সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 628

রোগীর খাদ্যনালী কেটে দিল নার্স

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

পটুয়াখালীর বাউফল হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা এক নারী রোগীর খাদ্যনালী কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ওই নারীর স্বামী সোহেল হাওলাদার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, নওমালা ইউনিয়নের নিজ বটকাজল গ্রামের কৃষক সোহেল হাওলাদারের স্ত্রী জাহানারা বেগম অন্তঃসত্ত্বা ছিলেন। ২২ সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি বাউফল হাসপাতালে তার স্ত্র ‘কে নিয়ে আসেন।

এ সময় হাসপাতালের নার্স শিরীন আক্তার তাকে ডায়লেশন অ্যান্ড কিউরাটেজ (ডি অ্যান্ড সি) করার পরামর্শ দেন। পরে তিনি নিজেই ওই নারীর ডি অ্যান্ড সি করেন। ডি অ্যান্ড সি করার সময় নার্স জাহানারা বেগমের পেটের ভিতরের অংশে খাদ্যনালীর একাধিক অংশ ছিদ্র করে দেন। এ সময় সেখানে কোন গাইনি বিশেষজ্ঞ ছিলেন না।

খাদ্যনালী ছিদ্র করে দেওয়ার পর জাহানারা বেগমের প্রচুর রক্তক্ষরণ হয় এবং মলমূত্র পেটের সর্বত্র ছড়িয়ে পড়ে। এরপর স্বজনরা জাহানারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের মোকলেছুর রহমান হাসপাতালে নিয়ে যান।

জাহানারা বর্তমানে ওই হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ প্রফেসর ডা. শাহ আলম তালুকদারের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

ডা. শাহ আলম তালুকদার বলেন, ‘ডি অ্যান্ড সি করার সময় জাহানারা বেগমের খাদ্যনালীর নীচের একাধিক অংশ ছিদ্র হয়ে গেছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন। মলমূত্র ত্যাগ করার জন্য তার পেটের বাইরে একটি ব্যাগ স্থাপন করা হয়েছে। আগামী ৩ মাস পর তাকে ফের অপারেশন করা হবে।’

ওই নারীর স্বামী সোহেল হাওলাদার জানান, চিকিৎসার জন্য জাহানারা বেগমের অনেক টাকা প্রয়োজন। ইতোমধ্যে ঋণ করে ৪০ হাজার টাকা চিকিৎসার জন্য খরচ করেছেন। এখন আর তার সামর্থ্য নেই।

সোহেল হাওলাদার মঙ্গলবার নার্স শিরিন আক্তারের বিচার দাবী করে বাউফল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

নার্স শিরীন আক্তার বলেন, ‘আমার ভুল হতেই পারে। এ ব্যাপারে জাহানারা বেগমের স্বজনদের সঙ্গে আমার কথা হয়েছে। এরপরও আমার বিরুদ্ধে কেন অভিযোগ দিল বুঝতে পারছি না।’

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, ‘আমি এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নায়ক-এমপি ফারুক টিবি রোগে আক্রান্ত

0
অভিনেতা ফারুক

দ্রোহ বিনোদন ডেস্ক

কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক টিউবারকিউলোসিস ব্যাকটিরিয়া সংক্রমিত টিবি রোগে আক্রান্ত হয়েছেন। নায়ক ফারুকের রক্তে টিবি রোগ পাওয়া গেছে। আগামী একমাস থাকে ডাক্তারের অবজারবেশনে রাখা হবে। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন।

কিছু টেস্টের পর তার রক্তে টিবি ধরা পড়েছে। বর্তমানে সে অনুযায়ীই চিকিৎসা চলছে। সিঙ্গাপুরে এ অভিনেতার সঙ্গে গেছেন তার স্ত্রী ফারহানা ফারুক। কিন্তু মাউন্ট এলিজাবেথ হাতপাতালে ভর্তির পর থেকেই ফারুক ও তার স্ত্রী ফারহানা ফারুক করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টানে চলে যান। ফলে পাশাপাশি রুমে থেকেও দুজনের মধ্যে দেখা হতো না। তাদের কথা হতো ফোন ও ভিডিও কলে।

এর আগে দেশে দুই দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ঢাকার সিনেমার গ্রাম বাংলার নায়ক। বেশ কয়েকবার করোনা পরীক্ষা করে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত নন। কিন্তু তার জ্বর কমছিল না। রক্তে সংক্রমণের কারণে তার শারীরিক অবস্থা খারাপ হলে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে কার্গো বিমানে করে অভিনেতাকে সিঙ্গাপুর নেয়া হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা চলছে তার।

কি এমন আছে ভারতের নতুন কেনা ড্রোনে?

0
সংগৃহিত ছবি

দ্রোহ আই টি ডেস্ক

চীনের ওপর নজর রাখতে এবার আমেরিকা থেকে ৩০টি MQ-9B ড্রোন কিনছে ভারত। এর ফলে সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনের ছোট থেকে বড় সব পদক্ষেপের ওপরই নজর রাখতে পারবে তারা। প্রাথমিকভাবে ৬টি ড্রোন আসবে। পরে আসবে বাকি ২৪টি ড্রোন, যা আগামী ৩ বছর ধরে ডেলিভারি হবে। কী বৈশিষ্ট্য রয়েছে এসব ড্রোনে?

১. ড্রোন বানানো কোম্পানিজেনারেল অ্যাটোমিক্সে- র দাবি এই ড্রোন একবারে ২৭ ঘণ্টা পর্যন্ত উড়তে পারে।
২. MQ-9 রিপার ড্রোন সবচেয়ে বেশি ৪৪৪.৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় উড়তে পারে। এটা ৫০ হাজার ফিট উচু পর্যন্ত উড়তে পারে।
৩. MQ-9 একসঙ্গে ১২টি মুভিং টার্গেটকে ট্র্যাক করতে পারে। এটা একটা মিসাইল ছাড়ার ০.৩২ সেকেন্ডের মধ্যে দ্বিতীয় মিসাইল ছাড়তে পারে।
৪. এই ড্রোন মোট ১ হাজার ৭৪৬ কিলো ওজন বহন করতে পারে।
৫. এই ড্রোনে ফল্ট টলারেট ফ্লাইট কন্ট্রোল সিস্টেম আর ট্রিপল রিডন্টেন্ট অ্যাবিয়োনিক্স সিস্টেমে কাজ করে।
৬. এটা মডিউলার ড্রোন। এতে সহজেই পেলোডস কনফিগার করা যায়। এটা রিয়েল টাইমে পৃথিবীর যে কোনও প্রান্তে ডেটা পাঠাতে পারে।
৭.এটি ইলেক্ট্রো অপ্টিক্যাল ইনফ্রারেড (EO/IR), সার্ভিউল্যান্স র‌্যাডার, মাল্টিমোড মেরিটাম সার্ভিলান্স র‌্যাডার, ইলেকট্রনিক্স সাপোর্ট মেজর্স মতো বিষয়ে সক্ষম। এটা লেজার বোম পরিবহন করতেও সক্ষম।
ইসরায়েলের হেরন ড্রোব ও স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলকে আপগ্রেড করার কাজও চলছে। আপতকালীন পরিস্থিতির জন্য বরাদ্দ থেকে এই এসব যুদ্ধাস্ত্র কেনা হচ্ছে। ভারতীয় সেনারা এই সমস্ত জিনিস লাদাখ সেক্টরে ব্যবহার করবে। হেরন ড্রোন লাগাতার ২ দিনের বেশি উড়তে সক্ষম। এই ড্রোন ১০ হাজার মিটার উঁচুতে উড়তে সক্ষম।

এবার আটকে গেল চার অভিনেত্রীর ক্রেডিট কার্ড

0
চার অভিনেত্রীর সং গৃহিত ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

মাদককাণ্ডে এবার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলী খান ও রাকুল প্রীত সিংয়ের ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া তাদের ব্যাংক হিসাবের স্টেটমেন্টও খতিয়ে দেখবে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। মোবাইল জব্দের পর এবার ক্রেডিট কার্ড বিপাকে পড়লেন তারা।

মূলত এই চার তারকার সঙ্গে মাদক বিক্রেতাদের আর্থিক লেনদেন রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এনসিবি এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এখন কারাগারে। এরপর এনসিবি সমন জারি করে দীপিকা, সারা, শ্রদ্ধা ও রাকুলের নামে। তাদের জিজ্ঞাসাবাদের পর সবার মোবাইলফোন জব্দ করে সংস্থাটি। তদন্তের জন্য ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের অধীনে মোবাইলফোন হেফাজতে নিয়েছে বলে জানায় এনসিবি। তবে তারা কেউ-ই মাদক গ্রহণ করেনি বলে জানিয়েছে।

এমসি কলেজে ধর্ষণঃ আরেক আসামি আটক

0
MC-COLLEGE-DRO-
এমসি কলেজে ধর্ষণ: আরেক আসামি মাহফুজুর রহমান মাসুম

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বামীকে বেধে রেখে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এজাহারভুক্ত আরেক আসামি মাহফুজুর রহমান মাসুমকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে মহানগরের শাহপরান থানায় হস্থান্তর করা হয়। এর আগে সকাল ১০টার দিকে কানাইঘাট থানা থেকে তাকে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।

সোমবার রাত ১১টার দিকে তাকে জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে আটক করা হয়।

আটক মাহফুজুর রহমান এমসি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও কানাইঘাটের লামা দলইকান্দি গ্রামের সালিক আহমদের ছেলে। তিনি মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা জানান, এ ঘটনায় এজাহারভুক্ত পাঁচজনসহ এ অব্দি সাতজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাইফুর, অর্জুন ও রবিউলকে সোমবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বাগেরহাটে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

0
সংগৃহিত ছবি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজতে নির্যাতনের শিকার হয়ে হত্যা মামলার এক আসামির মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। অপরদিকে, পিবিআইয়ের দাবি শারীরিক অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে।

মৃত রাজা ফকির (২০) সদর উপজেলার খানজাহান আলী দীঘিরপাড় এলাকার বাবু ফকিরের ছেলে। রাজা ফকিরের মৃত্যুর খবর পেয়ে সোমবার সন্ধ্যায় সদর হাসপাতালে ছুটে আসেন তার বাবা ও স্বজনরা।

বাবা বাবু ফকির বলেন, ‘রবিবার রাতে পটুয়াখালীর এক আত্মীয়ের বাড়ি থেকে রাজাকে আটক করে বাগেরহাটে নিয়ে আসেন জেলা পিবিআইয়ের কর্মকর্তা আবু সাইদ। আনার পথে রাজার ওপর শারীরিক নির্যাতন চালায়। বাগেরহাটে নিয়ে এসেও বাদী পক্ষের সহায়তায় পুলিশ আমার ছেলের উপর নির্যাতন চালিয়ে তাকে হত্যা করে।

বাগেরহাটের সিভিল সার্জন কেএম হুমায়ুন কবির বলেন, জেলা পিবিআই পুলিশের সদস্যরা দুপুর ১টা ২০ মিনিটে রাজাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন তিনি মৃত।

ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে সিভিল সার্জন জানিয়েছেন।

এ ব্যাপারে পিবিআই বাগেরহাটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘রাজা ফকির নেশাগ্রস্ত এবং আগে থেকে অসুস্থ ছিল। তাকে জিজ্ঞাসাবাদের সময় আরও অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

অনুপ্রবেশকালে জীবননগর সীমান্ত থেকে আটক ২

0
Cuadanga-Dro-29
মোছাম্মৎ গলে বিবি (৩৫) ও মেয়ে ছায়া খাতুন শোভা (১৮)

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে দুই ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি।

সোমবার রাতে উপজেলার গয়েশপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার কুলোপাড়া গ্রামের শামসুল মণ্ডলের স্ত্রী মোছাম্মৎ গলে বিবি (৩৫) ও মেয়ে ছায়া খাতুন শোভা (১৮)।

বিজিবির ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান জানান, সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর তাদের আটক করা হয়। বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা দিয়ে তাদের চুয়াডাঙ্গা জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

চলতি বছরের শেষে মিলবে করোনার প্রতিষেধকঃ স্বাস্থ্যমন্ত্রী

0
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

রাশিয়ার উদ্ভাবিত করোনার প্রতিষেধক বা টিকা চলতি বছরের নভেম্বরের শেষে বাংলাদেশ পেতে পারে। এ কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘বর্তমানে বিশ্বে যে কয়েকটি দেশ করোনার টিকা উদ্ভাবন করে তৃতীয় ধাপের ট্রায়াল শেষ করেছে, তাদের মধ্যে এগিয়ে রয়েছে রাশিয়া। চলতি বছরের শেষ দিকে এ টিকা বাজারজাত হতে পারে। অগ্রাধিকারের ভিত্তিতে আমরা এ টিকা পাওয়ার চেষ্টা করছি।

সোমবার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। শীতে করোনা পরিস্থিতি ও স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

করোনার টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে বিশ্বে ১০টির মতো সংস্থা করোনার টিকা আবিষ্কার করেছে। এরমধ্যে ৪ থেকে ৫টি কোম্পানি তাদের তৃতীয় ধাপের ট্রায়াল শেষ করেছে। আমরা এদের সবার সঙ্গে যোগাযোগ রাখছি। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা আমাদের স্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে এখানে টিকা উৎপাদন করবে, আমরা তাদের সঙ্গে চুক্তিতে যাবো। এতে আমাদের টিকা পেতে সহজ হবে। এটিকেই আমরা অগ্রাধিকার দিচ্ছি।

স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ‘আমাদের সময়ে কেউ দুর্নীতি করে রেহাই পায়নি। তাছাড়া ড্রাইভার মালেকরা একদিনে তৈরি হয়নি। মালেক ও আবজালদের মতো আরও দুর্নীতিবাজ রয়েছে, আমরা সবাইকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। তাদের সবার বিরুদ্ধে অনুসন্ধান চলছে।

পাইপের ধাক্কায় ডুবন্ত লঞ্চের দেড়শ যাত্রী উদ্ধার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা খেয়ে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়িগামী অর্ধেক ডুবে যাওয়া একটি লঞ্চ থেকে দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

মাদারীপুর কাঁঠালবড়ি ঘাটের লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামনা জানান, রবিবার রাত সোয়া ৮টার দিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথের পদ্মাসেতুর চ্যানেল মুখে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, “রবিবার সন্ধ্যার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ‘এমভি শ্রেষ্ঠ-২’ লঞ্চটি দেড় শতাধিক যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথে পদ্মাসেতুর চ্যানেল মুখে প্রবেশের সময় নৌপথ খননকাজে ব্যবহৃত ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা খেয়ে লঞ্চটির তলা ফেটে যায়।

“এ সময় লঞ্চের তলা দিয়ে পানি ঢুকে লঞ্চটি প্রায় অর্ধেক ডুবে যায়। পরে কাঁঠালবাড়ি ঘাট থেকে একটি খালি লঞ্চ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে কাঁঠালবাড়ি ঘাটে নিয়ে যায়। পরে লঞ্চটিও উদ্ধার করা হয়।”

বিআইডব্লিউটিএ কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শক আক্তার হোসেন বলেন, লঞ্চটি শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি আসার পথে এমভি শ্রেষ্ঠ-২’ লঞ্চটি ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা খায়। এতে লঞ্চের তলা ফেটে প্রায় অর্ধেক অংশ পানিতে তলিয়ে গিয়েছিল। পরে উদ্ধারকারী একটি লঞ্চ সকল যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত

0

দ্রোহ স্পোর্টস ডেস্ক

দুই সপ্তাহ টানাপোড়েনের পর এলো চূড়ান্ত সিদ্ধান্ত। আপাতত শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ।
বিসিবিতে সোমবার দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, কোয়ারেন্টিনের শর্ত নিয়ে আগের অবস্থান বদলায়নি শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিসিবিও তাই শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) জানিয়ে দিয়েছে, পরে সুবিধাজনক সময়ে নতুন সূচিতে সিরিজ আয়োজন করতে।

তিন ম্যাচের এই টেস্ট সিরিজ খেলতে গত জুলাইয়ে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল বাংলাদেশের। করোনাভাইরাস পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। নতুন সূচিতে বাংলাদেশের রওনা হওয়ার কথা ছিল রবিবার। কিন্তু শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ১৪ দিনের কোয়ারেন্টিন নিয়ম নিয়ে বাধে গোল।

১৪ সেপ্টেম্বর বিসিবি প্রধান জানান, এত লম্বা সময় কোয়ারেন্টিন করে টেস্ট সিরিজের প্রস্তুতি সম্ভব নয়। বিসিবি তাই লঙ্কান বোর্ডকে অনুরোধ করে কোয়ারেন্টিনের সময় কমাতে। এরপর এসএলসি ও শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ের নানা তৎপরতার খবর এসেছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যমে। কিন্তু শেষ পর্যন্ত তাতে কাজ হয়নি বলেই জানালেন বিসিবি সভাপতি।

“ওদের ক্রিকেট বোর্ড, ওদের ক্রীড়া মন্ত্রণালয় অনেক চেষ্টা করেছে। আমাদের মিনিমাম চাহিদা আমরা পাঠিয়েছিলাম। একটা ছাড়া বাকি সবগুলোতেই ওরা রাজি বলে আশ্বস্ত করেছে। কিন্তু ওই একটাই আসল। যেটা হচ্ছে ১৪ দিনের কোয়ারেন্টিন।”

“এটা শুধু আমাদের জন্য যে, যে কোনো টুরিস্টের জন্যই একই নিয়ম। এই জায়গায় ওরা বলেছে যে কিছুই করতে পারেনি। কালকেই এটা পেয়েছি, আজকে ওদেরকে জানিয়ে দিয়েছি যে পরে সূচি আবার ঠিক করতে। যখন এই ধরনের শর্ত থাকবে না, তখন আমরা যাব।”

দেশ থেকে চার দফায় করোনাভাইরাস পরীক্ষা করিয়েই শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। ওখানে গিয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল আরেক দফা। তাই বিসিবির চাওয়া ছিল, কোয়ারেন্টিন যেন সর্বোচ্চ সাত দিনের হয় এবং তিন দিনের পর থেকে যেন আলাদা থেকে অনুশীলনের সুযোগ দেওয়া হয়। কিন্তু শ্রীলঙ্কার কতৃপক্ষ এখানে কোনো ছাড় দেয়নি, জানালেন নাজমুল হাসান।

“সাধারণত কোয়ারেন্টিন ও আইসোলেশন, দুইটা দুই জিনিস বলে আমরা ধরি। ওদের ওখানে ১৪ দিন আসলে আইসোলেশন। অন্যান্য জায়গায় যেটা কোয়ারেন্টিন আছে, সেটার সঙ্গে এটার পার্থক্য আছে। এটা পূর্ণ আইসোলেশন, ঘর থেকেই বের হতে পারবে না। এই অবস্থায় ১৪ দিন ঘরে থাকলে একজন ক্রিকেটারের শারীরিক অবস্থা তো পরে, মানসিক যে অবস্থা হবে, সেটি ফিরে পেতেই অনেক সময় লাগবে।” “এই অবস্থায় তাই আর সুযোগ নেই সফরের। আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছি। ওদের কিছু করার থাকলে আগেই করত, অনেক সময় নিয়েছে এমনিতেই। আর কিছু হবে না।”

সফর বাতিল হলেও ক্রিকেটারদের অনুশীলন চলতে থাকবে বলে জানালেন বিসিবি সভাপতি। জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরাও থেকে যাবেন এখানে। শিগগিরই নিজেদের মধ্যে তিনটি অনুশীলন ম্যাচ খেলবে ক্রিকেটাররা। এরপর ঘরোয়া ক্রিকেট শুরুর পরিকল্পনা করছে বোর্ড।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...