মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 662

ইসি নিজেদের স্বাধীনতা সমর্পণ করেছে-রিজভী

0
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী

দ্রোহ অনলাইন ডেস্ক

গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিলের ক্ষমতা ছেড়ে দিলে তা ‘আত্মঘাতী’ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, নির্বাচন কমিশন নিজেরা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে নিজেরাই নিজেদেরকে একেবারে আমি যেটা বলব হিজরায় পরিণত করছেন। হিজরা- না পুরুষ না মেয়ে।

শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভীর এমন মন্তব্য আসে। বিরোধিতা ও বিতর্কের মধ্যেই স্থানীয় সরকারের বিভিন্ন স্তর ও পদ-পদবির নাম পরিবর্তনসহ গণপ্রতিনিধিত্ব আদেশের বিশেষ অংশ নিয়ে নতুন আইনের খসড়ায় বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ই ধারার ১ ও ২ উপধারায় নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠলে, তা তদন্ত করে দেখা এবং তদন্তে তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করার সরাসরি যে ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে আছে, সেটি বাদ দেওয়ার কথাও ওই খসড়ায় এসেছে বলে একজন নির্বাচন কমিশনার গণমাধ্যমকে জানিয়েছেন।

এর সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম সত্তা। সংবিধান তাদেরকে (ইসি) দায়িত্ব দিয়েছে এই স্বাধীনতার, তাদের এটা নিজস্ব স্বাধীনতা। কেউ কি নিজের স্বাধীনতা খর্ব করে? আজকে নির্বাচন কমিশন স্বেচ্ছায় সমর্পণ করেছেন নিজেদের স্বাধীনতা সরকারের কাছে।

নির্বাচন কমিশনের এই ক্ষমতাকে এখন সরকার নিজের হাতে রাখবে এমন মন্তব্য করে যুগ্ম মহাসচিব বলেন, প্রয়োজন হলে যদি কথা কেউ না শোনে, তাহলে বলবে- তুমি বাদ। ওই আইন এমন হবে, শেখ হাসিনা হবেন অখ- ক্ষমতার অধিকারী। বিএনপি কথা শুনছেন না? ওর রেজিস্ট্রেশন বাদ, ওমুক দল কথা শুনবে না তো ওর রেজিস্ট্রেশন বাদ।”

আরও পড়ুন-বন্ধু আমার মন বুঝলো না

ছয় দফা বঙ্গবন্ধুর নিজের চিন্তার ফসল: প্রধানমন্ত্রী

টিআইবিও যে বিষয়টি নিয়ে সমালোচনা করেছে, সে প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “তার মানে বোঝেন, বাকশাল কীভাবে ক্রমান্বয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। বাকশাল মানে কী? বাকশাল মানে একদলীয় শাসন, বাকশাল মানে অন্যের কোনো কথা বলার স্বাধীনতা থাকবে না, গণমাধ্যম থাকবে না, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে না। কেউ যদি সরকারের সমালোচনা করে তাহলে জননিরাপত্তা আইনে তাকে আটকে রাখা হবে।”
নির্বাচন কমিশনের অধিকারকে ‘ছিনতাই করে’ সরকার তা ‘নিজের হাতে’ নিতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।

লোক দেখানো লৌকিকতা

0

কানিজ ফাতিমা

একজন মসজিদের ইমামকে মুসল্লীদের পক্ষ থেকে প্রতিদিনই কোনো না কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়। দীর্ঘ চার দশকের একজন ইমামের ইমামতির জীবনে মুখোমুখি হওয়া এক মুসল্লীর একটি প্রশ্ন প্রায়ই মনে পড়ে।

তিনি জিজ্ঞেস করেছিলেন, হুজুর হজ¦ তো ইসলামের পাঁচ স্তম্ভের চতুর্থ, তাই না? ইমাম সাহেব বলেছিলেন, জি¦ হ্যাঁ। তারপর তিনি বললেন, তাহলে কেউ হজ¦ করে এসে যদি নামের আগে আলহাজ্ব লাগাতে পারে, তবে যারা নামায পড়েন তাদের নামের আগে আল-মুসল্লী এবং যারা রোজা রাখেন তাদের নামের আগে আস-সায়েম যোগ করা যাবে না কেন? সেদিন তার প্রশ্নের উদ্দেশ্য টা বুঝতে পারিনি। বুঝেছিলাম বেশ কিছুদিন পর। সেটা অবশ্য ভিন্ন প্রসঙ্গ। মাদ্রাসার জন্য দানের টাকা আদায়ের রশিদে দাতার নামের শুরুতে আলহাজ্ব বা হাজী না লেখায় অনেকেই রাগ করেন, এমন মানুষও দেখেছি। ফলে ওই মুসল্লীর মতো আমার মনেও প্রশ্ন হলো,নামের পদবী হিসেবে হাজী শব্দ ব্যবহারের যৌক্তিকতা নিয়ে।

হজ¦ একটা ইবাদত। সেটাকে পরিচিতির চিহ্ন ও টাইটেল হিসেবে নামের আগে যোগ করা কতটা যুক্তিসঙ্গত? নামের আগে আলহাজ্ব যোগ করাটা রিয়া বা লৌকিকতার পরিচয়কেই প্রকাশ করে, যা একজন হাজীর জান্নাত প্রাপ্তিকে অসম্ভব করে তুলতে পারে।

সুনাম বা খ্যাতি অর্জনের লক্ষ্যে অথবা মানুষকে দেখানোর জন্য এক কথায় পার্থিব কোনো উদ্দেশ্যে যে ইবাদত করা হয়, তাকে ইসলামি শরীয়তের পরিভাষায় রিয়া বলা হয়। আর রিয়াকে রাসুলুল্লাহ (সাঃ) ছোট শিরক বলে আখ্যায়িত করেছেন।

হযরত শাদ্দাত ইবনে আওস (রাঃ) বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি, যে ব্যাক্তি লোক দেখানোর উদ্দেশ্যে নামায পড়ে সে শিরক করে আর যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে রোজা রাখে সে শিরক করে এবং যে মানুষ দেখানোর উদ্দেশ্যে দান করে, সে শিরক করে। -মুসনাদে আহমদ

নাম তো সেটাই, যেটা সন্তান জন্মের পর বাবা-মা বা পরিচিত জন তার পরিচিতির জন্য রেখে থাকেন। তবে উত্তম নাম রাখতে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে। পরবর্তীতে পেশাগত বা বংশীয় পরিচিতির কারণে আনেকের নামের পূর্বে অথবা পরে পদবী সংযুক্ত করতে দেখা যায়। যেমন- ডক্টর (পি এইচ ডি ডিগ্রীধারি), প্রৌকোশলী, ডাক্তার, অধ্যাপক, শেখ, কোরাইশী, সর্দার প্রভৃতি। এ গুলো আইনে বিধানে অনুমোদিত । নিজেকে পরিচিত করা ইদানিং সবচেয়ে সমাজের বড় ব্যাধি রুপে দেখা দিয়েছে। প্রযুক্তির কল্যাণে প্রেস, প্রিন্টিং, অবাধ সামাজিক যোগাযোগ মাধ্যম আজ প্রান্তিক পর্যায়ের হাতের মুঠোই। সে কারণে যে যেমন ইচ্ছে শালিন, অশালিন মতামত, ছবি পোষ্ট, নেতা, কর্তা ব্যাক্তির সাথে ছবি উঠে দেয়ালে বা বিল বোর্ডে সাটিয়ে দেওয়া হয়।

সবই লোক দেখানো বললে হয়ত অবান্তর বলা হবে না। সংগত কারণেই জীবনের দীর্ঘ সময় পাড়ি দিয়ে হজ¦ করার পরে পিতা-মাতার রাখা নামের সঙ্গে নতুন পদবী যোগ করার অর্থ যদি হয় পুনঃনাম করন আর উদ্দেশ্য যদি হয় সামাজিক স্বীকৃতি আদায়, তা হলে তাকে রিয়া বা লৌকিকতা না বলে আর কিইবা বলা যেতে পারে? আর এই লৌকিকতা হয়তো লোক-সমাজে সম্মান এনে দিতে পারে ;কিন্তু সেটা মহান আল্লাহর দরবারে বড় লাঞ্ছনার কারন হয়ে উঠবে।

হযরত জুনদুব (রাঃ) একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল (সাঃ) বলেছেন যে ব্যাক্তি সুখ্যাতি লাভের উদ্দেশ্যে কোনো আমল করে,আল্লাহ তায়ালা তার দোষ-ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে দেবেন। আর যে লোক দেখানোর উদ্দেশ্যে কোনো আমল করবে আল্লাহ তায়ালা তার সঙ্গে লোক দেখানোর মতো আচরণ করবেন। আমলের সওয়াব থেকে সে বঞ্চিত হবে। -সহীহ বুখারী ও মুসলিম

এ ক্ষেত্রে পবিত্র কোরআনের একটি বানী বিশেষ ভাবে স্বরনীয়, ইরশাদ হয়েছে, যে আখেরাতের ফসল কামনা করে আমি তার জন্য তার ফসলে প্রবৃদ্ধি দান করি। আর যে দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তা থেকে কিছু দিই; কিন্তু তার জন্য আখেরাতে কোনো অংশই থাকবে না।-সূরা আশ শূরাঃ ২০

সর্বপরি আমরা রিয়া থেকে যেন মুক্ত হয়ে জীবন-কার্যাদি পরিচালনা করতে পারি সেই কামনাই করব সৃষ্টিকর্তার নিকট।

 

কানিজ ফাতিমা
শিক্ষার্থী, বাংলা বিভাগ
ইসলামি বিশ্ববিদ্যালয়

পাবনায় বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

0
Pabna-Dro-28-p-12
মদপানে নিহত এর পরিবারের আহাজারি

পাবনা প্রতিনিধি

পাবনায় ছোট বোনের জন্মদিন উৎসবে বিষাক্ত ‘মদপান’ করে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম সাহাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তিরা হলেন- একই এলাকার নন্দদুলালের ছেলে শুভ কুমার সাহা (২২) ও সুবাস সাহার ছেলে আকাশ কুমার সাহা (২১)। তারা দুইজন বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার বনগ্রামের সুবাস সাহার ছোট মেয়ে ও আকাশের বোনের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান শেষে রাতে সবাই ঘুমাতে গেলে আকাশ ও শুভ সাহা দুই বন্ধু বাড়ির অন্য একটি রুমে ঘুমাতে যান।

এক পর্যায়ে সেখানে রাতে দুইজনই মদ পান করলে পাবনা পলিটেকনিক কলেজের ছাত্র আকাশ ও ঢাকার স্ট্যামফোর্ড কলেজের ৩য় বর্ষের ছাত্র শুভ অসুস্থ হয়ে পড়েন। রাতেই শুভকে পাবনা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকাশেরও মৃত্যু হয়।

পাবনা সদরের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই রুম থেকে মদ খাওয়ার বিভিন্ন আলামত সংগ্রহ করে। তিনি আরও বলেন অধিক গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই মদের উৎস কোথায়, কারা এ কাজের সাথে জড়িত। তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হলে বুঝবেন কী করে

0
প্রতিকী ছবি
দ্রোহ হেলথ ডেস্ক

যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তারা শরীরিকভাবে বেশ সবল থাকেন। তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা অল্পতেই কাহিল হয়ে পড়েন। অনেক সময় তাদের সেল, টিস্যু ও অন্যান্য অঙ্গ প্রত্যক্ষ ঠিক মতো কাজ করে না।

বিশেষজ্ঞদের মতে, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে নানা ধরনের অসুস্থতা দেখা দেয়। এর ফলে প্রদাহ বাড়ে। কারও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে বিভিন্ন লক্ষণের মাধ্যমে তা প্রকাশ পায়। যেমন-

হাত ঠান্ডা হয়ে যাওয়া : যদি রক্তনালী স্ফীত হয় তাহলে হাত-পায়ের আঙুল, কান ও নাক গরম রাখা শক্ত হতে পারে। তখন শরীরের এসব স্থানে চামড়া ফ্যাকাশে, সাদা, কখনও নীল হয়ে যেতে পারে। প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হলে এমন সমস্যা দেখা দিতে পারে। আবার যখন রক্ত সরবরাহ ঠিক থাকে তখন  ত্বক আগের অবস্থায় ফিরে আসে।

টয়লেটের সমস্যাঃ কারও যদি ঘন ঘন ডায়রিয়া হয় কিংবা তা ২ থেকে ৪ সপ্তাহ স্থায়ী থাকে তাহলে বুঝতে হবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে, হজম পদ্ধতিতে গোলমাল হয়েছে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে সেটাও শরীরের দুর্বল প্রতিরোধ ব্যবস্থার লক্ষণ প্রকাশ করে।

চোখের শুস্কতাঃ অটোইমিউন সমস্যা হলে তা শরীরের প্রতিরোধ ব্যবস্থার ওপর প্রভাব ফেলে। অটোইমিউন সমস্যা হলে চোখের শুষ্কতা দেখা দেয়। ফলে চোখে কিছু পড়েছে এমন অনুভূত হয়। কখনও আবার চোখে ব্যথা, চোখ লাল হওয়া, দেখতে সমস্যা হওয়া এসব উপসর্গ দেখা দিতে পারে।

ঘনঘন সর্দি কাশি হওয়াঃ কারও যদি ঘনঘন সর্দি-কাশি হয় তাহলে বুঝতে হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। আবার কারও যদি মাঝে মাঝেই ভাইরাল ইনফেকশন হয়, তাহলেও বুঝতে হবে তার প্রতিরোধ ক্ষমতা দুর্বল।

মাথা ঘোরাঃ সাধারণত ফ্লুতে আক্রান্ত হলে শরীর ক্লান্ত অনুভূত হয়। তবে যদি প্রায়ই মাথা ঘোরা, ক্লান্ত লাগে তাহলেও বুঝতে হবে তার শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

মাথা ব্যথাঃ অতিরিক্ত মাথা হলে সেটাও কোনো অসুখের লক্ষণ প্রকাশ করে। সাধারণত শরীরে কোনও ধরনের প্রদাহ হলে এমন সমস্যা দেখা দেয়।

অতিরিক্ত চুল পড়াঃ কখনও কখনও শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হলে তা চুলের ওপর আঘাত করে। তখন অনেক বেশি মাত্রায় চুল পড়ে।

র‌্যাশঃ ত্বকে ঘন ঘন র‌্যাশ ওঠা, চুলকানি হলেও শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হওয়ার লক্ষণ প্রকাশ করে।

ঘন ঘন সংক্রমণ : কারও যদি ঘন ঘন সংক্রমণ হয় এবং বারবার তাকে অ্যান্টিবায়োটিক খেতে হয় তাহলে বুঝতে হবে শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়েছে।
সূত্র : ওয়েব এমডি

বলিউডের মাদক চক্র নিয়ে মুখ খুললেন কঙ্গনা

0

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা সুশান্তের মৃত্যু রহেস্যের মধ্যেই যখন রিয়া চক্রবর্তীর মাদকে জড়িত থাকার অভিযোগে উঠেছে ঠিক তখনই বলিউডের মাদক চক্র নিয়ে মুখ খুলেছেন কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

বুধবার রিয়া চক্রবর্তীর কিছু হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর রিয়ার মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার খবর জানা যায়।

সুশান্তের অনেক ঘনিষ্ঠ জনের অভিযোগ, রিয়া মদ খাওয়াতেন সুশান্তকে। যদিও সে খবরের সত্যতা এখনও যাচাই হয়নি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাদক নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন কঙ্গনা। ইন্ডাস্ট্রির মাদকচক্র কতটা সক্রিয় এবং কতটা ভয়ানক সে বিষয়ে মুখ খুললেন বলিউডের এই কুইন।

এক টুইট বার্তায় কঙ্গনা লেখেন, ‘আমার বয়স যখন কম ছিল, সেই সময় মেন্টর যিনি পরবর্তীকালে নির্যাতনকারী হয়ে ওঠেন, তিনি আমার পানীয়তে মদ বা মাদক মিশিয়ে দিতেন। আমাকে পুলিশের কাছে যেতেও বাধা দিতেন তিনি। পরে আমি যখন সফল হই এবং বিখ্যাত ফিল্ম পার্টিগুলিতে যাওয়ার সুযোগ পাই, তখন মাদক, লাম্পট্য ও মাফিয়ার দুনিয়ার সঙ্গে পরিচিত হই।

‘তুই আমারি’ গানের মডেল আজিজ-সুস্মিতা

0

দ্রোহ বিনোদন ডেস্ক

এফ এ সুমনের নতুন গান ‘তুই আমারি’ গানের মডেল হয়েছেন আজিজ ও সুস্মিতা। করোনার এই সময় নতুন গান নিয়ে উপস্থিত হয়েছেন কণ্ঠ শিল্পী এফ এ সুমন।

গানটির কথা লিখেছেন শতরূপা ভট্রাচার্য এবং সুর ও সংগীত করেছেন রূপক তিয়ারী। আর গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আবদুল আজিজ ও সুস্মিতা সিনহা। সিনেমেটিক গল্প নিয়ে ভিডিওটি পরিচালনা করেছেন সামছুল হুদা। গানটি এরই মধ্যে প্রকাশিত হয়েছে ‘চন্দ্র টিভি’ ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে এফ এ সুমন বলেন, শতরূপা ভট্টাচার্য অসাধারণ গানের কথা লিখেন। এবারের গানটির বেশ ভালো হয়েছে। আমি আমার জায়গা থেকে ভালো করে গাইবার চেষ্টা করেছি। সব মিলিয়ে গানটি ভালো হয়েছে।

মডেল আবদুল আজিজ বলেন,কিছু দিন আগে আমার অভিনীত স্বল্পদৈঘ্য চলচ্চিত্র ‘ভাইজান’ বেশ জনপ্রিয় হয়েছিলো। আর এই গানটিও সেই রকম জনপ্রিয়তা পাবে বলে আমি আশা করি। এছাড়া এফ এ সুমন ভাই বেশ ভালো গান করেন। এই গানের ভিডিওতে আমার সঙ্গে ভালো অভিনয় করেছেন সুস্মিতা সিনহা।

নিশাত সালওয়ার ‘বীরত্ব’

0

দ্রোহ বিনোদন ডেস্ক

এই তুমি সেই তুমি সিনেমায় অভিনয় দিয়েই শুরু হয় নিশাত নাওয়ার সালওয়ার ২০২০ সাল। সিনেমাটি নির্মাণ করছেন সারাহ বেগম কবরী। করোনার কারণে সিনেমার শুটিং আপাতত বন্ধ। তবে আগামী মাসের শুরুতেই সিনেমাটির শুটিং পুনরায় শুরু হবে বলে জানান অভিনেত্রী নিজেই।

এদিকে নতুন এ সিনেমার পরবর্তী কাজ শুরু হওয়ার আগেই আরো একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন সালওয়া। ‘বীরত্ব’ শিরোনামের এ সিনেমাটি নির্মাণ করবেন সাইদুল ইসলাম রানা। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ নির্মাতার নিজেরই লেখা। পিং-পং এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শুক্লা বনিক। সিনেমায় নিশাত নাওয়ার সালওয়ার বিপরীতে দেখা যাবে শিপন মিত্রকে।

নতুন এ সিনেমা নিয়ে অভিনেত্রী সালওয়া বলেন, অনেক দিন ধরেই সিনেমাটি নিয়ে কথা হচ্ছিলো। করোনার কারণে যেহেতু আমি সিলেটে ছিলাম এবং পুরোপুরি স্ক্রিপ্টের কাজও শেষ হয় নি তখন। সেভাবে কোনো কিছুই আগায়নি। স্ক্রিপ্টের কাজ শেষ হওয়ার পর পড়ি। গল্প এবং আমার চরিত্রটি বেশ ভালো লেগেছে। তাই রাজি হয়ে যাই। এ বছরের অক্টোবর মাসেই নতুন এ সিনেমার শুটিংয়ে যুক্ত হবেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র প্রথম রানার আপ হন নিশাত নাওয়ার সালওয়া।

শুরু হতে যাচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালঞ্জ-২০২০

0

দ্রোহ অনলাইন ডেস্ক

টানা ষষ্ঠবারের মতো বেসিস-এর তত্ত্বাবধানে এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সহায়তায় শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার উদ্যোগে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২০।

প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, ডিজাইনার, আর্টিস্ট, শিক্ষাবিদ, উদ্যোক্তাসহ সবার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করাই হল এ প্রতিযোগিতার মূল লক্ষ্য। নাসা আন্তর্জাতিকভাবে বিশ্বের ২৫০টি শহরে এ প্রকল্প বাস্তবায়ন করবে, যেখানে বেসিস বাংলাদেশের ৯টি শহরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহে) বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে।

এ বছরের ২ থেকে ৪ অক্টোবর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে এবার ৫০ লাখ শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত করার পাশাপাশি ১ লাখ শিক্ষার্থীদের সরাসরি এ প্রতিযোগিতায় যুক্ত করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-এর যুগ্ম আহ্বায়ক আরিফুল হাসান অপু বলেন, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হ্যকাথন। এবার এটি ভার্চুয়ালি হলেও আগের কর্মকা-গুলো করার ইচ্ছা আমাদের আছে। অংশগ্রহণকারীদের নিয়ে আমাদের ভার্চুয়াল বুটক্যাম্প করার ইচ্ছা আছে।

আমি আশা করছি, এবারও বাংলাদেশের ছাত্রছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশকে উপস্থাপন করবে। আমরা আরও আশা করছি, আমাদের দলগুলো এবারও ভালো করবে। নাসা স্পেস অ্যাপস চ্যালঞ্জ ২০২০-এ অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন এ লিঙ্কে http://bsf.basis.org.bd/NASA-2020

ফায়ারফক্স ব্রাউজারে মোজিলা ভিপিএন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নতুন ভিপিএন ফিচার নিয়ে আসছে মোজিলার ফায়ারফক্স ব্রাউজার। ফিচারটির নামকরণ হবে ‘মোজিলা ভিপিএন’।

এ ফিচার নিজেদের উইন্ডোজ, অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে ইন্সটল করা ওয়েবব্রাউজারে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। মূলত ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার কথা বিবেচনা করে এ ভিপিএন এনেছে তারা।

এদিকে ভিপিএন ফিচারটি আপাতত কয়েকটি দেশের ব্যবহারকারীরা উপভোগ করতে পারবে। দেশগুলো হচ্ছে- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। ওয়েবব্রাউজারটিতে ভিপিএনের মাধ্যমে অতিরিক্ত নিরাপত্তা ও গোপনীয়তা ব্যবস্থা পাবেন গ্রাহকরা।

যা ওয়েবব্রাউজারটির ইকোগনিটো মোডের প্রাইভেট ব্রাউজিং উইন্ডোতে সীমিত আকারে রয়েছে। অন্যদিকে নিরাপত্তা ও গোপনীয়তা বিচারে মোজিলা ‘প্রোটোন ভিপিএন’ এবং ‘ফায়ারফক্স প্রাইভেট নেটওয়ার্কের পরীক্ষামূলক ব্যবহার সম্পন্ন করেছে।

ঝিনাইদহে দুই দিনে করোনায় ৫ জনের মৃত্যু

0
KRONA-DRO-23-P-3
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এই অবধি জেলা শহরে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ জন।

এছাড়াও দুই দিনে জেলার ৬ উপজেলায় ৬৩ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৮৪ জনে।

করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিরা হলেন মহেশপুর পৌর এলাকার পোষ্ট অফিস পাড়ার ইউনুস সিদ্দিকীর ছেলে ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক আব্দুল্লাহ আল আপন, কালীগঞ্জ নির্বাচন অফিসের অফিস সহায়ক আলাইপুর গ্রামের সলেমান মোল্লার ছেলে বাবলু করীম, ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া এলাকার মাসুদুর রহমানের ছেলে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী মোর্শেদ বিন মাসুদ সুইট, মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহাঙ্গীর কবীর ও হরিণাকুন্ডু উপজেলার সড়াবাড়িয়া গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে সাবেক সেনা সদস্য পান্টু বিশ্বাস।

শুক্রবার দুপুরে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এ তথ্য জানিয়ে বলেন বুধবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ সব ব্যক্তি মৃত্যুবরণ করেন।

এ সব ব্যক্তির মৃতদেহ ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির তত্বাবধানে দাফন করা হয়েছে। এই নিয়ে করোনা উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে ৪৯ জনের লাশ দাফন করলো ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের গঠিত লাশ দাফন কমিটি।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...