বুধবার, এপ্রিল ১৫, ২০২৬.
Home Blog Page 621

খোকসায় পৌর বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

0
droho-kho-p7-10
এমপি সেলিম আলতাফ জর্জ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পৌর বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে পৌরসভা ১ থেকে ৩ নম্বর বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন ৭৮ কুষ্টিয়া- ৪ (খোকসা-কুমারখালী) আসনে এমপি সেলিম আলতাফ জর্জ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সন্তান আপনার, আপনাকেই দায়িত্ব নিতে হবে। সন্তানের ভালোমন্দ বিবেচনার দায়িত্বও আপনার। পিতা হিসেবে সন্তানের চরা ফেরা গতিবিধি খেয়াল রাখতে হবে।

উদ্বোধনী সভার আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, ওসি (তদন্ত) ইদ্রিস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-মাসুম মুর্শেদ শান্ত, জেলা পরিষদ সদস্য মোজাহিদুল ইসলাম বাবলু, সাহেব আলী প্রমুখ।

পৌর বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা।

কালীগঞ্জের সেই প্রতিবন্ধী মা প্রধানমন্ত্রীর সহযোগিতা পেলেন

0
droho-jhanida-p7-9
সেই প্রতিবন্ধী মা প্রধানমন্ত্রীর সহযোগিতা পেলেন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা পেলেন ঝিনাইদহের কালীগঞ্জে মানসিক প্রতিবন্ধী প্রসূতি মা তার সদ্য ভূমিষ্ঠ কন্যা শিশু ও আশ্রয় দাতা।

বুধবার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ ৫৫ হাজার টাকা ও একটি ব্যাটারী চালিত ভ্যান পৌঁছে দেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সপ্তাহে কালীগঞ্জের মায়াধরপুর গ্রামের রাস্তার পাশ থেকে অন্তঃস্বত্তা ও প্রতিবন্ধী নারীকে নিজ বাড়িতে আশ্রয় দেয় গ্রামের দিনমজুর আমজাদ আলী। শুক্রবার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধী নারী একটি কন্যা সন্তানের জন্মদেন। প্রতিবন্ধির সন্তান প্রসবের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রচার হয়। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। এ বিষয়ে জেলা প্রশাসককে তার সার্বিক সহযোগিতার নির্দেশ প্রদান করা হয়।

ভিজিডি’র চাল নিয়ে ছয়-নয় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

0
droho-upl-p7-6
কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন

কুমারখালী প্রতিনিধি

ভিজিডি’র চাল ছয়নয় অভিযোগ প্রমাণিত হওয়ায় কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনির হাসানকে সাময়িক বরাখাস্ত করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারী করা হয়েছে।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান এর বিরুদ্ধে ২০১৮ জুন মাসের বরাদ্দকৃত ভিজিডি’র ২৪৯ বস্তা (৭.৪৭০ মে.টন) চাল ছয়নয়ের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়। এ বিষয়ে জেলা প্রশাসক কুষ্টিয়া উক্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

সে প্রেক্ষিতে তাঁর দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান কর্তৃক সংঘটিত অপরাধমুলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী উল্লিখিত ইউপি চেয়ারম্যানকে তাঁর স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, বরখাস্তের আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপনটি ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরাখাস্তকৃত) দেওয়া হয়েছে।

খোকসায় ভিমরুলের কামড়ে পথচারী আহত

0
droho-Vimrul-p7-3
ভীমরুল

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসার হিলালপুর গ্রামের কাছে ভিমরুলের আক্রমনে দুই পথচারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাইসাইকেল যোগে বৃদ্ধ সাদেক মন্ডল (৭০) ও মেহেদী (৩২) খোকসা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তারা হিলালপুর গ্রামের কাছে পৌচ্ছালে সড়কের পাশ থেকে একদল ভীমরুল তাদের উপর আক্রমন করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জরুরী বিভাগে কর্মরত উপ-সহকারী মেডিকেল অফিসার জাহিদ জানান, ভীমরুলের আক্রমনে আহতরা বৃদ্ধ সাদেক একটু খারাপ অবস্থায় থাকলেও অপর জন ভালো আছেন। তাদের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, গত সপ্তাহে একই স্থান থেকে এক পরিবারের দাদী-নাতিসহ কমপক্ষে ৬ জন ভীমরুলের আক্রমনের শিকার হন। তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে ভীমরুলের চাক অপসারণের উদ্যোগ নেয়নি কেউ।

তিন্নি হত্যা মামলার মূল আসামী আটক

0
droho-jhanida-p7-2
তিন্নি হত্যা মামলার মূল আসামী জামিরুল

ঝিনাইদহ প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী উলফাত আরা তিন্নি হত্যা মামলার মূল অভিযুক্ত জামিরুল কে পুলিশ আটক করেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান হত্যা প্ররোচনার মামলার মূল আসামীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, বুধবার সকালে মাগুরা জেলা সদর থেকে জামিরুলকে আটক করে থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। যে কোন সময় আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে নিজের ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থা থেকে বিশ^বিদ্যালয়ের ছাত্রী তিন্নিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় শৈলকুপা থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তিন্নিরি বোনের সাবেক স্বামী জামিরুলকে আসামী করে মামলা করেন নিহত বিশ^বিদ্যালয় ছাত্রীর মা হালিমা বেগম।

তিন্নি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শৈলকূপার যোগীপাড়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা ইউসুফের মেয়ে। তিন্নি বোন ও মাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশের শেখপাড়া বাজার সংলগ্ন একটি দোতলা বাসায় থাকতেন। বোনের সাবেক স্বামীর হাতে লাঞ্চিত হওয়ার পর তিন্নি আত্মহত্যার পথ বেছে নেয়।

এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত জানা যাবে আজ

0
DROHO-HSC-07-P-1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনার প্রদুভাব ঠেকাতে আটকে থাকা উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা কবে হবে তা এখনো অনিশ্চিত। তবে এ বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত জানা যেতে পারে।

শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ মাধ্যমকে বলেন, এ বিষয়ে বুধবার হয়তো সাংবাদিকদের সাথে কথা বলা হতে পারে। যখন সময় জানানো হবে তখন বিস্তারিত জানানো হবে। এখন (মঙ্গলবার) জানাতে পারব না।

শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী মাসে এই পরীক্ষা নেওয়া যায় কি না তা নিয়েই মূলত আলোচনা চলছে। তবে কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। অবশ্য এর আগে গত ৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, অন্তত চার সপ্তাহ সময় দিয়ে এ পরীক্ষা নেওয়া হবে।

ঢাকা শিক্ষাবোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তাঁরা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত আছেন। ১৫ দিন সময় পেলেই তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। তিনি দাবি করেন করোনার মধ্যে পরীক্ষা নেওয়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে।

উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলের শুরুতে। কিন্তু পরীক্ষা শুরুর আগমুহূর্তে করোনার কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখের বেশি।

নারী নির্যাতনের বিচার অবশ্যই করতে হবে- অ্যামনেস্টি

0
DROHO-amnesty -6-P10
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

দ্রোহ অনলাইন ডেস্ক

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

মঙ্গলবার অ্যামনেস্টি জানায়, একদল পুরুষ একজন নারীকে বিবস্ত্র করে মারধর করেছে। নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষকে এর ন্যায়বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে।

সংস্থাটি আরো বলে, ৪ অক্টোবর প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, একজন নারীর পোশাক ছিনিয়ে নেয় এক দল লোক। প্রায় আধা ঘণ্টা ধরে তার উপর নির্যাতন চলে। তাকে চড়, লাথি, ঘুষি মারে। মারধরের এই দৃশ্য শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড করা হয়। আর এই ঘটনা হলো বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতার ধারাবাহিকতার সর্বশেষ ঘটনা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার গবেষক সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘সত্যিকারের এই ফুটেজ বাংলাদেশে নারীদের নিয়মিত নির্যাতনের শিকার হওয়ার চিত্র প্রদর্শন করে। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই বিচার ব্যবস্থা অপরাধীদের সাজা দিতে ব্যর্থ হয়।’

তিনি আরো বলেন, ‘এই ঘটনার কোনও অজুহাত থাকতে পারে না। বাংলাদেশকে এর নিরপেক্ষ তদন্ত করতে হবে। এ ধরণের জঘন্য হামলার জন্য দায়ীদের শাস্তি দিতে হবে।’ সূত্র এনএনবি।

ধর্ষণবিরোধী মিছিলে পুলিশের লাঠিচার্জ

0
DRO-protibad-6-P9
ছবি সংগ্রহ

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে একের পর এক ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দেওয়ার পর হাতাহাতি ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরের দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে ‘ধর্ষণ ও নিপীড়নবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ শুরু করেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা।

প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, লেখক, কবি, শিল্পী, অনলাইন অ্যাক্টিভিস্ট ও নারী অধিকারকর্মীরাও তাতে যোগ দেন।

বেলা সোয়া ১টার দিকে তারা শাহবাগ মোড় থেকে কালো পতাকা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ঘুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ তাদের আটকে দেয়।

এ সময় পুলিশের সাথে মিছিলকারীদের হাতাহাতি হয়। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে ছাত্র ইউনিয়নের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

পরে মিছিলকারীরা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ধর্ষক ও নিপীড়কদের শাস্তির পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পদত্যাগের দাবি জানান।

প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান শেষে মিছিলকারীরা আবার শাহবাগে হয়ে টিএসসি এলাকায় ফিরে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।

কুষ্টিয়ায় ছাত্রী ধর্ষণের মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

0
DROHO-kushtia-6-P8
জেলার মানচিত্র

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

মিরপুর থানার ওসি আবুল কালাম শিক্ষক আটকের বিষয় নিশ্চিত করে বলেন, ওই ছাত্রীর বাবার দায়ের করা মামলায় উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া এলাকার সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) আব্দুল কাদেরকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। কাদের (৪২) ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, গত শনিবার ভোরে ফজরের নামাজের সময় মাদ্রাসার সুপার আব্দুল কাদের মেয়েটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এরপর রাত ৮টার দিকে মেয়েটিকে আবার দ্বিতীয় দফায় ধর্ষণ করেন। পরে কাদের বিষয়টি কাউকে না জানানোর জন্য মেয়েটিকে শাসনও করেন।

সোমবার ওই ছাত্রী ঘটনাটি তার এক সহপাঠীকে জানালে তার মাধ্যমে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এতে বিক্ষুদ্ধ হয়ে স্থানীয়রা মাদ্রাসায় হামলা ও ভাঙচুর চালায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুপপুরে বেতন কর্তনের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

0
DROHO-Rup-6-P5
রুপপুরে শ্রমিকদের বিক্ষোভ

পাবনা প্রতিনিধি

ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকরা বেতন কর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ করে মিছিল করতে থাকে। এ বিক্ষোভ চলে বিকাল পর্যন্ত।

বিক্ষোভ মিছিল করেছে নিকিমথ কোম্পানীর শ্রমিকরা। এই কোম্পানীর একাধিক শ্রমিকর জানায় কোম্পানী যে বেতন দিতো বর্তমানে প্রত্যেক শ্রমিকে মাসিক বেতন থেকে ১০ থেকে ১২ হাজার কেটে নিচ্ছে কম্পানীর কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...