সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 624

নিয়মিত হচ্ছেন তিশা

0
Tisha-Dro
অভিনেত্রী তিশা

দ্রোহ বিনোদন ডেস্ক

প্রানঘাতী করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর থেকেই অভিনয়ে দীর্ঘ বিরতি নিয়েছিলেন নুসরাত ইমরোজ তিশা। লকডাউন শেষে অন্যান্য তারকা শিল্পী অভিনয়ে ফিরলেও তিনি ছিলেন শান্ত।

সম্প্রতি আবারও নাটকে অভিনয়ের মধ্য দিয়ে বিরতি ভাঙ্গলেন তিশা। এরই মধ্যে শুটিং করেছেন সকাল আহমেদের পরিচালনায় ‘রাত গভীর হয়’ নামে একটি নাটকে। এছাড়া একাধিক নাটকে অভিনয়ের কথা চলছে এ অভিনেত্রীর।

অভিনয়ে নিয়মিত হওয়া প্রসঙ্গে তিশা বলেন, ‘এখন যেহেতু স্বাস্থ্যবিধি মেনে কাজ হচ্ছে, তাই কাজ করতে উৎসাহ পাচ্ছি।

তাছাড়া নিজের নিরাপত্তার কাজটি নিজেও অনুসরণ করছি। কাজে ফেরার পর প্রথম নাটকটিতে অভিনয়ের অভিজ্ঞতা ভালো। এ সেটের মতো পরিবেশ হলে কাজ করতে তেমন অসুবিধা হবে না।’ এদিকে ছবি নিয়েও ব্যস্ত হচ্ছেন তিশা। দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘ঢাকা-২০৪০’ নামের একটি ছবিতে অভিনয় শুরু করেছেন লকডাউনের আগেই। চলতি মাসে এর বাকি অংশের শুটিং শুরু হবে।

এছাড়া সম্প্রতি সরকারি অনুদানে নির্মিতব্য ‘ভালোবাসা প্রীতিলতা’ নামের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রদীপ ঘোষের পরিচালনায় এতে তিশা প্রীতিলতার চরিত্রে অভিনয় করবেন।

চা খেতে গিয়ে প্রাণ গেল চিকিৎসকের

0
Sirajgonj-Dro
ইর্ন্টান চিকিৎসক আরাফাত পাঠান (২৫)

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সয়দাবাদে সড়কের পাশে চা খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রান হারালেন ইর্ন্টান চিকিৎসক আরাফাত পাঠান (২৫)।

শুক্রবার সকালে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আরাফাত পাঠান সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে পাশ করে ময়মনসিংহের ভালুকা পানদিয়া গ্রামের হারিজ পাঠানের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে আরাফাত বাড়ি থেকে কলেজে আসার পথে ঢাকা-রাজশাহী মহাসড়কের সয়দাবাদ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে চা পান করছিলেন । এমন সময় একটি ড্রাম ট্রাক বেপরোয়া ভাবে এসে চাপা দেয় আরাফাতকে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক আলী জানান, খবর পাওয়া মাত্র পুলিশ লাশ উদ্ধার করেছে কিন্তু স্বজনদের অসম্মতি থাকায় ময়নাতদন্ত করা হয়নি।

দৌলতপুরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা খুন

0
Kushtia-Dro-2
প্রতিকী ছবি

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ঋণের সাপ্তাহিক কিস্তির টাকা আদায় করতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন একজন গ্রামীণ ব্যাংক কর্মকর্তা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ফিলিপনগর দফাদার পাড়া এলাকার একটি বাড়ি থেকে ব্যাংক কর্মকর্তা নূরুজ্জামান লাল্টু (৪৫) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার কামালপুর গ্রামের মৃত মতলেব কাজীর ছেলে।

পুলিশের সূত্রমতে, বৃহস্পতিবার দুপুরে ফিলিপনগর এলাকায় সাপ্তাহিক ঋণের কিস্তির টাকা আদায় করতে যান। কয়েকটি বাড়ি থেকে কিস্তির টাকা আদায়ের পর দফাদার পাড়া এলাকার মমিন দফাদারের কাছে টাকা আদায়ে তার বাড়ি যান লাল্টু। এ সময় মমিন ব্যাংক সুপারভাইজার লাল্টুকে বাড়ির ভেতর ডেকে নিয়ে যান। তিনি কিস্তির টাকা না দিয়ে উল্টো লাল্টুর কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে মমিন ধারালো অস্ত্র দিয়ে লাল্টুর গলায় উপর্যপুরি কোপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মমিন ব্যাংক কর্মকর্তার মৃতদেহ বাড়ির শৌচাগারে রেখে ঘরে তালা লাগিয়ে বউ-সন্তান নিয়ে পালিয়ে যান।

গ্রামীণ ব্যাংক হোসেনাবাদ শাখার ম্যানেজার সালাউদ্দিন জানান, দুপুর ১টার দিকে তার সঙ্গে লাল্টুর কথা হয়। সে সময় লাল্টু ৩টি বাড়ি থেকে ঋণের টাকা আদায় করে মমিন দফাদারের বাড়িতে যাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর থেকে লাল্টুকে আর ফোনে পাওয়া যায়নি। তিনি জানান, মমিন দফাদার বেশ কিছুদিন ধরে ঋণের টাকা না দিয়ে ঘুরাচ্ছিলেন।

দৌলতপুর থানার ওসি জহুরুল ইসলাম জানান, ঋণের কিস্তি আদায় নিয়ে এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে মমিন সপরিবারে পলাতক। তাকে আটকে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

কোটচাঁদপুরে মোটর সাইকেলের ধাক্কায় নিহত এক

0
Kotchandpur-Dro
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটর সাইকেলের ধাক্কায় একজন ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে কোটচাঁদপুরের দুধসরা নামক স্থানে এ দুর্ঘটনায় জহুরুল ইসলাম (৫০) নামের ইজিবাইক চালকের মৃত্যু হয়। নিহতের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া স্টেশন পাড়ায় তিনি একই এলাকার মৃত নুরুল হুদার ছেলে।

কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, শুক্রবার সকালে জহুরুল ইসলাম দুধসরা নামক স্থানে রাস্তার পাশে ইজিবাইক রেখে অপরপাশের চায়ের দোকানে গিয়েছিল। সেখান থেকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটর সাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করোনায় আক্রান্ত হলেন ট্রাম্প-মেলানিয়া

0
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প

দ্রোহ অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ট্রাম্প একটি টুইট বার্তায় নিজেই এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ট্রাম্প তার টুইট বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি এবং আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। আমরা অবিলম্বে আমাদের কোয়ারেন্টাইন এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করবো।

তবে এর আগে আরেকটি টুইট বার্তায় কোয়ারেন্টাইনে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা হোপ হিকসের করোনায় আক্রান্ত। জানা গেছে, মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প টিভি বিতর্কে অংশ নেয়ার জন্য ওহিও যান। সেখানে ট্রাম্পের সফর সঙ্গী ছিলেন হোপ হিকস। শীর্ষ উপদেষ্টার আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই করোনা পরীক্ষা করান ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প।

নয় মাসে ধর্ষণের শিকার ৯৭৫ নারী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

৯ মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৯৭৫ জন নারী। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ২০৮ জন নারী। এছাড়া ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৪৩ জন হতভাগা নারী। আর আত্মহত্যা করেছেন ১২ জন নারী।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

সংগঠনটি আরও জানায়, গত ৯ মাসে যৌন হয়রানির শিকার হয়েছেন ১৬১ নারী। এর মধ্যে যৌন হয়রানরি কারণে ১২ নারী আত্মহত্যা করেছেন। আর যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে ৩ নারী এবং ৯ পুরুষ নিহত হয়েছেন।

আসক জানায়, এ সময়কালে দেশে যৌন হয়রানি ও সহিংসতা, ধর্ষণ ও হত্যা, পারিবারিক নির্যাতন, যৌতুকের জন্য নির্যাতন, গৃহকর্মী নির্যাতন, এসিড নিক্ষেপসহ নারী নির্যাতনের অনেক ঘটনা ঘটেছে। পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন ৪৩২ নারী। এর মধ্যে হত্যার শিকার হন ২৭৯ নারী এবং পারিবারিক নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন ৭৪ নারী। যৌতুককে কেন্দ্র করে নির্যাতনের শিকার হয়েছেন মোট ১৬৮ নারী। এর মধ্যে যৌতুকের কারণে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৭৩ জন। শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে ৬৬ জনকে এবং নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন ১৭ জন নারী।

এছাড়া স্বামীর গৃহ থেকে বিতাড়িত হয়েছেন ১২ নারী। এ সময়ের মধ্যে ১১ জন গৃহকর্মী হত্যার শিকার হন এবং ৩২ জন গৃহকর্মী বিভিন্ন ধরণের নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া ধর্ষনের শিকার হয়েছেন ৪ জন এবং আত্মহত্যা করেছেন ২ জন।

এছাড়াও এ সময়কালে এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন ২১ নারী। শিশু নির্যাতন ও হত্যার গত ৯ মাসের পরিসংখ্যানও অত্যন্ত উদ্বেগজনক। ১০৭৮ শিশু শারীরিক নির্যাতনসহ নানা সহিংসতার শিকারসহ হত্যার শিকার হয়েছে ৪৪৫ শিশু। এছাড়া ৬২৭ শিশু ধর্ষণ ও ২০টি বলাৎকারের ঘটনা ঘটেছে।

বিচার বহির্ভূত হত্যাকা- ও হেফাজতে মৃত্যুর অভিযোগ নিয়ে আসক জানায়, গত ৯ মাসে প্রধান প্রধান জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্যের ভিত্তিতে দেখা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও তথাকথিত ‘ক্রসফায়ারে’ মোট ২১৬জন মারা গেছেন। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে ক্রসফায়ারে নিহত হন ১৮৫ জন।

বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা যান ২৭ জন। এই ৯ মাসে দেশের কারাগারগুলোতে অসুস্থতাসহ বিভিন্ন কারণে মারা যান ৫৮ জন। এর মধ্যে কয়েদি ২৪ জন এবং হাজতি ৩৪ জন। গত ৯ মাসে দেশের জাতীয় দৈনিকসমূহে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ ও গুমের শিকার হন ৪ জন। এর মধ্যে পরবর্তী সময়ে ৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১ জন।

ঠিক সময়ে ভ্যাকসিন পেতে যথাযথ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

0
স্বাস্থ্যমন্ত্রীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সঠিক সময়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আমরা চাই কোভিড-১৯ থেকে বাংলাদেশসহ গোটা বিশ্ব মুক্তি পাবে। সে জন্য ভ্যাকসিনের প্রয়োজনীয়তা রয়েছে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশ ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভ্যাকসিন পেতে আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। যাতে সঠিক সময়ে আমরা ভ্যাকসিন পাই, সেই কার্যক্রম আমরা নিয়েছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আমরা অন্যান্য কার্যক্রমও চালিয়ে যাচ্ছি। স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সব কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যাচ্ছি। গত সাত মাস আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় দিনরাত কাজ করেছে, এবং মাঠপর্যায়ের সব ব্যক্তি কাজ করে গেছেন। ফলে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের দেশে মৃত্যুর হার অনেক দেশের তুলনায় কম। এবং সংক্রমণের হারও কমে এসেছে।

কুষ্টিয়ায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

0
Kushtia-Dro-25-p-3-compressed
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় নড়াইলে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দ-িত রেন্টু ওরফে রিন্টু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামের বিল্লাল হোসেন শেখের ছেলে। যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদ-ও দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি রাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার উত্তর ভবানীপুর হাওয়াখালী মাঠের চৌরাস্তা মোড় থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ রেন্টুকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ভেড়ামারা থানার পুলিশ এসআই কে এম জাফর আলী মাদক আইনে মামলা করেন। ওই মামলায় রেন্টুকে গ্রেপ্তার দেখিয়ে ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়।

মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালের ২০ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

সাবেক সংসদ সদস্য রাস্তা সংস্কারের উদ্দোগ্যে নিলেন

0
চর গোবরা হতে বৃত্তিপাড়ার পর্যন্ত যাতায়াতের অনুপযোগী রাস্তাটি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর গোবরা হতে বৃত্তিপাড়ার পর্যন্ত যাতায়াতের অনুপযোগী রাস্তাটি সংস্কারের দায়িত্ব নিলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ।

বৃহস্পতিবার সকালে বৃহত্তর কুষ্টিয়া প্রকল্পের আওতায় গোবরা হতে বৃত্তিপাড়া পর্যন্ত অবহেলিত রাস্তা সংস্কারের জন্য ডিও লেটার দিয়েছেন সাবেক সংসদ আব্দুর রউফ।

স্থানীয়দের অভিযোগ ছিল, চাঁদপুর ও পান্টি ইউনিয়নের মধ্যে এই রাস্তাটি হওয়ায় দু ইউনিয়ন চেয়ারম্যান এর সমন্বয় হীনতায় রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা পড়ে আছে। এই রাস্তাটির জন্য এলাকার প্রায় ২হাজার লোকের যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হয়।

চর গোবরায় কোন শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় গোবরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করতে চরম অসুবিধা পোহাচ্ছে শিক্ষার্থীরা। এমন কি এলাকার কেউ অসুস্থ হলে কোলে করে পাশের পাকা রাস্তা অব্দি নিতে হয়। বছরের প্রায় সময়ই রাস্তাটি এতোটাই খারাপ থাকে কোন ভ্যান রিক্সা যেতে চাইনা।

সাবেক সংসদ সদস্যের এমন উদ্দোগ্যে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

কন্যাশিশু দিবসের ভাবনা

0
তুহিন আফসারী, উন্নয়ন কর্মী

তুহিন আফসারী

দিন তিনেক থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের টাইম লাইনে কন্যাশিশুদের ছবির ছড়াছড়ি। বাবারা অথবা মায়েরা অসাধারণ সব লেখার সাথে তাদের কন্যাদের ছবি পোস্ট করছেন।

বাবা মায়ের এ সকল লেখা বেশ আবেগি করে তোলে। কল্পনায় আমিও বাবা সেজে তাদের সাথে পুলকিত হয়ে উঠি। এই পুলক বেশি সময় থাকেনা। প্রতিদিনই কোন না কোন খবর সামনে আসে যা আমার কল্পিত পুলকিত ভাবের কপালে ধাক্কা মারে। ভাইয়ের সামনে থেকে বোনকে তুলে নিয়ে খুন করা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষন, বাবার সামনে মেয়ে, সন্তানের সামনে মাকে ধর্ষন এগুলো এখন নৈমিত্তিক ব্যাপার। এইসব নিয়ে কথা বলে কোন লাভ আছে বলে মনে হয়না আমার। বরং অপেক্ষা করতে থাকেন, নতুন কোন ইস্যু আসলে এসব আপনি এমনিতেই ভুলে যাবেন। আসুন আজ আপনার কন্যাকে নিয়ে কথা বলি।

আপনার বাড়িতে আপনার আদরের মেয়েটি নিরাপদ তো? আপনার বাড়িতে যারা যাতায়াত করে তাদের আচরণ কি আপনার নজরে থাকে? আপনাকে ভয় দেখাচ্ছি না শুধু কয়েকটি পরিসংখ্যান মনে করিয়ে দিচ্ছি। গবেষণা বলছে, ২০১৮-১৯ সালে আপনাদের কন্যাশিশুদের ৭৫% পরিবারের নিকটজন, পরিচিত জনের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। এই নিকটজন কে বা কারা তা নাই-বা বললাম। প্রতি চার জন কন্যাশিশুদের মধ্যে একজন নিকটজনের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। কোন কিছু বোঝার আগেই আপনার অগোচরে চোখের জলের তীব্র ঘৃণা নিয়ে বড়ো হচ্ছে আপনারই প্রাণের চেয়ে প্রিয় মেয়েটি।

এই আচরণের কথা ও কাউকে বলতে পারেনা কারন এটা আপনি কখনোই বিশ্বাস করবেন না। একবার কল্পনা করুন তো, আপনি সহ সকল পুরুষের প্রতি ঘৃণা নিয়ে বড়ো হচ্ছে আপনার আদরের কন্যা। আপনিও বাদ পড়েন না ঐ তালিকা থেকে কারণ আপনিও পুরুষ। পরিবারের আলাপ আর না-ই বা করলাম।

এবার আসুন বাইরে আপনার কন্যার কি অবস্থা, দেখে নেয়া যাক। ২০১৯ এর জুলাই মাস। দেশে মোট ১০৭ টি ধর্ষনের ঘটনা ঘটেছে তার ৭২টি কন্যাশিশুদের সাথে। সারা বছরের হিসাবটা তোলা রইলো আপনার জন্য। আমি নিশ্চিত, আমরা এই অবস্থার পরিবর্তন চাই। দি হাঙ্গার প্রজেক্ট ২০০০ সাল থেকে ৩০শে সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে পালন করে আসছে। এই সংগঠনটির উদ্যোগে দিবসটির জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে। তবে অবস্থার কী কোন পরিবর্তন হয়েছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার পোস্ট টা যেমন আছে তেমনি কেন ছেলেশিশু দিবস, পুরুষ দিবস নেই সেই প্রশ্নও আছে। বছরের সকল দিন যখন পুরুষময় তখন একটি দিনও আপনি আপনার মেয়েটির জন্য দিতে চান না। এই ভাবনাটা শুধু আপনারই না, গোটা সমাজ ব্যবস্থা এই চিন্তা ধারণ করে। এই কারনেই এই দেশে মেয়েরাও মানুষ, মা বড়, না বৌ বড়, বালিকা বধু নামক সিনেমা তৈরী হয়। তাই যতই আপনি টাইম লাইন মেয়ের পোষ্টারে ভরে ফেলেন না কেন পরিবর্তন কিন্তু অনেক দূরে। এই পরিবর্তনের কাজ করতে হলে আপনার ভাবনায় চিন্তায় পরিবর্তন আসাটা খুব জরুরি। এই পরিবর্তনটা আপনিই শুরু করতে পারেন। আপনি বাবা হয়েছেন, মা হয়েছেন তাই আপনার কন্যাটির নিরাপদে গড়ে তোলার পরিবেশ আপনাকেই নিশ্চিত করতে হবে। আপনার কন্যাটিকে অযাচিত স্পর্শ সম্পর্কে সচেতন করে তুলুন, অনিরাপদ সম্পর্কের বিষয়ে সচেতন করে তুলুন। নিজেকে আস্থা ও বন্ধুত্বের প্রতিক হিসেবে তুলে ধরুন, যার ফলে ও সব কথা আপনাকে নির্ভয়ে বলতে পারে। আপনার সন্তান নিরাপদ থাকুক, মানুষ হিসেবে গড়ে উঠুক। সকল কন্যাশিশুর জন্য ভালোবাসা ও শুভকামনা।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...