বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬.
Home Blog Page 652

মাশরাফির ব্রেসলেট বিক্রির টাকায় হবে হাসপাতাল

0
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ব্রেসলেট নিলামের টাকা দিয়ে ১০ শয্যার বিশেষায়িত হাসপাতাল করার ঘোষণা দিয়েছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক গতকাল শুক্রবার বেলা ১১টায় নড়াইল শহরের মহিষখোলায় এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা ও কেক কাটার অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম, মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন ছিলেন।

আরও দেখুন-Droho-Online-English-Class || Part-2

আরও দেখুন-শনিবার রাত ৯ টায় দ্রোহের ইউটিউব এবং ফেসবুক লাইভে আসছেন বিজয় বন্ধু বিশ্বাস কবি

তরিকুল ইসলাম অনিক বলেন, ফাউন্ডেশনের সভাপতি নড়াইল-২ (সদর) আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার ব্রেসলেট নিলামে বিক্রি করে ৪২ লাখ টাকা পাওয়া গেছে। তার একটি অংশ কর্মহীন হয়ে পড়া খেলোয়াড় এবং করোনাভাইরাস প্রতিরোধে খরচ হয়েছে। বাকি ২৫ লাখ টাকা এবং নড়াইলের কয়েকজন ব্যক্তি ও সংগঠনের আর্থিক সহায়তায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করবে ১০ শয্যার বিশেষায়িত হাসপাতাল। সেখানে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে স্বল্প খরচে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে।

চুরির উদ্দেশ্যে ইউএনও’র উপর হামলাঃ র‌্যাব

0
র‌্যাবের প্রেস ব্রিফিং

দ্রোহ অনলাইন ডেস্ক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলার ঘটনা তদন্তে র‌্যাব জানিয়েছে চুরির উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছে। তবে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে তদন্ত করবে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১৩ এর সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান র‌্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।

ইউএনওকে হত্যাচেষ্টা মামলার সন্দেহভাজন প্রধান আসামি আসাদুল ইসলাম (৩৫) ঘোড়াঘাট উপজেলা যুবলীগের সদস্য ও ঘোড়াঘাটের ওসমানপুরের সাগরপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে, চকবামুনিয়া বিশ্বনাথপুর এলাকার মৃত ফারাজ উদ্দিনের ছেলে নবীরুল ইসলাম (৩৫) ও একই এলাকার খোকার ছেলে সান্টু চন্দ্র দাস (২৮)।

আরও দেখুন-Droho-Online-English-Class || Part-2

আরও দেখুন-শনিবার রাত ৯ টায় দ্রোহের ইউটিউব এবং ফেসবুক লাইভে আসছেন বিজয় বন্ধু বিশ্বাস কবি

এ ঘটনায় জড়িত বলে এরই মধ্যে তারা দায় স্বীকার করেছে। তারা জিজ্ঞাসবাদে জানিয়েছে চুরির জন্য তারা ভেন্টিলেটর দিয়ে ঘরে ঢোকেন। তবে ওয়াহিদা জেগে গিয়ে চুরিতে বাধা দেওয়ায় তার উপর হামলা চালায়। তবে গ্রেফতাররা চুরির উদ্দেশ্যেই ঘরে ঢুকেছিল বললেও ঘটনার আরও তদন্ত চলবে বলে জানিয়েছে র‌্যাব।

বরিশালে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু

0
প্রতিকী ছবি

বরিশাল প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলার মাউলতলা গ্রামে পিতাকে হত্যার অভিযোগে দুই ছেলেকে আটক করেছে পুলিশ। পাশাপাশি নিহত আনিস হাওলাদারের (৬৫) মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ না দেয়া হলেও আটককৃত দুই সহোদর জাহিদ (৩৩) ও রাকিবের (২০) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার। তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে জাহিদ ও রাকিবের মধ্যে ঝগড়া হয়; যা একপর্যায়ে লাঠিসোটা নিয়ে মারামারিতে রূপ নেয়।

এ সময় তাদের বাবা দিনমজুর আনিস হাওলাদার তাদের ছাড়াতে আসেন। সে সময় তিনি আঘাতপ্রাপ্ত হন এবং কিছু সময় পরে অসুস্থ হয়ে পড়েন। পরে রাতেই আনিস হাওলাদারের মৃত্যু হয়।

শুক্রবার দুপুর ১২টার দিকে সন্তানরা তার মরদেহের জানাজা শেষে দাফন কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় স্থানীয় সূত্রে বিষয়টি থানা পুলিশ জানতে পারে। থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন। যেখানে মৃত আনিস হাওলাদারের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ইউএনওর ওপর হামলা রাষ্ট্রের জন্য অশনি সঙ্কেতঃ ফখরুল

0
মির্জা ফখরুলের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এবং তার পিতার ওপর নির্মম হামলার ঘটনায় নিন্দা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। এই হামলার ঘটনা নিঃসন্দেহে রাষ্ট্রের জন্য অশুভ সঙ্কেত।

এই ঘটনায় আবারও প্রমাণিত হল যে, এই সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো নৈতিক ভিত্তি নেই। আমি দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

ঘোড়াঘাট উপজেলার গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর দ্রুত সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব।

বুধবার রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়। হামলাকারীর হাতুড়ির আঘাতে গুরুতর আহত ওয়াহিদা এখন ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার অভিযোগে উপজেলা যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার সন্ত্রাসকে আশ্রয় করেই নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে। বিরোধী দল ও মতকে দমন করে যাচ্ছে রক্তাক্ত কায়দায়। এখন সরকারি কর্মকর্তারাও এদের হিং¯্রতার শিকার হচ্ছে।

আইপিএলে নেই হরভজনও

0
ভারতীয় ক্রিকেটার হারভাজন সিং

দ্রোহ স্পোর্টস ডেস্ক

আইপিএল শুরুর আগে আরেকটি ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। সুরেশ রায়নার পর ফ্র্যাঞ্চাইজিটির দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হরভজন সিং।

৪০ বছর বয়সী এই ভারতীয় অফ স্পিনার শুক্রবার বিকেলে টুইট বার্তায় জানান, ব্যক্তিগত কারণে এবারের আইপিএলে খেলবেন না তিনি।

আগস্টের মাঝামাঝি চেন্নাইয়ে দলটির ছয় দিনের কন্ডিশনিং ক্যাম্পে ছিলেন না হরভজন। ২১ আগস্ট দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতেও যাননি তিনি। ১ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার।

২০১৮ সালে চেন্নাইয়ে নাম লেখানো হরভজন দলটির হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২৪ ম্যাচ, উইকেট নিয়েছেন ২৩টি। শিরোপা জিতেছেন একবার, আরেকবার ফাইনালে উঠে হেরেছেন।
শনিবার ব্যক্তিগত কারণে আরব আমিরাত থেকে দেশে ফিরে যান চেন্নাইয়ের বাঁহাতি ব্যাটসম্যান রায়না। এর আগে করোনাভাইরাস পরীক্ষায় দুই ক্রিকেটারসহ ফ্র্যাঞ্চাইজিটির ১৩ জনের ফল পজিটিভ আসে। বাকিরা শুক্রবার অনুশীলন শুরু করেছে।

ভারতে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় এবারের আইপিএল সরিয়ে নেওয়া হয় আরব আমিরাতে। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে আসরটি।

৯২ টি নিউজ পোর্টাল নিবন্ধনের অনুমতি পেল-তথ্য মন্ত্রণালয়

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় ধাপে ৯২ টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালসমূহকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের উপ সচিব নাসরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

তবে এর আগে গত ৩০ জুলাই ৩৪টি নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচিত করে তথ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি প্রাপ্ত ৯২ টি পোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এসব সংবাদ মাধ্যমের তালিকা নিচে তুলে দেওয়া হলো-

নিবন্ধনের অনুমতি পেল ৯২ টি নিউজ পোর্টাল

নিবন্ধনের অনুমতি পেল ৯২ টি নিউজ পোর্টাল

নিবন্ধনের অনুমতি পেল ৯২ টি নিউজ পোর্টাল

নেটফ্লিক্সের সঙ্গে হ্যারি-মেগানের চুক্তি

0

দ্রোহ বিনোদন ডেস্ক

এবার চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রযোজনায় দেখা যাবে ব্র্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলকে। মার্কিন স্ট্রিমিং প্লাটফর্মে সিনেমা, ডকুমেন্টারি ও সিরিয়াল প্রযোজনা করবেন তারা। সম্প্র্রতি মেগান টুইট করে জানান, ডিসেম্বরের ভেতরেই তারা একটি ডকুমেন্টারি তৈরির কাজ শেষ করবেন।

জুন মাসে এই চুক্তি হয়। তবে নেটফ্লিক্সের সঙ্গে তাদের এই চুক্তির অর্থের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিশ্বের ১৯ কোটির বেশি মানুষ নেটফ্লিক্স উপভোগ করেন। স্ট্রিমিং সেবাটির সঙ্গে চুক্তির পর তাদের প্রথম প্রকল্প হলো প্রকৃতি নিয়ে একটা ডকুমেন্টারি সিরিজ এবং একটা অ্যানিমেশন সিরিজ, যা মেয়েদের উদ্বুদ্ধ করবে বলে তারা আশা করা হচ্ছে। কিন্তু বিনোদন জগতের অনুষ্ঠান প্রযোজনা করার কোনো অভিজ্ঞতা তার বা প্রিন্স হ্যারির নেই। মেগান মার্কেল এক সময় হলিউডের খ্যাতিমান অভিনেত্রী থাকলেও তিনি ক্যামেরার সামনে আসবেন না বলে জানিয়েছেন।

নতুন ছবির জন্য প্রস্তুত হচ্ছেন সজল

0
অভিনয় শিল্পী সজল

দ্রোহ বিনোদন ডেস্ক

করোনার কারণে অনেক কিছুই বদলে গেছে। এছাড়া নিজেরাও নিজেদের বদলিয়ে ফেলেছেন এ সময়ে। অভিনেতা আবদুন-নূর-সজলও বদলে গেছেন। পুরো অভিনয় ক্যারিয়ারে ফিটফাট থাকলেও করোনাকাল শুরুর পর নিজের মুখের অবয়ব বদলে ফেলেছেন। এ কারণে অনেকেই শুরুতে সজলকে দেখে সহজেই চিনতে পারছেন না।

তবে এ অবয়বেই ঈদের নাটকে অভিনয় করেছেন। ঈদের পরও একটি নাটকের কাজ শেষ করেছেন। আপাতত নতুন কোনো নাটকে অভিনয় করছেন না তিনি। তবে ভালো কিছুর জন্য প্রতীক্ষায় আছেন। সম্প্রতি নতুন আরেকটি ছবিতে অভিনয়ের কথা জানিয়েছেন এ অভিনেতা।

শিগগিরই এ ছবিতে তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হবে। এ প্রসঙ্গে সজল বলেন, ‘নাটকের পাশাপাশি এখন ছবিতেও অভিনয় করছি। নতুন একটি ছবিতে অভিনয়ের কথা চলছে। কিছু বাধ্যবাধকতা থাকায় এখনই বিস্তারিত তথ্য জানাতে পারছি না।

তবে অল্প সময়ের মধ্যেই এটি চূড়ান্ত হবে। ছবির এ প্রস্তাবটি বেশ আকর্ষণীয়। আশা করছি দর্শকের ভালো লাগবে এটি।’ ছবিতে অভিনয়ের জন্যই কি মুখের অবয়ব বদল করেছেন কি-না, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান এ অভিনেতা। অন্যদিকে নাদের চৌধুরী পরিচালিত ‘জিন’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন করোনা আসার আগেই। তার বিপরীতে এতে অভিনয় করেছেন পূজা চেরী। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। বদিউল আলম খোকনের পরিচালনায় ‘হারজিৎ’ নামের একটি ছবিতে কাজ শুরু করেছিলেন অনেক আগেই। সেটির কাজ এখনও শেষ হয়নি।

ফেইসবুকে নিষিদ্ধ ভারতের ক্ষমতাসীন দলের রাজনীতিবিদ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সহিংসতা ও বিদ্বেষমূলক কনটেন্ট সম্পর্কিত নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ভারতের ক্ষমতাসীন দলের এক রাজনীতিবিদকে নিষিদ্ধ করেছে ফেইসবুক।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যম জায়ান্ট খ্যাত মার্কিন প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিষ্ঠানের “বিপজ্জনক ব্যক্তি এবং সংস্থা” নীতিমালার আওতায় ফেইসবুক ও ইনস্টাগ্রাম থেকে রাজা সিং নামের ওই রাজনীতিবিদকে নিষিদ্ধ করেছে তারা।

বার্তা সংস্থা রয়টার্সকে এক ভিডিও বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের ওই রাজনীতিবিদ বলেন, অনুসারী ও দলের অন্যান্য কর্মীরা তার নাম ব্যবহার করে পেইজ খুলেছেন।

রাজা সিং নতুন করে অ্যাকাউন্ট খুলতে ফেইসবুকের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা করেছেন বলেও জানিয়েছেন। তিনি বলেন, “সব নীতিমালা মেনেই আমি সামাজিক মাধ্যম ব্যবহার করতে চাই।

ভারতে ৩০ কোটিরও বেশি গ্রাহক রয়েছে ফেইসবুকের। হিসেবে দেশটি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় বাজার।

কিছুদিন আগেই অভিযোগ উঠেছিল, নরেন্দ্র মোদী এবং তার দলের নেতাদের ওপর ফেইসবুকের নীতিমালা প্রয়োগ করলে তা ভারতে ফেইসবুকের ব্যবসার জন্য ক্ষতিকর হবে এমন মন্তব্য করেছেন দেশটিতে থাকা ফেইসবুকের এক জ্যৈষ্ঠ নির্বাহী।

এরপর থেকেই ভারতে তোপের মুখে রয়েছে ফেইসবুক, প্রতিষ্ঠানটির সমালোচনা করেছে ভারতের বিরোধী দল কংগ্রেস পার্টি।

বৃহস্পতিবার ফেইসবুক জানিয়েছে, রাজা সিংয়ের প্রতিনিধিত্বকারী পেইজ, গ্রুপ এবং অন্যান্য অ্যাকাউন্টও সরানো হবে।

বিবৃতিতে ফেইসবুক বলেছে, নীতিমালা লঙ্ঘনকারী সম্ভাব্য অ্যাকাউন্ট যাচাই প্রক্রিয়াটি অত্যন্ত বিস্তৃত এবং এই প্রক্রিয়াই আমাদেরকে তার অ্যাকাউন্ট নিষিদ্ধ করার সিদ্ধান্ত দিয়েছে।

সন্তান বিপথে গেলেই স্মার্টফোন জানান দিবে

0
প্রতিকী ছবি

দ্রোহ আইটি ডেস্ক

মোবাইল ফোনের দুনিয়াতে চীনের তৈরি স্মার্টফোন অল্পদিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প দামের মধ্যে উন্নত এবং টেকসই প্রযুক্তির কারণে চীনা ফোন পছন্দ করেন স্মার্ট ফোন ব্যবহারকারীরা। তবে এবারে এক নতুন পদক্ষেপ নিতে চলেছে চীনের তৈরি একটি স্মার্টফোন কোম্পানি রিয়েলমি। প্রতিষ্ঠানটি ইউআই নিয়ে আসার পর থেকেই নতুন নতুন একাধিক ফিচার যোগ করে আকর্ষণীয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার তারা নিয়ে এসেছে remote guard।

এই ফিচারের ফলে অভিভাবকেরা নিজেদের সন্তানের উপরে নজরদারি রাখতে পারবে। আর এই ফিচারের সাহায্যে অভিভাবকদের নিজেদের সন্তানের ফোন দেখার দরকার পড়বে না। তবে এই সুবিধা মনে করা হচ্ছে চিনের বাইরে আর কোথাও পাওয়া যাবে না।

যদিও এই মুহূর্তে ভারত সহ একাধিক দেশে বর্জন করা হয়েছে চীনা পণ্য কিন্তু চীনের ভেতরেই ওই সকল সংস্থা একাধিক নয়া প্রযুক্তি নিয়ে কাজ করে চলেছে। এই নতুন সেটিংয়ের সাহায্যে সন্তানেরা কতক্ষণ মোবাইলের পিছনে সময় দিচ্ছে তা থেকে শুরু করে সব লক্ষ করতে পারবেন অভিভাবকেরা। পাশপাশি ফোনের সুরক্ষাসহ বেশ কিছু বিষয়ে নজর রাখতে পারবেন অভিভাবকরা।

এই মুহূর্তে ভাইরাস সংক্রান্ত ঝুঁকি এবং সাইবার অপরাধ সহ বেশ কিছু বিষয়ে খেয়াল রাখার সুবিধা পাওয়া যাবে এই ফিচারের সাহায্যে। কোন কারণে যদি অভিভাবকরা নিজেদের ফোনের নম্বর পরিবর্তন করেন সে ক্ষেত্রে তথ্য যোগ এবং সংশোধন করার সুবিধাও থাকছে। পাশপাশি অভিভাবকের নম্বর গুলি এসওএস হিসেবে রাখা যাবে। যাতে জরুরি সময়ে সহজেই তাদের সঙ্গে যোগাযোগ করা যায়। পাশপাশি এই নতুন ফিচার নিজে থেকেই স্প্যাম মেসেজ এবং ভুলভাল কল ব্লক করে দেওয়। ফলে গ্রাহকদের হয়রানির মধ্যে পরতে হয় না।

এছাড়া প্রয়োজনে এই ফিচারের সাহায্যে অভিভাবকেরা সন্তানের ফোনের গেম ও ব্লক করতে পারে। এই ফিচারে একাধিক অভিভাবকদের যোগ করার সুবিধা পাওয়া যাচ্ছে। তাই এতে এক নতুন স্ক্রিন রয়েছে। এবারে সন্তানদের উপরে নজরদারি করার এক নতুন এবং আকর্ষণীয় ফিচার নিয়ে এল রিয়ালমি। তবে এই ফিচার কতটা জনপ্রিয় তা জানতে অপেক্ষা করতে হবে।

সর্বশেষ সংবাদ

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...

সাঁতারু নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন

কুমারখালী প্রতিনিধি ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সফলতা সহ জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি-স্বরূপ কুমারখালী নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। ইতোমধ্যে যুব...

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...