বুধবার, এপ্রিল ৮, ২০২৬.
Home Blog Page 637

দেবী পক্ষের শুরু

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ শুভ মহালয়া।
বৃহস্পতিবার চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হবে দেবী দুর্গাকে। হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণ গগণা সূচনা হয়েছে মহালয়ার দিন থেকে। দেবীর আরাধনা দিয়ে দেবীপক্ষের সূচিত হয় মহালয়া উদযাপনের মাধ্যমে।

সনাতন ধর্মমতে, মহালয়ার দিন অতি প্রত্যুষে মন্দিরে মন্দিরে চ-ীপাঠের মধ্য দিয়ে দেবীকে আহ্বান করা হয়। ভক্তরা গঙ্গাতীরে তাদের মৃত আত্মীয়-পরিজন ও পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করে তর্পণ দান করেন।

মহালয়ার সাতদিন পর থেকে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটলেও এবার এর ব্যতিক্রম ঘটছে। এ বছর মহালয়ার এক মাস পাঁচ দিন পর আগামী ২২ অক্টোবর থেকে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব শুরু হবে। এর কারণ হিসেবে হিন্দু শাস্ত্রবিদরা জানিয়েছেন, ধর্মীয় রীতিনীতির কারণে দুর্গোৎসব শুরুর মাস আশ্বিন এ বছর ‘মলো মাস’ তথা ‘অশুভ মাস’ হিসেবে বিবেচিত হচ্ছে, যার কারণে আশ্বিনের বদলে এবারের দুর্গাপূজা শুরু হবে কার্তিক মাসে, যা তিথি ও ক্ষণ অনুযায়ী আগামী ২২ অক্টোবর পড়েছে।

মূলত বৃহস্পতিবার মহালয়ার দিন থেকেই কানে অনুরণিত হবে দেবী দুর্গার আগমনধ্বনি। সনাতন বিশ্বাস ও পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার দোলায় (পালকি) চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন (আগমন)। যার ফল হচ্ছে মড়ক। প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারির প্রাদুর্ভাব বেড়ে যাবে। দেবী স্বর্গলোকে বিদায় (গমন) নেবেন গজে (হাতি) চড়ে। যার ফল হিসেবে বসুন্ধরা শস্যপূর্ণ হয়ে উঠবে।

এ বছরের দুর্গাপূজার নির্ঘণ্ট অনুযায়ী ২২ অক্টোবর ষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। অবশ্য আগের দিন ২১ অক্টোবর সন্ধ্যায় দেবীর বোধনের মধ্য দিয়ে দেবীর আগমনধ্বনি অনুরণিত হতে শুরু করবে। ২৩ অক্টোবর মহাসপ্তমী, ২৪ অক্টোবর মহাষ্টমী ও কুমারী পূজা এবং ২৫ অক্টোবর মহানবমী শেষে ২৬ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের দুর্গোৎসব।

ওষুধ-চিকিৎসার উপকরণ বিক্রি করে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ

0
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সরকারি ওষুধ ও চিকিৎসার উপকরণ খোলাবাজারে বিক্রি করে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের ভান্ডাররক্ষক হাফিজ বিন ফয়সাল ওরফে পিয়াসের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। দুদকের উপসহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন এ অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধান করছেন।

বুধবার তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার ভান্ডাররক্ষককে দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ায় তলব করেন।

সদর হাসপাতালের ভান্ডাররক্ষক হাদিউজ্জামান, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভান্ডাররক্ষক হুমায়ূন কবির, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভান্ডাররক্ষক শামসুল হক ও আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভান্ডাররক্ষক জহুরুল হক কুষ্টিয়ায় দুদক সমন্বিত কার্যালয়ে উপস্থিত হয়ে দুদকের কর্মকর্তার কাছে নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে ভান্ডাররক্ষক হিসেবে হাফিজ বিন ফয়সাল চাকরিতে যোগদান করেন। সেই থেকে কেন্দ্রীয় ঔষধাগার থেকে পাওয়া ওষুধ-পথ্য এবং দরপত্রের মাধ্যমে কেনা ওষুধ ও চিকিৎসার উপকরণ সদর হাসপাতাল, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে সরবরাহের দায়িত্ব পালন করে আসছিলেন। গত এক বছর হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ওষুধ কেন্দ্রীয় ঔষধাগার থেকে সরাসরি পাঠানো হয়ে থাকে এবং চিকিৎসাসামগ্রী নিজ নিজ প্রতিষ্ঠানের ক্রয় কমিটি কেনা শুরু করেছে।

হাফিজ বিন ফয়সাল, চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের ভান্ডাররক্ষক চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান জানান, গত বছরের জুলাই মাস থেকে, অর্থাৎ এক বছরের বেশি সময় ধরে দুদক মামলাটি অনুসন্ধান করছে। অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন গত এক বছরে ওষুধ ও চিকিৎসার উপকরণের প্রাপ্তি, ক্রয়, সরবরাহ, বিতরণবিষয়ক প্রয়োজনীয় কাগজপত্র সরেজমিনে দেখেছেন এবং বেশ কিছু ফটোকপি করে নিয়েছেন।

সিভিল সার্জন বলেন, ‘দুদকের কর্মকর্তা এর আগে অভিযুক্ত ভান্ডাররক্ষকের বক্তব্য গ্রহণ করেছেন। হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের ভান্ডাররক্ষকদের দুদক সমন্বিত কার্যালয়ে তলব করা হয়েছে। যত দূর জেনেছি, ঘটনাকাল ২০১৭ সাল। যে সময়ে সিভিল সার্জনের দায়িত্বে ছিলেন রওশন আরা বেগম।’

বক্তব্য জানতে রাতে সিভিল সার্জন কার্যালয়ের ভান্ডাররক্ষক হাফিজ বিন ফয়সালের মুঠোফোনে কল করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার অফিসের কেউ প্রতিহিংসাপরায়ণ হয়ে অথবা বাইরের কেউ হয়রানি করতে দুদকের কাছে এ অভিযোগ করেছেন, যা এখনো প্রমাণিত হয়নি।’

তিনি দাবি করেন, এ ওষুধ বাইরে পাওয়া যায় না, কেউ কেনে না। ফলে সরকারি ওষুধ ও চিকিৎসার উপকরণ খোলাবাজারে বিক্রির প্রশ্ন আসে না।

সর্বশেষ তথ্য, সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চার ভান্ডাররক্ষক কুষ্টিয়ায় দুদকের সমন্বিত কার্যালয়ে অবস্থান করে তাঁদের বক্তব্য উপস্থাপন করেছেন।

ফিলিপির ব্যাটিংয়ে নিজেকে খুঁজে পান ডি ভিলিয়ার্স

0
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

কিছুদিন আগেই জশ ফিলিপির ভয়ডরহীন মানসিকতার উচ্ছ্বসিত প্রশংসা করলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট।

ফিলিপি এবার বড় প্রেরণার রসদ পেলেন বিশ্ব ক্রিকেটের আরেক গ্রেটের কাছ থেকে। অস্ট্রেলিয়ার এই তরুণ কিপার-ব্যাটসম্যানের ব্যাটিংয়ে তরুণ বয়সের নিজের ব্যাটিংয়ের ছায়া দেখেন বলে জানালেন এবি ডি ভিলিয়ার্স।

বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করে আলোচনার জন্ম দেওয়া ফিলিপি এবার আইপিএলে খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ডি ভিলিয়ার্স তো বেঙ্গালুরুর প্রায় ঘরের ছেলে হয়ে গেছেন। এবারের আইপিএলে নিজেদের সম্ভাবনার প্রসঙ্গেই তিনি বললেন ফিলিপির কথা।

আরও দেখুন-যাত্রা পালা- সাধক রাম প্রসাদ

অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ডি ভিলিয়ার্স নিজে তো আছেনই। অন্য সতীর্থদের নিয়েও অনেক আশা তার। বেঙ্গালুরুর অফিসিয়াল অ্যাপে সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স আলাদা করেই বললেন ফিলিপির কথা।

“আমাদের দলে এবার দারুণ কিছু ক্রিকেটার আছেন। অ্যারন ফিঞ্চ, মইন আলি, অ্যাডাম জ্যাম্পা, জশ ফিলিপি। জশের সঙ্গে খেলতে আমি মুখিয়ে আছি। সে যেভাবে খেলে, নিজের তরুণ বয়সের খেলার সঙ্গে অনেক মিল খুঁজে পাই।”

“জশকে নিয়ে আমি সত্যিই খুব রোমাঞ্চিত। বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে ওকে খেলতে দেখেছি আমি, নতুন বলে দারুণ চড়াও হয়ে খেলে। খুবই প্রতিভাবান ক্রিকেটার। গিলক্রিস্টও ওকে নিয়ে দারুণ সব কথা বলেছে বলে শুনেছি।”

২৩ বছর বয়সী ফিলিপির টি-টোয়েন্টি ব্যাটিং গড় এখন ৩৩.২৫, স্ট্রাইক রেট ১৩৮.৩০। অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলের সঙ্গে এখন তিনি আছেন ইংল্যান্ড সফরে। নিলামে তাকে বেশ স্বস্তায়, ভিত্তি মূল্য ২০ লাখ রুপিতেই দলে নিতে পেরেছে বেঙ্গালুরু।

মাদ্রাসায় শিশুকে হাত-পা বেঁধে পিটুনি

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সাভারের আশুলিয়ার একটি মাদ্রাসায় হাত-পা বেঁধে মেঝেতে ফেলে শিশুকে নির্মমভাবে পেটানোর ঘটনায় গ্রেপ্তার শিক্ষক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আশুলিয়ার জাবালে নূর মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম (৩৫) বুধবার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন। ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান তার জবানবন্দি গ্রহণ করেন।

আদালত পুলিশের কর্মকর্তা এসআই আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পরে ওই মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

ইব্রাহিম কুমিল্লা জেলার হোমনা থানার দুর্গাপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। জাবালে নূর মাদ্রাসার পরিচালক আব্দুল জব্বারও কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি ওই ছয়তলা বাড়ির মালিক।

আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের মধুপুরে অবস্থিত এই মাদ্রাসায় দুই শিশুকে বেদম মারধরের একটি ভিডিও সোমবার ফেইসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একটি শিশুকে হাত-পা বেঁধে নির্মমভাবে পেটাচ্ছেন মাদ্রাসা শিক্ষক, মেঝেতে ফেলে মারধরের এক পর্যায়ে তাকে রশি ধরে টেনে এপাশ-ওপাশ করতে দেখা যায়। পরে আরেক শিশুকেও বেদম প্রহার করেন ওই মাদ্রাসা শিক্ষক। এই শিশুদের একজনের পা কেটে যায়। পরে ওই শিশুকে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার আশুলিয়া থানায় মামলা দায়েরের পর সন্ধ্যায় শ্রীপুরের নতুননগর মথনেরটেক এলাকা থেকে শিক্ষক ইব্রাহিমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই টুম্পা সাহা তাকে আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণের আবেদন করেন।

জবানবন্দিতে শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর আর ঝালকাঠির ১০ বছর বয়সী দুই হেফজ শিক্ষার্থীকে বেদম মারধরের কথা স্বীকার করেন ইব্রাহিম। এর কারণ হিসেবে তিনি বলেন, মির্জাপুরের ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালাতে চেয়েছিল। আর ঝালকাঠির ছেলেটি তাকে পালাতে সাহায্য করেছিল। সে কারণে মির্জাপুরের ছেলেটির হাত-পা বেঁধে মারধরের পর ঝালকাঠির ছেলেটিকেও মারধর করেন তিনি।

আমি নির্দোষ : আত্মপক্ষ সমর্থনে সাহেদ

0
Sahed-Dro-17-p-2-12
সাহেদের ফাইল

দ্রোহ অনলাইন ডেস্ক

অস্ত্র আইনের মামলায় নিজেকে ‘সম্পূর্ণ নির্দোষ’ দাবি করে ন্যায়বিচারের প্রত্যাশার কথা বলেছেন জালিয়াতি ও প্রতারণায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম।

বুধবার ঢাকার মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশের সামনে আত্মপক্ষ সমর্থনে সাহেদ এ দাবি করেন।

বিচারক জিজ্ঞাসা করেছিলেন, সাহেদ সাফাই সাক্ষ্য দেবেন কি-না। উত্তরে তিনি বলেন, “আমি সাফাই সাক্ষ্য দেব না।” এর আগে রাষ্ট্রপক্ষের দেওয়া ১১ জনের সাক্ষ্য পড়ে শোনানো হয় সাহেদকে। আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেন, “আমি নির্দোষ। যে অস্ত্রের কথা এ মামলায় বলা হচ্ছে, সেটা আমার কাছ থেকে উদ্ধার হয়নি, অন্য কোথাও থেকে আনা হয়েছে।”

তার বক্তব্য শোনার পর আদালত রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য বৃহস্পতি ও রবিবার দিন ধার্য করেন।
২৭ আগস্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর পর এ মামলার কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। এখন প্রতি কার্যদিবসেই শুনানি হচ্ছে। এ মাসেই মামলার রায় দেওয়া যাবে বলে দুই পক্ষের আইনজীবীদের জানিয়েছেন বিচারক।

ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এবং মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সাইরুল ইসলামের সাক্ষ্য শোনার মধ্য দিয়ে মঙ্গলবার এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হয়।

মামলার ১৪ জন সাক্ষীর মধ্যে চার কার্যদিবসে মোট ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক সেদিন আসামির আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য বুধবার দিন রাখেন।
আসামিপক্ষের আইনজীবী মনিরুজ্জামান বলেছেন, তার মক্কেল সাফাই সাক্ষীর কোনো তালিকা আদালতে দেননি।

রিজেন্ট হাসপাতালে পরীক্ষা নিয়ে প্রতারণা ও জালিয়াতির ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যে ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় সাহেদকে।

ওই মামলায় গোয়েন্দা পুলিশের রিমান্ডে থাকার সময় ১৮ জুলাই রাতে সাহেদকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে তার একটি গাড়ি থেকে গুলিসহ একটি পিস্তল এবং কিছু মাদক জব্দ করা হয়। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে এই মামলা করে পুলিশ।

জাপানের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

0
প্রধানমন্ত্রীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ইয়োশিহিদে সুগাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গতকাল বুধবার এই তথ্য জানানো হয়েছে।

জাপানের পার্লামেন্ট বুধবার ইয়োশিহিদে সুগাকে দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব সুগা বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হলেন। অসুস্থতাকে কারণ দেখিয়ে ২৮ অগাস্ট আবে পদত্যাগ করেছিলেন।

বুধবার জাপানের পার্লামেন্ট ডায়েটের নিম্নকক্ষে প্রধানমন্ত্রী বেছে নেওয়ার ভোটে সুগা ৪৬২টি ভোটের মধ্যে ৩১৪ জনের সমর্থন পেয়ে দেশটির ৯৯তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

পেঁয়াজের দাম বৃদ্ধির পৃষ্ঠপোষক সরকারি সিন্ডিকেট: রিজভী

0
রিজভীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

পেঁয়াজের দাম বৃদ্ধিতে ‘সরকারি দলের সিন্ডিকেটকে’ দায়ী করেছন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশের বাজারে প্রচুর পেঁয়াজ মজুদ থাকলেও বিক্রি কমিয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। ফলে বাজারে পেঁয়াজের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সংকট কৃত্রিম। আমরা বিভিন্ন সূত্র থেকে জানছি, গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে এই মজুদের কথা।

“আমরা মনে করি, এটাতে সরকারেরও কারসাজি থাকে। সরকার সমর্থিত দলের সিন্ডিকেটই পেঁয়াজের মূল্য বৃদ্ধির পৃষ্ঠপোষক। আমদানিকারক ও ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতেই পেঁয়াজের এই মূল্য বৃদ্ধি। বিএনপি পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে।”

সোমবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিলে বাংলাদেশে একদিনের মধ্যেই নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম বাড়তে থাকে। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজারে ৬০ টাকা কেজির পেঁয়াজ ১০০ টাকায় উঠে যায়। অবিলম্বে পেঁয়াজের দাম স্বাভাবিক করতে বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান রিজভী।

তিনি বলেন, “ভারতে ইলিশ মাছ উপহার হিসেবে প্রেরণ করার সাথে সাথেই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে এই সংবাদ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাজার সিন্ডিকেটের হোতারা তেলেসমাতি শুরু করে দেয়। “পেঁয়াজ আছে। কিন্তু সরকারি দলের সমর্থিত সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার জন্য, তাদের অর্থ-বিত্ত বাড়ানোর জন্য আজকে কৃত্রিমভাবে এই সংকট সৃষ্টি করা হয়েছে। তাতে কষ্ট পাচ্ছে কে? স্বল্প আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, মজুর, কৃষক, ভূমিহীন কৃষক- এরা সবচাইতে বেশি কষ্ট পাচ্ছে।”

তিনি বলেন, “এর আগেও সরকার প্রধান নিজেও বলেছেন, পেঁয়াজ বিমানে উঠে গেছে, আর কোনো সমস্যা নাই। এই কথা বলার মানে কী? এর মানে হচ্ছে জনগণের সাথে তামাশা করা। সরকার প্রধানের সেই কথাগুলো মানুষ ভুলে যায়নি। যেদিনই বলেছেন তার পরেরদিনই দাম বেড়েছে। গত বছর তিনশ টাকা কেজি হয়েছিল, ফাস্ট সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি তারা করে ফেললেন। জনগণের সাথে এই মস্করাগুলো করেছে সরকার।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, ফিরোজ-উজ জামান, আমিনুল ইসলাম, অঙ্গ সংগঠনের শাহজাহান মিয়া সম্রাট, আহসান উদ্দিন খান শিপন, শেখ আব্দুল হালিম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ২ কারারক্ষী নিহত

0
প্রতিকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কারারক্ষী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- দিনাজপুরের পার্বতীপুরের নতুনবাজার সোনাপট্টি এলাকার আব্দুল মোমিনের ছেলে মেহেদী হাসান মুন (২২) ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সত্যেন্দ্রনাথ রায়ের ছেলে উৎপল চন্দ্র রায় (২২)। তারা ব্যক্তিগত কাজে জেলখানা থেকে বাইরে গিয়ে এই দুর্ঘটনায় পড়েন বলে জানান জেলার শফিকুল ইসলাম।

পঞ্চগড় কারাগারের জেলার শফিকুল ইসলাম জানান, সদর উপজেলার রজলী খালপাড়া এলাকায় আটোয়ারী-পঞ্চগড় সড়কে বুধবার বিকালে তার এই দুই সহকর্মী নিহত হন।

আরও দেখুন-যাত্রা পালা- সাধক রাম প্রসাদ

পঞ্চগড় থানার এসআই কাইয়ুম আলী বলেন, মোটরসাইকেলে করে দুই কারারক্ষী আটোয়ারী থেকে পঞ্চগড়ের দিকে ফিরছিলেন। তারা একটি বাসকে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মৃতদেহ উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে তিনি জানান।

হোয়াটস অ্যাপে নতুন ফিচার

0
প্রতিকী ছবি

দ্রোহ আইটি ডেস্ক

ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্লাটফরম হোয়াটসঅ্যাপে কল বাটনসহ নতুন তিন ফিচার যোগ করেছে। হোয়াটসঅ্যাপ তাদের ২.২০.২০০.৩ অ্যান্ড্রয়েড বেটা আপডেটে নতুন এ ফিচার যোগ করেছে।

এ তিনটি ফিচার হল নতুন ক্যাটালগ শর্টকাট, নতুন কল বাটন ও হোয়াটসঅ্যাপ ডুডল। এ ফিচারগুলো ব্যবহার করার জন্য আপনাকে লেটেস্ট বেটা ভার্সন (২.২০.২০০.৩) ডাউনলোড করতে হবে। হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিয়ে লিখেছেন-

আরও দেখুন-যাত্রা পালা- সাধক রাম প্রসাদ

কল বাটন
জনপ্রিয় এই প্লাটফরমটি বিজনেজ চ্যাটের জন্য নিয়ে আসছে কল বাটন। এখানে ভয়েস কল ও ভিডিও কল বাটনকে একত্রিত করে দেয়া হবে (যদি ক্যাটালগ সেট করা হয়)। অর্থাৎ আপনি একটি বাটনে ক্লিক করলেই ভয়েস বা ভিডিও কলের বিকল্প বেছে নিতে পারবেন।

নতুন ক্যাটালগ শর্টকাট
হোয়াটসঅ্যাপ তাদের বিজনেজ চ্যাটে কুইক শর্টকাট ফিচার যুক্ত করবে। ক্যাটালগ সেট করা হলে এখানে নতুন কল বাটনও দেখা যাবে। এ ছাড়া এ ক্যাটালগে অন্যান্য তথ্যও থাকবে।

হোয়াটসঅ্যাপ ডুডল
হোয়াটসঅ্যাপ ডুডলের মাধ্যমে আপনি চ্যাটে একটি সিগনেচার ডুডল যুক্ত করতে পারবেন। যদিও এ ধরনের ফিচার কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপ ওয়েবেও দেখা গিয়েছিল।

লেখালেখি নিয়ে নিজের ইউটিউবে সক্রিয় কুসুম শিকদার

0
কুসুম শিকদার

দ্রোহ বিনোদন ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ে নেই প্রায় দুই বছর ধরে। এ দীর্ঘ অবসর সময়ে সাংসারিক দায়িত্ব পালনের পাশাপাশি লেখালেখি নিয়ে ব্যস্ত থাকছেন তিনি। কবিতা এবং ছোট গল্পই তার পছন্দের বিষয়।

২০১৫ সালের গ্রন্থমেলায় তার লেখা প্রথম কবিতার বই ‘নীল ক্যাফের কবি’-এর প্রথম কবিতা ‘জলকন্যা’ নিয়ে আবৃত্তির একটি ভিডিও তৈরি করেছেন সম্প্রতি। বর্তমানে এর আবহ সঙ্গীত তৈরির কাজ চলছে। এরপর এটি দর্শকদের জন্য প্রকাশ করবেন ইউটিউবে।

আরও দেখুন-যাত্রা পালা- সাধক রাম প্রসাদ

২০১৬ সালে এ অভিনেত্রী তার নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছিলেন; কিন্তু চ্যানেলটির কোনো কার্যক্রম ছিল না এতদিন। এ চ্যানেলটিকে সক্রিয় করার জন্য নানা পরিকল্পনা করেছেন কুসুম শিকদার। প্রথম ধাপে তিনি কবিতা আবৃত্তির কনটেন্ট দিয়েই চ্যানেলটি উদ্বোধন করতে চাইছেন। এ প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, ‘কবিতা বরাবরই আমার প্রিয় বিষয়। তাই মাঝে মধ্যে এটি নিয়ে কাজ করছি।

এরই মধ্যে কবিতার বইও প্রকাশ করছি। আমার ইউটিউব চ্যানেলটি খোলার পর থেকেই নিষ্ক্রিয় হয়ে আছে। চ্যানেলটিকে সচল করার ইচ্ছাও ছিল অনেকদিন ধরেই। কবিতা নিয়ে যেহেতু কাজ করছি, তাই এটি দিয়েই চ্যানেলটির কার্যক্রম চালু করার পরিকল্পনা হাতে নিয়েছি।

চলতি মাসেই চ্যানেলটির কার্যক্রম শুরু করব। দর্শক প্রতিক্রিয়া দেখেই পরবর্তী কনটেন্ট নির্বাচন করব।’ অন্যদিকে অভিনয়ে নিয়মিত না থাকলেও প্রচুর কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। সম্প্রতি একটি ছবিতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন। এতে অভিনয় করবেন কী করবেন না, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় আছেন। এছাড়া লকডাউনের মধ্যে দুটি ছোট গল্প লিখেছেন। ‘শরতের জবা’ ও ‘ছায়াকাল’ নামের এ দুটি গল্পের সঙ্গে আরেকটি গল্প জুড়ে দিয়ে একটি বই প্রকাশের প্রস্তুতিও নিচ্ছেন কুসুম।

সর্বশেষ সংবাদ

ধুলায় আঁধার সড়ক

কয়েকশ কোটি টাকা ব্যয়ে সংস্কার কারের অল্প কিছু দিনের মধ্যে আঞ্চলিক সড়কের কয়েকটি পয়েন্টে চলাচল অযোগ্য হয়ে যায়। এসব স্থানে পাকাসড়ক ভেঙ্গে ইট বিছিয়ে...

দুই দিনেও সন্ধ্যান মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালকের

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি দুই দিনেও। জমি নিয়ে বিরোধের জেরে তাকে গুম করা হতে পারে মনে করছেন পরিবার। সোমবার ভ্যানচালক...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...