইচএসসির ফলাফল শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মহামারীর এই নজিরবিহীন পরিস্থিতিতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম পরীক্ষা না নিয়ে বিকল্প মূল্যায়নে যেতে হচ্ছে সরকারকে।

এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, “গতবার যারা ফেল করেছে, তাদেরও জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।”

উচ্চ মাধ্যমিকে একজন শিক্ষার্থীকে সাতটি বিষয়ে ১৩টি পত্রে পরীক্ষায় বসতে হয়। এর মধ্যে দুই বিষয়ে (সর্বোচ্চ চার পত্র) ফেল করলে পরের বছর শুধু ওইসব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল।

ফেসবুকে ‘ব্ল্যাকআউট’ একটি প্রতিবাদ

0
droho-protibadl-p7-11
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সম্প্রতি ঘটে যাওয়া নারীর প্রতি শ্লীলতাহানি, নির্যাতন ও দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদ এবং বিচারের দাবিতে দেশজুড়ে চলছে নানা আন্দোলন ও মিছিল। এবার প্রতিবাদের প্ল্যাটফর্ম হিসেবে বেছে নেয়া হয়েছে সোশ্যাল মিডিয়া ফেসবুক।

নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নেটিজেনদের মধ্যে। ভাইরাল হওয়া বীভৎস সে নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।

ভিডিওটি দেখে অনেকেই অসুস্থ বোধ করার কথা জানিয়েছেন। সোমবার সারা দিন ঘটনার প্রতিবাদে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনেকে। এ সংক্রান্ত খবর ও লেখায় শেয়ার করেছেন অনেক। প্রতিটি স্ট্যাটাসে কমেন্টের ঝড় উঠেছে।

তবে সম্মিলিতভাবে নারী নির্যাতনের প্রতিবাদ জানাতে নারীরা ‘ব্ল্যাকআউট’ আন্দোলন শুরু করেছেন। ফেসবুকের প্রোফাইল ছবি বদলে দিয়েছেন কালো রঙে। জানা গেছে, নারীবিহীন এ পৃথিবী কেমন- তা বোঝাতেই নিজ নিজ চেহারা শোকের রঙে ঢেকে দিয়েছেন প্রতিবাদকারীরা।

একজন নারী ফেসবুক ব্যবহারকারী ইপসিতা জামান প্রজ্ঞা প্রোফাইল ছবি কালো প্রসঙ্গে বলেন, জানি এভাবে প্রোফাইল ছবি কালো করলে বিশেষ কোনো লাভ নেই তবুও যদি পরিবর্তন আসে এবং অল্প হলেও অবদান রাখতে পারি।

আরেকজন নাজনীন হক নিপা বলেন, সমাজে নারীর প্রতি সব ধরনের নির্যাতন ও সহিংসতা বন্ধে আমরা এ প্রতীকী আন্দোলনে অংশ নিয়েছি। এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে জানাতে চাই- নারীবিহীন এ পৃথিবী অন্ধকারময়।

‘অন্ধকারে ডুবে নারী নির্যাতনের বিচার আলোর আশা’- নতুন এ প্রতিবাদের ভাষা ৬ অক্টোবর সকাল থেকে ফেসবুকে ভাইরাল হতে থাকে। সব শ্রেণি-পেশার মানুষ প্রোফাইলে কালো প্রতীক ধারণ করে হ্যাশট্যাগ ব্যবহার করে নারীর ওপর ধর্ষণসহ সব ধরনের নির্যাতনের বিচার দাবি করেছেন। শুধু নারীরা নয়- অনেক পুরুষও প্রতিবাদ জানাতে প্রোফাইল ছবি বদলেছেন।

মৃত্যুদণ্ডই এদের জন্য যথেষ্ট নয় – চঞ্চল চৌধুরী

0
droho-cancal-p7-10
চঞ্চল চৌধুরী

দ্রোহ বিনোদন ডেস্ক

সিলেটের এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের পর নোয়াখালীর বেগমগঞ্জে নারীর ওপর পাশবিক নির্যাতনের ভিডিও ভাইরালের বিষয়ে নিজের ফেসবুকে তীব্র সমালোচনা করেন অভিনেতা চঞ্চল চৌধূরী।

নিজের ফেসবুকে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সোচ্চার হয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাইছেন অনেকেই। তিনিও দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে গর্জে ওঠা প্রতিবাদে সামিল হয়েছেন বলে জানান।

অনেকের মতো ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাইছেন। তার মতে, ধর্ষকের যৌনাঙ্গ কেটে ফেলাই হবে এর সর্বোচ্চ শাস্তি। নিজের ফেসবুক পেজে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির বিষয়ে এমনটাই দাবি করলেন চঞ্চল চৌধূরী।

তিনি লিখেন, ‘লিঙ্গ তো আর একা ধর্ষণ করতে পারে না, ধর্ষণে প্রলুব্ধ করে মাথার ভেতর বাস করা অমানুষটা। মৃত্যুদ- এদের জন্য যথেষ্ট নয়। প্রকাশ্যে এই অমানুষগুলোর লিঙ্গ শরীর থেকে কেটে আলাদা করে দেয়া হোক। যাতে লিঙ্গের ওপর শয়তান মাথার কোন অধিকার না থাকে তাহলেই এই বর্বরতা থেমে যাবে। এই কঠোর শাস্তি প্রয়োগে মানবাধিকারের কোনো মায়াকান্না আমরা শুনতে চাই না। সেই সঙ্গে আইনের সঠিক এবং কঠিন প্রয়োগ চাই। শাস্তি হোক দৃষ্টান্তমূলক। এর বাইরে কোনো কথা নাই। হোক প্রতিবাদ।’

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...