মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 657

মেহেরপুরে ষাটোর্ধ্ব মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা

0
প্রতিকী ছবি

গাংনী প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে এক ষাটোর্ধ্ব এক বৃদ্ধ মুয়াজ্জিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্য করেছে দুর্বৃত্তরা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহেবনগর গ্রামের মাদরাসা ও কবরস্থানের পাশে দুইজন মুখোশধারী দুর্বৃত্তকারী ছহির উদ্দীন (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকান্ড ঘটিয়ে পালিয়ে যায় তারা।

তবে পুলিশ এবং গ্রামবাসীরা হত্যাকান্ডের কারণ ও জড়িতদের সম্পর্কে এখনও কোনো তথ্য দিতে পারেনি ।

নিহত ছহির উদ্দীন মাদরাসা, গোরস্থান ও ঈদগাহ দেখাশোনার কাজের সাথে মাদরাসার পাশের মসজিদে মুয়াজ্জিন হিসেবে পাঁচ ওয়াক্ত আযানও দিতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে গোরস্থানের পাশে কাজ করছিলেন বৃদ্ধ ছহির উদ্দীন। এমন সময় মুখোশধারী দু’জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে ষাটোর্ধ্ব বৃদ্ধ মুয়াজ্জিনকে এলোপাথাড়ি কুপিয়ে সে স্থান থেকে চম্পট দেয়।

খবর পেয়ে গ্রামের মানুষ জড়ো হয়ে দুর্বৃত্তদের খুঁজতে বের হলেও তাদের কোনো হদিস মেলেনি। ঘটনাস্থল থেকে পুলিশ বৃদ্ধ’র মরদেহ উদ্ধার করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান বলেন, বৃদ্ধের মাথা, বুক, পিঠ, হাত, পা’সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের পাশাপাশি হত্যাকারীদের খুঁজে বের অভিযান চলছে। তবে এখন অবধি হত্যাকান্ডের কারণ উদঘাটন হয়নি।

সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত এক আওয়ামী লীগ নেত্রী বহিষ্কার

0
সংগৃহিত ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার দরুন এক আওয়ামী লীগ নেত্রীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেত্রী হলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলি।

মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদা আক্তার বানু ও সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা স্বাক্ষরিত পত্রে তাকে বহিষ্কার করা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, এ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলি মহিলা আওয়ামী লীগের দলীয় পদ ব্যবহার জেলাব্যাপী সংগঠন বিরোধী এবং সন্ত্রাসী কর্মকান্ড করে আসছেন। বারবার মৌখিক সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি।

২৮ আগস্ট সদরের শিবপুর ইউনিয়নের পরানদহা গ্রামের আলম হোসেনের বাড়ি ভাংচুর ও হুমকি প্রদর্শন করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নিদের্শ মতে তাকে দল থেকে বহিষ্কার করা হলো।

খুলনায় বিএনপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

0
বিএনপি নেতা এম এ সালেকছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি

খুলনা নগরের খালিশপুর মুজগুন্নী এলাকা থেকে এক বিএনপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মুজগুন্নী মেলার মাঠ এলাকার বিএনপি নেতা এম এ সালেক এর বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত বিএনপি নেতা এম এ সালেক (৪৪) মুজগুন্নী এলাকার শফি উদ্দীনের ছেলে। এ বিষয়ে খালিশপুর থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। তাঁর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল আলম।

ওসি সাব্বিরুল আলম দ্রোহ’কে জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মুজগুন্নী মেলার মাঠ এলাকার বাসিন্দা সালেকের ঘরের ফ্যানের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

খুলনা নগরের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী বাবু দ্রোহ’কে বলেন, সালেক বর্তমানে দলের কোনো পদে নেই। তিনি খালিশপুর থানা বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি আরও বলেন, সালেক পারিবারিক ঝামেলায় ছিলেন। তাঁর মানসিক দৃঢ়তাও ছিল। ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা, না আত্মহত্যা।

মেহেরপুরের গাংনীতে অভিমানে শিশুর আত্মহত্যা

0
Meherpur-dro-25-p-1-compressed
প্রতিকী ছবি

গাংনী প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে দশ বছরের এক শিশু অভিমানে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার বিকালে উপজেলার রাইপুর গ্রামে এমন ঘটনা ঘটেছে। নিহত শিশু ইসমাইল হোসেন রাইপুর গ্রামের রাশিদুল ইসলামের ছেলে।

নিহত শিশুর মা আফরোজা খাতুন জানান, ছেলে আমার কাছে টাকা চেয়েছিল। আমি অভাবের সংসারে টাকা দিতে না পারায় অভিমান করে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন-ফরিদপুরে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে আটক ৩

ইসমাইল হোসেনের বোন বৃষ্টি খাতুন বলেন, ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পাই। এরপর তাড়াতাড়ি নামিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।

আরও দেখুন-অনলাইন ক্লাস – আমাদের গ্রাম (১)

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেপালের প্রধানমন্ত্রীর ফোন

0
BDPM-NPM-DRO-9-2-p1
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। ফাইল ছবি

নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবার আশ্বাস

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ ৫০ হাজার মেট্রিক টন সার সরবরাহ করবে নেপাল কে। প্রধানমন্ত্রী শেখে হাসিনা এমন আশ্বাস দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মাকে। দীর্ঘ ২০ মিনিট টেলিফোনের আলাপচারিতায় নেপালকে রেল ট্রানজিট প্রদানের ব্যাপারেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা টেলিফোনে প্রধানমন্ত্রীকে এই সকল চাহিদার কথা জানান।

আরও পড়ুন-প্রণব মুখার্জির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশ থেকে ৫০ হাজার মেট্রিক টন সার চেয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। জবাবে প্রধানমন্ত্রী নেপালকে সার দিতে সম্মত হয়েছেন।’ নেপালের প্রধানমন্ত্রী এ জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইহসানুল করিম আরও বলেন, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, ব্যবসা-বাণিজ্য জোরদারে শিগিগরই দুই দেশের মধ্যে প্রিফারেনসিয়াল ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হবে।

বসুন্ধরা শপিং মল ছাড়তে স্টার সিনেপ্লেক্সকে নোটিস

0
বসুন্ধরা শপিং মল স্টার সিনেপ্লেক্স

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর বসুন্ধরা শপিং মল ছাড়তে স্টার সিনেপ্লেক্সকে নোটিস পাঠানো হয়েছে। চুক্তি না বাড়লে হয়ত এই স্থান ছাড়তে হতে পারে। তবে বন্ধ হচ্ছে না স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম।

সম্প্রতি মার্কেট মালিক পক্ষ থেকে তাদের ফ্লোর ছাড়তে নোটিস দেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির মিডিয়া-বিপণন বিভাগের ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ।

২০২০ সালের অক্টোবর পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের সঙ্গে চুক্তি ছিল বসুন্ধরা সিটি কমপ্লেক্স। এরপর মেয়াদ না বাড়ালে বসুন্ধরা সিটি থেকে স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম সরিয়ে নিতে হবে বলে জানিয়েছে সিনেমা হলটি। বসুন্ধরা আউটলেট বন্ধ হলেও সীমান্ত স্কয়ার ও মহাখালীর এসকে টাওয়ারের তাদের আউটলেট খোলা থাকবে।

২০০৪ সালে বসুন্ধরা সিটিতে ফ্লোর ভাড়া নিয়ে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হয়। এরপর থেকে না না সময়ে দেশি ও বিদেশি ছবি মুক্তি ও প্রচারণার সঙ্গে যুক্ত হয়ে স্টার সিনেপ্লেক্স শহরের জীবনযাপনের অংশ হয়ে উঠে। সম্প্রতি সিনেমা হল খুলে দেওয়ার প্রসঙ্গে একটি প্রেস কনফারেন্সের আয়োজনও করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

সৌরভের মতে করোনাভাইরাস ‘ছোটখাটো ধাক্কা’

0
সৌরভ গাংগুলী

দ্রোহ স্পোর্টস ডেস্ক

করোনা মহামারীর মধ্যেও আইপিএল আয়োজন নিয়ে প্রশ্ন-সমালোচনা হচ্ছে অনেক। তবে এসব আলোচনা বা এই ভাইরাস, কোনোকিছুকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের মতে, এসব ছোটখাটো হোঁচট সামলেই মানুষকে এগিয়ে যেতে হবে।

অনেক বিতর্ক ও সমালোচনার মধ্যে আয়োজন করা হচ্ছে এবারের আইপিএল। ভারতে করোনাভাইরাস পরিস্থিতি নাজুক হওয়ায় ১৯ সেপ্টেম্বর থেকে এবারের আসর হবে সংযুক্ত আরব আমিরাতে। দলগুলি এর মধ্যেই চলে গেছে মরু দেশটিতে, শুরু হয়েছে অনুশীলন। চেন্নাই সুপার কিংস দলের ১৩ সদস্যের আক্রান্ত হওয়ার খবরে নতুন করে আইপিএলকে ঘিরে চলছে আলোচনা।

আরও দেখুন-অনলাইন ক্লাস – আমাদের গ্রাম (১)

তবে এসবকে পাত্তা দিচ্ছেন না সৌরভ। ভারতের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনলাইন বক্তৃতায় সাবেক এই অধিনায়ক বললেন, ভাইরাসের কাছে মানব শক্তি অসহায় হয়ে থাকতে পারে না।

“এটি ¯্রফে একটি ভাইরাস, যা এর মধ্যেই দুর্বল হতে শুরু করেছে এবং আমরা আশা করছি এটি কাটিয়ে উঠব। আমাদের জীবনে এরকম ছোটখাটো ধাক্কা আসেই, এসব পেরিয়ে যেতে হবে। খুব সহজেই আমরা এবারের আইপিএল এড়িয়ে যেতে পারতাম। কিন্তু আমরা মানবশক্তি এবং এ কারণেই সব কঠিন সময় আমরা পেরোতে পেরেছি।

আপনি-আমি, আমরা সবাই মানব প্রজাতি এবং আমাদের এটুকু বলার মানসিকতা থাকতে হবে যে, জেনে রাখো, মানুষকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হলে তারা ঠিকই স্বাভাবিক জীবনে ফেরার পথ খুঁজে নেবে।’ আমার মনে হয়, এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইপিএল আয়োজনও এই ভাবনার অংশ বলে জানালেন সৌরভ।

এটি আসলে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার একটি চেষ্টা। ভ্যাকসিন আসার আগ পর্যন্ত আরও অন্তত ৫-৬ মাস এই অবস্থা চলবে এবং আমি নিশ্চিত, এরপর সবকিছু এমনিতেই স্বাভাবিক হয়ে যাবে। করোনা ভাইরাস পরিস্থিতির কারণেই এবারের আইপিএলে মাঠে থাকবে না দর্শক। তবে এটিরও একটি ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন আয়োজকরা। মাঠে দর্শক থাকবে না বলেই টিভির সামনে রেকর্ড সংখ্যক দর্শকের আশা করছে ব্রডকাস্টাররা, জানালেন সৌরভ।

“দর্শক এবার খেলা দেখবে টিভিতেৃ সত্যি বলতে, তারা (ব্রডকাস্টাররা) এবার সর্বোচ্চ টিভি রেটিংয়ের আশা করছে। তাদের বিশ্বাস, লোকে যখন মাঠে যেতে পারছে না, তখন টিভিতে আরও বেশি করে চোখ রাখবে। সবকিছুরই তাই ইতিবাচক দিক আছে।”

মূলধারার সংবাদপত্রের অনলাইন পোর্টালের নিবন্ধন আগে: তথ্যমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মূলধারার সংবাদপত্রগুলোর অনলাইন পোর্টালের নিবন্ধন অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডঃ হাছান মাহমুদ। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে আটকেপড়া সংবাদপত্রের বকেয়া বিল পরিশোধে আবারও তাগাদাপত্র দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্পাদক পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সম্পাদক পরিষদের সঙ্গে আমাদের নিয়মিত বৈঠক হয়। মঙ্গলবার সে রকম একটি বৈঠক ছিল। আমরা সবসময় সংবাদপত্রের বিশেষ করে মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজও সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে পত্রিকার অনলাইন ভার্সনগুলোর নিবন্ধন দ্রুত দেয়া নিয়ে আলোচনা হয়েছে। আমরা মনে করি, যেসমস্ত পত্র-পত্রিকাগুলো বের হয় বিশেষ করে প্রথম শ্রেণির পত্র-পত্রিকার অনলাইন ভার্সন রেজিস্ট্রেশন দেয়ার ক্ষেত্রে খুব বেশি তদন্তের কিছু নেই। কারণ এগুলো তদন্ত করেই বের হয়। সুতরাং আমরা অগ্রাধিকার ভিত্তিতে পত্রিকাগুলোর অনলাইন ভার্সনের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করব।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে পত্র-পত্রিকার অনেক বিল আটকে আছে। কোনো পত্রিকার ১০ কোটি, ১৫ কোটি, ২০ কোটি টাকা। এরকম করে কয়েকশ’ কোটি টাকার বিল বিভিন্ন মন্ত্রণালয়ের দফতরে আটকে আছে। ওই বিলগুলো যাতে ছাড় করা হয় সেজন্য তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই সব মন্ত্রণালয় ও দফতরে একটি তাগাদাপত্র দেব। কারণ ইতোপূর্বে পত্র-পত্রিকার বিল ছাড় করার জন্য কেবিনেট ডিভিশন থেকে সব মন্ত্রণালয় ও দফতরে তাগাদাপত্র দেয়ায় কিছু বিল ছাড় হয়েছিল।

হাছান মাহমুদ আরও বলেন, যে পরিমাণ বিল বকেয়া আছে আর যে পরিমাণ ছাড় হয়েছে- তা খুবই নগণ্য। সেজন্য আমরা আরও একটি তাগাদাপত্র দেব। আজকে সবার সঙ্গে আলোচনাক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফরিদপুরে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে আটক ৩

0

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে পাটকলের নারী শ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনিসুজ্জামান জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট এলাকায় ২৪ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম আরিফুল (২৬), গিয়াস (২৫) ও ইসরাফিল (২৬) বলে জানালেও পুলিশ তাদের পুরো পরিচয় বলতে পারেনি।

পুলিশ কর্মকর্তা অনিসুজ্জামান বলেন, ওই তরুণী বোয়ালমারী উপজেলার ডোবরা এলাকার পারটেক্স জুট মিলে কাজ করেন। কাজ শেষে পাটকলের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে অন্য যাত্রীরা নেমে যায়। গাড়িটি তরুণীর বাড়ির কাছে পৌঁছালে চালকসহ চারজন তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। তরুণীর মায়ের কাছে অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে তিনজনকে আটক করে।

তরুণীকে ফরিদপুর মেডিকেল কলেজে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সরকারের হবে শুভবুদ্ধি, খালেদা পাবেন মুক্তি- ফখরুলের আশা

0
মির্জা ফখরুল ইসলাম

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারের শুভবুদ্ধির উদয় হবে, খালেদা জিয়াও মুক্তি পাবেন এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে জিয়া পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন পত্র  প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবসময় বলেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে তাকে সাজা দিয়েছে, যে সাজা তার প্রাপ্য না এবং জমিনটা তার প্রাপ্য ছিল। আমরা আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মঙ্গলবার সকালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদ-প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা ছয় মাস স্থগিত করে ২৫ মার্চ তাকে সাময়িক মুক্তি দেয় সরকার। সে মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে।

তবে অপরদিকে ২৫ আগস্ট পরিবারের পক্ষে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সাময়িক মুক্তির মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। ওই আবেদন পরীক্ষা করে মতামত দিতে আবেদনটি আইন মন্ত্রণালয় পাঠানো হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজা’য় আছেন। তিনি আর্থারাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিক নানা সমস্যায় ভুগছেন।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...