শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 646

সেমি-ফাইনালে ওসাকা

0
ওসাকা

দ্রোহ স্পোর্টস ডেস্ক
র‌্যাঙ্কিংয়ের ৯৩ নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের শেলবি রজার্সকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন চতুর্থ বাছাই জাপানের নাওমি ওসাকা।

চতুর্থ রাউন্ডে পেত্রা কেভিতোভাকে হারানো ২৭ বছর বয়সী শেলবি এবার তেমন লড়াই করতে পারেননি। নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে মঙ্গলবার তাকে ৬-৩, ৬-৪ গেমে হারান ২০১৮ আসরের চ্যাম্পিয়ন ওসাকা।

শেষ চারে ২২ বছর বয়সী ওসাকা লড়বেন ২৮তম বাছাই যুক্তরাষ্ট্রের জেনিফার ব্রেডির বিপক্ষে।
কাজাখস্তানের ইউলিয়া পুতিনস্তেভাকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন ২৫ বছর বয়সী ব্রেডি।

ছেলেদের এককে ঘুরে দাঁড়িয়ে শেষ চারে উঠেছেন পঞ্চম বাছাই আলেক্সান্ডার জেভেরেভ। ২৭তম বাছাই ক্রোয়েশিয়ার বর্না চরিচের বিপক্ষে প্রথম সেটে সহজেই হেরে যান জেভেরেভ। কঠিন লড়াইয়ে পরের দুই সেট জিতে চতুর্থ সেটেও চরিচকে পরাস্ত করেন ২৩ বছর বয়সী এই জার্মান। ১-৬, ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-১), ৬-৩ গেমে জিতে এগিয়ে যান প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের আরেকটু কাছে।

সেমি-ফাইনালে জেভেরেভ খেলবেন ২০তম বাছাই স্পেনের পাবলো কাররেনো বুস্তার বিপক্ষে। চার ঘণ্টারও বেশি সময়ের লড়াইয়ে ১২তম বাছাই কানাডার ডেনিস শাপাভালোভকে ৩-৬, ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৪), ০-৬, ৬-৩ গেমে হারান বুস্তা।

খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার চোর-পুলিশ খেলছে: ভিপি নুর

0
ছাত্র সংসদের সহ-সভাপতি নুরুল হক নুর

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি নুরুল হক নুর।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত ‘বিতর্কিত ৫৪ ধারায় আটক প্রবাসীদের মুক্তির দাবিতে’ এক মানববন্ধনে এই দাবি করেন তিনি।

ভিপি নুর বলেন, বিএনপির মত একটি বড় দলের নেত্রীর জামিন নিয়ে সরকার চোর-পুলিশ খেলছে। ছয় মাসের জামিন দিয়ে বিএনপিকে একটা রশি ঝুলিয়ে দিয়েছে। তারা যদি রাজপথে আন্দোলন সংগ্রাম করে তাহলে খালেদা জিয়াকে ভেতরে নেবে। বিএনপির মতো একটি বড় দল, তাদের নেত্রীর প্রতি সফটকর্নার থাকবেই। ফলে তারা রাজপথে সোচ্চার হতে পারছে না।

গণমাধ্যমের উপর সরকার প্রভাব বিস্তার করছে এমন অভিযোগ করে নুর বলেন, আজকের গণমাধ্যম জেলখানায় বন্দি। কোনো সংবাদ তারা সরবরাহ করবে, কাকে টকশোতে ডাকবে, কার প্রোগ্রাম লাইভ যাবে, কাদের প্রোগ্রাম প্রচার করা যাবে ও যাবে না এ বিষয়ে গোয়েন্দা সংস্থা থেকে, সরকার থেকে তাদের নির্দেশনা দেয়া হয়। যে নির্দেশনা দেয়া হত এরশাদের আমলে। আজকেও অলিখিতভাবে এই অবৈধ সরকারের সহচররা তাই করছে। গণমাধ্যমের টুটি চেপে ধরেছে।

তিনি আরও বলেন, এমন একটা সময় আছে যেখানে আমরা ঘরেও নিরাপদ না। যেখানে স্থানীয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারকে ঘরে ঢুকে হাতুড়িপেটা করা হয়, সেখানে আপনি আমি তো কিছুই না। সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজরকে পুলিশ গুলি করে মারে। তাতেই বোঝা যায় এ দেশে আজকে কেউ নিরাপদ নয়।

জামালপুরে কৃষক হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড

0
প্রতিকী ছবি

জামালপুর প্রতিনিধি

জামালপুরে কৃষক মমিন হত্যা মামলার একজনের মৃত্যুদণ্ড এবং একই পরিবারের আরও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার জেলা ও দায়রা জজ বিচারক জুলফিকার আলী খান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত আনসার আলী প্রমাণিকের বাড়ি সদর উপজেলার কুমারগাতী গ্রামে। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- কলম প্রমাণিক (৪৫), আনসার আলী প্রমাণিকের স্ত্রী শাবজান (৩৩), কলম প্রমাণিকের স্ত্রী সাইবানু (৪০), কলম প্রমাণিকের দুই ছেলে শাহীন (২৩) ও সাইদুল (১৯)।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তারা পলাতক রয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান।

আনসারকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডে সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার বরাতে তিনি বলেন, ২০০৭ সালের ১৬ জুন সদর উপজেলার কুমারগাতী গ্রামে পারিবারিক বিরোধে আব্দুর রইচের ছেলে কৃষক মমিনকে (২২) পিটিয়ে ও কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে মমিন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন মারা যায়।

এ ঘটনায় মমিনের বাবা বাদী হয়ে ছোট ভাই আনসার আলী প্রমাণিকসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।

একাদশে ভর্তির সময় বাড়ল

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতিতে একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর
পর্যন্ত ভর্তির সময়সীমা নির্ধারণ করা ছিল। এখন সেটা বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি অধ্যাপক জিয়াউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে পূর্ব নির্ধারিত ভর্তির সময়সীমা বৃদ্ধি করে ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর থেকে বৃদ্ধি করে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হলো। ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে নম্বরপত্র, প্রশংসাপত্রসহ কোনো প্রকার প্রামাণ্যপত্র গ্রহণ না করতেও কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতির উন্নতি হলে প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করতে বলা হয়েছে। তবে কোটাপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই উপযুক্ত সনদ দাখিল করতে হবে।

সোমবার অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি নীতিমালা না মেনে শিক্ষার্থী ভর্তি করালে সেই কলেজের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজের এমপিওভুক্তি বাতিল করা হবে।

নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ ১ হাজার টাকা, জেলা সদরে ২ হাজার টাকা এবং ঢাকা মহানগর ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত কলেজে নেওয়া যাবে সর্বোচ্চ ৫ হাজার টাকা। মেট্রোপলিটন এলাকার আংশিক এমপিওভুক্ত বা নন-এমপিও বাংলা মাধ্যমের প্রতিষ্ঠানে সর্বোচ্চ সাড়ে ৭ হাজার টাকা ও ইংরেজি ভার্শনে সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা নেওয়া যাবে।

বোয়ালমারীতে জমির নিয়ে বিরোধে নিহত ১, গ্রেফতার ৩

0
সংগৃহিত ছবি

বোয়ালমারী প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধে একজন নিহত হয়েছে এবং পুলিশের হাতে আটক হয়েছে ৩ জন। আটককৃতরা হল এনামুল শেখ, খায়রুল ও হানিফ বেগ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের সোনানগর গ্রামের বাদশা শেখদের সহিত আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের উথলি গ্রামের আজিম উদ্দিন শেখদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মঙ্গলবার সকালে আজিম উদ্দিনের ভাইর ছেলে আলাউদ্দিন ও হায়াত আলী বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওৎ পেতে থাকা বাদশা শেখের ছেলে রবিউল শেখসহ সঙ্গীয় লোকজন আলাউদ্দিনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। হায়াত আলী ঠেকাতে গেলে বাদশা শেখের অপর ছেলে এনামুল শেখ দেশীয় অস্ত্র কাতরা হায়াত আলীর পেটে ঢুকিয়ে দেয়। আলাউদ্দিন ও হায়াত আলীকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে হায়াত আলী (৪৫) মৃত্যু ঘটে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, এ ঘটনায় সহকারী পুলিশ সুপার আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এজাহারে উল্লেখিত দুই জনসহ মোট ৩ জনকে আটক করা হয়েছে।

ইনস্টাগ্রাম এক বছরের তথ্য সংগ্রহে রাখে

0
প্রতিকী ছবি

দ্রোহ আইটি ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিকানাধীন ফটো শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম থেকে কোনো ছবি বা মেসেজ ডিলিট করলেও সেটি বছর খানেক সংরক্ষণ করে প্লাটফর্মটি।

এক বছর আগে মুছে ফেলা তথ্য এখনও ইনস্টাগ্রামের সার্ভার গুলোয় সংরক্ষণের বিষয়টি প্রকাশ করেছেন সাইবার নিরাপত্তা গবেষক সৌগত পোখরেল। এটি প্রকাশ করার জন্য পোখরেলকে ছয় হাজার ডলার পুরস্কৃত করেছে প্রতিষ্ঠানটি।

ইনস্টাগ্রামের এক মুখপাত্র বলেছেন, একটি বাগের কারণে এ সমস্যাটি হয়েছিল। আমরা সমস্যাটি সমাধান করেছি এবং এর মাধ্যমে কারও কোনো ক্ষতি হয়নি। এ সমস্যাটি আমাদের জানানোর জন্য আমরা গবেষককে ধন্যবাদ জানাই।

এক প্রতিবেদন অনুসারে, পোখরেল গত বছরের অক্টোবরে বাগটি আবিষ্কার করেছিলেন এবং এটি এ মাসের শুরুতে ঠিক করা হয়েছিল।

মস্তিষ্কে চিপ স্থাপন করবে রোবট

0
সংগৃহিত ছবি

দ্রোহ আইটি ডেস্ক

মস্তিষ্ক ও কম্পিউটারের মধ্যে সংযোগ ঘটাতে বিশেষ একটি চিপ নিয়ে গবেষণা চালাচ্ছে নিউরালিংক। এবার মস্তিষ্কে সেই চিপ স্থাপনের জন্য বিশাল এক রোবট তৈরি করেছে ইলন মাস্কের নিউরালিংক।

জানা গেছে মস্তিষ্কের ক্ষতি এড়াতে শিরা-উপশিরা এড়িয়ে মাথার খুলিতে অস্ত্রোপচার করবে রোবটটি। অস্ত্রোপচারের প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে কয়েক ঘণ্টা। শরীরের খুব সামান্য অংশই কাটা পড়বে।

রোবটটির ডিজাইন করেছেন নিউরালিংকের প্রকৌশলীরা। এরপর ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনাররা এটি তৈরি করে দেন। রোবটটিকে দেখতে যাতে ভয়ংকর না হয় সেদিকে বিশেষ খেয়াল রেখেছেন তারা।

সুইচ দিয়ে মস্তিষ্কে চিপ ইনসার্টেশনের জন্য রোবটটির আকার বড় করা হয়েছে। ৮ ফুট লম্বা রোবটটিতে আছে ক্যামেরা ও সেন্সর। এগুলোর মাধ্যমে ব্রেনের ভেতরটা দেখা যাবে। সব সময় জীবাণুমুক্ত রাখতে রোবটটিতে সাদা রং ব্যবহার করা হয়েছে। রোবটটির নিচের দিকে আছে মাদারবোর্ডের মতো একটি মেশিন। এর মাধ্যমে ভেন্টিলেশনেরও কাজ হবে। এ চিপের ব্যবহার শুরু হলে পারকিনসন, ডিমেনশিয়া ও স্ট্রোকে মস্তিষ্কের কিছু স্থানের নিয়ন্ত্রণ হারানো ব্যক্তিরা উপকৃত হবেন।

প্রবাসীর বউ অপর্ণা

0
অভিনেত্রী অপর্ণা ঘোষ

দ্রোহ বিনোদন ডেস্ক

একজন প্রবাসীর বউয়ের চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। প্রবাসীর বউ নামের এটি একটি টেলিছবি।রচনা করেছেন মানস পাল। পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু।

টেলিছবিটির গল্পে দেখা যাবে, রাবুর স্বামী নুরু ধারদেনা করে বিদেশে যাওয়ার চেষ্টা করে প্রতারিত হয়। পাওনাদারদের চাপের কারণে সে পালিয়ে বেড়ায়। কিন্তু নুরুকে না পেয়ে তার স্ত্রী রাবুর কাছে ধরনা দেয় তারা। অনেকেরই ধারণা রাবুর স্বামী ঠিকই বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে তার স্ত্রীকে।

এ নিয়ে দেবর, শাশুড়িসহ অনেকেই সন্দেহ করে। এ দুঃসময়ে রাবুর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসে সংসার পরিচালনা করে। অন্যদিকে পাওনাদার ও এলাকার বখাটেদের কুপ্রস্তাবে জীবনটা দিশেহারা হয় রাবুর।এসব বিষয়কে সঙ্গী করে অজানা গন্তব্যে এগিয়ে যেতে থাকে তার জীবন গাড়ি।

এ টেলিছবিতে রাবু চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। তিনি বলেন, ‘আমাদের সমাজে একজন নারীর জীবন সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে এ টেলিছবিতে। এ চরিত্রটিতে অভিনয় উপভোগ করেছি। আশা করছি দর্শকেরও এটি ভালো লাগবে।

আরও দেখুন-Droho-Online-English-Class || Part-4

মাদকচক্রে যুক্ত ২৫ বলিউড তারকার নাম ফাঁস

0
বলিউড অভিনেত্রী রিয়া

দ্রোহ বিনোদন ডেস্ক

অবশেষে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন আলোচিত-সমালোচিত অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো সুশান্তের এই প্রেমিকাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

তবে এর আগে মাদক মামলায় গ্রেফতার হন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী। ইতিমধ্যে রিয়া ও সৌভিককে জিজ্ঞাসাবাদ করছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জিজ্ঞাসাবাদে রিয়া ও সৌভিক বলিউডের বহু অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাদকচক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন। এনসিবির কাছে প্রায় ২৫ জন বলিউড তারকার নামও প্রকাশ করেছেন রিয়া।

বলিউডের এসব তারকার বেশকিছু পার্টিতে মাদকের যোগান রাখা হয়। রিয়া বাড়িতে গাঁজার যোগান রাখতেন। সেই গাঁজা দীপেশ সাওয়ান্তকে দিয়ে আনাতেন যা সুশান্তকে সরবরাহ করা হতো।

রিয়ার ওই স্বীকারোক্তির ভিত্তিতে একটি তালিকা তৈরি করেছে এনসিবি। ওই তালিকায় পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের নাম রয়েছে। সরকার বিরোধী দলেরও নেতা রয়েছেন তালিকায়। আগামী কয়েকদিনের মধ্যে এসব ব্যক্তিত্বকে ডেকে এনে জেরা করা হতে পারে। এছাড়া বলিউডের যেসব পার্টিতে মাদকের চালান হতো সেখানে রিয়ার কি ভূমিকা ছিল, তাও খতিয়ে দেখছে এনসিবি।

আরও দেখুন-Droho-Online-English-Class || Part-4

রিয়ার এমন স্বীকারোক্তির বিষয়ে তার আইনজীবী সতীশ মানসিন্দে বলেন, সুশান্তের জীবনে রিয়া আসার অনেক আগে থেকেই তিনি মাদক নিতেন। রিয়া এমনকি এও জানতেন যে ২০১৬-২০১৭ সালে কেদারনাথ এর শুটিং চলাকালীন তিনি নিয়মিত গাঁজা খেতেন। রিয়া তার জীবনে আসার পর তিনি মাদকাসক্ত হয়েছিলেন এমন নয়। চিকিৎসকের বারণ সত্ত্বেও সুশান্ত মাদক নিতেন।

সকল অপরাধীদের সর্তক করলেন প্রধানমন্ত্রী

0
PM-DRO-9-9-p-6
সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য-সংগৃহিত ছবি

ইউএনওর উপর হামলাকারীদের পিছনের ছায়ামানবকে খুঁজে বের করবার নির্দেশ

দ্রোহ অনলাইন ডেস্ক

ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদার উপর হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে অপরাধীদের সর্তক করে বলেন আপনাদের কেউ রক্ষা করতে আসবে না।

প্রধামন্ত্রী বলেন, সরকার কোনো অপরাধকের অপরাধীকেই প্রশ্রয় দেয়নি এবং বর্তমানেও দিচ্ছে না। ঘোড়াঘাটের ইউএনওর উপর হামলাকারীদের পাশাপাশি এ ঘটনার পিছনের ছায়ামানবকে খুঁজে বের করার চেষ্টা চলছে। জনপ্রতিনিধিদেরকেও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ অপরাধীদের রক্ষা করতে আসবেন না।

বুধবার একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন-অর-রশিদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের উপর এমন হামলা কাম্য নয়। এই ঘটনায় দলীয় পরিচয় মুখ্য নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তেও কোনো ঘাটতি নেই। সংসদ সদস্যরা যেনো সন্ত্রাসীদের আশ্রয় না দেয়, সে বিষয়ে সর্তক থাকতে সকলের প্রতি আহবানও জানান প্রধানমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...