রবিবার, মার্চ ২৯, ২০২৬.
Home Blog Page 678

২৫ আগস্টের পর জানা যাবে কবে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে প্রায় পাঁচ মাস যাবৎ স্কুল কলেজসহ সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকার ধীরে ধীরে সকল প্রতিষ্ঠান খুলে দিলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষাপ্রতষ্ঠান কবে নাগাদ খুলবে তা আগামী ২৫ আগস্টের পর জানা যাবে।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত ২৫ আগস্টের পরে আমরা ঘোষণা করব। যখনই সিদ্ধান্ত হবে তখনই তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।

পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল খোলা হবে কি না- এমন প্রশ্নের জবাবে সচিব জানান, যখনই আমরা ক্লিয়ারেন্স পাব তখনই জানাব।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

উল্লেখ্য, মহামারী করোনার কারণে চলতি বছরের ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে এই বন্ধের মধ্যে যাতে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি না হয় সে জন্য সংসদ টেলিভিশনের মাধ্যমে সরকার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশ বেতারসহ বেশ কয়েকটি রেডিও’র মাধ্যমেও ইতোমধ্যে পাঠদান শুরু হয়েছে।

মাগুরায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ

0
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আহতরা

মাগুরা প্রতিনিধি

মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক আওয়ামী লীগ কর্মীসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছে। আহত কর্মী খলিলুর রহমান (৫০) এর পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

সোমবার সকালে শালিখা উপজেলার নাঘোষা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এদের একপক্ষ স্থানীয় এমপি ও অপর পক্ষ উপজেলা চেয়ারম্যান সমর্থক।

শালিখা থানার ওসি তরীকুল ইসলাম বলেন, নাঘোষা গ্রামসহ তালখড়ি ইউনিয়নে বাসিন্দারা দুইটি রাজনৈতিক দলে বিভক্ত। সম্প্রতি এমপি ডাঃ শ্রী বীরেন শিকদার সমর্থিত কয়েকজন দল ভেঙ্গে উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হেসেনের সমর্থকদের পক্ষে যোগ দেয়। এ ঘটনায দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

সকালে উপজেলা চেয়ারম্যান সমর্থক আকরাম ও আলমের নেতৃত্বে এমপি সমর্থক খলিলুর রহমানের বাড়িতে হামলা চালানো হয। এ সময় তারা খলিলুর রহমানের বাম পা ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালায়। একই ঘটনায় আরও ৪-৫ জনকে কুপিয়ে আহত করা সহ ২-৩ টি বাড়িঘরও ভাংচুর করেন।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে এবং খলিলুর রহমানসহ আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

হাসপাতালের চিকিৎসক রেজাউল ইসলাম জানান, প্রাথমিকভাবে খলিলুর রহমানের পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। তবে বাম পায়ের গোটা রগ কেটে পা চামড়ায় বেধে থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে এক শিক্ষকের মৃত্যু

0
প্রতিকী ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গাংনীতে আবুল কাশেম নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষকের নাম আবুল কাশেম, তিনি একজন অবসর প্রাপ্ত শিক্ষক ছিলেন।

সোমবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, এ্যাজমা ও হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি। তবে চার-পাঁচ দিন ধরে সর্দি কাশি জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ ছিলেন। সোমবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মেহেরপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া কয়েকদিন ধরে সর্দি জ্বর ও কাশি হয়েছিল তার।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মোখলেসুর রহমান জানান, আবুল কাশেম সকাল সাড়ে দশটার দিকে অসুস্থ হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনা উপসর্গ থাকার কারণে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

গাংনী উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজ বলেন, স্বাস্থ্য বিধি মেনে ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাজা শেষে লাশ দাফন করা হবে। পরিবারের সদস্যরা চাইলে স্বাস্থ্য বিধি মেনে তারাও দাফন কাফনে অংশ নিতে পারবেন।

খোকসার পথে পথে

0

পাট থেকে আঁশ ছাড়িয়ে রোদে শুকানোর কাজ করছেন পাট চাষীরা। এ কাজে মহিলারাও পিছিয়ে নেই। এক মহিলা রোদে পাট শুঁকাতে দিয়ে আরেক মহিলার সাথে গল্প করছেন। ছবিটি খোকসা থেকে তোলা। দ্রোহ।

 

পাট থেকে আঁশ ছাড়িয়ে রোদে শুঁকানোর কাজ করছেন পাট চাষীরা। এ কাজে মহিলারাও পিছিয়ে নেই। ছবিটি খোকসা থেকে তোলা। দ্রোহ।

 

পাট থেকে আঁশ ছাড়িয়ে রোদে শুঁকানোর কাজ করছেন পাট চাষীরা। ছবিটি খোকসা থেকে তোলা। দ্রোহ।

 

এখন চলছে পাটের মৌসুম। উপার্যনের আঁশা পাট। তাই ভ্যানে পাট নিয়ে বাজারে যাচ্ছেন বিক্রয়ের উদ্দেশ্যে। ছবিটি খোকসা থেকে তোলা। দ্রোহ।

 

শৈশবের অন্যতম মজা হলো দল বেধে আনন্দ করা। তাই গ্রামের শিশুরা দল বেধে খেলা করছে। ছবিটি খোকসা থেকে তোলা। দ্রোহ।

 

গৃহস্থলীর কাজের পাশাপাশি পুরুষদের বিভিন্ন কাজে সহায়তা করেন নারীরা। এক মহিলা রাস্তার উপর বিচুলি ছিটিয়ে দিচ্ছেন। ছবিটি খোকসা থেকে তোলা। দ্রোহ।

 

চলছে পাটের মৌসুম। তাই জলাশয়ে পাট পচানোর পাটের ভার হিসেবে কোলা (মাটির পাত্র বিশেষ) ব্যবহার করা হয়েছে। ছবিটি খোকসা থেকে তোলা। দ্রোহ।

 

চলছে পাটের মৌসুম। তাই জলাশয়ে পাট পচানোর পাটের ভার হিসেবে কোলা (মাটির পাত্র বিশেষ) ব্যবহার করা হয়েছে। ছবিটি খোকসা থেকে তোলা। দ্রোহ।

 

চলছে পাটের মৌসুম। তাই জলাশয়ে পাট থেকে আঁশ ছড়ানোর কাজ করছেন চাষীরা। ছবিটি  খোকসা থেকে তোলা। দ্রোহ।

 

চলছে পাটের মৌসুম। তাই জলাশয়ে পাট থেকে আঁশ ছড়ানোর কাজ করছেন চাষীরা। ছবিটি খোকসা থেকে তোলা। দ্রোহ।

 

চলছে পাটের মৌসুম। তাই জলাশয়ে পাট থেকে আঁশ ছড়িয়ে আটি বেধে রেখেছেন চাষীরা। ছবিটি খোকসা থেকে তোলা। দ্রোহ।

ছবি: ফাহিম শাওন। 

আরও দেখুন: 
মানবিক পুলিশ 
নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার
মরণ ফাঁদ!

 

 

১০ নারী নিয়োগ পাচ্ছে মক্কা-মদিনার মসজিদ

0
মক্কা-মদীনা ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সৌদি সরকার পবিত্র দুই মসজিদ মক্কা ও মদিনার পরিচালনা কমিটির ঊর্ধ্বতন পর্যায়ে ১০ জন নারীকে নিয়োগ দিয়েছে।

দেশটিতে নারীর কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে সৌদি সরকার এ পদক্ষেপ নিয়েছে। এমনই এক বিবৃতিতে প্রকাশ করেছে আরব নিউজ ও ডেইলি মেইল।

মক্কা ও মদিনার দুই মসজিদে প্রশাসনিক ও কারিগরিসহ বিভিন্ন পদে এই ১০ নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। সৌদি রাজতন্ত্রে মসজিদ পরিচালনার ঊর্ধ্বতন পদে নারী নিয়োগের ঘটনা খুবই বিরল ঘটনা। তবে এর আগে, ২০১৮ সালে এই দুই মসজিদে নেতৃত্ব পর্যায়ে ৪১ জন নারীকে নিয়োগ দেয়া হয়েছিল।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

সৌদি আরবে সাম্প্রতিক সময়ে নারীদের জন্য বেশ কিছু সংস্কার আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এখন সেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে, সিনেমা হলে নারীরা যেতে পারে এবং কনসার্টে নারী-পুরুষ একসাথে যেতে পারে।

ভারতের সাবেক ওপেনার চেতন চৌহানের প্রস্থান

0
চেতন চৌহান- ফাইল ছবি

দ্রোহ স্পের্টস ডেস্ক

ভারতের সাবেক ওপেনার চেতন চৌহান আর নেই। লাইফ সাপোর্টে থাকা এই ক্রিকেটার রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

১২ জুলাই করোনা ভাইরাস পরীক্ষায় চৌহানের পজিটিভ আসে। এরপর হাসপাতালে থেকে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে। কিন্তু শুক্রবার রাতে হঠাৎ তার শরীর ভীষণ খারাপের দিকে গেলে গুরুগ্রামের একটি স্থানীয় হাসপাতালে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

১৯৬৯ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন চৌহান। দীর্ঘ দিন ভারতের উদ্বোধনী জুটিতে কিংবদন্তি সুনিল গাভাস্কারের সঙ্গী ছিলেন তিনি। টেস্টে শুরুর জুটিতে ৫৯ ইনিংসে ৫৩.৭৫ গড়ে দুজন রান করেন ৩ হাজার ১০, যেখানে জুটির সেঞ্চুরি ১০টি।

ভারতের হয়ে ৪০ টেস্ট খেলেছেন চৌহান। ১৬ হাফ সেঞ্চুরিতে রান করেছেন দুই হাজার ৮৪, গড় ৩১.৫৭। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭টি ওয়ানডেও খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০.২২ গড়ে ১১ হাজারের বেশি রান ডানহাতি এই ব্যাটসম্যানের।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

স্ত্রী-মেয়ে পিটিয়ে মারল বৃদ্ধকে

0
প্রতিকী ছবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় বৃদ্ধ নওশের আলী শেখ (৬৫) কে পিটিয়ে হত্যা করেছে স্ত্রী ও মেয়ে।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বাটিকামারী গ্রামে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে শনিবার রাত ৯টার দিকে নওশের আলীকে তার স্ত্রী মর্জিনা বেগম (৫২) ও মেয়ে নাদিরা বেগম (২৬) বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদারসহ একটি পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে মর্জিনা বেগম ও নাদিরা বেগমকে আটক করে। এ ঘটনায় নিহতের ছেলে আশরাফ আলী শেখ বাদী হয়ে তার মা ও বোনের বিরুদ্ধে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

সালথা থানার ওসি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, নওশের আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত স্ত্রী ও মেয়েকে আটক করা হয়েছে।

সিনহা হত্যার তদন্ত কমিটির গণশুনানি শুরু

0
সিনহার ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির গণশুনানি শুরু হয়েছে।

জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর রোহিঙ্গা শরণার্থী শিবির তত্ত্বাবধায়কের কার্যালয়ে রোববার বেলা সাড়ে ১১টায় এই শুনানি শুরু হয়।

বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন, “শুনানিতে ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে। আমিও গণশুনানিতে অংশ নিতে নিবন্ধিত হয়েছি।” ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের শামলাপুর চেকপোস্টে গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন।

ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের কমিটি গঠন করে। সেখানে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করা হয়। আর কমিটির সদস্যরা হলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শকের একজন প্রতিনিধি এবং সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসির একজন প্রতিনিধি।

ম্যাজিস্ট্রেট শাজাহান আলি গত ১২ অগাস্ট গণশুনানি শুরুর বিজ্ঞপ্তি দেন।
চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন, “গণশুনানি শুরুর আগে তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার জন্য ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ১১ জন ব্যক্তির নাম নিবন্ধন করা হয়। পরে কমিটির সদস্যরা নিবন্ধিত লোকজনের সাক্ষ্য গ্রহণ শুরু করেন।”

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

গণশুনানি চলাকালে কমিটির কারও বক্তব্য পাওয়া যায়নি।

ট্রাম্পের ছোট ভাইয়ের মৃত্যু

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা গেছেন বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে । “সে শুধু আমার ভাই ছিল না, সে আমার সেরা বন্ধু ছিল,” শনিবার এক বিবৃতিতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার বিকালে ট্রাম্প তার ভাইকে দেখতে ‘নিউ ইয়র্ক-প্রেসবাইটেরিয়ান’ হাসপাতালে গিয়ে সেখানে ৪৫ মিনিট ছিলেন। সে সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন, “সে কঠিন সময় পার করছে।”

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে ৭১ বছর বয়সী রবার্ট ট্রাম্প গুরুতর অসুস্থ বলে জানানো হয়েছিল, কিন্তু তার ঠিক কী রোগ হয়েছিল বা কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সে বিষয়ে কিছু জানানো হয়নি বলে জানিয়েছে বিবিসি।

“অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে আমার চমৎকার ভাই, রবার্ট, আজ রাতে শান্তিপূর্ণভাবে বিদায় নিয়েছেন। তার স্মৃতি আমার হৃদয়ে চির জাগরুক হয়ে থাকবে,” বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিকও শোক প্রকাশ করেছেন।

প্রণব মুখোপাধ্যায় শিগগিরই সুস্থ হবেন

0
প্রণব মূখার্জী-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা ‘অনেকটা ভালো এবং তার অবস্থা স্থিতিশীল’ আছে বলে জানিয়েছেন তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ কংগ্রেসের নেতা অভিজিৎ বলেন, তার বাবা শিগগিরই সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবেন বলে এক টুইটে আশাবাদও ব্যক্ত করেছেন তিনি।

টুইটে তিনি বলেন, “শনিবার হাসপাতালে গিয়ে বাবাকে দেখে এসেছি। ভগবানের কৃপায় ও আপনাদের শুভকামনায় আগের দিনগুলোর চেয়ে উনি এখন অনেকটা ভালো ও স্থিতিশীল আছেন। তার স্বাস্থ্যগত সব অবস্থা স্থিতিশীল আছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিগগিরই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। আপনাদের ধন্যবাদ।” তবে প্রণব এখনও ভেন্টিলেটরেই আছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

সর্বশেষ সংবাদ

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই – ভাতিজাদের সংঘর্ষ আহত ১৬

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির মাত্র ৬ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই - ভাতিজাদের মধ্যে দফায় দফায় পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের...

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই কৃষক। শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে...

বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শনিবার (২৮ মার্চ) দুপুরে এক...

আগুনে পুড়ে ছাই হলো দুই ব্যবসায়ীর স্বপ্ন

কুষ্টিয়া প্রতিনিধি 'বিশ বছর আগে ২০ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। কষ্টেমষ্টে তিলেতিলে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ হয়ছিল। আর আমার কিছুই অবশিষ্ট নেই।...