সোমবার, মার্চ ৩০, ২০২৬.
Home Blog Page 674

অপুকে বাদ দিয়ে নায়িকা নিলেন মাহিকে

0
মাহিয়া মাহির ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

আশীর্বাদ সিনেমায় নায়িকা হিসেবে অপু বিশ্বাসকে বাদ দিয়ে অবশেষে মাহিয়া মাহিকে নেওয়া হলো।

বুধবার দিবাগত রাতে মাহি ছবিটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক জেনিফার ফেরদৌস। ছবিটিতে মাহির বিপরীতে নায়ক হিসেবে থাকবেন রোশান।

চুক্তি স্বাক্ষরের পর ছবির প্রযোজক,পরিচালক ও নায়কের সঙ্গে স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করেছেন মাহি।

২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম আশীর্বাদ। এর প্রযোজক ও কাহিনিকার জেনিফার ফেরদৌস। ছবিটি পরিচালনা করবেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

মাহি বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির সুবর্ণা চরিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর চরিত্র। মুক্তিযুদ্ধের আগের উত্তাল রাজনীতি এবং মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। প্রধান চরিত্রে থাকতে পেরে তিনি উচ্ছ্বসিত।

আরও পড়ুন-লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৪৫ জনের মৃত্যু

তবে এর আগে ছবিটির জন্য চিত্রনায়িকা অপু বিশ্বাসকে চূড়ান্ত করা হয়। আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরও করেন তিনি। কিন্তু চুক্তি স্বাক্ষরের দুইদিন পর অপু বিশ্বাস জানান করোনার কারনে তিনি ছবিটির শুটিংয়ে অংশ নিতে পারছেন না। তাই ছবিটি ছেড়ে দিয়েছেন।

কিন্তু অপুর অজুহাত মিথ্যে দাবি করে আশীর্বাদের প্রযোজক জানান, অপু সিনেমাটি ছেড়ে যায়নি। অপেশাদার আচরণের জন্য অপুকেই আমরা বাদ দিয়েছি।

লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৪৫ জনের মৃত্যু

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

অভিবাসীদের নিয়ে লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে ইউরোপের উদ্দেশে যাত্রা করা একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বুধবার জাতিসংঘের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, ডুবে যাওয়া নৌকাটিতে ৮২ জন অভিবাসী ছিলেন।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা যৌথ বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় জেলেরা ৩৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। তাদের লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে সেনেগাল, মালি, চাঁদ ও ঘানার বাসিন্দা রয়েছেন।

সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা-আবহাওয়া অধিদপ্তর

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার তাদের পূর্বাভাসে জানিয়েছে সারাদেশে বষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসাথে আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৩ ডিগ্রি সেলসিয়াস। টেকনাফে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪১ মিলিমিটার।

যশোরে করোনা আক্রান্ত আড়াই হাজার ছাড়ালো

0
Covid-19-Dro-18-p-3-compressed
সংগৃহিত ছবি

যশোর প্রতিনিধি

যশোরে নতুন করে আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ অবধি এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫১৭ জনে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ তানভীর ইসলাম জানান, যশোর জেলার ১০৫টি নমুনা পরীক্ষা করে ৪০টির ফল পজেটিভ আসে। এছাড়া মাগুরার ৫৫টির মধ্যে ১৯টি এবং নড়াইলের ৪৫টির মধ্যে ১২টি নমুনা করোনা পজেটিভ শনাক্ত হয়।

যশোরে করোনা শনাক্ত হওয়া রোগীদের মধ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫৪৩ জন। মৃত্যু হয়েছে ৩৪ জনের।

খুলনায় প্রতিপক্ষের অস্ত্রের কোপে যুবক নিহত

0

খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীতে প্রতিপক্ষের ধারালো দেশীয় অস্ত্রের কোপে এক যুবক নিহত এবং অপর দুজন আহত হয়েছেন। নিহত হাসিব (২২) খালিশপুরের তৈয়্যেবা কলোনীর হাবিবুর রহমানের ছেলে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, পূর্ব শত্রুতার জেরে কয়েকজন যুবক হাসিব ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। তাদের দায়ের কোপে হাসিব ঘটনাস্থলেই মারা যায় এবং এ ঘটনায় আরও দুজন আহত হয়।

আরও পড়ুন-সাতক্ষীরায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

সাতক্ষীরায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

0
প্রতিকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাকে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ।

বুধবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ভৈরবনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত শেখ এলাহি বক্স (৭৫) পাটকেলঘাটা উপজেলার বড়কাশীপুর গ্রামের মৃত হারুনার রশিদের ছেলে।

পাটকেলঘাটা থানা ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, দুপুর সাড়ে ৩টার দিকে ওই বৃদ্ধ উপজেলার ত্রিশমাইল এলাকায় মেয়ের বাড়ি থেকে হেঁটে বড়কাশীপুর নিজ বাড়ি ফিরছিলেন।
ভৈরবনগর এলাকায় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-১৯৭১) পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

ওসি জানান, ট্রাকটি রেখে চালক ও সহকারী পালিয়ে গেছে। লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মাদারীপুরে একরাতে ৩ বাড়িতে ডাকাতি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মাদারীপুর সদর উপজেলায় এক রাতে ডাকাতরা তিন বাড়ি থেকে সোনার গয়নাসহ প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সদর থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, পূর্বগাছবাড়িয়া গ্রামের বেলায়েত বেপারী, বিরাজ বেপারী ও হারেজ বেপারীর বাড়িতে এই ডাকাতি হয়েছে বলে তারা অভিযোগ পেয়েছেন। তিনি আরও বলেন, ঘটনাটা ডাকাতি কিনা আমরা তদন্ত করে দেখছি।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত অস্ত্রের মুখে তিন বাড়ির সবাইকে জিম্মি করে ১০ ভরি সোনার গয়না, টাকা ও মোবাইল ফোনসেটসহ বিভিন্ন মালপত্র লুট করে।

বিরাজ বেপারী বলেন, তার ঘর থেকে তিন ভরি সোনার গয়না, দুটি মোবাইল ফোনসেট ও টাকা ছাড়াও টিউবওয়েলও কেটে নিয়ে গেছে ডাকাতরা।

মাইক্রোবাস থেকে ২০ হাজার ইয়াবাসহ, দম্পতি আটক

0
মাদকসহ আটককৃত আসামীরা

দ্রোহ অনলাইন ডেস্ক

কুমিল্লায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে ওই ইয়াবার চালান এবং মাদক ব্যবসায়ী দম্পতিসহ তিনজনকে আটক করা হয়।

বুধবার সকালে এ মাদক চালানের বিষয়টি অবহিত করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রুদ্ররামপুর গ্রামের মাদক ব্যবসায়ী ইমাম হোসেন (৩০) এবং তার স্ত্রী সোনিয়া আক্তার (২৬) এবং লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার আইচারবাড়ী গ্রামের মাহবুব আলমকে (২৮)।

পুলিশ সুপার জানান, একটি নোহা মাইক্রোবাসযোগে চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান ঢাকায় যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দক্ষ টিম।

ওই মাইক্রেবাসে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রুদ্ররামপুর গ্রামের মাদক ব্যবসায়ী ইমাম হোসেন এবং তার স্ত্রী সোনিয়া আক্তার এবং লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার আইচারবাড়ী গ্রামের মাহবুব আলমকে আটক করা হয়।

স্বাধীনতা ঘোষণার পাঠক ঘোষক হতে পারে না-কাদের

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র, ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না। তিনি বলেন, স্বাধীনতার ঘোষণার পাঠক কখনও স্বাধীনতার ঘোষক হতে পারে না।

বুধবার সকালে বরিশাল সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

জিয়াউর রহমানকে ছোট করা হচ্ছে-বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বেঈমান মোশতাক সরকারের প্রধান সেনাপতি কে হয়েছিলেন? খুনিদের বিভিন্ন দূতাবাসে কে চাকরি দিয়েছিল?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইতিহাস বিকৃত করে পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধুকে নির্বাসনে দিয়ে নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শিখতে বাধ্য করেছেন জিয়াউর রহমান। তিনি বলেন, ইতিহাস চলে তার নিজস্ব গতিতে,অপরাধীদের একসময়ে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হয়,ইতিহাস কাউকে ক্ষমা করে না।

মাগুরায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

0
Magura-Dro-7-8-p-3
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে ভাতার কার্ড ও ঘর বরাদ্দসহ সব কাজে ঘুষ নেওয়ার অভিযোগে উঠেছে।

জেলার মোহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পষিদের চেয়ারম্যান মিজান শিকদার ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মেজবাউল হোসেন হামিদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তবে তারা অভিযোগ অস্বীকার করেছেন।

৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতর আলী ও সহ-সভাপতি ইমান উদ্দিন অভিযোগ করেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দরিদ্রদের জন্য সরকারি ঘর বরাদ্দ প্রভৃতি কাজে মেজবাউল হোসেন হামিদ ১৫ হাজার থেকে ৬০ হাজার টাকা করে ঘুষ নেন। আর ঘুষের ভাগ নেন চেয়ারম্যান মিজান শিকদার।

মেজবাউল হোসেন হামিদের বিরুদ্ধে লিখিত আভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন মোহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, অভিযোগটি তারা তদন্ত করে দেখছেন। তবে চেয়ারম্যান ও সদস্য দুইজনই অভিযোগ অস্বীকার করেছেন।

চেয়ারম্যান মিজান শিকদার বলেন, হামিদের বিষয়টি ইউএনও সাহেব তদন্ত করছেন। আমি হামিদের কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত না। ঘুষের ভাগও নিইনি।

মেজবাউল হোসেন হামিদও অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, সামনে নির্বাচন। এ কারণে কিছু মানুষ আমার রিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি কারও কাছ থেকে কোনো ঘুষ গ্রহণ করেনি। একটি মানুষও আমার সামনে এসে টাকা নেওয়ার কথা বলতে পারবেন না।

আরও পড়ুন-ফেসবুক ‘জনস্বাস্থ্যের জন্য বিপদ’ ডেকে আনছে

আরও পড়ুন-করোনায় আক্রান্ত নির্মাতা ছটকু আহমেদ

অপরদিকে তাদের বিরুদ্ধে এলাকায় একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান বলেন, যেকোনো বিষয়ে অনিয়ম পওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ সংবাদ

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার...

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...