সোমবার, এপ্রিল ৬, ২০২৬.
Home Blog Page 639

পেঁয়াজে আগুন জ্বলছে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারত রপ্তানি বন্ধ করায় গতবছরের মতো লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। রাতারাতি রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। দাম আরও বাড়ার শঙ্কায় মানুষও প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ কিনতে শুরু করেছেন।

সোমবার প্রতিবেশি দেশটির পেঁয়াজ রপ্তানি বন্ধের খবর প্রকাশিত হলে রাত থেকেই রাজধানীর কোথাও কোথাও এই প্রয়োজনীয় পণ্যটির দাম বাড়িয়ে দিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।

মঙ্গলবার ভোর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার পাইকারি বাজারগুলোতেও কয়েক দফায় সব ধরনের পেঁয়াজের দাম বাড়ানো হয় বলে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন।

খোঁজ নিয়ে দেখা গেছে, একদিনের ব্যবধানেই প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ৬০ টাকা থেকে বেড়ে ৯০ থেকে ১০০ টাকা হয়ে গেছে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি।

গতবছরের সেপ্টেম্বরেও ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশে পণ্যটির দাম বাড়তে বাড়তে প্রতি কেজি ৩০০ টাকায় উঠে যায়। পরে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও বাজার সহনীয় হতে হতে এ বছরের মার্চ পর্যন্ত লেগে যায়।

সোমবার আবারও ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধের ঘোষণা দিলে সীমান্তে বাংলাদেশ অভিমুখী পেঁয়াজের ট্রাক আটকে দেন দেশটির ব্যবসায়ীরা। তারা বলছেন, প্রতি মেট্রিক টন ২৫০ ডলারের এলসির এই পেঁয়াজ এখন বর্ধিত মূল্য ৭৫০ ডলারে এলসি করলেই সেগুলো ছাড়া হবে।

এরপর থেকেই বাংলাদেশে দেশি-বিদেশি পেঁয়াজের দাম চড়তে শুরু করে।

করোনাতে পরীক্ষা নেই আছে পাসের সণদ

0
শিক্ষা বোর্ডের লগো

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারনে চলতি বছরের ‘জুনিয়র স্কুল সার্টিফিকেট’ ও ‘জুনিয়র দাখিল সার্টিফিকেট’ পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে ঘোষণা এসেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তাই সকল স্কুল ও মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেরাই নিজেদের পরীক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে নবম শ্রেণিতে উত্তীর্ণ করবে।

তবে চলতি মাসের প্রথম দিনেই জেএসসি-জেডিসি পরীক্ষা না নিয়ে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

চলতি বছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকেও ঘোষণা এসেছে, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা না নিয়ে পরীক্ষার্থীদের অটো পাসের সার্টিফিকেট দিয়ে দেবার।  তবে সেসব সার্টিফিকেটে কোনো জিপিএ বা গ্রেড পয়েন্ট উল্লেখ করা থাকবে না। সার্টিফিকেটে শুধু ‘উত্তীর্ণ’ কথাটিই লেখা থাকবে। সেটি নিয়ে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে।

তবে প্রাথমিক শিক্ষা অধিদফপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক সোহেল আহমেদ বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীকে পাসের সার্টিফিকেট দেওয়া হবে। এ সার্টিফিকেট স্ব স্ব বিদ্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে বিতরণ করা হবে।

বৈশ্বিক উন্নয়নকে ২০ বছর পিছিয়ে দিয়েছে করোনা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস বৈশ্বিক উন্নয়নকে দুই দশক পিছিয়ে দিয়েছে । বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রকাশিত একটি বার্ষিক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনার কারণে কোটি কোটি মানুষ চরম দারিদ্রতা, রোগ এবং বৈষম্যে ভুগছেন। যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় প্রভাব ফেলেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস বলেন, আশা করছি ২০২১ সালের শুরুতেই কার্যকর ভ্যাকসিন পাওয়া যাবে। কার্যকর ভ্যাকসিন বের হলে গরীব দেশগুলো যাতে সহজে সেটির ওপরও গুরুত্বারোপ করেছেন বিল গেটস।

পাকিস্তানে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতির কারণে পাকিস্তানে বন্ধ হয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান ছয় মাস পর পুনরায় চালু করা হয়েছ। মঙ্গলবার থেকে পাকিস্তানের উচ্চ বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু হয়েছে।

জানা গেছে, পাকিস্তানে তিন ধাপে শিক্ষা প্রতিষ্ঠান চালু করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে মধ্যবর্তী শ্রেনীর কার্যক্রম চালু হবে । আর এই সময়ের মধ্যে সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পাকিস্তানে প্রাথমিক শ্রেণীর কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

এদিকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে স্কুলগুলোকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর গত ১৫ মার্চ পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

নারীর উপর গৃহ নিপীড়ন বন্ধ হোকঃ জয়া আহসান

0
জয়া আহসান

দ্রোহ বিনোদন ডেস্ক

করোনা নিয়ে সারাবিশ্ব আতঙ্কিত। ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন সবাই। কিন্তু তারচেয়েও বেশি আতঙ্ক নিয়ে দিন কাটছে অনেক নারীর। অকথ্য অত্যাচার নারীর জীবন শেষ করে দিচ্ছে সেটা ভয়ের নয়? এমন প্রশ্ন তুলে নারীর উপর গৃহ নির্যাতন নিয়ে কথা বললেন অভিনেত্রী জয়া আহসান।

প্যান কমনওয়েলথ প্ল্যাটফর্মে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকাদের মত জয়াও যুক্ত হয়েছেন নো মোর ক্যাম্পেইনে। এ ক্যাম্পেইনে ৫৪টি দেশের মধ্যে বাংলাদেশের হয়ে নারী নিপীড়ন নিয়ে কথা বলার সুযোগ পাওয়ায় গর্বিত তিনি।

জয়া আহসান বলেন, হতে পারে এই অত্যাচার যৌন নিপীড়ন। হতেই পারে মারধর, হিংসা। অনন্তকাল ধরে যা নীরবে সহ্য করে আসছেন নানা বয়সের মেয়ে। আজ পর্যন্ত ঘটনাগুলোর প্রতিবাদ হয়নি! অত্যাচার থামানোরও চেষ্টা করেনি। বরং সাফাই গেয়েছে, ব্যক্তিগত ঘটনা বলে বৈধতা দেয়ার চেষ্টা চলেছে।

এ নিয়ে বাইরে কথা হবে কেন? কিন্তু এবার বলার সময় এসেছে, ‘আর না’। দুনিয়া থেকে, নারীর জীবন থেকে এই ধরনের নিপীড়ন যাক। ভালবাসা আসুক। সুস্থ, আতঙ্কহীন জীবনের স্বপ্ন দেখুক নারীও।

সরকারি চাকরি প্রত্যাশীদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারির কারণে সরকারি চাকরি প্রত্যাশীদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে তাদের চাকরিতে আবেদনের সুযোগ দিতে যাচ্ছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি চাকরি প্রত্যাশীদের এই সুযোগ দেওয়া হচ্ছে।

তিনি জানান, ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হবে তারা পরবর্তী সময়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ২৬ মার্চের পর আগস্ট পর্যন্ত যে সকল মন্ত্রণালয়ের চাকরির বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল, তারা আগস্টের পর থেকে বিজ্ঞপ্তি দিচ্ছে। সে ক্ষেত্রে যারা প্রার্থী থাকবে তাদের জন্য আবেদনে চাইবে, ২৫ মার্চ তাদের বয়স ৩০ বছর হতে হবে।

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চাকরির বয়স যেটা আছে সেটাই থাকবে।

শুধু করোনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হবে।

করোনার কারণে ২৬ মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটির মধ্যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি সরকারি কর্ম কমিশন। তবে ৩০ মে সাধারণ ছুটি শেষে নন-ক্যাডারে বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আনুশকার এক ফ্রেমে গোটা বিশ্ব

0
বলিউড নায়িকা আনুশকা

দ্রোহ বিনোদন ডেস্ক

আগস্টের শেষের দিকে বিরাট কোহলি ও স্ত্রী আনুশকা শর্মা সামাজিক মাধ্যমে নিজেদের ছবি শেয়ার করে নিজেদের অনাগত সন্তানের খবর জানিয়েছিলেন।

এদিকে গত রবিবার আনুশকা তার একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। বেবি-বাম্প দেখিয়ে সমুদ্রের পারে ঘুরে বেড়ানো তার এই ছবি মুহূর্তেই নজর কেড়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের।

আনুশকা তার বেবি-বাম্পের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এর চেয়ে বড় সত্যি আর হতে পারে না, নিজের শরীরের ভেতর একটা প্রাণের জন্ম হতে দেখা। আনুশকার ছবিতে বিরাট কমেন্ট করেছেন, একটা ফ্রেমেই আমার গোটা বিশ্ব। বিরাটের এমন মন্তব্যে মন কেড়েছে ভক্তদের। সন্তানসম্ভবা স্ত্রীর ছবিতে এমন সুন্দর কমেন্ট সত্যিই অনবদ্য ও নজিরবিহীন বলে মনে করেন অনেকেই।

শুক্র গ্রহে প্রাণের স্পন্দন

0
শুক্রগ্রহের সংগৃহিত ছবি

দ্রোহ আইটি ডেস্ক

শুক্র গ্রহের মেঘে জীবন্ত প্রাণী ভেসে বেড়ানোর চরম সম্ভাবনা দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। সোমবার বিজ্ঞানীরা জানিয়েছেন, শুক্র গ্রহকে ঘিরে রাখা মেঘে ফসফিন গ্যাসের উপস্থিতি শনাক্তের পর এই সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।

যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেন গ্রিভস ও তার সহকর্মীরা জীবনের জন্য প্রয়োজনীয় এই গ্যাসটি শনাক্ত করলেও সেটি কীভাবে সেখানে পৌঁছেছে তা ব্যাখ্যা করতে পারেননি।

ন্যাচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত এক নিবন্ধে তারা দেখাতে চেয়েছেন, গ্যাসটি হয়তো প্রাকৃতিকভাবে সেখানে তৈরি হয়েছে। কারণ, এই গ্যাস পৃথিবীতে উৎপন্ন হয় ব্যাকটেরিয়া থেকে। অক্সিজেন রয়েছেÑ এমন পরিবেশে থাকা ব্যাকটেরিয়া এই গ্যাস নিঃসরণ করে।

শুক্র গ্রহে ফসফিনের অস্তিত্বের পেছনে এমন কোনো কারণ থাকলে, সেখানে প্রাণের উৎপত্তি বিকাশের পরিবেশ রয়েছে বলে আশাবাদী তারা।

ওই বিজ্ঞানীরা জানান, শুক্র গ্রহ এবং সেখানকার পরিবেশ সম্পর্কে যা কিছু এখন পর্যন্ত জানা গেছে তাতে সেখানে ফসফিন গ্যাস থাকার কোনো জৈবিক কারণ ব্যাখ্যা করা যাচ্ছে না। আর যে পরিমাণ গ্যাসের উপস্থিতি সেখানে শনাক্ত হয়েছে তাতে জীবন্ত কোনো উৎস থাকার কথা বিবেচনায় রাখতে হচ্ছে।

মধ্যরাতে ট্যাক্সিচালককে পুলিশে দিলেন মিমি

0
চিত্রনায়িকা মিমি

দ্রোহ বিনোদন ডেস্ক

সোমবার গভীর রাতে ট্যাক্সি থেকে কটূক্তি এবং অশ্লীল অঙ্গভঙ্গি করায় গাড়ি থেকে নেমে এক ট্যাক্সিচালককে পুলিশে দিলেন ভারতের পশ্চিমবঙ্গের এমপি ও অভিনেত্রী মিমি চক্রবর্তী।

জিম থেকে বাড়ি ফেরার পথে গভীর রাতে বালিগঞ্জ এবং গড়িয়াহাটের মাঝামাঝি এলাকায় ট্রাফিক সিগন্যালে পড়ে মিমির গাড়ি। তখন একটি ট্যাক্সি তার গাড়িকে ওভারটেক করে। মিমি কাচ নামিয়েছিলেন। তখনই তিনি লক্ষ্য করেন, পাশে দাঁড়ানো ট্যাক্সিটির চালক তার দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করছে।

এ সময় গাড়ি থেকে নামেন মিমি। ট্যাক্সিচালককেও টেনে নামান। ততক্ষণে রাস্তায় লোক জমে গেছে।
এর পর মিমি যোগাযোগ করেন পুলিশের সঙ্গে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে অভিযুক্ত চালকের খোঁজ শুরু করে। রাতেই তাকে গ্রেফতার করা হয়।

মিমি গণমাধ্যমকে বলেন, ‘সরকারি গাড়ি দেখেও যদি একজন ট্যাক্সিচালক তার আরোহীকে উদ্দেশ্য করে প্রকাশ্যে এমন অশ্লীল অঙ্গভঙ্গি ও মন্তব্য করতে পারে, তা হলে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে!’
মিমি জানান, সে কারণেই তিনি কালক্ষেপণ না করে গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন এবং পুলিশের কাছে অভিযোগ জানান।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে বালিগঞ্জ ফাড়ির কাছে ক্রমাগত হর্ন দিতে দিতে মিমির গাড়িকে ওভারটেক করে একটি ট্যাক্সি। মিমি গাড়ি থেকে নেমে ট্যাক্সিটি দাঁড় করান। তখন ট্যাক্সিচালক অশ্লীল অঙ্গভঙ্গি করে মিমির উদ্দেশে অনবরত কটূক্তি করে যাচ্ছিলেন।

এমপি মিমি দ্রুত এক কর্তব্যরত সার্জেন্টের সঙ্গে যোগাযোগ করেন। ওই সার্জেন্ট আধ ঘণ্টার মধ্যে ট্যাক্সিসহ দেবা যাদব (৩২) নামে ওই চালককে আটক করেন। তাকে গ্রেফতার করা হয় বাইপাসের ধারে আনন্দপুর থানা এলাকা থেকে। আটক ওই চালকের বিরুদ্ধে শ্লীলতাহানি, অশ্লীল ইঙ্গিত এবং কটূক্তির ধারায় গড়িয়াহাট থানায় একটি মামলা করা হয়েছে। এর আগেও মিমিকে এমন প্রতিবাদী ভূমিকায় দেখা গেছে। বছর চারেক আগে এক পথচারীকে একটি বাইক ধাক্কা মেরে হিঁচড়ে নিয়ে যাচ্ছে দেখে মিমি গাড়ি থামিয়ে রুখে দাঁড়ান। বাইক আরোহীকে থামিয়ে তাকে রাস্তাতে নামিয়ে দু-চার ঘা দিয়ে পুলিশে দেন। পরে দেখা যায়, ওই বাইকচালক মাতাল অবস্থায় ছিলেন।

গড়াই নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড

0
অবৈধ বালু উত্তলোনের দৃশ্য

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি নির্দেশ অমান্য করে গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইজনকে ২০ দিনের কারাদ- প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজীবুল ইসলাম খান এই রায় প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কয়া ইউনিয়নের ফুলতলা নামক স্থানে গড়াই নদী থেকে সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার অপরাধে ঘটনাস্থল থেকে জড়িত দুইজনকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক রাজীবুল ইসলাম খান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর বিধান অনুযায়ী আকাশ (২০) ও সালাম (৩৫) কে ২০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...