সোমবার, এপ্রিল ৬, ২০২৬.
Home Blog Page 640

ঝিনাইদহে বিজিবি সদস্য হত্যায় ৩ কিশোর আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের হামদহ দাসপাড়ায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুজ্জামান (৬০) হত্যার মোটিভ ও ক্লু উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় ৩ কিশোর খুনিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ঝিনাইদহ শহরের হামদহ দাসপাড়ার শাহাবুদ্দীনের ছেলে আরাফাত (১৭), শহরের পাওয়ার হাউস পাড়ার মিন্টুর ছেলে নিশান (১৭) ও সদর উপজেলার রতনহাট গ্রামের আজিজুর রহমানের ছেলে মিরাজ (১৬)।

২০১৯ সালের ৯ সেপ্টম্বর নুরুজ্জামানকে হত্যা করা হয়। সেই থেকে এই হত্যার মোটিভ ও ক্লু অজানা ছিল। তথ্য প্রযুক্তি ব্যবহার ও মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে ঝিনাইদহ ডিবি পুলিশ এই সফলতা অর্জন করে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের পক্ষ থেকে নুরুজ্জামান হত্যার মোটিভ ও ক্লু সম্পর্কে গনমাধ্যমকর্মীদের অবহিত করা হয়।

প্রেস ব্রিফিংয়ে বলা হয় বিজিবি সদস্য নুরুজ্জামানের স্ত্রী রাশিদা বেগম হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে ওই তিন কিশোর বাসায় যাতায়াত করতো। নুরুজ্জামানের সাথে তাদের সখ্যতাও ভাল ছিল। ঘটনার দিন ব্যাংক থেকে টাকা তুলে রাখার কথা জানতে পারে ওই তিন কিশোর। রাতে বাসায় ঢুকে তারা অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুজ্জামানকে হত্যার পর মোবাইল ফোন, টিভি, কাপড়, লাগেজ ও মটরসাইকেলের চাবি নিয়ে যায়।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি বাজারের মৃত আব্দুল করিম বিশ্বাসের ছেলে নুরুজ্জামান বাসা বাড়ি করে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। মামলার বাদী নিহত নুরুজ্জামানের স্ত্রী রাশিদা বেগম দীর্ঘ ১১ মাস পর হত্যার রহস্য উন্মোচিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ঝিনাইদহ ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম জানান, চুরি হওয়া নুরুজ্জামানের মোবাইলটি দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল। সেটি খোলার পরই তথ্য প্রযুক্তি ব্যবহার ও ট্রাকিং করে হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হয়। তিনি বলেন টাকার জন্যই আরাফাত, নিশান ও মিরাজ বিজিবি সদস্য নুরুজ্জামানকে হত্যা করে।

ছেলে সেজে মেয়েদের সাথে সমকামিতা

0
ছেলে সেজে মেয়েদের সাথে প্রতারণায় আটক

নাটোর প্রতিনিধি

ছেলে সেজে মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে সমকামিতায় বাধ্য করা নাটোরে আলোচিত নারী রূপ ওরফে রূপাকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে নাটোর শহরের উপরবাজার এলাকার বাসা থেকে তাকে আটক করেছে পুলিশ।

নাটোর সদর থানার ওসি আব্দুল মতিন বলেন, রুপা খাতুন তারই ছোট বোনের ননদ সাদিয়া ইসলাম মৌকে প্রেমের ফাঁদে ফেলে সমকামিতায় বাধ্য করে। এক পর্যায়ে ২১ আগস্ট মৌকে নিয়ে পালিয়ে যায় রুপা। তিনদিন পর ২৪ আগস্ট মৌকে নিয়ে নিজ বাড়িতে ফিরে রুপা। একই দিনই রুপার বাসায় মৌ এবং রুপা দুজনকেই বিষ পান করা অবস্থায় উদ্ধার করে তাদের স্বজনরা। উভয়কেই নেয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যায় মৌ। সুস্থ্য হয়ে নিরুদ্দেশ হয় রুপা।

এ ঘটনায় মৌ এর বাবা হত্যার অভিযোগ এনে সুফিয়া বেগম রুপাসহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, রুপাকে আটকের পরই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, আলোচিত রুপা খাতুন চলাফেরা করতো পুরুষের পোশাক পড়ে। নিজেকে পুরুষ বানিয়ে পরিচয় করাতো বিজিএমসির একজন কর্মকর্তা হিসাবে। তিনি রুপ নামে কিছু টিকটিক ভিডিও বানিয়ে তরুনীদের মাঝে জনপ্রিয়তা পেয়েছিলো। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মেয়েদের প্রেমের ফাদেঁ ফেলে তুলে রাখতো তাদের কিছু একান্ত গোপন ছবি। টিকটকে এসব গোপন ছবি ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে রুপা তাদের বাধ্য করেছে সমকামিতায় জড়াতে।

রুপার বাবা নাটোর শহরের ভাবানীগঞ্জ এলাকার এক পান বিক্রেতা রুবেল হোসেন জানান, তিনি তার মেয়ের এ ধরনের কর্মকা- সম্পর্কে অবগত নন।

মহেশপুরে মা-মেয়েসহ ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত

0
COVID-Dro-8-p-10

মহেশপুর প্রতিনিধি

মহেশপুরে মা মেয়েসহ আরও ৪জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ অবধি এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮জনে। মঙ্গলবার সকালে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঞ্জুমানারা বেগম নিশ্চিত করেন। তিনি জানান, নতুন করে আক্রান্তরা হলেন, উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে মা মেয়েসহ ২জন, মহেশপুর পৌরসভার ২নং ওয়ার্ডে ১জন, কানাইডাঙ্গা গ্রামে ১জন। তারা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, মহেশপুরে মোট ৭৮জন করোনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ৩জন মারা গেছে, ৩৮জন সুস্থ হয়েছে এবং ৪০জন চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

চলনবিলে নৌ-ভ্রমণের আড়ালে অশ্লীল নৃত্য, জুয়া ও মাদক

0
সংগৃহিত ছবি

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহরসহ চলনবিল এলাকায় নৌ-ভ্রমণের আড়ালে নৌকায় জমজমাটভাবে চলছে অশ্লীল নৃত্য, জুয়া ও মাদকের আসর। প্রতি বছর বর্ষা মৌসুমে একশ্রেণির অসাধু ব্যক্তি পিকনিক ও নৌকা ভ্রমণের নামে নর্তকিদের ভাড়া করে অশ্লীল কার্যকলাপে মত্ত হয়ে ওঠেন।

নৌকার মধ্যেই বসানো জুয়া ও মাদকের আসর। অথৈ পানির মধ্যে নৌকায় চেপে এসব অপকর্ম হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেয়ায় বেপরোয়াভাবে চলছে এসব কার্যক্রম। এতে বিলপাড়ের মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, নাটোরের গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিংড়া, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ থানা এলাকা থেকে একশ্রেণির অসাধু ব্যক্তি ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বেড়িয়ে পড়েন নৌকা ভ্রমণে। সকাল, দুপুর ও রাতের খাবার রান্না হয় নৌকাতেই। স্থানীয় দালালদের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে নর্তকি ও অখ্যাত কণ্ঠশিল্পীদের ভাড়া করে আনা হয়। এরপর উচ্চস্বরে গান-বাজনার তালে তালে নৌকার মধ্যেই চলে অশ্লীল নৃত্য পাশাপাশি বসে জুয়া ও মাদকের আসর।

এসব অপকর্মের হোতাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন স্থানীয় প্রভাবশালী কিছু লোকজন ও রাজনীতিবিদ। এতে ছুটির দিনে বা অন্য কোনো দিনে চলনবিল এলাকায় ভ্রমণে আসা পর্যটক বা পরিবার ও স্বজনদের নিয়ে ঘুরতে আসা লোকজনকে নানাভাবে বিড়ম্বনার শিকার হতে হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেয়ায় বেড়েই চলেছে এমন অপরাধ কর্মকান্ড এমন অভিযোগ বিলপাড়ের মানুষের।

এ বিষয়ে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই। তবে এ ধরনের কোনো কর্মকান্ড হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

যৌতুক লোভী শ্বশুরের নির্যাতনের শিকার গৃহবধু

0
নির্যাতিত গৃহবধূ

সিরাজগঞ্জ প্রতিনিধি

যৌতুক হিসেবে শ্বশুরকে বাবার বাড়ি লিখে না দেবার কারণে এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে দিয়েছে শ্বশুরের পরিবার।

সিরাজগঞ্জের উল্লাপাড়ার নার্গিস খাতুন (৩০) নামের ওই গৃহবধূকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নার্গিস খাতুন তার শ্বশুর ও তার স্বজনদের বিরুদ্ধে এ অভিযোগ করেন। এ সময় তার পাশে স্বামী শফিকুল ইসলামও উপস্থিত ছিলেন। নার্গিস খাতুন উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের ইব্রাহিমের মেয়ে ও একই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

এ দম্পতি অভিযোগ করে বলেন, প্রায় ১১ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। স্বামী শফিকুলের ইচ্ছা না থাকলেও শ্বশুর হাবিবুর রহমান, ভাসুর জামাল ও শাহাদত যৌতুকের জন্য গৃহবধূ ও তার পরিবারকে চাপ প্রয়োগ করে।

তবে নির্যাতিত গৃহবধু যৌতুক দিতে অস্বীকার করার কারণে প্রায়ই তাকে নির্যাতন সহ্য করতে হতো। রবিবার রাতে যৌতুক হিসেবে বাবার বাড়িটি লিখে দেবার জন্য চাপ প্রয়োগ করেন শ্বশুরসহ তার স্বজনরা।

অস্বীকার করায় শ্বশুর হবিবর রহমান ও বাড়ির অন্যরা তাকে মারপিট করে। এক পর্যায়ে বটি ও দা দিয়ে নারগিসের চুল কেটে দেয়া হয়।

নারগিসের স্বামী শফিকুল ইসলাম বলেন, ভালোবেসে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করার কারণেই তার বাবা তার উপর ক্ষুব্ধ। এ কারণে তাদের ওপর প্রায়ই নির্যাতন চালায় বাবাসহ পরিবারের অন্যরা।

উধুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, নারগিসের শ্বশুরবাড়ির পাশে বাবা ইব্রাহিমের একটি বাড়ি রয়েছে। যৌতুক হিসেবে সেটি লিখে দেয়ার জন্য দীর্ঘদিন ধরেই চাপ প্রয়োগ করছে হাবিবুর রহমান। বাড়িটি লিখে না দেয়ায় মাঝে মধ্যেই নারগিস ও তার স্বামী নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি নিজের ছেলের বিরুদ্ধে ডাকাতির মামলাও দায়ের করেছিলেন হাবিবুর। এসব বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদে বৈঠকও হয়েছে। কিন্তু হাবিবুর কোনো বিচার মানেন না।

উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস বলেন, আমরা গৃহবধূ নির্যাতনের বিষয়টি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে পুত্রের হামলায় পিতা খুন

0
প্রতিকী ছবি

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মোহনপুর উপজেলায় এ ঘটনায় নিহত হন একই উপজেলার ধুরইল গ্রামের পশ্চিম পাড়ায় আজিমুদ্দীন মোল্লা (৫৫)।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজিমুদ্দীনের দুই ছেলের মধ্যে সম্পত্তির ভাগাভাগি নিয়ে বাগবিত-া হয়। একপর্যায়ে বড় ছেলে রাকিবুল (২৪) ছুরি নিয়ে ছোট ছেলে হাসিবুরকে (২২) মারতে গেলে বাধা দিলে রাকিবুল বাবাকে ছুরিকাঘাত করেন। বুকের বাঁ পাশে ছুরির আঘাতে ঘটনাস্থলেই মারা যান আজিমুদ্দীন।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে রাকিবুল পালাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

কারাগার উড়িয়ে দেবার হুমকি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

লালমনিরহাট জেলা কারাগার বোমা মেরে উড়িয়ে দেবার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। তারা চিঠি ও মোবাইল ফোনের ম্যাধমে হুমকি দিয়ে সাথী ভাইদের নিয়ে যাবার ঘোষণা দেয়।

এ ঘটনায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি থানায় জিডি করেছেন কারা কর্তৃপক্ষ।
রবিবার রাতে এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কারাগার কর্তৃপক্ষ।

সোমবার দুপুর ১২টার দিকে কারাগারের মূল ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারাগারের একটি বিশ^স্থ সূত্র জানিয়েছে, গত সপ্তাহে লালমনিরহাট কারাগারের জেল সুপার ও জেলা প্রশাসককে একটি উড়ো চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে কারাগার উড়িয়ে দিয়ে সাথী ভাইদের ছিনিয়ে নেওয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা।

চিঠিটি আমলে নিয়ে কারাগারের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু করেছে প্রশাসন। এরই মধ্যে শনিবার বিকেলে জেল সুপার কিশোর কুমার নাগকে একটি টেলিটক নম্বর থেকে ফোন করে একইভাবে হুমকি দেওয়া হয়। বলা হয় যে কোনো মূল্যে জেলখানা থেকে তাদের সাথী ভাইদের মুক্ত করা হবে এবং উড়িয়ে দেওয়া হবে কারাগার।

মোবাইল ফোনে এমন কলের পরপরই কারাগারের রাস্তাসহ আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়। হঠাৎ নিরাপত্তা জোরদার হলে বিষয়টি প্রকাশ পায়। মোবাইল ফোন ও চিঠিতে হুমকি দেওয়ার ঘটনায় রবিবার রাতে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কারাগার কর্তৃপক্ষ।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, গোপনীয়তার স্বার্থে এ বিষয়ে এখনও তেমন কিছু বলা যাচ্ছে না।

লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ বলেন, জিডি আমাদের নিরাপত্তার একটি অংশ। সারাদেশে জেলখানার নিরাপত্তা সব সময় থাকে। নিরাপত্তার বিষয়গুলো ডিসকাস করা হয় না।
তিনি আরও বলেন, ১৯০ জনের ধারণ ক্ষমতার এ কারাগারে এখন অবধি ৪৬৬ জন আসামি ও কয়েদি রয়েছেন। যার মধ্যে নাশকতার বিভিন্ন মামলায় জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ২০ জন বন্দি রয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, হুমকি দিয়ে আমার কাছে ও জেল সুপারের কাছে একটি করে চিঠি আসে। এরপর জেল সুপারকে মোবাইলে হুমকি দেওয়া হলে জিডি করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

লকডাউন পরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলি মন্ত্রীর পদত্যাগ

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ইসরায়েলে কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকায় সরকারের দ্বিতীয় দফা লকডাউন আরোপের পরিকল্পনার প্রতিবাদে পদত্যাগ করেছেন আবাসনমন্ত্রী ইয়াকোভ লিৎজমান। পদত্যাগের কারণ ব্যাখ্যায় লিৎজমান বলেন, আবার বিধিনিষেধ আরোপ করা হলে ইহুদিরা তাদের আসন্ন ধর্মীয় উৎসব উদযাপন করতে পারবে না।

বিবিসি জানায়, শুক্রবার থেকে ইসরায়েলে দ্বিতীয় দফায় লকডাউন আরোপের পরিকল্পনা চলছে। এ নিয়ে মন্ত্রিসভায় ভোটাভুটি হওয়ার কথা। ওদিকে, শুক্রবার থেকেই ইহুদিদের নববর্ষ উৎসব ‘রশ হাশানাহ’ শুরু হবে। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

এছাড়া, আগামী ২৭ সেপ্টেম্বর ইহুদি ধর্মের লোকজন তাদের সবচেয়ে পবিত্র দিন ‘ইওম কিপুর’ পালন করবে। লিৎজমান পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশপাশি দল নিয়ে সরকারি জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন। ইহুদিদের কট্টরপন্থি একটি দলের এই নেতা তার পদত্যাগ পত্রে লেখেন, ‘‘এটি অন্যায় এবং শত সহ¯্র নাগরিকের অপমান।

‘‘আপনারা এতদিন কোথায় ছিলেন? কেন ইহুদিদের ছুটির দিনগুলোই আপনাদের কাছে করোনাভাইরাস মোকাবেলার জন্য সঠিক সময় বলে মনে হল?”
করোনাভাইরাস মোকাবেলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকরা বলছেন, নেতানিয়াহু ভাইরাস মোকাবেলায় সময়মত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারার কারণেই দেশে দ্বিতীয় দফায় লাকডাউন ঘোষণা করতে হচ্ছে।

প্রায় ৯০ লাখ মানুষের দেশ ইসরায়েলে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক গড়ে তিন হাজার করে নতুন রোগী শনাক্ত হচ্ছে। জোটের শরিক আরেক কট্টরপন্থি দলের প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে এ সময়ে লকডাউন আরোপের পক্ষে মত দিয়েছেন। বলেছেন, লকডাউন অমান্য করা হত্যাকা-ের সামিল হবে।

করোনা ভাইরাসের কারণে গত মার্চের শেষ থেকে মে মাসের শুরু পর্যন্ত ইসরায়েলে প্রথম দফা লকডাউন ছিল।

শ্রীলঙ্কার শর্ত মেনে সফরে যাবে না বাংলাদেশ

0
প্রতিকী ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

সফরের জন্য বাংলাদেশকে যেসব শর্ত দিয়েছে শ্রীলঙ্কা, তাতে বিস্ময় প্রকাশ করছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। এত সব শর্ত মেনে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল যাবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। সোমবার দুপুরে বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গে আলোচনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানান নাজমুল হাসান।

তিনি বলেন, “আমরা একটি বার্তাই ওদেরকে দিতে চাই, ওরা যে শর্তাবলী দিয়েছে, এটা ইতিহাসে বিরল। এটা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্ভব নয়। এই বার্তাই ওদের দিতে চাই। তারপর ওরা যদি বলে যে, ‘আসো আলাপ আলোচনা করি’, তখন আমরা দেখব কী বলা যায় বা কোথায় শিথিল করতে বলব। তবে এই কন্ডিশনে খেলা হবে না।”

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এই মাসের শেষ দিকে শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশ দলের। জাতীয় দলের সঙ্গে যাওয়ার কথা বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলেরও। সেখানে গিয়ে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে তৃতীয় দিন থেকেই অনুশীলনে নামতে পারবে বাংলাদেশ দল, এমনই আলোচনা ছিল এতদিন। কিন্তু শ্রীলঙ্কান স্বাস্থ্য অধিদপ্তরে নতুন নির্দেশনার পর এসএলসি চিঠি পাঠয় বিসিবিকে। সেখানে ১৪ দিন কোয়ারেন্টিনসহ নানা শর্তের কথা উল্লেখ করা হয়।

১৪ দিন কোয়ারেন্টিন করতে হলে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময়ই পাবে না বাংলাদেশ দল। এখানে বাংলাদেশ কোনো আপোস করবে না বলেই পরিষ্কার জানিয়ে দিলেন বিসিবি সভাপতি। “আমরা আগে যা ভেবেছিলাম আর ওরা কালকে যে চিঠি এসেছে, এটা তার ধারেকাছে তো নাই-ই, অন্য যেসব দেশে খেলা হচ্ছে, তাদের সঙ্গেও মিল নেই। কতগুলি ব্যাপার একেবারেই আমাদের জন্য নতুন। অনেক দেশে ৭ দিন কোয়ারেন্টিন হচ্ছে, তখনও নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে পারছে, জিম ব্যবহার করতে পারছে। কালকে শ্রীলঙ্কা যা বলল, তাতে ১৪ দিন কেউ হোটেলে ঘর থেকেই বের হতে পারবে না। খাওয়া-দাওয়াও ঘরে করতে হবে।”

“ওখানে গিয়ে আমাদের দল থাকার কথা ডাম্বুলায়, কলম্বোয় নয়। এমনিতেই ওই জায়গা আইসোলেটেড। সেখানে রুম থেকে বের হতে পারবে না, আমরা আশ্চর্য হয়েছি। দ্বিতীয়ত, সাধারণত যা হয়, সফরে গেলে বল থ্রো করার জন্য থ্রোয়ার দেবে, নেট বোলার দেবে, যে কোনো দেশে গেলেই দেয়। ওরা এটাও দিচ্ছে না। সেটাও না হয় বুঝলাম ঠিক আছে। কিন্তু আমাদের এখান থেকেও নিতে দেবে না। ওরা কী বলতে চাচ্ছে, আমি বুঝছি না। এটা তো ছেলেখেলা নয়, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ!”

জাতীয় দল ও এইচপি দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফসহ ৬৫ জনর বহর নিয়ে শ্রীলঙ্কায় যাওয়ার পরিকল্পনা করেছিল বাংলাদেশ দল। টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য নিজেদের মধ্যে ম্যাচ খেলারও কথা। কিন্তু নতুন করে শ্রীলঙ্কা জানিয়েছে, দলে ৩০ জনের বেশি নেওয়া যাবে না সফরে। এভাবে সফর কীভাবে সম্ভব, ভেবে পাচ্ছেন না নাজমুল হাসান।

“৩০ জনের মধ্যেÑ নেট বোলার, থ্রোয়ার, সিকিউরিটি, মেডিকেল টিম, সবই আমাদের নিতে হবে। তাহলে ক্রিকেটারই তো নিতে পারব না! ওরা বলেছিল যে ওদের ওখানে করোনাভাইরাস পরিস্থিতি ভালো। সেজন্যই আমরা বড় স্কোয়াড নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। এখন প্র্যাকটিসই করতে দিচ্ছে না। যেখানে আমাদের ক্রিকেটাররা ৭ মাস ধরে খেলায় নেই, ওখানে গিয়েই প্র্যাকটিস করতে পারব না, এটা তো হয় না।”

“এসব চিন্তা করে আমরা সেটিই আজকে ঠিক করলাম যে, আমরা জানিয়ে দেব, আমাদের চিন্তাধারার সঙ্গে ওদের বাস্তবের কোনো মিল নেই। ওরা যেটা দিয়েছে, এটা মেনে কোনো অবস্থাতেই টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়। তার পর দেখি ওরা কী বলে।”

সামনেই লঙ্কা প্রিমিয়ার লিগ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার বোর্ড। সে কারণেই বাংলাদেশকে সফরে নেওয়ার আগ্রহ কমে গেছে কিনা এই প্রশ্ন ও উঠল সংবাদ সম্মেলনে। বিসিবি প্রধান সরাসরি উত্তর না দিলেও তার কথায় মিশে থাকল অনেক জবাব।

“এলপিএল ওরা কিভাবে করবে, জানি না। আমাদের একটা দলকেই সামলাতে পারছে না শ্রীলঙ্কার সরকার। তাহলে এতগুলো ফ্র্যাঞ্চাইজিকে কীভাবে সামলাবে!”

বিসিবির চিঠির পর শ্রীলঙ্কার অবস্থান কেমন হবে, সেটা নিয়েও আপাতত ভাবনা নেই বলে জানালেন বিসিবি প্রধান। বাংলাদেশ নিজেদের অবস্থান থেকে সরবে না, জানিয়ে দিলেন তিনি।

“আশা করি কাল-পরশু ওদের উত্তর পাব। কালকেই পাওয়া উচিত। অথবা ওরা হয়তো কারও সঙ্গে কথা বলবে, সময় নেবেৃ সেটা বলতে পারছি না।”

“আমরা আমাদের প্রোগ্রাম নিয়ে চিন্তা শুরু করেছি। আজকে বলেও দিয়েছি। আমরা এগিয়ে যাব। ওরা যত দ্রুত জানায়, তত ভালো। আমরা একবার সিদ্ধান্ত নিয়ে নিলে আর পেছাব না।”

শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবছে মন্ত্রণালয়

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা চলছে।

সোমবার মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ বিষয় নিশ্চিত করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সাম্প্রতি যে সার্কুলার, তাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিয়েছি। কারণ এখন আর সেন্ট্রালি অত বড় এমবার্গো দেওয়ার মত অবস্থা নেই।’

তিনি আরও বলেন, ‘১০/১২ দিন আগে জার্মানিতে কথা বললাম, তারা সব ওপেন করে দিচ্ছে, যদিও (করোনা ভাইরাস) ধরা পড়ছে। কিন্তু কী করবে, কত দিন আর বন্ধ রাখা যাবে?’

সচিব বলেন, ‘আমরা এখন বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর দিয়ে দিয়েছি। তারা চিন্তা-ভাবনা করছে কী করা যায়। এর আগে কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়েছে।’

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...