বুধবার, মার্চ ২৫, ২০২৬.
Home Blog Page 694

দৌলতদিয়া ফেরিঘাটে দীর্ঘ যানজট, ভোগান্তীতে ঘরমুখোরা

0
Arica-Dro-31-7-p-2
দৌলতদিয়া ফেরিঘাটের দীর্ঘ যানজট, ভোগান্তীতে ঘরমুখোরা

দ্রোহ অনলাইন ডেস্ক

ঘরমুখো মানুষের ভিড়ে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফেরি চলাচল না করায়, সারারাত ধরে পরিবহনেই অপেক্ষা করেছে যাত্রীরা।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল অবধি মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে তিন ঘণ্টা ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ ছিল। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ঈদে ঘরমুখী হাজারো মানুষ।

ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পাটুরিয়া ঘাট এলাকায় ঈদে ঘরমুখী মানুষ ও যাত্রীবাহী পরিবহনের চাপ বেড়ে যায়। রাত যত বাড়ে ততই যাত্রীবাহী কোচ এবং ব্যক্তিগত গাড়ির চাপও বাড়তে থাকে। ফেরি পারাপারের জন্য যানবাহন গুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতায় মেতে ওঠে। সে কারণে রাত দুইটার পর থেকে ফেরিঘাটে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একই দিন দিবাগত রাত আড়াইটা থেকে ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ হয়ে যায়। এতে করে পরিস্থিতি আরও খারাপ হয়।

বাড়ী ফেরার অপেক্ষায় থাকা যাত্রীরা অভিযোগ করে বলেন, যাত্রী ও যানবাহন পারাপার নিশ্চিত করতে প্রতিবছরই ঈদের আগে ঘাটে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। তবে এবার তেমনটা না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১২ থেকে ১৪ ঘণ্টা ঘাট এলাকায় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আরও দেখুনঃ খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ঘাট এলাকায় ফেরি থেকে যানবাহন আনলোড এবং লোড করা বন্ধ থাকায় ঘাট এলাকায় অসংখ্য যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে।

পবিত্র ঈদুল আযহা শনিবার

0
Chand-Dro-31-7-p-1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

শনিবার জিলহজ মাসের দশম দিন। এই দিনে দেশের মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপন করবেন।

মহান আল্লাহর উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উদযাপনের সব প্রস্তুুতি সম্পন্ন করেছেন।

প্রায় চার হাজার বছর আগে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজরত ইবরাহিম (আঃ) তাঁর ছেলে হজরত ইসমাইল (আঃ)কে কোরবানি করার উদ্যোগ নেন। কিন্তু আল্লাহর অপার কুদরতে হজরত ইসমাইল (আঃ)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। হজরত ইবরাহিম (আঃ)-এর সেই ত্যাগের মহিমার কথা স্মরণ করে মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে পশু কোরবানি করে থাকেন। উদ্দেশ্য আল্লাহর অনুগ্রহ লাভ করা। ঈদের পর দুই দিন পর্যন্ত (১১ ও ১২ জিলহজ) পশু কোরবানি করার ধর্মীয় বিধান রয়েছে।

করোনা ভাইরাসের কারণে এবারও মুসল্লিরা সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে ঈদুল আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হবে। দেশের সব মানুষের শান্তি, রোগমুক্ত সমাজ, দেশের উন্নয়ন, ভ্রাতৃত্ববোধ অক্ষুণ্ন রাখার জন্য দোয়া করা হবে। এরপর হজরত ইবরাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে পশু কোরবানি করবে। যেন নিজের ভেতরের পশুই কোরবানি করবে তারা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা বাণী দিয়েছেন। বায়তুল মোকাররমেও প্রতিবছরের মতো কয়েকটি জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীর অন্যান্য মসজিদেও ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। রাজধানী ঢাকা ছাড়াও বড় বড় শহর ও গ্রামের মসজিদগুলোতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

নতুন করে তাপসীকে কটাক্ষ করলেন কঙ্গনার

0
কঙ্গনা ও তাপসী

দ্রোহ বিনোদন ডেস্ক

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বলিউডে বেশ কিছুদিন ধরে জলঘোলা করা হয়েছে। এই আলোচনায় বেশ কয়েকবার উঠে এসেছে কঙ্গনার নাম। এবার তাপসীর বিরুদ্ধে টুইটে একেবারে বিস্ফোরক অভিযোগ করে বসলেন কঙ্গনা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বিচারে তাপসীই একমাত্র বাঁধা হয়ে দাঁড়াচ্ছেন বলেই অভিযোগ তার। তাপসীর একটি সাক্ষাৎকারের অংশ টুইটারে শেয়ার করেন কঙ্গনা। সঙ্গে লেখেন, তাপসী দাবি করেন টিআরপির জন্য নাটক তিনি করতে পারবেন না। ওনার ক্যারিয়ার অস্তিত্বহীন। ওই ক্যারিয়ার নিয়েই উনি সুশান্তকে বিচার পাইয়ে দেওয়ার গোটা দেশের উদ্যোগকে নষ্ট করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। টিআরপির জন্য একজনের কিছু সঠিক পয়েন্টের প্রয়োজন। বুদ্ধির প্রয়োজন। উপযুক্ত বক্তব্য রাখতে হয়। আর সর্বোপরি হতে হয় স্পষ্ট বক্তাও।

আরও দেখুনঃ খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

আরও একটি টুইটে তাপসীকে লোভী বলেও কটাক্ষ করেছেন কুইন। তার দাবি, তাপসীর মতো লোভী মানুষের লজ্জা থাকা দরকার। শুধু আক্রমণই নয়, কীভাবে তাপসী একজন প্রথমসারির অভিনেত্রী হয়ে উঠবেন টুইটে সেই টিপসও দিয়েছে টিম কঙ্গনা।

আফ্রিদির পছন্দ কে, ধোনি নাকি পন্টিং?

0
Afridi-Dhoni-Ponting-Dro-30-7-p-22
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

টানা দুই বিশ্বকাপ জয়ে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন রিকি পন্টিং। টেস্টেও তার নেতৃত্বের রেকর্ড দুর্দান্ত। মহেন্দ্র সিং ধোনি আইসিসির তিনটি টুর্নামেন্টে শিরোপাজয়ী অধিনায়ক, তার নেতৃত্বেই প্রথমবার আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ভারত।

দুজনের একজনকে বেছে নেওয়া কঠিন। তবে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি অধিনায়ক হিসেবে খানিকটা এগিয়ে রাখলেন ধোনিকে।

টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে আফ্রিদির কাছে একজনের প্রশ্ন ছিল, তুলনামূলক ভালো অধিনায়ক কে, ধোনি নাকি পন্টিং?

আফ্রিদি জানালেন তার ভাবনা, ধোনিকে আমি পন্টিংয়ের চেয়ে একটু ওপরে রাখি, কারণ সে তরুণদের নিয়ে নতুন একটি দল গড়ে তুলেছিল। পরিসংখ্যান এগিয়ে রাখছে অধিনায়ক পন্টিংকে। ২৩০ ওয়ানডেতে টস করে রেকর্ড ১৬৫ ম্যাচে দলের জয়ে নেতৃত্ব দিয়েছেন পন্টিং।

আরও দেখুনঃ খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

২০০ ওয়ানডেতে অধিনায়ক ধোনির জয় ১১০টি। টেস্টে ৭৭ ম্যাচে ৪৮টিতে জয়ের হাসি ছিল অধিনায়ক পন্টিংয়ের। ধোনির নেতৃত্বে ভারত জিতেছে ৬০ ম্যাচের ২৭টি। তবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, তিনটিতেই শিরোপার স্বাদ পাওয়া একমাত্র অধিনায়ক ধোনি।

পল্লবী থানায় বিস্ফোরণে জঙ্গিসংশ্লিষ্টতা পায়নি ডিবি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় জঙ্গিসংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এটি একটি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মহানগর গোয়েন্দা অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

আরও দেখুনঃ খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

তিনি বলেন, এ ঘটনায় পল্লবী থানায় দু’টি মামলা হয়েছে। যারা গ্রেফতার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তে আমরা যা পাচ্ছি এটা ‘স্থানীয় আধিপত্য বিস্তার সংশ্লিষ্ট একটি অপরাধমূলক কর্মকা- । জঙ্গির কোনো সংশ্লিষ্টতা আমরা এখনও পাইনি। তারা কেন কাকে কীভাবে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। এর বেশি কিছু পেলে আমরা পরবর্তীতে জানাবো।

প্রায় ২ হাজার করোনার ভুল রির্পোট দিয়েছে জেকেজি

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা নমুনা পরীক্ষার ভুয়া রিপোর্টের সনদ প্রদান করে জালিয়াতি মামলায় আটক হন জেকেজি’র সাহেদ।

জেকেজির কম্পিউটার ও অন্যান্য মেশিনারিজ সিআইডির কাছে পাঠিয়ে ফরেনসিক পরীক্ষা করিয়েছি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা।

গোয়েন্দা বিভাগে প্রধান আবদুল বাতেন বলেছেন, ১৩ হাজার ৫৮৫ টি করোনা নমুনা সংগ্রহের তথ্য পাওয়া গেছে। এসবের মধ্যে ১১ হাজার ৬৬০টি নমুনা জেকেজি কর্তৃক ব্যবহৃত কম্পিউটারে সংরক্ষিত ছিল। আর এসব পরীক্ষার ভেতর গড়মিল রয়েছে ১ হাজার ৯২৫ টি করোনা পরীক্ষার ফলাফল।

বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা শাখার প্রধান আব্দুল বাতেন বলেন, জেকেজি করোনা প্রতারনার মামলার তদন্ত কাজও আমরা শেষ করেছি। দ্রুতই আমরা অভিযোগ পত্র জমা দিতে পারব।

তিনি আরো বলেন, সিআইডির ফরেনসিকে ১ হাজার ৯২৫ টি পরীক্ষায় গরমিল পাওয়া গেছে। তারা এসবের কোনটির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছে, আবার কোনটির নমুনা ল্যাবে পাঠায়নি।

আরও দেখুনঃ খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

এমনো হয়েছে পরীক্ষা করতে আসা ব্যক্তিদের শুধু কাগজে লেখা কিছু করোনার সিমটম জিজ্ঞাসা করেও রিপোর্ট দিয়েছে। আইডিসি নামক ভূয়া ইমেইল সার্ভারে মাধ্যমে এসব মনগড়া রিপোর্ট তারা ক্লাইন্টদের কাছে পাঠিয়েছে। তিনি আরো বলেন, জেকেজি কোন তালিকাভুক্ত গ্রুপ অফ কোম্পানীজ না। তাই সংশ্লিষ্টরা তাদের মন মতো পদবী ব্যাহার করেছেন। তাই ডা. সাবরিনা কখনো নিজেকে চেয়ারম্যান কখনো কনভেইনার দাবী করতেন। আসলে স্বাস্থ্য অধিদপ্তরের সংগে চুক্তির দুমাস পর জেকেজি সিটি কর্পোরেশন থেকে একটি ট্রেড লাইসেন্স নেয়। এটা কোন জয়েনস্টক কোম্পানী না।

শিমুলিয়ায় ফেরির অপেক্ষায় আছে হাজার গাড়ি

0
শিমুলিয়া ফেরিঘাটে হাজার গাড়ীর ভিড়

দ্রোহ অনলাইন ডেস্ক

শিমুলিয়ায় ঈদে ঘরমুখো মানুষের ভিড় বেড়ে যাওয়ায় সহ¯্রাধিক গাড়ির জট লেগেছে। দক্ষিণাঞ্চলের ২১ টি জেলায় প্রবেশপথ এটি।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম জানান, বর্তমানে ১০টি ফেরি চলাচল করতে পারছে। কয়েক দিনের তুলনায় বৃহস্পতিবার সকাল থেকে বেশি গাড়ি পার করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, অন্যবারের তুলনায় এবার ঘাটে গাড়ির চাপ অনেক কম। তবু সহ¯্রাধিক গাড়ি এখনও পার হওয়ার অপেক্ষায় রয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সব ফেরি বন্ধ হযে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

পদ্মায় পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোতে প্রায় দুই সপ্তাহ ধরে রাতে ফেরি চলাচল বন্ধ থাকছে। এর চাপ পড়ছে দিনের বেলায়। এছাড়াও শিমুলিয়ার চারটি ফেরিঘাটের মধ্যে একটি মঙ্গলবার পদ্মায় বিলীন হয়ে যাওয়ায় অন্য তিনটি ঘাটের ওপর চাপ বেড়েছে।

আরও দেখুনঃ খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

এজিএম শফিকুল বলেন, তাদের বহরে ১৭টি ফেরি রয়েছে। কিন্তু স্রোতের কারণে সব ফেরি চলতে পারছে না। তবে ৮৭টি লঞ্চ ও প্রায় ৪০০ স্পিডবোট ঠিকমত চলাচল করছে।

ঘরে বসে বাড়িয়ে নিন ইন্টারনেটের স্পিড

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ওয়ার্ক ফ্রম হোমে বাধ সাধছে ব্রডব্যান্ডের স্পিড। কারণ এই লকডাউনের কালে বহু মানুষ ব্যবহার করছেন ব্রডব্যান্ড কানেকশন। কেউ ওটিটি (OTT) প্ল্যাটফর্মে সিনেমা দেখছেন, কেউ আবার দূর-দূরান্তে নিকটজনের সঙ্গে ভিডিয়ো কলে মগ্ন। তার সঙ্গেই পাল্লা দিয়ে চলছে ওয়ার্ক ফ্রম হোম। কাজেই প্রত্যেক মানুষেরই ইন্টারনেটের ঠিকঠাক স্পিড পেতে অসুবিধা হচ্ছে।

যাঁদের কাছে ফাইবার ব্রডব্যান্ড কানেকশন রয়েছে, তাঁরা অনেকটাই সুবিধা ভোগ করছেন। কারণ, সাধারণ ৪এ নেটওয়ার্কের তুলনায় অনেক বেশি স্পিড দেয়, ফাইবার ব্রডব্যান্ড কানেকশন। কিন্তু সেখানেও যে গতিতে ইন্টারনেট চলার কথা, তার থেকে অনেকটাই কম হচ্ছে। অভিযোগও উঠছে বিস্তর। এই পরিস্থিতিতে ইন্টারনেট বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, বেশ কিছু ঘরোয়া টোটকা রয়েছে, যার দ্বারা খুব সহজেই বাড়িয়ে নেওয়া যেতে পারে ব্রডব্যান্ড কানেকশনের গতি। সেই পদ্ধতিগুলোতেই নজর রাখা যাক।

প্রতিদিন অন্তত ১০ মিনিট বন্ধ রাখুন রাউটার
বেশ কিছু সময়ে রাউটারের স্পিড কমে যায় আমাদের অজান্তেই। রাউটারের স্পিডের কারণেই অনেক সময়ে ইন্টারনেটের সঠিক স্পিড পেতে গোত্তা খেতে হয়। সেক্ষেত্রে আপনি চাইলেই আপনার রাউটারের স্পিডের কোনও সমস্যা রয়েছে কি না, তা ট্রাবলশুটিং উইজার্ড চালিয়ে দেখে নিতে পারেন। সেই সমস্যার সমাধানে নতুন করে রাউটারের সেটিংস আবার চালু করলে, আপনার রাউটারটি আবার পুরনো ছন্দে অনেক ভালো স্পিডেই কাজ শুরু করবে। এ ছাড়াও প্রতিদিন নিয়ম করে কাজে বসার আগে বা পরে অন্তত ১০ মিনিটের জন্য বন্ধ রাখুন রাউটার।

রাউটারের স্থান পরিবর্তন করুন
ধরা যাক আপনার রাউটারটি রেখেছেন টিভির সামনে বা যাতে কাজ করছেন অর্থাৎ ডেস্কটপ বা ল্যাপটপের সামনে তাহলে ইন্টারনেটের সঠিক স্পিডের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। কারণ ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ রাউটারের ইন্টারনেটের গতি অনেকখানিই কমিয়ে দেয়। সেক্ষেত্রে আপনার উচিত ঠিকঠাক এবং নিরাপদ স্থানে রাউটারটি রাখা। টিভি, ল্যাপটপ-ডেস্কটপ বা যেখানে বসে আপনি মোবাইল থেকে ইন্টারনেট ব্যবহার করছেন, সেখান থেকে বেশ কিছুটা দূরত্বে রাখুন আপনার রাউটার।

আরও দেখুনঃ খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার করুন
অনেক ক্ষেত্রে দেখা যায়, অজান্তেই পাড়া-পড়শি ব্যবহার করছে আপনার ইন্টারনেট। আপনি কেন স্পিড পাচ্ছেন না ভেবে কূলকিনারা করছেন, এদিকে আপনার গোটা পাড়া ব্যবহার করছে আপনার ইন্টারনেট। সে ক্ষেত্রে নিজের রাউটারের জন্য নিরাপদ একটি পাসওয়ার্ড বাছুন। আর নিশ্চিত করুন সেই পাসওয়ার্ড যাতে কানাঘুষো ছড়িয়ে না পরে। নিরাপদ পাসওয়ার্ড সে দিক থেকে আপনার ইন্টারনেট স্পিড বাড়াতে অনেকটাই সাহায্য করবে।

ভিপিএন খবরদার ব্যবহার করবেন না
কোনও সময়ে অফিসের কাজের জন্য ভিপিএন ব্যবহার করা বাধ্যতামূলক হয়ে যায়। এই ভিপিএন ব্যবহারে সমস্যা হচ্ছে, এটি ইন্টারনেটের স্পিড অনেকটাই কমিয়ে দেয়। তাই কাজের ক্ষেত্রে যদি ভিপিএন ব্যবহার বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়, তাহলে তা ব্যবহার করতেই হবে। কিন্তু কাজের ক্ষেত্রেই কোনও ভিডিয়ো কল বা কনফারেন্সের জরুরি দরকার হলে ভিপিএন বন্ধ রেখেই তা করতে পারেন। তাতে কনফারেন্সে কোনও সমস্যা হবে না। বাড়বে ইন্টারনেটের গতি।

LAN কেবল ইন্টারনেটের স্পিড ঠিকঠাক দেয়
রাউটারের চাইতে অনেক বেশি স্পিড দেয় LAN কেবল। কারণ, রাউটার থেকে মোবাইল, ডেস্কটপ বা ল্যাপটপ এসবের জন্য ইন্টারনেটের স্পিড ভাগাভাগি হয়ে যায়। সে ক্ষেত্রে দ্রুত ইন্টারনেট স্পিড পাওয়ার সবথেকে ভালো উপায় হচ্ছে খঅঘ কেবল ব্যবহার করা। তবে চেষ্টা কবেন নতুন খঅঘ কেবল ব্যবহার করার। কারণ অতি পুরনো খঅঘ কেবল হলে আর এক বিপদ। তাতেও ইন্টারনেটের স্পিড খুব কম থাকে। তাই পুরনো খঅঘ কেবল ব্যবহার করলে তা বদলে ফেলুন। চেষ্টা করুন, Cat-6 এবং Cat-6a LAN কেবল ব্যবহার করার, তাতে ইন্টারনেটের স্পিড পাবেন খুবই বেশি।

বুঝেশুনে ব্যবহার করুন ইন্টারনেট
আপনার রাউটারের সঙ্গে অনেক মানুষ একসঙ্গে কানেক্টেড থাকলে চাপ হওয়ার প্রভূত সমস্যা। সে ক্ষেত্রে বুঝশুনে ইন্টারনেট ব্যবহার করুন। ধরা যাক, আপনার পরিবারে ৬ জন সদস্য রয়েছে। তাদের মধ্যে ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে কেবলই আপনাকে। বাকিরা মোবাইল থেকে সিনেমা দেখছেন, বা ভিডিয়ো কল করছেন— এমনই কতশত কাজ। সে ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি ব্যতিরেকে বাকিরা যাতে মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন, তাতে মঙ্গল আপনারই। কারণ, ওয়ার্ক ফ্রম হোমই এই করোনার কালবেলায় একমাত্র ভরসা। আর অফিসের কাজের গুরুত্বও অনেক বেশি। তার সঙ্গে কোনও আপোষ করা চলে না।

রাজবাড়ীতে গরুর দাম কম, তবু নেই ক্রেতা

0
cow-rajbari-Dro-30-7-p-19
রাজবাড়ীর পশু হাট

রাজবাড়ী প্রতিনিধিঃ

ঈদুল আজাহাকে ঘিরে রাজবাড়ীতে বসেছে পশুর হাট। জেলার বিভিন্ন উপজেলা থেকে কোরবানির পশু জেলা শহরে এলেও বাজারে গরুর দাম কম , নেই ক্রেতা।

বৃহস্পতিবার রাজবাড়ীর পশুর হাট ঘুরে দেখা যায় কোরবানির পশু প্রচুর আমদানী থাকলেও ক্রেতাদের সংখ্যা ছিলো খুবই কম।

গরু বিক্রেতা জয়নাল ব্যাপারী বলেন , ৯ টা গরু কিনে হাটে বিক্রির জন্য নিয়ে এসেছি। গরুর দাম হাটে খুবই কম। ক্রেতাও হাটে আগের বছরের মত নেই। ৮০ হাজার টাকা দিয়ে যে গরু কিনে এনেছি সেটা এই হাটে ৫০ হাজার টাকা দাম বলে। তাতে দেখা যাচ্ছে ৬ লক্ষ টাকার গুরু কিনে এবার আমার ২ থেকে ৩ লক্ষ টাকার মত ক্ষতি হবে।

ছাগল বিক্রেতা রহিম মোল্লা বলেন , ১টা ছাগল বিক্রির জন্য নিয়ে এসেছি কিন্তু ছাগল এর দাম তুলনামূলক বাজারে কম। যদি ভালো বাজার থাকতো তাহলে আমার ছাগল ১৭ হাজার টাকা মত বিক্রি হতো। কিন্তু হাটে ১০ -১২ হাজার টাকা দাম বলছে ক্রেতারা।

আরও দেখুনঃ খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

ক্রেতারা জানান , এবার হাটে বিভিন্ন জয়গা থেকে প্রচুর কোরবানির পশু এসেছে। । তবে গত বছরের তুলনায় এবার হাটে গরু- ছাগলের দাম অনেক কম রয়েছে । হাট থেকে কম টাকায় গরু ছাগল কিনতে পারবে ক্রেতারা।

রাজবাড়ীর কোরবানির পশুর হাটের ইজারাদার শাকিল আহম্মেদ সবুজ বলেন , হাটে প্রচুর পশু এসেছে। দামও আগের বছরের তুলনায় অনেক কম। কিন্তু ক্রেতা নেই। করোনা ভাইরাস ও বন্যার কারণে কোরবানির পশু বেচাকেনা কম বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...

খোকসায় প্রতিপক্ষের হামলায় একজন আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার গ্রামে বিবাদপূর্ন জমি সীমানায় গাছ লাগানো কেন্দ্র করে হামলায় একজন আহত হয়েছেন। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ড গ্রামে রবিবার প্রতিপক্ষের হামলায় বিপুল বিশ্বাস...

কাঠ পুড়ছে ইট ভাটায়

বন উজার করে ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। হুমকীর মুখে পরছে প্রাকৃতিক পরিবেশ। ইট ভাটা গুলোতে এক মুঠো কয়লাও নেই। প্রতিদিনই ট্রাক বা ট্রাকটরে...

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...