বুধবার, মার্চ ২৫, ২০২৬.
Home Blog Page 698

আমার দেখা ওয়ালিউল বারী চৌধুরী

0
লেখক আব্দুস সালাম খান

আব্দুস সালাম খান

১৯৭৯ সালের কথা।
এক সাক্ষাতে চৌধুরী সাহেব সাপ্তাহিক ইস্পাত পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্ব নেয়ার প্রস্তাব দিলেন। এক কথায় রাজী হয়ে গেলাম। ছাত্রাবস্থায় কিছু লেখালেখির অভিজ্ঞতাকে পূঁজি করে এই দায়িত্ব নেয়া। বার্তাসম্পাদক বলে কথা, পত্রিকার সব দায়-দায়িত্ব কাধে নেয়া, কোন খবরের ভূল-ভ্রান্তি এমনকি বানান ভূলের দায়িত্বো আমার। তিনজন ষ্টাফ রিপোর্টার আমাকে সহায়তা করেন। কখনও হুমকি আসে “আপনার সাথে দেখা হবে”।

কাজে যোগদানের প্রথম দিনই চৌধুরী সাহেব আমাকে অবাক করলেন, সবেমাত্র কাজ শুরু করেছি। কয়েকটি প্রেস রিলিজ খবরে রুপান্তর করেছি। চৌধুরী সাহেব একটি সিনেমার টিকেট হাতে ধরিয়ে দিলেন। বনানী হলে একটি ইংরেজী সিনেমা চলছে। সাংবাদিকতার জন্য সিনেমার বিভিন্ন দৃশ্য খুবই গুরুত্বপূর্ণ। যান, দেখে আসেন। খবরের টেবিল ছেড়ে ছুটলাম সিনেমা হলে। সত্যিই দৃশ্যগুলো একজন অনুসন্ধানী সাংবাদিকের জন্য শিক্ষনীয় । বেশ মজা পেলাম। এটাই জীবনের প্রথম ইংরেজী সিনেমা দেখা।

প্রতিতযশা প্রয়াত সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী

ওয়ালিউল বারী চৌধুরী ছিলেন সাংবাদিক গড়ার কারিগর। সেইজন্য ইস্পাত পত্রিকাকে অনেকে সাংবাদিক তৈরীর কারখানা বলতেন। গ্রাম-গঞ্জ থেকে পাঠানো খবর তাঁর সম্পাদনার গুনে পাঠযোগ্য হয়ে উঠত। গ্রামের সংবাদ দাতাদের খবরগুলো সাধারণত অগোছালো অবস্থায় আসে, কে কি কেন কখন কোথায় কিভাবে ঠিকমত সাজানো থাকে না। চৌধুরী সাহেব সেসব খবরগুলো পাঠযোগ্য করতে আমাদের গাইড দিতেন। এতে একটি সাধারণ খবরও মাজাদার হয়ে উঠতো।

চৌধুরী সাহেব প্রায় প্রতিদিনই পত্রিকা কার্যালয়ে খবর তৈরীর সেশন চালাতেন। যেখবর গুলো ত্রুটিপূর্ণ, তথ্যহীন সেগুলো তিনি ফাইলে সংরক্ষণ করতেন। সংশ্লিষ্ট সংবাদ দাতারা পত্রিকা কার্যালয়ে এলে তিনি তাদের খবরের ত্রুটিগুলো ধরিয়ে দিতেন। এভাবে প্রায় প্রতিদিনই পত্রিকা কার্যালয়ে বসত খবর তেরীর পাঠশালা। একজন অদক্ষ খবর লেখকও তাঁর সংস্পর্শে এসে দক্ষ খবর দাতা হিসাবে গড়ে উঠতেন। চৌধুরী সাহেব বৃহত্তর কুষ্টিয়ার দূর্গম গ্রামেও অনেক সংবাদ দাতা তৈরী করেছিলেন।

একবার মেহেরপুরের সীমান্ত গ্রাম বুড়িপোতা থেকে একটি খবর এলো। অনেকটা অস্পষ্ট-অগোছালো, কিন্তু গুরুত্বপূর্ণ। তিনি খবরটি আমার হাতে ধরিয়ে দিলেন সম্পাদনা এবং সুন্দর হেডিং দেওয়ার জন্য। ছাকেন আলী নামের একজন দারোগা গেছেন গ্রামের একটি মামলা তদন্তে। সেখানে উপস্থিত হন গ্রামেরই একজন প্রবীণ ও জনপ্রিয় ইউপি সদস্য। তিনি ছাকেন আলীকে স্যার না বলে ছাকেন মিয়া নামে ডাকেন। এতে ছাকেন আলী ঐ প্রবীণ ইউপি সদস্যকে জনসম্মুখে হেনস্থা করেন এবং আরো দেখে নেওয়ার হুমকি দেন। আমি সংবাদটি সম্পাদনা করলাম। কিন্তু হেডিং সম্পাদকের পছন্দ হল না। তিনি নিজেই হেডিং দিলেন “ছাকেন মিয়াকে স্যার না বলায়-” (দ্রষ্টব্য: আমার লেখা বই “কলম, ক্যামেরা ও মানুষ” পৃষ্ঠা-৩১-৩৪) । চৌধুরী সাহেব খবরে সুন্দর হেডিং দিয়ে খবরটিকে টাটকা ও সুন্দর করে তুলতেন। কারণ হেডিং হলো খবরের অলংকার।

চৌধুরী সাহেবের মধ্যে ছিল নিউজম্যানশীপ- খবরে নেতৃত্ব দানের অসাধারণ গুণ। কাগজটিকে জনপ্রিয় করতে যা যা করার দরকার তা তিনি করতেন। দূর গ্রাম থেকে আসা খবর দাতাদের তিনি আপ্যায়ন করতেন। খবর পাঠানোর খরচা দিতেন। বছর শেষে তাঁদের জন্য সমাবেশ ও ভোজের আয়োজন করতেন। এভাবে তিনি একজন জনপ্রিয় সম্পাদকই হননি সংবাদাতাদের নেতায় পরিণত হয়েছিলেন। ইস্পাত অফিসে আসা দেশ-বিদেশের বিভিন্ন স্বাদের কাগজ তিনি সংবাদদাতাদের পড়তে দিতেন। তিনিও নিয়মিত বিভিন্ন ধরণের খবরের কাগজ পড়তেন। বিভিন্ন কাগজ প্রকাশের কৌশল দেখে নিজের কাগজের নিজস্ব ষ্টাইল গ্রহণ করতেন। সেকারণে তাঁর সম্পাদিত ইস্পাত ঠিক ইস্পাত কঠিন পত্রিকায় পরিণত হয়েছিল।

১৯৭৯-৮১ পর্যন্ত ইস্পাত পত্রিকায় বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করে আমি যা শিখেছিলাম তা পূঁজি করে পরবর্তিতে দৈনিক সংবাদে জনপ্রিয় সাংবাদিকের সুনাম পেয়েছিলাম। ঐ পত্রিকার মফস্বল ডেস্কেও যোগদানের সুযোগ হয়েছিল।

ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যু সংবাদে আমি খুবই মর্মাহত হয়েছি। ঐসময় আমিও অসুস্থ ছিলাম। চৌধুরী সাহেবের মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিকেরা একজন অভিভাবক হারিয়েছেন যা সহজে পূরণীয় নয়। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতবাসী করুন।

শৈলকুপায় শতকপূর্ণ হলো করোনা রোগীর সংখ্যা

0
Covid-Dro-29-p-3
সংগৃহিত ছবি

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় নতুন করে আরও ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ অবধি শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০০ জনে।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন।

তিনি জানান, কুষ্টিয়া ল্যাব থেকে সকালে ৬টি পরীক্ষীত নমুনার ফলাফলে জানানো হয় নতুন করে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বাকী ২টি নমুনার ফলাফল নেগেটিভ।

নতুন আক্রান্ত রোগীরা হলেন, শৈলকুপা পৌর এলাকার হাবিবপুর গ্রামের গরু ব্যবসায়ী শরিফুল ইসলাম (৪২), কবিরপুর এলাকার ইবি পড়ুয়া শিক্ষার্থী রনি হোসেন (২২), বাজারপাড়ার ঔষধ কোম্পানীতে কর্মরত জুয়েল রানা (৩১) ও তার স্ত্রী শিক্ষিকা শাহানাজ পারভীন (৩৫)।

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

উল্লেখ্য, শৈলকুপা উপজেলায় মোট সংগৃহিত নমুনার সংখ্যা ৫২০ ও প্রাপ্ত নমুনার সংখ্যা ৪৬৫টি। করোনা রোগীর বর্তমান সংখ্যা ১০০ জন, মোট সুস্থ ৩৭ জন, মৃত্যু হয়েছে ৩ জনের।

চুয়াডাঙ্গায় আরও ২৯ জনের শরীরে করোনা শনাক্ত

0
Dro-pic-7-18
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় এক সংবাদকর্মী ও দুই পুলিশ সদস্যসহ নতুন করে আরও ২৯ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ অবধি জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৪৭ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬৯ জন এবং মারা গেছেন ৯ জন।

মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৭৪ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এদের মধ্যে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১৪ জন, আলমডাঙ্গা উপজেলার ২ জন ও জীবননগর উপজেলার ১৩ জন রয়েছেন। এদের মধ্যে জাতীয় দৈনিকের একজন সাংবাদিক, সদর থানার দুই পুলিশ সদস্যও রয়েছেন।

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

তিনি আরও বলেন, বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৫৬ জন ও ২১০ জন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

জনপ্রতিনিধির শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আদালতে মামলা

0
যশোরের ম্যাপ

যশোর প্রতিনিধি

যশোরের মনিরামপুরে একজন জনপ্রতিনিধির শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে।

সোমবার অভিযোগকারী জনপ্রতিনিধি বাদী হয়ে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করেন।

বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের তদন্ত সংস্থা পিবিআই যশোরকে নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত আসামিদের মধ্যে রয়েছেন, উপজেলা পরিষদের দুজন ভাইস চেয়ারম্যান, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক, ভোজগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী কবীর খান।

আরজিতে উল্লেখ করা হয়েছে, উপজেলা পরিষদের একজন ভাইস চেয়ারম্যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর আপন ভাগ্নে। করোনাসময়ে সরকারের ত্রাণের ৫৫৫ বস্তা চাল চুরির ঘটনায় তাঁর সম্পৃক্ততা রয়েছে, যা ওই ঘটনায় আটক ব্যক্তিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেছেন। ওই অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন মামলার বাদী।

এই নিয়ে আসামিদের ক্ষোভ ছিল। ২২ জুলাই দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভা ছিল। একই সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীসহ উপজেলার জনপ্রতিনিধিরা সবাই উপস্থিত ছিলেন।

আরজিতে আরও বলা হয়, নির্ধারিত আলোচনা চলাকালে আকস্মিক ইউপি চেয়ারম্যান সামছুল হক মন্টুর চিৎকার চেঁচামেছি এবং বাদীকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি সভা ছেড়ে বাইরে বের হলে আসামিরা তাঁর (বাদী) পিছু নিয়েলোকজনের সামনে তাঁর কাপড় ধরে টানাটানি করে শ্লীলতাহানির চেষ্টা চালান। একই সঙ্গে তাঁরা তাঁর কাছে থাকা কাগজপত্র ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যান। এ সময় তাঁর সহকারীকেও মারপিট করা হয়। পরে বাদী গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

বাদীর আইনজীবী আবদুল লতিফ জানান, শ্লীলতাহানির চেষ্টা, সম্মানহানি, কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি এবং অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগে বাদী আদালতে মামলা করেছেন।

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সামছুল হক বলেন, ২২ জুলাইয়ের আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের উপস্থিতিতে আমি বক্তব্য দেওয়ার সময় বাদী আমার সঙ্গে বাগবিতন্ডা শুরু করেন। পরে আরেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের সঙ্গেও তর্ক হয়। এরপর সভা শেষ হলে আমরা চলে যাই। পরে শুনি, মামলা হয়েছে। এটা উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা ও বানোয়াট।

মৃত্যু হলো অগ্নিদগ্ধ চিকিৎসক রাজীবের

0
মৃত্যু হলো অগ্নিদগ্ধ চিকিৎসক রাজীবের

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর হাতিরপুলে নিজ বাসায় অগ্নিদগ্ধ চিকিৎসক রাজীব ভট্টাচার্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রাজীবের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল।

২২ জুলাই নিজ বাসায় অগ্নিদগ্ধ হন রাজীব ভট্টাচার্য (৩৭) ও তাঁর স্ত্রী অনুসূয়া ভট্টাচার্য (৩২)। একই দিন ভোরে তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

রাজীবের শরীরের ৮৭ শতাংশ এবং তাঁর স্ত্রী অনুসূয়ার ২০ শতাংশ দগ্ধ হয়েছিলো। রাজীবের অবস্থা সংকটাপন্ন ছিল। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

স্বজনদের ভাষ্য মতে , রাজীব এক বোতল থেকে অন্য বোতলে স্যানিটাইজার ঢালতে গেলে খানিকটা নিচে পড়ে যায়। পরে সিগারেট বা মশার কয়েলের আগুন থেকে তাঁর শরীরে আগুন লেগে যায়। স্ত্রী তাঁকে বাঁচাতে গেলে তিনি নিজেও দগ্ধ হন।

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

সাত বছরের এক মেয়ে রয়েছে রাজীব-অনুসূয়া দম্পতির।

রাজীব ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন। অনুসূয়া রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে কাজ করছেন।

মেহেরপুরের উন্নয়নে একযোগে কাজ করতে হবেঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0
জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর অঞ্চলের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে আহবান জানিয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার মেহেরপুরের শহর সমাজসেবা কার্যালয়ের আওতাধীন বয়স্ক, অসচ্ছল, প্রতিবন্ধী এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের মাঝে ভাতা ও বই বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সময় হচ্ছে এই এলাকার জন্য কাজ করার। এলাকার উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে কাজ করে মেহেরপুর অঞ্চলকে মডেল হিসাবে দেশের কাছে প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, কৃষিকাজ ও অন্যান্য কাজে প্রচুর পরিমাণ পানি প্রয়োজন। তাই, পানির চাহিদা মেটানোর জন্য এ অঞ্চলের নদীগুলো খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মানুষকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। এর ফলে ভাতাভোগীরা সচ্ছলভাবে জীবন যাপন করতে পারছে। এছাড়াও সরকার ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য কাজ করছে যাতে তারা ভিক্ষাবৃত্তি থেকে সরে এসে নিজেদেরকে কর্মক্ষম করে গড়ে তুলতে পারে।

মেহেরপুরের জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, পাবলিক প্রসিকিউটর, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান অংশগ্রহণ করেন।

শহর সমাজসেবা কার্যালয়, মেহেরপুর কর্তৃক ২০১৯-২০২০ অর্থবছরে ৩৩০ জন ভাতাভোগীর মধ্যে ভাতা রিতরণ করা হয়।

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

মাসিক ৭৫০ টাকা হারে বয়স্ক ভাতা প্রদান করা হয় ১০৯ জনকে, ৫০০ টাকা হারে বিধবা ভাতা প্রদান করা হয় ৬৯ জনকে এবং মাসিক ৭৫০ টাকা হারে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয় ১৫২ জনকে।

এ সপ্তাহের পত্রিকাঃ ২৮ জুলাই ২০২০

0
droho-logo-header
droho-logo-header

প্রথম পাতা>>

 

দ্বিতীয় পাতা>>

DROHO 28 -07-2020 (17-51) P2

 

তৃতীয় পাতা>>

DROHO 28 -07-2020 (17-51) P3

 

চতুর্থ পাতা>>

DROHO 28 -07-2020 (17-51) P4

এক দশকেও তিস্তাচুক্তি করতে পারেনি সরকারঃ মির্জা ফখরুল

0
মির্জা ফখরুল-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে বন্যার জন্য সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, তিস্তার চুক্তির কথা ফলাও এই সরকার প্রচার করলেও গত এক দশকে সে চুক্তি করতে সক্ষম হয়নি। উজানে ভারত থেকে নেমে আসা পানিতে নদী অববাহিকার মানুষ সর্বস্বান্ত হচ্ছে।

সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষকে আশা দিয়ে এক দশকেও সরকার তিস্তাচুক্তি করতে পারেনি। অথচ একের পর এক ট্রানজিট, বন্দর ব্যবহার, বিদ্যুৎ ক্রয়সহ অসংখ্য অসম চুক্তি স্বাক্ষর করেছে। সীমান্তে প্রায় প্রতিদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে। সে ব্যাপারেও সরকার কোনো কার্যকর প্রতিবাদ জানাতে সাহস পায়নি।

বিএনপি মহাসচিব বলেন, ভারত অভিন্ন নদীগুলোর বাঁধ-ব্যারাজের গেট খুলে দেয়ায় উজান থেকে নেমে আসা বন্যার পানিতে বাংলাদেশের ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা, মহানন্দ, পদ্মা, তিস্তা ও ধরলা নদীর অববাহিকায় ৩৪ জেলা ইতিমধ্যে প্লাবিত হয়েছে।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

তিনি বলেন, কয়েকটি জেলায় এক মাসের মধ্যে ২-৩ বার বন্যার পানি উজান থেকে এসে বাড়িঘর, ফসলের ক্ষেত ভাসিয়ে নিয়ে গেছে। ভারতের সঙ্গে অভিন্ন নদী ১৫৪। একমাত্র পদ্মার ফারাক্কা বাঁধ ব্যতীত কোনটারই কোনো পানি বণ্টন চুক্তি ভারতের অনীহার কারণে সম্পূর্ণ হয়নি।

তামিল নায়িকা কীর্তিকে বিয়ের প্রস্তাব

0
ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

দক্ষিণ ভারতের জনপ্রিয় এ অভিনেত্রী কীর্তি সুরেশ এখনো সিঙ্গেল। তার প্রেম-বিয়ে নিয়ে কখনোই তেমন আলোচনা শোনা যায় না। তার ভিড়েই কি না তিনি হঠাৎ বিয়ের জন্য খবরের শিরোনামে। তাকে নাকি এক ভক্ত বিয়ের প্রস্তাব দিয়েছেন। একটি উপহার বক্স দেয়ার কৌশলে প্রস্তাবটি দিয়েছিলেন তিনি। খবরটি বেশ আলোচনার তৈরি করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কীর্তি নিজেই এই কথা জানান। তিনি বলেন, একটি অনুষ্ঠানে তিনি হাজির ছিলেন। সেখানে তাকে উপহারের বক্স দেন এক ভক্ত। যখন তিনি বক্সটি খোলেন ভেতরে তার ছবি ভর্তি একটি অ্যালবাম দেখতে পান। খুব খুশি হয়েছিলেন সেটি দেখে।

কিন্তু সেখানে আরও চমক অপেক্ষা করছিলো কীর্তির জন্য। বক্সটিতে একটি চিঠিও ছিলো। সেখানে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ওই ভক্ত। কীর্তি মজা করে বলেন, ‘চিঠিটি আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি। কারণ কলেজ জীবনে বা কখনোই আমি কোনো প্রেম পত্র পাইনি। এটা আমাকে সেই না পাওয়ার যাতনা ভুলিয়েছে।

এদিকে ‘মহানতি’, ‘সরকার’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন কীর্তি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘মিস ইন্ডিয়া’। এছাড়া ‘রাঙ দে’ সিনেমায় নিতিনের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। পাশাপাশি ‘আন্নাত্তি’, ‘গুড লাক সাখি’, ‘মারাক্কার’ সিনেমায় অভিনয় করছেন কীর্তি।

আধিপত্যবাদী পণ্য সরালো অ্যামাজন, গুগল, উইশ

0
আধিপত্যবাদী পণ্য সরালো অ্যামাজন, গুগল, উইশ

দ্রোহ অনলাইন ডেস্ক

শ্বেতাঙ্গ আধিপত্যবাদী পণ্য নিয়ে এখনও সমস্যায় রয়েছে অনলাইনে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি নিজেদের সাইট থেকে বর্ণবাদ সংশ্লিষ্ট পণ্য সরিয়েছে অ্যামাজন, গুগল এবং উইশ।

ইন্টারনেটে বড় খুচরা বিক্রেতা ওয়েবসাইটগুলোয় বর্ণবাদী পণ্যের প্রশ্নে তদন্ত করেছিল বিবিসি ক্লিক। ওই তদন্ত প্রতিবেদনে উঠে আসে অ্যামাজন, গুগলের মতো বড় প্রতিষ্ঠান সবগুলোর সাইটেই রয়েছে উগ্র শ্বেতাঙ্গবাদ সংশ্লিষ্ট পণ্য। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট বলছে ওই প্রতিবেদন প্রকাশের পর এ ধরনের পণ্যগুলো সরিয়ে দিয়েছে সবগুলো প্রতিষ্ঠান।

বর্ণবাদ সংশ্লিষ্ট পণ্যের তালিকায় ছিল পতাকা, হুড এবং অন্যান্য নিও নাৎসী এবং কু ক্লাক্স ক্ল্যান সামগ্রী।

তিনটি প্রতিষ্ঠানই জানিয়েছে, তাদের সাইটে বর্ণবাদী পণ্য নিষিদ্ধ। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি কেউই। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, “বুগালু” আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সামগ্রীও সরিয়েছে প্রতিষ্ঠানগুলো। বুগালু হচ্ছে মার্কিন সরকার বিরোধী উগ্র দক্ষিণপন্থী আন্দোলন।

বড় রিটেইল সাইটগুলো যে বর্ণবাদী পণ্য তালিকাভুক্ত হওয়া ঠেকাতে পারছে না এবং ‘রেকমেন্ডেশন অ্যালগরিদম’ যে ওই সামগ্রীগুলোকে সামনে নিয়ে আসছে, তা সাম্প্রতিক ঘটনার মধ্য দিয়ে আরও একবার উঠে এলো সামনে।

সর্বশেষ সংবাদ

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...

খোকসায় প্রতিপক্ষের হামলায় একজন আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার গ্রামে বিবাদপূর্ন জমি সীমানায় গাছ লাগানো কেন্দ্র করে হামলায় একজন আহত হয়েছেন। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ড গ্রামে রবিবার প্রতিপক্ষের হামলায় বিপুল বিশ্বাস...

কাঠ পুড়ছে ইট ভাটায়

বন উজার করে ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। হুমকীর মুখে পরছে প্রাকৃতিক পরিবেশ। ইট ভাটা গুলোতে এক মুঠো কয়লাও নেই। প্রতিদিনই ট্রাক বা ট্রাকটরে...

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...