শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 648

চুয়াডাঙ্গায় সাউন্ডবক্সে গান শোনায় কাল হলো শিশুর

0
Cuadanga-Dro-4-p-1
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে শুভ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে।

মৃগমারী গ্রামের ইউপি সদস্য ওবায়দুর রহমান জানান, মৃগমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে শুভ (১০) গান শোনার জন্য সাউন্ডবক্সে বিদ্যুতের সংযোগ দিচ্ছিল। এ সময় বিদ্যুতের ত্রুটিপূর্ণ তারে সে বিদ্যুতায়িত হয়। দ্রুত প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হেদায়েত বিন সেতু তাকে মৃত ঘোষণা করেন।

মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে সংসদে বিএনপির ক্ষোভ

0
বিএনপি নেতা হারুন

দ্রোহ অনলাইন ডেস্ক

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। অথচ মন্ত্রী কিছুই জানেন না। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সংসদে প্রশ্নোত্তর পর্বে সঠিক উত্তর দেননি উল্লেখ করে তা বাতিলের দাবি জানান তিনি।

মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে অনির্ধারিত আলোচনার সুযোগ নিয়ে হারুনুর রশীদ সংসদে প্রশ্নোত্তর পর্বের জন্য জমা দেয়া প্রশ্ন পরিবর্তনের অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমরা কষ্ট করে সংসদে প্রশ্ন জমা দেই। তার আলোকে আপনি ক্ষমতাবলে যেগুলো গ্রহণ করেন, মাননীয় মন্ত্রীরা তার উত্তর দিয়ে থাকেন। আমরা যেভাবে প্রশ্নটা জমা দেই, হুবহু সেইভাবে আসা উচিত। আপনি গ্রহণ না করতে পারেন। কিন্তু আপনার মতো করে তো পরিবর্তন করতে পারবেন না। এই বিষয়টি দৃষ্টিতে আনতে চাই।

জবাবে স্পিকার বলে, কার্যপ্রণালী বিধির বিষয়টি উল্লেখ করে প্রশ্ন পরিবর্তনের যে বিষয়টি তুলেছেন সেটা আমি দেখব। প্রশ্ন ঠিক থাকে, না পরিবর্তন হয় সেই বিষয়টি আমি দেখব। এরপর সংসদ সদস্য হারুনুর রশীদ প্রশ্নপত্র ফাঁস নিয়ে বক্তব্য শুরু করলে তাকে থামিয়ে দেন স্পিকার।

এ সময় হারুনুর রশীদ বলেন, তার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, গোয়েন্দা নজরদারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নিরাপত্তায় ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে। ভর্তি প্রক্রিয়ায় অসৎ উপায়ে ভর্তির কোনও অভিযোগ কোনও পক্ষ থেকে পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্কুল খুলতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন

সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালু করতে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামীম আরা নাজনীন স্বাক্ষরিত একটি নির্দেশনায় এ কথা জানানো হয়।

এ নির্দেশনায় বলা হয়, করোনা ভাইরাসের পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। বিদ্যালয় চালুর আগে অনুমোদিত নির্দেশিকার আলোকে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন।

এ অবস্থায় করোনা পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা স্কুল পর্যায়ে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে প্রস্তুতি প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রণালয়ের সব পদক্ষেপ পোস্টার, লিফলেট তৈরি করে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে।

ফাহমিদা নবীর চার গান প্রকাশের অপেক্ষায়

0
ফাহমিদা নবী

দ্রোহ বিনোদন ডেস্ক

করোনাকাল শুরু হওয়ার আগেই অবকাশ যাপনের জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। তারপর করোনার কারণে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার জন্য কয়েক মাস সেই দেশেই ছিলেন তিনি।

কোরবানির ঈদের আগে দেশে ফেরেন এ সঙ্গীতশিল্পী। ফিরেই নতুন গানে কণ্ঠ দেয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এরই মধ্যে তার কয়েকটি নতুন গান প্রকাশ হয়েছে। প্রকাশের অপেক্ষায় আছে আরও চারটি গান।

পর্যায়ক্রমে ভিডিও তৈরি করে এ গানগুলোও প্রকাশ হবে শিগগিরই। এ গানগুলোর মধ্যে ‘সেদিন হঠাৎ’ শিরোনামে একটি গান লিখেছেন সুজন বড়ুয়া সিয়াম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস। ‘ভালোবাসা কারে বলে’ নামে আরেকটি গান লিখেছেন সিফাত শাহরিয়ার এবং সুর করেছেন বর্ণ চক্রবর্তী।

না ফেরার দেশে জয় প্রকাশ রেড্ডি

0
অভিনেতা জয় প্রকাশ

দ্রোহ বিনোদন ডেস্ক

তেলেগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি মারা গেছেন। মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি খল চরিত্রে যেমন অসাধারণ অভিনয় করতেন তেমনি কমেডিয়ান হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। চল্লিশ বছর বয়সে রেড্ডি রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন। ‘সমরসিমা রেড্ডি’-তে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন গুণী এই অভিনেতা। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।

জয় প্রকাশ রেড্ডির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বলিউড জুড়ে। এপর্যন্ত শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। ১৯৪৬ সালের ৮ মে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জয় প্রকাশ রেড্ডি।

কুষ্টিয়ায় স্কুলমাঠে খেলা বন্ধ রাখার আহ্বানে পুলিশের মাইকিং

0
Kushtia-Dro-25-p-3-compressed
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

খেলার মাঠে যাতে মারামারি না হয় সে কারণে স্কুল মাঠে খেলাধুলা বন্ধ রাখার আহবান জানিয়ে মাইকিং করেছেন স্থানীয় থানা পুলিশ। কুষ্টিয়া সদরের উজানগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের মাইকিংয়ে বলা হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া অবধি উজানগ্রাম হাইস্কুল মাঠে সব ধরনের খেলাধুলা বন্ধ থাকবে- নির্দেশক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা।

আরও দেখুন-দ্রোহ-ফোক-ফেস্টিভ্যাল

সংশ্লিষ্টরা জানান, আশপাশের ৬-৭টি গ্রামের মধ্যে উজানগ্রাম উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটিই কোনোমতে টিকে আছে। এই মাঠ ঘিরে ফুটবল ও ক্রিকেট খেলা এখনো টিকে আছে।

কিন্তু খেলাধুলা বন্ধের এ মাইকিং এ ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মানুষ।

স্থানীয়রা সাইফুল ইসলাম বলেন, মারামারিও থামাতে হবে খেলাও চালু রাখতে হবে। খেলাধুলা না থাকলে এলাকার যুবকরা খারাপ পথে চলে যাবে বলে আশঙ্কা করেন তিনি।

এ ব্যাপারে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ খেলা বন্ধ করেনি। উজানগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইকিংয়ের উদ্যোগ নিয়েছেন। ৪-৫ দিন আগে ফুটবল খেলা নিয়ে দুই দল মারামারি করেছে।

রবিবার গ-গোল করার জন্য দুপক্ষ সময় নির্ধারণ করে। এর প্রেক্ষিতে এখানে খেলা বন্ধ রাখার উদ্যোগ নেয়া হয়েছে।
উজানগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, মারামারি ঠেকাতে প্রশাসন এ ধরনের মাইকিং করার নির্দেশ প্রদান করায় তারা বাধ্য হয়েছেন।

তিনি বলেন, খেলাধুলার দরকার আছে, তবে এ নিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? এ জন্য আপাতত খেলাধুলা বন্ধ রাখার পক্ষে তিনি।

তবে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত সভাপতি বদরুল আলম আন্টু জানান, দু-এক দিনের মধ্যেই আবার মাঠ খেলার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

গাংনীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

0
meherpur-Dro-8-p-2-compressed

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে গোলাপি খাতুন (৩৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গোলাপী খাতুন উপজেলার থানাপাড়ার হাফিজুর রহমানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোলাপি খাতুন তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে ঘুমন্ত অবস্থাতেই তাকে বিষধর সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে ক্ষতস্থান কাপড় দিয়ে বেঁধে ওঝা দিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। পরে অবস্থার অবনতি হলে ওই গৃহবধূকে গাংনী হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়রা জানায়, বর্ষার সময় চারদিকে পানি থাকায় এলাকায় সাপের উপদ্রব বাড়ে। তাদের মতে, দ্রুত সময়ের মধ্যে হাসপাতালগুলোতে এন্টিভেনম সরবরাহ করা না হলে এরকম ঘটনা আরও ঘটতে পারে।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম রিয়াজুল আলম বলেন, গোলাপী খাতুনের শারীরিক অবস্থা বিবেচনায় করে তাকে এন্টিভেনম দেওয়ার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে স্থানন্তরের সিদ্ধান্ত হয়। কিন্তু তার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়।

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাটামতলা নামক স্থানে ট্রেনের ধাক্কায় বুলু মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত বুলু মিয়া বলুহর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে।

কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ি থেকে বাই সাইকেল যোগে মাঠে যাচ্ছিলেন বুলু মিয়া। এ সময় ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস নামের ট্রেন বুলু মিয়াকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

ঘটনাস্তল থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে যশোর স্থানন্তর করা হলে পথেই তার মৃত্যু হয়।

পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়ছে বড় বড় মাছ

0
মোহনা থেকে ধরা পড়া বাঘর মাছ

রাজবাড়ি প্রতিনিধি

দৌলতদিয়া ফেরি ঘাটের কিছু দুরেই মমিন জেলের জালে ধরা পড়ে ৪৬ কেজি ওজনের একটি বাঘাইর মাছ। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মা-যমুনার মোহনায় প্রায় প্রতিদিনই জেলেদের জালে ধরা পড়ছে বড় বড় বিভিন্ন মাছ।

মঙ্গলবার সকালে দৌলতদিয়া রওশন মোল্লার আড়তে এক মণেরও বেশি ওজনের মাছটি নিয়ে আসলে সুমাইয়া মৎস্য আড়তের মৎস ব্যবসায়ী সোহেল মোল্লা ১ হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। তবে মাছটি এক নজর দেখার জন্য ভিড় করেন স্থানীয়রাসহ ফেরি ঘাটের সাধারণ যাত্রীরা।

মমিন হলদার বলেন, সোমবার রাত ১১টার দিকে নদীতে জাল ফেলি, রাত ২টার দিকে টেনে বড় আকারের বাঘাইর মাছটি ধরি। বর্তমানে নদীতে পানি কমতে শুর করেছে। এ কারণে ছোট বড় সব ধরনের মাছ এখন জেলেদের জালে ধরা পড়ছে।

আরও দেখুন-দ্রোহ-ফোক-ফেস্টিভ্যাল

তিনি আরও জানান, সোমবারও ফেরি ঘাটের কিছুটা দুরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়ে ৪৩ কেজি ওজনের একটি বাঘাইর মাছ। একইদিন সকালে দৌলতদিয়া ঘাটের দুলাল মন্ডলের আড়তে মাছটি বিক্রি করেন আনন্দ হলদার নামের এক জেলে। মাছটি আড়ত থেকে ১১৪০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ২০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ।

এর আগের সপ্তাহে এই নদীর মোহনায় হযরত আলী নামে এক জেলের জালে ৩০ কেজি ওজনের বাঘাইর, সাধু হালদারের জালে ২৬ কেজি ও গোবিন্দ হলদারের জালে ২৫ কেজি ওজনের বাঘাইর, ফারুক হলদারের জালে ধরা পড়ে ২৭ কেজি ওজনের একটি পাঙ্গাস, শাহীন হলদারের জালে ২০ কেজি ওজনের পাঙ্গাস ধরা পড়ে।

আরও দেখুন–Droho-Online-English-Class || Part-3

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজলো সিনিয়র মৎস্য র্কমর্কতা রেজাউল শরীফ জানান, সারা বছর নদীর এ এলাকায় বড় মাছ খুব বেশি ধরা পড়ে না। তবে বর্ষার প্রায় পুরো মৌসুম জুড়েই এ এলাকায় বড় বড় মাছ দেখা যায় এবং এ সময় ধরাও পড়ে বেশি।

অন্তঃসত্তা স্ত্রীকে আদিম যুগের নির্যাতন, গর্ভের সন্তানের মৃত্যু

0
প্রতিকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে যৌতুকের দাবিতে এক গৃহবধূ আদিম নির্যাতনের শিকার হয়েছেন। অমানুষিক নির্যাতনের শিকার ওই নারী অন্তঃসত্তা ছিলেন। এ ঘটনায় নির্যাতিত নারীর গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বেলতৈল গ্রামে। আহত নির্যাতিত নারীর নাম বৃষ্টি আক্তার(২২)। তিনি পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার ভাটি চরনওপাড়া গ্রামের সোহেল মিয়ার মেয়ে।

এ ঘটনায় সোমবার নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেছেন বৃষ্টির চাচা শামসুল হক। পুলিশ বৃষ্টি আক্তারের স্বামী জুয়েল মিয়াকে (২৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

বৃষ্টির চাচা শামসুল হক বলেন, গত বছরের ৫ ফেব্রুয়ারি বৃষ্টি আক্তারকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয় বেলতৈল গ্রামের আবদুর রহিমের ছেলে জুয়েল মিয়ার কাছে। বৃষ্টির সংসারের সুখের কথা ভেবে বিয়ের সময় লক্ষাধিক টাকার সোনার গহনা ও ব্যবসার জন্য জুয়েলকে আরও এক লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর থেকেই জুয়েল মিয়া যৌতুক হিসেবে আরও দেড়লাখ টাকা দাবি করতে থাকেন। এক পর্যায়ে যৌতুকের কারণে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করেন।

রবিবার সকালে বৃষ্টি আক্তার সংসারিক কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এসময় জুয়েল বৃষ্টিকে ডেকে নিয়ে তার কাছে আবারো যৌতুকের টাকা দাবি করেন। পরে বৃষ্টি বাবার বাড়ি থেকে আর টাকা আনতে পারবেন না বলে জানিয়ে দেয়।

এ সময় কথা-কাটাকাটির এক পর্যায়ে জুয়েল তার হাতে থাকা একটি স্কু-ডাইভার নিয়ে বৃষ্টির ওপর হামলা চালায়। জুয়েল স্ক্রু-ডাইভার দিয়ে বৃষ্টির মুখমন্ডল ও শরীর ক্ষতবিক্ষত করে ফেলে। বাঁশের টুকরা দিয়েও আটমাসের অন্তঃস্বত্ত্বা বৃষ্টিকে বেদম মারধর শুরু করলে একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে।

এসময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে জুয়েল চলে যান। পরে বেলতৈল স্বামীর বাড়ি থেকে বৃষ্টির বাবার বাড়িতে খবর দেওয়া হলে তারা এসে বৃষ্টিকে উদ্ধার করে নিয়ে যান।

শামসুল হক আরও জানান, বৃষ্টিকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর জানা যায় বৃষ্টির গর্ভের সন্তান মারা গেছে। অস্ত্রোপচার করে মৃত সন্তান বের করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...