মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 660

ইনস্টাগ্রামে ভুয়া লাইক; মামলা ঠুকলো ফেইসবুক

0
facebook-Dro-21-7-p-12
ফেইসবুকের প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভুয়া ইনস্টাগ্রাম লাইক প্রশ্নে আবারও আদালতের শরণাপন্ন হলো ফেইসবুক। এক ভুয়া লাইক এবং কমেন্ট বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি।

ফেইসবুক বলছে, ‘নাকরুতকা’ নামের সেবার মাধ্যমে “বট এবং স্বচালিত সফটওয়্যার ব্যবহার করে ভুয়া লাইক, কমেন্ট, ভিউ এবং ফলোয়ার দেওয়া হতো ইনস্টাগ্রামে।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট উল্লেখ করেছে, ‘নাকরুটকা’ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ‘মোবিবার্ন’ নামের এক ডেভেলপারের বিরুদ্ধেও ম্যালিশাস সফটওয়্যার দিয়ে ডেটা হাতানোর অভিযোগে মামলা ঠুকেছে প্রতিষ্ঠানটি।

মোবিবার্ন এর ব্যাপারে নিরাপত্তা গবেষকরা ফেইসবুককে সতর্ক করেছিলেন। তারা বলেছিলেন, ওই ডেভেলপার “ডিভাইস থেকে ফেইসবুকের অনুরোধ করা ডেটা” হাতিয়ে নেয়। এ ধরনের ডেটার মধ্যে ব্যক্তির নাম, সময়, বয়স, ইমেইল আইডি ও লিঙ্গ সম্পর্কিত তথ্য থাকত। ‘মোবিবার্ন সফটওয়্যার’ ইনস্টল করার পরপরই বেহাত হয়ে যেত ডেটা।

ফেইসবুক জানিয়েছে, “নিরীক্ষায় পূর্ণ সহযোগিতা করতে ব্যর্থ হয়েছেন” ওই ডেভেলপার।
এর আগেও ডেটা অপব্যবহার এবং নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ডেভেলপারদের বিরুদ্ধে এ ধরনের বেশ কিছু মামলা করেছে ফেইসবুক।

আরও দেখুন-রাস্তা তৈরিতে বাধা দুটি গাছ

এ বছরের শুরুতেও এক স্প্যানিশ ডেভেলপারের বিরুদ্ধে ভুয়া ইনস্টাগ্রাম লাইক বিক্রির অভিযোগে মামলা ঠুকেছিল ফেইসবুক। ২০১৯ সালে নিউজিল্যান্ডের এক প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই অভিযোগে আইনি ব্যবস্থা নিয়েছিল সোশাল জায়ান্ট খ্যাত এ প্রতিষ্ঠানটি।

ভারতের ৫০ আবেদনময়ীর প্রথমে রযেছে দিশা

0
সংগৃহিত ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

প্রত্যেকবারের মতো এবারও ২০১৯ সালের ভারতের সবচেয়ে আবেদনময়ী নারীদের তালিকা প্রকাশ করেছে ‘দ্য টাইমস’। ৫০ নারীর এই তালিকা তৈরির ক্ষেত্রে অনলাইন ভোটের পাশাপাশি একটা অভ্যন্তরীণ কমিটিও কাজ করেছে। সবচেয়ে আকাক্সিক্ষত নারী বাছাইয়ের ক্ষেত্রে লুক, আত্মবিশ্বাস, মেধা আর স্টাইল এই চার ফ্যাক্টর কাজ করেছে। ভোট ও বিশেষজ্ঞের নম্বরে প্রথম হয়েছেন দিশা পাটানি।

দ্বিতীয় অবস্থানে আছেন ২০১৯ সালের মিস ওয়ার্ল্ডের দ্বিতীয় রানার আপ সুমন রাও। লন্ডনে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড এশিয়ার মুকুটও উঠেছে তার মাথায়, তৃতীয় অবস্থানে আছেন ক্যাটরিনা কাইফ, চতুর্থ আর পঞ্চম অবস্থানে রয়েছেন ‘মাস্তানি’ দীপিকা পাড়ুকোন ও ২০১৯ সালের ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ ভার্টিকা সিং। তারপরই হয়েছেন কচুপাতার ছবিতে ভাইরাল হওয়া কিয়ারা আদভানি। সপ্তম অবস্থানে রয়েছেন শ্রদ্ধা কাপুর। সেরা দশে পরের তিনটি নাম ইয়ামি গৌতম, অদিতি রাও হায়দারি ও জ্যাকুলিন ফার্নান্দেজ।

আরও দেখুন-রাস্তা তৈরিতে বাধা দুটি গাছ

ওই তালিকার ১৩তম নাম তারা সুতারিয়া। দক্ষিণ ভারতীয় তারকাদের ভিতর আক্কিনেনি রয়েছেন ১৭তম অবস্থানে। একমাত্র ভারতীয় বাঙালি অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ভারতের সেরা আবেদনময়ী নারীর তালিকার ৩১তম স্থানটি দখল করে নিয়েছেন। এর পরের দুটো নাম তাপসী পান্নু আর অনন্যা পান্ডে। ভূমি পেড়নেকার তালিকার ৪০তম নাম।

এই তালিকার সঙ্গে সঙ্গে আরেকটি তালিকাও প্রকাশ করেছে দ্য টাইমস।

অনেকটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ‘আজীবন’ সম্মাননার মতো এই তালিকার শিরোনাম ‘ফরএভার ডিজায়ারেবল’ বা চিরআবেদনময়ী। এ বছর এই তালিকায় যে তিন নারী স্থান পেয়েছেন, তারা হলেন ঐশ্বরিয়া রাই, কারিনা কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া।

পায়েল সরকারের প্রেমের আকুতি

0
জনপ্রিয় অভিনেত্রী পায়েল

দ্রোহ বিনোদন ডেস্ক

আমি এখন অবধি কোনো প্রেম করিনি, বর্তমানেও কোনো প্রেম করছি না। মূলত কাউকেই পছন্দ হচ্ছে না, কী করব? জোর করে আর যায় হোক প্রেম তো হয় না। আমার চারপাশটা কেমন যেন বোরিং হয়ে আছে। আশেপাশের মানুষগুলোকে ভালো লাগছে না। প্রেম নেই, পার্টি নেই। কী করব বলুন, ডিক্যাপ্রিওর মতো কাউকে পাচ্ছি না তো।

পায়েল আরও বলেন, কই, আমাকে নিয়ে তো গুজব রটানোর শেষ নেই। এইতো সম্প্রতি একটা গুজব শুনলাম, আমি নাকি বিয়ে-টিয়ে করে বিদেশে চলে গেছি। আর ছবি করব না।

কেমন চলছে কলকাতার ছবি? এমন প্রশ্নের জবাবে পায়েল বলেন, প্রতি মুহূর্তেই দর্শকদের রুচি বদলাচ্ছে। আমি দশ বছর আগেও যে সব কমার্শিয়াল ছবি করেছি, সেগুলো কিন্তু এখন আর চলে না। এর কারণ আজ থেকে ১০ বছর আগের সময়টায় শুধুমাত্র সিনেমা ছিল। এখন ওয়েবও আছে। সবমিলিয়ে দর্শকের রুচি অনুযায়ী সিনেমায় কাজ করা খুব গুরত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

আরও দেখুন-রাস্তা তৈরিতে বাধা দুটি গাছ

প্রেম আমার, বোঝে না সে বুঝে না এবং পাশের বাড়ির মেয়ে ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসিত হন পায়েল সরকার। তবে এরপর তার কিছু ছবি ফ্লপ হয়। তার শেষ ছবি মুখোশ ব্যবসাসফল হয়নি। সম্প্রতি ম্যাজিক নামে একটি ছবিতে কাজ শুরু করেছেন তিনি।

রাস্তা তৈরিতে বাধা দুটি গাছ

0

ঝিনাইদহে ভেজাল কোমল পানীয় জব্দ আটক ১

0
ঝিনাইদহ থেকে বিপুল পরিমাণ ভেজাল কোমল পানীয় উদ্ধার এবং আটক ১- ছবি দ্রোহ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে বিপুল পরিমাণ ভেজাল কোমল পানীয়সহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

জানা গেছে দীর্ঘদিন আলামপুর কুলবাগান গ্রামে নামি-দামি কোম্পানীর মোড়ক ব্যবহার করে ভেজাল কোমল পানীয় উৎপাদন ও বাজারজাত করে আসছিলো একটি চক্র।

সোমবার ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে একই গ্রামের বাবুল হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় একটি বাড়ি থেকে ২৫ বস্তা কোমল পানীয় জব্দ করা হয়। আটক করা হয় বাবুল হোসেন নামের একজনকে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ঝিনাইদহে চিত্রা নদীতে ডুবে ১ যুবকের মৃত্যু

0
কালিগঞ্জ এর চিত্রা নদী থেকে নিখোঁজ যুবকের মৃত দেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের চিত্রা নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সৌখিন মন্ডল (২৫)।
সোমবার সকাল ৮ টার দিকে ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ পৌর এলাকার হেলাই গ্রামে। নিহত যুবক একই এলাকার আফজাল মন্ডলের ছেলে।

জানা যায়, সোমবার সকালে তার গ্রামের বাড়ির পাশের চিত্রা নদীর ব্রীজের উপর বসে ছিলো। এ সময় অসাবধানতা বশত নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় তিনি।

এরপর থেকে এলাকাবাসি ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম প্রায় দেড় ঘন্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাফুজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খোকসার সপ্তম শ্রেনীর ছাত্রী ভাগিয়ে নেওয়া মাদ্রাসা শিক্ষক আটক

0
KHOKSA-DRO-31-p-2 (2)
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সাইদুল ইসলাম

স্টাফ রিপোর্টার

সপ্তম শ্রেনীর ছাত্রীকে ভাগিয়ে নেওয়া সে মাদ্রাসা শিক্ষক আটক হয়েছে। খোকসা থানায় ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অপহরন ও নারী নির্যাতন আইনে মামলা করেছেন ছাত্রীর বাবা।

খোকসার সাতপাখিয়া এলাকা থেকে ১২ আগস্ট সপ্তম শ্রেনীর ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ভাগিয়ে নিয়ে যায় মাদ্রাসা শিক্ষক ক্বারি সাইদুল ইসলাম (৩৬)। এ ঘটনায় ওই ছাত্রীর চাচা খোকসা থানায় অভিযোগ করেন। প্রায় ১৮ দিন পর খোকসা থানা পুলিশ কুমারখালী থানার বাকচি সাতপাখিয়া গ্রামের অভিযুক্ত শিক্ষকের নিজ বাড়ি থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। অভিযুক্ত শিক্ষক একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে। এ ব্যাপরে ছাত্রীর বাবা মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অপহরন ও নারী নির্যাতন আইনে মামলা করেছেন। উদ্ধার হওয়া ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য সোমবার সকালে কুষ্টিয়া সরকারী হাসপাতালে নেওয়া হবে।

আরও দেখুন-খোকসায় নজরুল স্মরণ উৎসব পালিত

আরও পড়ুন-খোকসায় আট জুয়াড়ী আটক

আরও পড়ুন-খোকসায় নজরুল স্মরণ উৎসব পালিত

পরিবার সূত্র জানায়, মাদ্রাসা শিক্ষক ক্বারি সাইদুল ইসলাম দীর্ঘ দুই বছর ওই ছাত্রীকে আরবি শিক্ষা দিয়ে আসছিলেন। অবশেষে কারি শিক্ষক দুই সন্তানের জনক সাইদুল ইসলাম ১২ আগস্ট দুপুরে ওই ছাত্রী ভাগিয়ে নিয়ে যায়।

পাবনা-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী নূরুজ্জামান

0
nurazaman-p4-droho-1
পাবনা-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী নূরুজ্জামান

ঈশ্বরদী প্রতিনিধি

ঈশ্বরদী-আটঘোরিয়া, পাবনা-৪ আসনের উপনির্বাচনে নূরুজ্জামান বিশ্বাস আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তিনি ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান।

রবিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে পাবনা-৪ আসনের উপনির্বাচনে নূরুজ্জামান বিশ্বাসের মনোনয়ন চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড মিটিংএ মনোনয়ন টি চুড়ান্ত করা হয়। এ সভায় অন্যান্য সদস্যরা যোগ দেন।

গণভবনে বৈঠক শেষে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের জানান, বৈঠকে ঢাকা-৫, ঢাকা-১৮, সিরাজগঞ্জ-১ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের দলীয় প্রার্থীর বিষয়েও আলোচনা হয়েছে। এ সময় এই চারটি আসনের প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপর অর্পণ করেন মনোনয়ন বোর্ডের সদস্যরা। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন দলীয় সভাপতি।

পাঁচটি আসনের উপনির্বাচনের জন্য মোট ১৪১ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়নপত্রের ফরম সংগ্রহ ও জমা দিয়েছিলেন। এর মধ্যে পাবনা-৪ আসনের জন্য মনোনয়ন চেয়েছিলেন এই আসনের সদ্য প্রয়াত এমপি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর স্ত্রী, ছেলে ও মেয়েসহ ২৮ জন। এই অবস্থায় প্রয়াত এমপির পরিবারের বাইরের কাউকে দলীয় প্রার্থী করা হলো।

এছাড়া ঢাকা-১৮ আসনে ৫৬ জন, নওগাঁ-৬ আসনে ৩৪ জন, সিরাজগঞ্জ-১ আসনে ৩ জন এবং ঢাকা-৫ আসনে ২০ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

আরও পড়ুন-কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী হামলায় নিহত

আরও পড়ুন-সন্তান হত্যার বদলা নিলাম-মজিবর রহমান বয়াতি

পাবনা-৪ আসনের উপনির্বাচন ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন আরো ৯০ দিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

চলতি বছরের ২ এপ্রিল পাবনা-৪ আসনের এমপি শামসুর রহমান শরিফ ডিলু, ৬ মে ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা, ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ৯ জুলাই ঢাকা-১৮ আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এবং ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলমের মৃত্যুতে এই পাঁচটি আসন শূন্য হয়। সবগুলো আসনের এমপিই আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন।

আত্মহত্যা করলেন অভিনেত্রী ও মডেল

0
মডেল লোরেন মেন্ডেস

দ্রোহ বিনোদন ডেস্ক

২৭ আগস্ট সর্বশেষ ‘ট্রল’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তরুণ অভিনেত্রী ও মডেল লোরেন মেন্ডেস। সঙ্গে এসেছিলেন তাঁর মা ও ছোট দুই বোন। নাটকের গল্পে তিনি ছিলেন অপূর্বের ছোট বোন। কিন্তু রবিবার নিজ বাসায় আত্মহত্যা করেছেন এই অভিনেত্রী। খবরটি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান।

রবিবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে বারিধারার কালাচাঁদপুরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এ অভিনেত্রীর লোরেনের মরদেহ পাওয়া যায়। কেন আত্মহত্যা করেছেন এই অভিনেত্রী, সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।

ওসি এস এম কামরুজ্জামান বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। তিনি গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কী কারণে আত্মহত্যা করেছেন, তা আমরা এখনো জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক মনোমালিন্যের কারণে এমনটা হতে পারে। তদন্ত করার পরই এ বিষয়ে আমরা জানাতে পারব।’

তাঁর শেষ নাটক ‘ট্রল’-এর নির্মাতা সঞ্জয় সমদ্দার জানান, শুটিংয়ে সেদিন লোরেন ছিলেন সাবলীল, হাসি-খুশি এবং চরিত্রের প্রতি বেশ যত্নশীল। তাঁর চরিত্রটি ছিল সাইবার বুলিংয়ের শিকার হওয়া একটি মেয়ের। বেশির ভাগ দৃশ্য এক শটে ‘ওকে’ হয়েছে। তরুণ এই অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা সেদিন শুটিংয়ের সবার মুখে শোনা যায়। এসব শুনে খুশি হয়েছিলেন শুটিংয়ে আসা তাঁর মা-ও।

ফটোশুট ও মডেলিং দিয়ে লোরেন মেন্ডেস ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি মিউজিক ভিডিওর মডেল হিসেবেও পরিচিতি পেতে থাকেন। সেই ধারাবাহিকতায় শুরু করেন নাটকে অভিনয়। একটি বিজ্ঞাপনের সংলাপ ‘ইন্টারনেট শেষ হলেও নো টেনশন’ দিয়ে বেশ আলোচনায় আসেন তিনি। প্রশংসিত হন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমর প্রেম’ এবং ‘তোমার পিছু ছাড়ব না’ গানে অভিনয় করে। তিন দিন আগে এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর অভিনীত একটি বিজ্ঞাপন শেয়ার করে ভিউ বেশি হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।

কুমারখালীতে জেলেদের জালে উঠলো মতৃদেহ

0
Kushtia-Dro-25-p-3-compressed
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে জেলেদের জালে মাছের বদলে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।

শনিবার বিকালে উপজেলার কয়া ইউননিয়নের সেতুঘাট এলাকা থেকে জেলেরা এ মৃতদেহ করে। মৃত ব্যক্তির নাম সেলিম (৪৫)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া মন্ডল পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সোয়া ১০টার সময় ছেঁউরিয়া মন্ডলপাড়া শ্মশানঘাট এলাকায় সেলিম গোসল করতে গিয়ে নিখোঁজ হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। পরে ওই দিনই বিকেলে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে নেমে তাকে খোঁজাখুঁজি করে।

তবে রাত হয়ে গেলে ডুবুরি দল উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ করে। শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। খোঁজাখুঁজির পরও ডুবুরিরা সেলিমের লাশ উদ্ধার করতে ব্যর্থ হয়। বিকালে কয়া সেতুঘাট এলাকায় জেলেরা মাছ ধরার জন্য জাল ফেললে সেলিমের লাশ উঠে আসে।

কুমারখালী থানা পুলিশের ওসি মজিবুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিখোঁজের দুইদিন পর সেলিমের লাশ জেলেদের জালে পাওয়া গেছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...