মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 656

আবরার হত্যাঃ ৩০২ ধারায় অভিযোগ গঠনের আবেদন

0
আবরার ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। দ-বিধি ৩০২ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে আবেদন করা হয়েছে। এ ধারার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- ও সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন।

বুধবার বেলা ১২টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর কামরুজ্জামানের আদালতে রাষ্ট্রপক্ষের কৌশলি মোশাররফ হোসেন কাজল ও এহসানুল হক সমাজি শুনানি শুরু করেন। এ সময় কারাগারে থাকা ২২ আসামিকে আদালতে হাজির করা হয়।

শুনানিতে আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, মামলাটি চাঞ্চল্যকর। দেশ ও জাতি মামলাটির দিকে তাকিয়ে আছে। তাই দ-বিধি ৩০২ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে আবেদন করছি।

রাষ্ট্রপক্ষের আরেক কৌশলি এহসানুল হক সমাজি বলেন, মামলাটিতে অভিযোগ গঠন করার পর্যাপ্ত উপাদান রয়েছে। আদালতের কাছে আবেদন করব, আইনের আলোকে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেদিকে লক্ষ্য রাখবেন।

প্রসঙ্গত, ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

ওই ঘটনায় নিহত আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারনামীয় ১৯ জন এবং তদন্তে প্রাপ্ত এজাহার বহির্ভূত ছয়জন রয়েছেন। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৬ জন এবং এজাহার বহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন।

ভারতে একদিনে ৭৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতে নতুন করে একদিনে ৭৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

২৪ ঘণ্টায় ভারতে ৭৮ হাজার ৩৫৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৫ জন। এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬ হাজার ৩৩৩ জন। দেশটিতে এ পর্যন্ত ৩৭ লাখ ৬৯ হাজার ৫২৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে । এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৯ লাখ ১ হাজার ৯০৯ জন।

বিশ্বে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় ব্রাজিল।

লতার গান গাইবে নন্দিতা

0
কন্ঠ শিল্পি নন্দিতা

দ্রোহ বিনোদন ডেস্ক

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকরের গাওয়া জনপ্রিয় গান ‘ও মোর ময়না গো’ গানটিতে এবার কণ্ঠ দিচ্ছেন এ প্রজন্মের সঙ্গীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা। গানটি লিখেছেন ও সুর করেছেন সলিল চৌধুরী।

মিউজিক রি-অ্যারেঞ্জমেন্ট করেছেন পার্থ বড়ুয়া। ৩১ আগস্ট গানটি স্যালন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। এ গান প্রসঙ্গে নন্দিতা বলেন, বেশ কিছুদিন বিরতির পর এ প্ল্যাটফরমে আমার নতুন গান এলো।

আমার বিশ্বাস, বরেণ্য শ্রদ্ধেয় সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকরের এ গানটিও আমাকে শ্রোতা-দর্শকের ভালোবাসায় সিক্ত করবে। গানের পাশাপাশি নন্দিতা মডেল ও উপস্থাপক হিসেবেও কাজ করেন।

সৌদি আরব হোয়াটসঅ্যাপের বিকল্প আনছে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

হোয়াটস অ্যাপের মতো বিকল্প এক মেসেজিং প্লাটফর্ম নিয়ে কাজ করছে সৌদি আরবের কিং আবদুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

তারা এমন একটি প্লাটফর্ম আনতে কাজ করছে যার মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চুয়ালি নিরাপদে যোগাযোগ রক্ষা করতে পারে। পাশাপাশি বিভিন্ন নথি, বার্তা ও কথোপকথনের রেকর্ড স্থানান্তরে নিরাপত্তা নিশ্চিতে জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপের আদলে বিকল্প বাণিজ্যিক অ্যাপ হিসেবে এটি তৈরি করা হচ্ছে।

কিং আবদুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালক বাসিল আল-ওমির জানান, এক বছরের ভেতর আমরা অ্যাপটি আনার চেষ্টা করছি। দেশে যত অ্যাপ আছে সব বাইরের সার্ভারে যুক্ত। নিয়ন্ত্রণও করে বিদেশি প্রতিষ্ঠান। যার কারণে অনেক সমস্যা হতে পারে।

আমরা যেটি তৈরি করছি তাতে নাগরিকদের কোনো বিপদ থাকবে না। সৌদির নিজস্ব জনবল দিয়েই অ্যাপটি তৈরি করা হচ্ছে। শুরুর দিকে বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠানের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হবে, যার মাধ্যমে কর্মকর্তারা নিরাপদে ফাইল পাঠানো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারবেন।

প্রথমবারের মতো উড়ল গাড়ি

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাস্তায় যানজটে ফেঁসে গেলে অনেক সময়ই মনে হয়, উড়ে চলে যেতে পারলে খুব ভালো হতো।

এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে জাপানে উড়ন্ত গাড়ির টেস্ট হয়ে গেল। টেস্ট ড্রাইভে একজন যাত্রী নিয়ে গাড়িটি রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ টেক-অফ করল।

বিগত কয়েক বছর ধরে উড়ন্ত গাড়ি নিয়ে কাজ করছে জাপান। অবশেষে জনসম্মুখে নিজেদের উড়ন্ত গাড়ি ‘এসডি-০৩’ দেখাল ‘স্কাইড্রাইভ’। পাইলটসহ ‘টয়োটা টেস্ট ফিল্ডে’ সবার সামনে উড়ে দেখিয়েছে গাড়িটি। পুরো আয়োজনটিই ছিল পরীক্ষামূলক উড্ডয়ন।

বিশ্বের সবচেয়ে ছোট বিদ্যুৎচালিত ‘ভার্চুয়াল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং’ বা ‘ভিটিওএল’ যান ধরা হচ্ছে এসডি-০৩ গাড়িটিকে। নগর জীবনে নতুন ধারার যাতায়াত ব্যবস্থার প্রচলন ঘটানোর লক্ষ্য নিয়েই হাত দেয়া হয়েছিল প্রকল্পটিতে। ২০২৩ সাল নাগাদ ‘ফ্লাইং ট্যাক্সি’ সেবা শুরু করতে চাইছে জাপান।

এ বছরের শেষ নাগাদ পরীক্ষা ফিল্ডের বাইরেও ‘এসডি-০৩’ চালানোর অনুমোদন পাবে-এমনটাই আশা করছে স্কাইড্রাইভ। আর ২০২৩ সাল নাগাদ দুই সিটের বাণিজ্যিক বাহন বানাতে চাইছে প্রতিষ্ঠানটি।

মেধাতালিকায় সানি লিওন, বেরিয়ে এলো আসল তথ্য

0
সানি লিওন-ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

প্রাথমিক লক্ষ্য ছিলো সানি লিওনির নামে ফর্ম তোলার সময় যে আইপি অ্যাড্রেস থেকে ফর্ম পূরণ হয়েছে সেটি খুঁজে বের করা। কিন্তু আইপি অ্যাড্রেস বের করতে পরিস্থিতি আরও জটিল হয়ে গেলো। কারণ আইপি অ্যাড্রেসটি সিঙ্গাপুরের।

হিন্দুস্থান টাইমস’র খবরে বলা হয়, সম্ভবত ভিপিএন ব্যবহার করে আশুতোষ কলেজে সানি লিওনির নামে ফর্ম ফিল আপ করেছিল কেউ বা কারা। প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছেন ভারতের লালবাজারের সাইবার শাখার গোয়েন্দারা। যে আইপি অ্যাড্রেস ব্যবহার করে ফর্ম পূরণ করা হয়েছে তা সিঙ্গাপুরের।

গোয়েন্দাদের অনুমান, নিজের পরিচয় গোপন রাখতে ভিপিএন ব্যবহার করেছেন অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি। যার ফলে কে এই কা- ঘটিয়েছেন তা প্রকাশ্যে আনা আরও জটিল হয়ে গেলো তদন্তকারীদের কাছে।

কিছু দিন আগে প্রকাশিত হয় ভারতের আশুতোষ কলেজের প্রথম বর্ষের মেধাতালিকা। তাতে দেখা যায়, ইংরাজি অনার্সের তালিকায় সবার উপরে রয়েছে সানি লিওনির নাম। এ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। এরপর একের পর এক কলেজের মেধাতালিকায় বিখ্যাত ব্যক্তিত্বদের নাম ফুটে ওঠে।

ঘটনার পর ভারতের লালবাজারে অভিযোগ জানায় আশুতোষ কলেজ কর্তৃপক্ষ। তারপর তদন্তে নামেন সাইবার গোয়েন্দারা।

কুমারখালীতে শুরু হলো রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন কর্মসূচী

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে খরিপ-২/২০২০-২১ মৌসুমে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের জন্য ট্রেতে নাবী জাতের আমন ধানের চারা উৎপাদন ও বিনামুল্যে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরিন সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপ সহকারি কৃষি কর্মকর্তা আরিফুর রহমান সহ কৃষক মহম্মদ আলী।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ কুমার দাস বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারী উদ্যোগে উন্নত ও উচ্চ ফলনশীল জাতের বীজসহ আধুনিক কৃষি প্রযুক্তির সংযোজন ও সরবরাহ করা হচ্ছে। রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে স্বল্প সময়ে অধিক পরিমান জমিতে ধানের চারা রোপন করা সম্ভব। অধিক ফলনশীল জাতের বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে দায়িত্বশীল ভুমিকা পালন করছেন।

এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস।

রাজবাড়ীতে চিকিৎসককে ধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

0
তরুণী-চিকিৎসককে-ধর্ষণের-মামলায়-৩-জনের-মৃত্যুদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে তরুণী চিকিৎসককে ধর্ষণের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড’এর রায় প্রদান করা হয়েছে।

বুধবার রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শারমীন নিগার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার মজলিসপুর গ্রামের মৃত আবুল মোল্লার ছেলে রানা মোল্লা, খানখানাপুর গ্রামের আরশাদ মোল্লার ছেলে মামুন মোল্লা ও মৃত মোন্নাফ সরদারের ছেলে হান্নান সরদার।

মৃত্যুণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট উমা সেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়ি যাওয়ার জন্য ওই তরুণী বাস’যোগে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে আসেন।

সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর কোনো যানবাহন পাননি তিনি। তবে সে সময় আসামি রানা ও মামুন একটি অটোরিক্সা এনে কোথায় যাবেন জানতে চাই। তরুণী গোপালগঞ্জ যাবেন বলে জানালে, আসামীরা তাকে ফরিদপুর পৌঁছে দিতে চান। তরুণীও রাজি হয়ে অটোরিক্সায় ওঠেন।

বসন্তপুর নামক স্থানে যাওয়ার পর আরেক আসামি হান্নানকে তোলা হয়। এর কিছু দূর যাওয়ার পর একটি নির্জন স্থানে অটোরিক্সা থামিয়ে আসামিরা তাকে টেনেহিঁচড়ে অটৈারিক্সা থেকে নামিয়ে আনে। তরুণী চিৎকার করতে থাকলে আসামিরা মাফলার দিয়ে তার মুখ হাত বেঁধে ফেলে। এরপর তাকে একটি বাঁশবাগানে নিয়ে রাতভর ধর্ষণ করে আসামিরা। ওই সময় তিনি অনেক কাকুতি মিনতি করেও রেহাই পাননি। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরদিন ২৪ ফেব্রুয়ারি ভোরে আসামিরা নির্যাতনের শিকার তরুণীকে রাস্তা দেখিয়ে দেয়। তিনি একটি বাসে উঠে ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পে গিয়ে অভিযোগ করেন। ওইদিনই র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তিন আসামিকে আটক করে। ধর্ষণের ঘটনায় তরুণী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন।

মামলার দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। আদালত সাক্ষ্য প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা করে বুধবার এ রায় দেন। মামলার অন্য তিন আসামি আনিসুর রহমান, করিম মোল্লা ও কুটি মনিরকে বেকসুর খালাস দেয়া হয়।

তিশা পারলেন না লোভ সামলাতে

0
অভিনেত্রী তানজিন তিশা

দ্রোহ বিনোদন ডেস্ক

প্রথমবারের মতো সাত পর্বের ওয়েব সিরিজে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এই ওয়েব সিরিজের নাম শিকল। এতে নন্দিনীর চরিত্রে অভিনয় করবেন এ অভিনেত্রী। সিরিজেই প্রধান চরিত্র নন্দিনীর চরিত্রে থাকছে নানা বাঁক।

তানজিন তিশা জানান, ওয়েব সিরিজটি তৈরি হয়েছে নন্দিনীকে ঘিরেই । গ্রামের সহজ-সরল মেয়ে নন্দিনী শহরে আসে একদিন। কিন্তু শহরে তার আশ্রয়দাতা তাকে হেনস্তা করে। সে স্থান থেকে নন্দিনী পালিয়ে এসে একটি অফিসে চাকরি নেয়। একসময় অফিসের সহকর্মীর সঙ্গে তার বিয়ে হয়।

কিন্তু আগের কথা জেনে ছেলেটি নন্দিনীকে ছেড়ে চলে যায়। ঘটনাচক্রে নন্দিনী জেলেও যায়। এভাবে জীবনের নানা বাঁক পেরিয়ে একদিন সে হয়ে ওঠে চলচ্চিত্রের দেশসেরা নায়িকা।

ওয়েব সিরিজটির পরিচালক সঞ্জয় সমাদ্দার জানান, মঙ্গলবার থেকে ঢাকায় ওয়েব সিরিজটির শুটিং শুরু হয়েছে। ৭ সেপ্টেম্বর অবধি এর শুটিং চলবে। সিরিজটিতে তানজিন তিশার বিপরীতে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ।

খোকসায় ইউনিয়ন পরিষদ প্রশাসন সম্পর্কে বিশেষ কোর্সের উদ্বোধন

0
খোকসা "ইউনিয়ন পরিষদ প্রশাসন সম্পর্কে অবহিত করন কোর্স" উদ্বোধন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ইউনিয়ন পরিষদ প্রশাসন সম্পর্কে অবহিত করণ কোর্সের উদ্বাধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার হলরুমে এ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মিনাল কান্তি দে।

খোকসা উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে এ কোর্সে আরও অংশ গ্রহন করেন উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান, ২৭ জন নারী সদস্য ও ইউনিয়ন পরিষদের ৯০ জন সদস্য।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান ও কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা ।

মিনাল কান্তি দে বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ইনিয়ন পরিষদ শক্তিশালী হতে হবে আর সেজন্যই প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও নারী সদস্যদের কে সকল বিষয়ে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সর্বস্তরের জনসাধারণের স্বার্থে নিশ্চিতকল্পে সকলকে একযোগে কাজ করতে হবে।

়উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন বলেন, খোকসার সকল উন্নয়ন এবং সকল প্রকার কার্যক্রম পরিচালনা করা সম্ভব। আপনাদের মাধ্যমে আমরা বর্তমান সরকারের উন্নয়নমুখী সকল কার্যক্রম পরিচালিত করে মডেল উপজেলা হিসেবে খোকসাকে দেখতে চাই।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...