বুধবার, মার্চ ২৫, ২০২৬.
Home Blog Page 695

ধর্মে ধর্মে কোরবানি..

0
এস, এম, আফতাব উদ্দিন

এস. এম.আফতাব উদ্দিন

মুসলিম উম্মার ধর্মীয় উৎসবের মধ্যে ঈদ-উল আযহা অন্যতম। এই উৎসবের মধ্যে দুটি বিধান রয়েছে, একটি হলো হজ্ব অপরটি কোরবানি। আমরা এখানে কোরবানি বিয়ষটির আলোকপাত করতে চাই।

তবে ধর্ম বিষয়টি শিরোনামে থাকায় এ বিষয়ে দু-চার টি কথা আলোপাত না করলেই নই। মুসলিম জাতির জন্য ইসলাম কে ধর্ম হিসেবে মহান আল্লাহ রাব্বূল আলামিনই মনোনিত করেছেন। যার বিবরণ পবিত্র আল-কোরআনে এরশাদ হয়েছে “নিসন্দেহে (মানুষের) জীবন বিধান হিসেবে আল্লাহ তায়ালার নিকট ইসলামই একমাত্র গ্রহনযোগ ব্যবস্থা “ (সুরা আল-ইমরানঃ আয়াত ১৯)

কোরবানি আরবি শব্দ, কুরবান অথবা আদ্বহা বা আযহা বা কুরবানী শব্দটির হিব্রু ভাষায় কারবান, আর সিরিয় ভাষার কুরবানা যার আরবি অনুবাদ “কারো নিকটবর্তী হওয়া” সাধারণ ভাষায় উৎসর্গ বলা হয়।

ইসলামি বিধান মতে কোরবানি হলো নির্দিষ্ট দিনে তথা ঈদ-উল আযহার দিনে এবং এর পরবর্তী তিন দিন তথা ১৩ই জিলহাজ্জ পযর্ন্ত নির্দিষ্ট ব্যক্তি বর্গের পক্ষ থেকে আল্লাহর সন্তোষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশু জবেহ করা। ইসলামের অন্যতম ইবাদত কোরবানি। মহান আল্লাহ আগের নবীদের জন্যও এই বিধান রেখেছিলেন। ইরশাদ হচ্ছে, ‘আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আমি তাদের জীবনোপকরণস্বরূপ যেসব চতুষ্পদ জন্তু দিয়েছি, সেগুলোর ওপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে।’ (সুরা-হজ, আয়াত ঃ ৩৪)।

“অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কোরবানি করুন” (সুরা-কাউসার, আয়াত ঃ ২)

কোরবানির ইতিহাস খুঁজলে দেখা যায়, মানব ইতিহাসের সর্বপ্রথম কোরবানি হলো আদম (আঃ)-এর দুই পুত্র হাবিল ও কাবিলের কোরবানি। এ ব্যাপারে পবিত্র কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘আদমের পুত্রদ্বয়ের (হাবিল-কাবিলের) বৃত্তান্ত তুমি তাদের যথাযথভাবে শোনাও। যখন তারা উভয়ে কোরবানি করেছিল, তখন একজনের (হাবিলের) কোরবানি কবুল হলো ও অন্যজনের কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে হত্যা করবই। অন্যজন বলল, আল্লাহ খোদাভীরুদের কোরবানি কবুল করেন।’ (সুরা-মায়েদা, আয়াত ঃ ২৭)।

কোরবানির ইতিহাসে নজিরবিহীন দৃষ্টান্তু স্থাপন করেছেন ইবরাহিম (আঃ) ও তাঁর পুত্র ইসমাঈল (আঃ)। মহান আল্লাহর হুকুম পালনে ইবরাহিম (আঃ)-এর অতুলনীয় ত্যাগ ও ইসমাঈল (আঃ)-এর ধৈর্য আল্লাহর এতই পছন্দ হয়েছে যে তিনি তাঁদের ইতিহাস স্মরণীয় রাখার জন্য সব সচ্ছল মানুষের জন্য কোরবানির বিধান দিয়েছেন।

ইবরাহিম (আঃ) ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের কাছে শ্রদ্ধেয় ব্যক্তি। তাই আসমানি এই তিন ধর্মে কোরবানির বিধান রয়েছে। সনাতন ধর্মেও পশু উৎসর্গের বিধান দেখা যায়। ফলে দেখা যায়, সব ধর্মেই নিজ নিজ বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তার সন্তুষ্টি বিধানের জন্য ‘কোরবানি’র বিধান আছে। তবে দেশ ও ধর্মভেদে এর পৃথক নাম রয়েছে। সবাই এটাকে কোরবানি বলে না। বলা হয় ‘বলি’, ‘ঈশ্বরের জন্য রক্তোৎসর্গ’ ইত্যাদি। আরবিতে ‘উদহিয়্যাহ’ শব্দের অর্থ ‘রক্তোৎসর্গ’। তবে উর্দু ও ফারসি ভাষায় আরেকটি আরবি শব্দ ‘কোরবান’ থেকে ‘কোরবানি’ কথাটা প্রচলন হয়েছে।

সনাতন ধর্মের পশু উৎসর্গের বিধান ঃ হিন্দু ধর্মে জীব বলির কথা সর্বজন বিদিত। এখানে দেবীর উদ্দেশে জীববলি দেওয়া হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ঈশ্বরের পদতলে পশুত্বকে বিসর্জন দেওয়া হয়। অনেক হিন্দু ধর্মাবলম্বী বিশ্বাস করেন যে মা স্বয়ং এই বলি গ্রহণ করেন।

এই উৎসবের সূত্রপাত নিয়ে হিন্দু ধর্মে বিভিন্ন বক্তব্য পাওয়া যায়। ধর্মাচার্য অধ্যাপক ডঃ বেদপ্রকাশ উপাধ্যায় লিখিত ‘হিন্দু ধর্মগ্রন্থ বেদ ও পুরাণে আল্লাহ ও হযরত মোহম্মদ’ বইয়ে লিখেছেন, ‘‘আদিকালে ব্রহ্মার দুই পুত্র ছিল অথর্ব ও অঙ্গিরা। তিনি ঐশী প্রত্যাদেশ প্রাপ্ত হইয়া জ্যেষ্ঠ পুত্র অথর্বকে বলি দিতে উদ্যত হন। শাস্ত্রে উহা ‘পুরুষ মেধযজ্ঞ’ নামে খ্যাত। অদ্যাবধি নরবলির স্থলে পশুবলি দ্বারা উহা পালিত হইতেছে এবং বলি দেওয়ার সময় উক্ত পুরুষ মেধযজ্ঞের সূত্রগুলি পঠনের বিধান আছে।’’ (অথর্ববেদ দশম কান্ড, প্রথম অনুবাক দ্বিতীয় সুক্ত ২৬-৩৩ মন্ত্র)

ইহুদি ধর্মে পশু উৎসর্গ ঃ হুবহু মুসলমানদের মতো না হলেও ইহুদি ধর্মেও কয়েক ধরনের কোরবানি রয়েছে। যার মধ্যে পাঁচটি মৌলিক (পোড়ানো কোরবানি, শস্য কোরবানি, গুনাহের কোরবানি, যোগাযোগ কোরবানি, দোষের কোরবানি)। এ ছাড়া রয়েছে শাখা কোরবানি। সেগুলোর বিবরণ হলো “ঢালন কোরবানি মানে কোরবানি হিসেবে কোনো তরল পদার্থ কোরবানগাহের ওপর অথবা মাটিতে ঢেলে দিয়ে দেখানো হতো যে এটা আল্লাহর কাছে দেওয়া হলো”। ( লেবীয় ২৩ঃ১৩)।

দোরণ কোরবানি অন্য কোরবানির মতোই। তবে পার্থক্য হলো, ধর্মগুরু সাহেব কোরবানির জিনিস থেকে কিছু অংশ তুলে নিয়ে দুলিয়ে রাখতেন। (লেবীয় ৭ঃ৩১)। দোষ কোরবানি হলো কোরবানির জিনিস আনার আগে গুনাহের ক্ষতিপূরণ মূলক কোরবানি। (লেবীয় ৫ঃ১৬)। ধূপ কোরবানি হলো, আল্লাহর কাছে দেওয়া কতগুলো কোরবানির সঙ্গে ধূপ, যা কোরবানি করা হতো। (লেবীয় ১৬ঃ১২) গুনাহ কোরবানি হলো, গুনাহ থেকে পাকসাফ হওয়ার জন্য আল্লাহর উদ্দেশে নানা রকম পশু ও খাবার কোরবানি দেওয়া। এই কোরবানি একজন লোকের পক্ষে অথবা সমগ্র জাতির পক্ষে দেওয়া যেত। পোড়ানো কোরবানি হলো, কোরবানির বস্তুুর সম্পূর্ণটাই কোরবানগাহের ওপর পোড়ানো হতো। এ ছাড়া রয়েছে প্রথমে তোলা শস্যের কোরবানি, ফসল তোলার বা কাটার সময় প্রথম তোলা বা কাটা ফসল আল্লাহকে দেওয়া হতো। (লেবীয় ২ঃ১২-১৬)।

যোগাযোগ কোরবানি শুকরিয়া আদায় কিংবা মানত পূরণের জন্য দেওয়া হতো। আবার নিজের ইচ্ছায় করা কোরবানি হিসেবেও এটা করা যেত। শস্য কোরবানি হলো, শুকরিয়া জানানোর জন্য এবং আল্লাহর রহমত পাওয়ার জন্য লবণ দেওয়া খামিহীন পিঠা অথবা শস্য দিয়ে কোরবানি।

সকালবেলার কোরবানি ও সন্ধ্যাবেলার কোরবানি হলো একরকম পোড়ানো কোরবানি, যা প্রতিদিন দেওয়া হতো। (সূত্র ঃ কিতাবুল মোকাদ্দস, পৃষ্ঠা ৩৯০)।

খ্রিস্টধর্মে কোরবানি ঃ কিতাবুল মোকাদ্দাসে উল্লেখ রয়েছে যে, ইউসুফ ও মরিয়ম ঈসা মসিহের জন্মের সময় দুটি কবুতর কোরবানি করেছেন। সেই থেকে গ্রিসে পশু উৎসর্গ একটি কমন প্রথা। সেখানে সাধারণ মানুষের পক্ষ থেকে একেশ্বরবাদী অর্থোডক্স চার্চে বকরি ও মুরগি দেওয়া একটি সুপ্রাচীন রীতি।

তবে কিছু জাতি-গোষ্টি আছেন যারা পশু কোরবানি কে জীব হত্যার সাথে তুলনা করে থাকেন। তাদের মধ্যে অন্যতম বৌদ্ধ ও ভেজিটারিয়ান সমাজের জনগোষ্টি।“প্রাণী হত্যা মহাপাপ, প্রাণী হত্যা থেকে বিরত থাকুন” (প্রাণী-ত্রিপিটকের বাণী) ।

উপরোক্ত বক্তব্য ও তথ্য পর্যালোচনা করলে আমরা বলতে পারি কোরবানি ধর্মীয় বিধান দ্বারায় প্রতিয়মান। যাহা সুপ্রাচীন কাল থেকেই বিভিন্ন ধর্মীয় জাতি-গোষ্টির মাধ্যমে প্রতিপালিত হয়ে আসছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম জন সংখ্যা-অধ্যুষিত দেশ বাংলাদেশ যার ৮৮.২ শতাংশ মুসলিম জনসংখ্যা বসবাস করেন। বাঁকী জনগোষ্টি হিন্দু, বৌদ্ধ ও খিষ্ট্রান (আদম শুমারী-২০১৬)। সংগত কারণে বাংলাদেশে কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে। মুলত মুসলিম জনগোষ্টি একমাত্র সৃষ্টিকতার (আল্লাহ) সন্তোষ্টি লাভের আশায়ই কোরবানি করে থাকেন।

বিষয়টি যেহেতু অতিগুরুত্বপূর্ণ সেহেতু আমাদের ইসলামি বিধি-বিধান জেনে বুঝে পশু ক্রয়, যবেহ, বন্টন ও বিতরণ ব্যবস্থাপনা করতে হবে। প্রয়োজনে বিধি-বিধান সম্পর্কে যাদের ভালো ধারনা আছে তাদের সহযোগিতা অবশ্যই প্রহন করতে হবে। বিশেষ করে করোনা মহামারী কালিন সময়ে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। যেন আমরা করোনা ভাইরাস এ আক্রান্ত না হয় এবং অন্যকে আক্রান্ত না করি এ বিষয়ে আবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে।

সর্বপরি আমরা কোরবানি বা আত্মত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার (আল্লাহর) সন্তোষ্টি অর্জনের মধ্যে দিয়ে জাতিতে-জাতিতে, সমাজে-সমাজে, দেশে-দেশে হানা-হানী বন্ধ হয়ে সম্প্রীতির বন্ধন গড়ে উঠবে এটাই আশাবাদ ব্যক্ত করি এবং আমাদের সমস্ত এবাদত আল্লাহর সমীপে অর্পিত হোক যেমনটি সৃষ্টিকর্তায় (আল্লাহ) পবিত্র আল-কোরআনে এরশাদ হয়েছে “নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানী, আমার জীবন, আমার মরণ সকল কিছুই আল্লাহ রাব্বুল আলামীনের জন্য” (সুরা আল আনাআম-১৬২)।

খুলনায় বন্দুকযুদ্ধে ইউপি চেয়ারম্যান নিহত

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

খুলনার রূপসার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল (৫৫) ওরফে মিনা কামাল ‘বন্ধুকযুদ্ধে’ নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে বাগেরহাট জেলার রামপালে বিদ্যুৎ কেন্দ্রের কাছে খুলনা-মোংলা মহাসড়কের পার্শ্ববর্তী ভেকুটিমারি স্থানে এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, জেলা পুলিশের শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসীর তালিকায় নিহত মিনা কামালের নাম ছিল। এছাড়া রূপসায় আলোচিত সারজিল ইসলাম সংগ্রাম(২৮) হত্যা মামলাসহ তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজের ভাষ্য, রামপালের ভেকুটিমারী এলাকায় ভোর রাত ৪টা ৫০মিনিটের দিকে অভিযান চালায় র‌্যাব। এসময় মিনা কামালের লোকজন র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টাগুলি চালায়। এতে মিনা কামাল গুলিবিদ্ধ হয়।

আরও দেখুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (২)

রামপাল থানার ডিউটি অফিসার আসছার উদ্দীন খান জানান, বন্ধুকযুদ্ধের পর র‌্যাব সদস্যরা তাকে ভোর ৬টার দিকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সাড়ে ৬টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়ায় করোনা রোগীর সংখ্যা দেড় হাজার ছাড়ালো

0
Corona-Dro-24-p-6
সংগৃহিত ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। ১০০ দিনে এত রোগী শনাক্ত হওয়ায় জেলাবাসী আতঙ্ক রয়েছে।

বুধবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের তথ্য মতে এ দিন ১৭৯ টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ৪৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জনের তথ্য মতে , নতুন আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৩২ জন, দৌলতপুরে ৪ জন, ভেড়ামারায় ৩ জন, মিরপুরে ৬ জন ও কুমারখালীতে ৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ৩৭ জন ও নারী ১১ জন। কুষ্টিয়া জেলায় বুধবার রাত অবধি রোগী শনাক্ত হয় ১ হাজার ৫২৮ জন ।

সিভিল সার্জন কার্যালয় সূত্র আরও জানায়,এ জেলায় সর্ব প্রথম ২২ এপ্রিল দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ঈদুল ফিতরের আগ পর্যন্ত মাত্র ৩৪ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। তবে ঈদের পর থেকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। তবে চলতি জুলাই মাসে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যুও হয়েছে সবচেয়ে বেশি।

আরও দেখুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (২)

এ পর্যন্ত এ জেলায় ৯ হাজার ৯২৯ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৫২৮ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। মারা গেছেন ৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২২ জন। সবচেয়ে বেশি ৮৯১ জন রোগী পাওয়া গেছে সদর উপজেলায়।

খোকসার যুবজোটের ভারপ্রাপ্ত সভাপতি আহত

0
খোকসা থানা যুবজোটের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা বদরুজ্জামান দূর্জয়

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা যুবজোটের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা বদরুজ্জামান দূর্জয় (৩০) সড়ক দূঘর্টনায় আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের খলিশাকুন্ডি এলাকায় তিনি দূর্ঘটনার কবলে পড়েন।

জানা গেছে , মেহেরপুর যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে অপরদিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় আহত খোকসা যুবজোটের ভারপ্রাপ্ত সভাপতি কে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে কিন্তু রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানন্তর করা হবে।

আরও দেখুুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (১)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ ট্রাকটিকে নিজেদের হেফাজতে নিয়েছে।

জঙ্গিরা পল্লবী থানায় হামলা করেনি দাবী স্বরাষ্ট্রমন্ত্রীর

0
আসাদুজ্জামান খান কামাল

দ্রোহ অনলাইন ডেস্ক

সাত সকালে কেঁপে উঠেছিল পল্লবী থানা। জনসাধারনের মনে প্রশ্ন উঠেছিল তবে কি শুরু হলো পূর্বঘোষিত জঙ্গি হামলা। কিন্তু এ ঘটনার পরেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবী করেন, এ হামলার ঘটনা জঙ্গি হামলা নয়। পল্লবী থানায় যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এর সঙ্গে জঙ্গিদের সংশ্লিষ্টতা নেই বলেও সাফ জানিয়ে দিলেন তিনি।

বুধবার সকালে পল্লবী থানার বিস্ফোরণের ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি মনে করি না যে, এই ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আছে। যাদের আটক করা হয়েছে তারা ডাকাত দলের সদস্য। তাদের কাছে থাকা কিছু একটার বিস্ফোরণ হয়েছে। তারপরও তদন্ত হবে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় দুপুরে ব্রিফিংয়ে বলেন, কালশী কবরস্থানের কাছে ‘একদল সন্ত্রাসী’ অবস্থান করছে এমন খবরে রাত ২টার দিকে পল্লবী থানা পুলিশ অভিযান চালায়।

এ অভিযানে তিনজনকে আটক করা গেলেও বেশ কয়েকজন পালিয়ে যায়। আটকৃতদের কাছ থেকে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ডিভাইস পাওয়া যায়, যেটি দেখতে ওজন মাপার মেশিনের মত।

আরও দেখুুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (১)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আটককৃত তিনজন পুলিশকে জানায়, ওই ওজন মাপার যন্ত্রে বোমা রয়েছে। এরপর বোমা নিস্ক্রিয়কারী দলকে খবর দেয়া হলে তারা এসে ডিউটি অফিসারের কক্ষে ওই ওজন মাপার মেশিন পরীক্ষা করেন। পরে আরেকটি বিশেষজ্ঞ দলকে ডাকা হয়, তারা পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটে।

উল্লেখ্য, মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণে চার পুলিশসহ ৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

অবশেষে ট্রেনে করে গরু এলো ঢাকায়

0
ট্রেনে চেপে কোরবানির গরু এলো ঢাকায়

দ্রোহ অনলাইন ডেস্ক

অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে কোরবানি ঈদের গরু এলো ট্রেনে করে।

বুধবার সকালে পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, জামালপুর, ইসলামপুর থেকে গরুবাহী ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায়েছে।

তিনি বলেন, ২৫টি ওয়াগনে মোট ২৭০টি গরু এসেছে। গরু প্রতি মাত্র ৫০০ টাকা ভাড়া নেওয়া হয়েছে।

জুলাইয়ের প্রথম দিকে কোরবানি উপলক্ষে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে ট্রেনে করে কোরবানির পশু পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় ট্রেন পরিচালনা করতে পারছিল না রেলওয়ে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আহসান উল্লাহ ভুঁঞা বলেন, “বুকিং না থাকায় এ অঞ্চল থেকে কোনো পশুবাহী ট্রেন চালু করা সম্ভব হয়নি।”

পৃথিবীর দিকে ধেয়ে আসছে নতুন বিপদ

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি গ্রহাণু। বর্তমান অবস্থান করছে মঙ্গল গ্রহের কাছাকাছি। পৃথিবীর সাথে সংঘর্ষ লাগতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। এমন ভয়ঙ্কর তথ্য নাসার আগেই ধরা পড়লো দুই স্কুল শিক্ষার্থীর চোখে।

তারা দুজনেই ভারতের এক স্কুলের দশম শ্রেণির ছাত্রী। স্কুলের এক আন্তর্জাতিক প্রচারে অংশ নিয়েছিল তারা। আর টেলিস্কোপে চোখ রাখার সুযোগ পেতেই তারা করে ফেলল এ আবিষ্কার। পরে তাদের আবিষ্কার যাচাই করে স্বীকৃতি জানিয়েছে মার্কিন মহকাশ গবেষণা কেন্দ্র নাসাও।

গুজরাতের সুরাতে থাকে বৈদেহি ভেকারিয়া সঞ্জয়ভাই এবং রাধিকা লখানি প্রফুলভাই। দুজনেই পড়ে পিপি সাভানি চৈতন্য বিদ্যা সঙ্কুল বিদ্যালয়ে। সেখানেই স্পেস ইন্ডিয়ার সহায়তায় ২ মাসের একটি বিজ্ঞান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছিল। সহায়তা করেছিল টেক্সাসের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিকাল সার্চ কোলাবোরেশন বা আইএএসসি এবং হার্ডিন সিমন্স বিশ্ববিদ্যালয়। এই কর্মসূচীতে হাওয়াই-এর উচ্চ-মানের সিসিডি ক্যামেরা বিশিষ্ট ‘প্যান স্টার্স অ্যাডভান্সড টেলিস্কোপ’এ চোখ রাখার সুযোগ পেয়েছিল পিপি সাভানি চৈতন্য বিদ্যা সঙ্কুল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর তারপরই মঙ্গল গ্রহের কাছাকাছি একটি গ্রহাণু আবিষ্কারের দাবি করেছিল বৈদেহি এবং রাধিকা।

আরও দেখুুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (১)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

সম্প্রতি নাসা তাদের এই বিরল সন্ধানকে স্বীকৃতি দিয়েছে। বৈদেহি এবং রাধিকাকে এই বিষয়ে তারা মেইলও করেছে। নাসা গ্রহাণুটির নাম রেখেছে এইচএলভি ২৫১৪। এটি একটি নিয়ার-আর্থ অবজেক্ট বা এনইও। অর্থাৎ পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। বর্তমানে এটি মঙ্গল গ্রহের কাছে রয়েছে। তবে এরপরই সে ধেয়ে আসবে পৃথিবীর দিকে। তবে সেই বিপদ আসতে এখনও বেশ দেরি রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন অন্তত ১০ লক্ষ বছর পর মঙ্গল থেকে পৃথিবীর কাছে এসে পৌঁছবে গ্রহাণুটি।

ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ের ইচ্ছা বিদ্যা বালানের

0
বিদ্যা-বালান

দ্রোহ বিনোদন ডেস্ক

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে চান বিদ্যা বালান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তার হাতে একাধিক বায়োপিকের অফার আছে। কিন্তু তিনি করতে চান প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্র।

তিনি আরো বলেন, যখনই তিনি ক্ষমতাশালী মহিলার কথা ভাবেন, ইন্দিরার মুখই আগে তার মাথায় আসে। এর আগেও বিদ্যা ইন্দিরার চরিত্র নিয়ে উৎসাহ দেখিয়েছেন। শোনা যাচ্ছিল, এক ওয়েব সিরিজে তাকে দেশের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রীর চরিত্রে দেখা যাবে। যদিও এ ব্যাপারে এখনো পাকাপাকি কিছু হয়নি।

আরও দেখুুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (১)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

বিদ্যা বালান এখন ব্যস্ত তার ছবি ‘শকুন্তলা দেবী’ নিয়ে। আগামী ৩১ জুলাই আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ছবিটি। এতে গণিত প্রডিজির চরিত্রে আছেন তিনি। তবে এই প্রথমবার কোনো বায়োপিকে কাজ করছেন না বিদ্যা, এর আগেও তিনি করেছেন দ্য ডার্টি পিকচার, এক আলবেলা, মিশন মঙ্গল ইত্যাদি ছবিতে।

অপূর্ব শর্মার করোনাকালের সৃজনকর্ম

0
Apurbo-Droho-29-7-p-13
অপূর্ব শর্মা

দ্রোহ অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধের গবেষক অপূর্ব শর্মা একাধারে সাহিত্যিক, কবি ও সাংবাদিক। করোনার এই দুর্যোগকালে একের পর এক কবিতা ও গানে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। সম্প্রতি তার লেখা ‘জাগো মানুষ’ শিরোনামের গানটি বেশ প্রশংসিত হয়েছে।

ভারতের সংগীতশিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদারের সুরে গানটি গেয়েছেন সংগীতশিল্পী গৌরী চৌধুরী। এছাড়াও অনিমেষ বিজয় চৌধুরীর সুরে তার লেখা ‘করোনার ফাঁদে পৃথিবী কাঁদে’ গানটিও বেশ প্রশংসিত হয়েছে।

এছাড়া তার লেখা ‘বাংলা আমার মা’ এবং ‘দূর প্রবাসে’ শিরোনামে দুটি গান গেয়েছেন গৌরী চৌধুরী। ‘জাগো মানুষ’ গীতি কবিতাটি প্রথমে আবৃত্তি করেন বিলেতের বাচিক শিল্পী মনিরা পারভীন। সুরারোপের পর গৌরী চৌধুরীর কণ্ঠে গানটি ভিন্নমাত্রা পায়। অপূর্ব শর্মার কবিতাগুলোর মধ্যে ‘দেখা হবে মিলন মোহনায়’ কবিতাটির ভিডিও চিত্র প্রচারিত হয়েছে ‘চ্যানেল আই’তে।

আরও দেখুুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (১)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

অপূর্ব শর্মার লেখা প্রায় সবগুলো কবিতা এবং গানই সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে শীর্ষে রয়েছে ‘শুনতে পাও শিশুর কান্না’ কবিতাটি। শুধু কবিতা নয়; বৈশ্বিক মহামারির এই দুঃসময়ে অপূব শর্মা রচনা করেছেন বেশ কয়েকটি গান। তার মধ্যে সিলেট ভূমি গানটি সুর করে গেয়েছেন মুুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক, সংগীতশিল্পী হিমাংশু গোস্বামী। সিলেটের রূপ লাবণ্য বর্ণনা করা হয়েছে এই গানে। এছাড়া বাউল শিল্পী রণেশ ঠাকুরের গানের ঘর পোড়ানোর প্রতিবাদে তার লেখা ‘গান পোড়ে না’ কবিতাটিতে ফুটে উঠেছে শিল্পের প্রতি দরদ আর প্রথাবিরোধী প্রতিবাদী ভাষা।

সর্বশেষ সংবাদ

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...

খোকসায় প্রতিপক্ষের হামলায় একজন আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার গ্রামে বিবাদপূর্ন জমি সীমানায় গাছ লাগানো কেন্দ্র করে হামলায় একজন আহত হয়েছেন। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ড গ্রামে রবিবার প্রতিপক্ষের হামলায় বিপুল বিশ্বাস...

কাঠ পুড়ছে ইট ভাটায়

বন উজার করে ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। হুমকীর মুখে পরছে প্রাকৃতিক পরিবেশ। ইট ভাটা গুলোতে এক মুঠো কয়লাও নেই। প্রতিদিনই ট্রাক বা ট্রাকটরে...

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...