সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 623

সরকারি সংস্থাগুলোর আন্তরিকতায় করোনা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থা অত্যন্ত আন্তরিকতার সাথে সমন্বিতভাবে কাজ করায় সরকার দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কিছু মানুষ স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে অনেক কথা বলছে…আমি জরুরি ভিত্তিতে তাদের যে নির্দেশনাই দিয়েছি তারা তা করেছে। তারা সঠিকভাবে কাজ করেছে…এ কারণেই আমরা করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’

তিনি বলেন, আমাদের কাজ করতে হবে, আমাদের বিভিন্ন উপকরণ সংগ্রহ করতে হবে, আমাদের জনগণকে চিকিৎসা দিতে হবে, আমাদের জনগণের কাছে যেতে হবে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জরুরি বিষয়ে সব নিয়ম অনুসরণ করার দরকার নেই। কেউ যদি কারও জন্য কোনো সমস্যায় পড়েন, সেটা আমরা দেখব। রোগীদের চিকিৎসাসেবা দিতে সরকার জরুরি ভিত্তিতে দুই হাজার চিকিৎসক ও তিন হাজার নার্সের পাশাপাশি কিছু টেকনিশিয়ান নিয়োগ দিয়েছে।

আমি অর্থ ও জনপ্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়কে একসাথে বসতে বলেছি। এসব চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান নিয়োগে আমি সিদ্ধান্ত দিয়েছি এবং তাৎক্ষণিকভাবে কাগজে সাইন করেছি।

তিনি জানান, মহামারির শুরুতে যত দ্রুত সম্ভব সরকার জেলা পর্যায় অব্দি হাসপাতালগুলোকে অক্সিজেন সরবরাহ ও আইসিইউ ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশে এমন অনেকগুলো সংগঠন রয়েছে যারা সাধারণত দরিদ্র লোকদের সহায়তা করে থাকে, তবে এ মহামারি পরিস্থিতিতে তাদের কার্যক্রম দেখা যায়নি। এটাই বাস্তবতা, সবাই ঘরের মধ্যে ছিল, মানুষের পাশে কেউ ছিল না। আওয়ামী লীগ গণমানুষের দল হওয়ায় মানুষের পাশে ছিল। এটি মানুষের কল্যাণে কাজ করে, আমরা মানুষের পাশে থাকি এবং সর্বদা তাদের পাশে থাকব।

এমসি কলেজে ধর্ষণ : বিচার বিভাগীয় তদন্ত দলের কাজ শুরু

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীর সঙ্গে বেড়াতে আসা গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনা তদন্তে নেমেছ বিচার বিভাগীয় তদন্ত দল।

দলের চার সদস্য বৃহস্পতিবার বিকেলে কলেজ ছাত্রবাসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ছাত্রাবাসের নবনির্মিত ভবনসহ বিভিন্ন হল পরিদর্শন করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। এর আগে তারা কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন।

দলের প্রধান সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজললুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা কাজ শুরু করেছি। এ বিষয়ে পরে আপনাদের সঙ্গে কথা বলব।”
দলের অন্য সদস্যরা হলেন সিলেট মহানগরের মুখ্য হাকিম মো. আবুল কাশেম, অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিুনুন নেছা ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন সুলতানা।

গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিলেটের টিলাগড় এলাকায় এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে আসা নববধূকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণের অভিযোগ সারাদেশে আলোচনার জন্ম দেয়।

পরদিন গৃহবধূর স্বামী বাদী হয়ে সিলেটের শাহপরান থানায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন।

এ ঘটনায় কমিটি গঠন করে অনুসন্ধানের নির্দেশ দেয় উচ্চ আদালত। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, এ পর্যন্ত এ মামলার এজাহারভুক্ত ছয় আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই রিমান্ডে রয়েছেন।

চাঞ্চল্যকর এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি ছাড়াও এমসি কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

কঙ্গোর বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশের নারী শান্তিরক্ষীরা

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধিনে পরিচালিত ডিআর কঙ্গোর মনুস্কো বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা।

 শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তি মিশনের জন্য এই বিমানবন্দরটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ একটি স্থাপনা।

“এই দায়িত্ব পেয়ে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষী নারী সদস্যরা অত্যন্ত গর্বিত।”
বিমানবন্দরটির নিরাপত্তার দায়িত্ব পাওয়া ব্যানএফপিইউ-১ এর ১৪তম রোটেশনের কমান্ডার মেরিনা আক্তারকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা শুধু দেশের মাটিতে নয়, বিদেশি বিভূঁইয়ে জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদার সাথে, অত্যন্ত গর্বের সাথে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি।

মেরিনা বলেন, কঙ্গোর ওই বিমানবন্দরটির নিরাপত্তা বিধান করা নিশ্চয়ই একটি ‘বড় চ্যালেঞ্জ’, তবে তারা আশাবাদী, ‘বরাবরের মত’ এবারেও সফল হবেন।

জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশ রয়েছে সবার উপরে। বর্তমানে জাতিসংঘের বিভিন্ন মিশনে ১১৯টি দেশের শান্তিরক্ষীরা কাজ করছেন। তাদের মধ্যে বাংলাদেশের শান্তিরক্ষী ৬৭৩১ জন।

চলতি মাসে ঘূর্ণিঝড়ের শঙ্কা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। তারা বলছে, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
অক্টোবর মাসের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আগারগাঁওয়ের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা শেষে এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, অক্টোবর মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ বাংলাদেশ থেকে বিদায় নেবে। এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজ থাকতে পারে বলেও আভাস দেয়া হয়েছে।

সেপ্টেম্বর মাসের আবহাওয়া পরিস্থিতি বিষয়ে আবহাওয়া অধিদফতর জানায়, এ মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৩৩ দশমিক ১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে রাজশাহী বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। আর ঢাকা ও খুলনা বিভাগে স্বাভাবিকের চেয়ে কম এবং অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।

ঢাকায় ১৯ দশমিক ৪ শতাংশ এবং খুলনায় ২৯ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া রংপুরে ১৩৩ শতাংশ, ময়মনসিংহে ৭১ দশমিক ৬ শতাংশ, সিলেটে ২৯ দশমিক ৬ শতাংশ এবং চট্টগ্রামে ২৪ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

ক্যারিবিয়ান ক্রিকেটে নতুন দায়িত্বে ওয়ালশ

0
ওয়ালশ

দ্রোহ স্পোর্টস ডেস্ক

কয়েক দফায় বিচ্ছিন্নভাবে ক্যারিবিয়ান মেয়েদের দলের সঙ্গে কাজ করেছেন কোর্টনি ওয়ালশ। এবার তিনি পেলেন লম্বা সময়ের বড় দায়িত্ব। ছেলেদের ক্রিকেটের এই কিংবদন্তিকে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিবৃতিতে জানিয়েছে, অন্তত ২০২২ সালের শেষ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন ওয়ালশ।

বাংলাদেশের বোলিং কোচ হিসেবে তিন বছরের দায়িত্ব পালন শেষে গত বছরের বিশ্বকাপ শেষে ক্যারিবিয়ায় ফিরে যান ওয়ালশ। এরপর গত নভেম্বরে ভারতের বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের দলের সহকারী কোচ হিসেবে কাজ করেন। গত ফেব্রুয়ারি-মার্চে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ছিলেন একই দায়িত্বে।

এবার প্রধান কোচের দায়িত্ব পেয়ে ওয়ালশ জানিয়ে দিলেন তার লক্ষ্য। “আমি সবসময়ই চেয়েছি, যে কোনো ভাবেই হোক, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উন্নয়নে অবদান রাখতে ও সহায়তা করতে। যে অভিজ্ঞতা আমার আছে, খেলাটি নিয়ে যে ধারণা আছে এবং আমার সাংগঠনিক দক্ষতা, সবকিছু মিলিয়েই চেষ্টা করব একটি জয়ী দলীয় সংস্কৃতি গড়ে তুলতে।”

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি মেয়েদের দলের সঙ্গে কাজ করেছি, গত বছর ভারতের বিপক্ষে সিরিজেও। তাই দলটি সম্পর্কে ধারণা আছে আমার। দলটির সামর্থ্য ও প্রতিভা নিয়ে সংশয় নেই। ওয়েস্ট ইন্ডিজে দারুণ সব ক্রিকেটার আছে। আমার দায়িত্ব হবে ওদের উন্নতিতে ও নির্ধারিত লক্ষ্যগুলো অর্জনে সহায়তা করা।”

ওয়ালশ এমন এক সময় দায়িত্ব নিলেন, যখন ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা মাত্রই ৫-০তে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ইংল্যান্ড সফরে।

আ’লীগ-বিএনপিকে একহাত নিলেন ডা. জাফরুল্লাহ

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আওয়ামী লীগ ও বিএনপিকে একহাত নিলেন। তিনি বলেছেন, সরকার ও বিএনপি উভয়েই বর্তমানে করোনায় আক্রান্ত। সরকার করোনায় আক্রান্ত ধর্ষণ আর দুর্নীতিতে। আর বিএনপি করোনায় আক্রান্ত রাজনীতিতে। এই করোনা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ধর্ষণের বিরুদ্ধে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র ফোরামের উদ্যোগে মানববন্ধনে ডা. জাফরুল্লাহ রাজপথের বিরোধী দল বিএনপিকে আবারও রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি করোনায় আক্রান্ত। মাঠে নামার মেরুদ- তাদের নেই।

তিনি বলেন, বিএনপি এতটাই করোনাগ্রস্ত যে তারা রাস্তায় নামতে পারে না। বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই আমাদের জাতি চরম দুর্দশায় আছে। এ থেকে মুক্তির একটাই পথ আমি দেখি, আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে।

ডা. জাফরুল্লাহ বলেন, দেশে যেভাবে ধর্ষণ আর গণধর্ষণ করছে ছাত্রলীগের ছেলেরা, তাতে এ দেশের মা-বোনেরা আর শান্তিতে থাকতে পারছে না। কোথাও শান্তিতে বের হবে, তারও উপায় নেই। অন্যদিকে দুর্নীতি যেভাবে ছড়িয়েছে তাতেও সাধারণ মানুষের আর বাঁচার উপায় নেই। দেশে সুশাসন থাকলে ছাত্রলীগের নেতাকর্মীরা সারা দেশে এভাবে ধর্ষণ-গণধর্ষণের মহোৎসব চালাতে পারত না।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, এনাফ ইজ এনাফ। আর না। এবার ক্ষমতা ছাড়েন। অনেক হয়েছে। এভাবে দেশ চলতে পারে না। কোথাও কেউ শান্তিতে নেই।

এ সময় ডা. জাফরুল্লাহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেয়ার আহ্বান জানান।

মাগুরায় এবার ৫৭৭ মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে

0
Magura-Dro-2
মাগুরায় ৫৭৭ মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

মাগুরা প্রতিনিধি

করোনাকালীন এ সময়ে মাগুরায় এবার ৫৭৭টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। তবে এ বছর তেমন জাঁকজমক থাকছে না শহর জুড়ে।

জানা গেছে, মাগুরায় মন্ডপে মন্ডপে প্রতিমা শিল্পীরা প্রতিমা নির্মাণ কাজে ব্যস্ত সময় পার করছেন। জেলা শহরের থানা পাড়া, জামরুল তলা, তাতী পাড়া, দড়ি মাগুরা বটতলা, নিজন্দুয়ালী কালী বটতলা, চরপাড়া, বৈদ্যবাড়ী, পারনান্দুয়ালী মিস্থী পাড়া প্রভৃতি স্থানে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিমা নির্মাণ এর কাজ চলছে।

এ বছর ৫৭৭টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ১৮১টি, শ্রীপুর উপজেলায় ১৩৩টি, শালিখা উপজেলায় ১১৯টি, মহম্মদপুর উপজেলায় ১২১, পৌর এলাকায় ২৩টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। থাকবে না আলোক সজ্জা, মেলা। প্রতিমা শিল্পীদের এবছর তেমন কাজও নেই।

শহরের থানা পাড়া পূজা মন্ডপের প্রতিমা শিল্পী আনন্দ বিশ্বাস জানান, যে প্রতিমা তৈরি করা হচ্ছে তার মূল্য নেই। কম দামে তাদের প্রতিমা তৈরি করা হচ্ছে। গতবছর ৭টি প্রতিমা তৈরি করেছিলাম এবছর একটি প্রতিমা তৈরি করছি।

এদিকে পূজার বাজার জমেনি। করোনা ভাইরাস যেন এবারের পূজার আনন্দে বাঘ্যাত ঘটিয়েছে। তারপরও হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বলে স্বল্প পরিসরে স্বাস্থ্য বিধি মেনে পূজা হবে।

ইলিশ আহরণ নিষিদ্ধকালে জেলেদের জন্য চাল বরাদ্দ

0
ইলিশ ধরা চলছে নৌকাতে

দ্রোহ অনলাইন ডেস্ক

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের জন্য ১০ হাজার ৫৬৬.৮৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।

চলতি ২০২০-২১ অর্থবছরে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৩৬টি জেলার ১৫২টি উপজেলার ৫ লাখ ২৮ হাজার ৩৪২টি জেলে পরিবার এ সহায়তা পাবে। মৌসুমের তুলনায় এবার অতিরিক্ত আরও এক লাখ ২০ হাজার ২৬৩টি জেলে পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। প্রত্যেক পরিবার পাবে ২০ কেজি করে চাল।

৩০ অক্টোবরের মধ্যে ভিজিএফ চাল উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।

ইবির ছাত্রী তিন্নির রহস্যজনক মৃত্যু

0
তিন্নির সংগৃহিত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী উলফাত আরা তিন্নির (২৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ তার বড় বোনের সাবেক স্বামীর পাশবিক নির্যাতনের শিকার হয়ে তিন্নি লজ্জায় আত্মহত্যা করেছেন।

শুক্রবার মধ্যরাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। শেখপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ইউসুফ আলীর কন্যা তিন্নি ইসলামী ইউনিভার্সিটির হিসাববিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী।

নিহতের খালাতো ভাই মখলেছুর রহমান বলেন, তিন্নির বড় বোন মিন্নির একই গ্রামের পুনুরুদ্দীনের ছেলে জামিরুলের সঙ্গে বিয়ে হয়। দাম্পত্য কলোহের জন্য মিন্নির সঙ্গে জামিরুলের বিচ্ছেদ ঘটে। তবে মিন্নিকে তিনি আবার ঘরে নিতে চান। কিন্তু মিন্নি রাজি না হলে দীর্ঘদিন ধরেই জামিরুল পরিবারটির ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে জামিরুল শেখপাড়ায় তিন্নিদের বাড়িতে লোকজন নিয়ে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। দুই ঘণ্টা পর আবারও জামিরুল ওই বাড়িতে যায় এবং তিন্নির ওপর নির্যাতন চালায়।

মিন্নি অভিযোগ করেন, বাড়ির দোতালায় তিন্নির সঙ্গে জামিরুল এমন কি করেছে যে, মাত্র ১০ মিনিটের মধ্যে তরতাজা বোনের লাশ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখলাম। তিনি অভিযোগ করেন এটা পরিকল্পিত হত্যা। আমার বোনের সঙ্গে খারাপ কিছু করায় সে আত্মহত্যা করেছে।

তিন্নির মা হালিমা বেগম জানান, আমার মেয়ে খুবই মেধাবী। বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঘটনার দিন সন্ধ্যার দিকে কুষ্টিয়ায় এক বান্ধবীর বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে জামিরুলের হুমকির শিকার হয়। আমাদের সন্দেহ তিন্নিকে পাশবিক নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে।

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, তিন্নির মৃত্যুটি রহস্যজনক। তার সঙ্গে এমন কিছু করা হয়েছে যে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। ডাক্তারি পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আমরা বিষয়টির ওপর কঠোর নজর রাখছি। আলামত সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, লাশ শুক্রবার বিকেলে কুষ্টিয়া হাসপাতালে ময়নাতদন্ত শেষে শেখপাড়ার বাড়িতে দাফনের জন্য আনা হয়েছে।

নিজস্ব ‘মোবাইল সেবা অ্যাপ স্টোর’ আনছে ভারত

0
প্রতিকী ছবি

দ্রোহ আইটি ডেস্ক

‘মোবাইল সেবা অ্যাপ স্টোর’ নামে নিজেদের অ্যাপ স্টোর চালুর পরিকল্পনা করেছে ভারত। পরিকল্পিত অ্যাপ স্টোরটি অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগলের প্লে স্টোরের বিকল্প হবে।

নিজেদের দেশকে আরও স্বনির্ভর করে তুলতে চাইছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই পরিকল্পনার অংশ হিসেবেই নিজেদের অ্যাপ স্টোর শুরু করতে চাইছে দেশটি।

রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে বিস্তারিত তেমন আর কোনো তথ্য জানা যায়নি। পুরো ব্যাপারটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র বলেছেন, “ভারতের বাজারে অ্যান্ড্রয়েডের ৯৭ শতাংশ শেয়ার রয়েছে। আমাদের এ ব্যাপারটিতে হাত দেওয়া উচিত, এবং ভারতীয় স্টার্টআপগুলোকে তুলে ধরা উচিত।”

সংশ্লিষ্ট ওই সূত্র আরও জানিয়েছেন, অ্যাপল ও গুগলের মতো ৩০ শতাংশ করে চার্জ রাখবে না ভারতীয় অ্যাপ স্টোরটি।

অ্যান্ড্রয়েড ফোনে যাতে বাধ্যতামূলকভাবে সরকারি অ্যাপ ‘প্রি-ইন্সটলড’ থাকে, সে ব্যাপারেও পরিকল্পনা করছে ভারত সরকার।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...