রবিবার, মার্চ ২২, ২০২৬.
Home Blog Page 715

ডাঃ সাবরিনার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করা হবে- ডিবি

0
SABRINA-DRO-18-P2
ডাঃ সাবরিনা

দ্রোহ অনলাইন ডেস্ক

ডাঃ সাবরিনা আরিফ তার স্বামীর প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে কারও না কারও সহযোগিতা পেয়েছেন বলে মনে করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন জানান, প্রয়োজনে সাবরিনার সহযোগিতাকারীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

জেকেজি হেলথ কেয়ারের দুর্নীতির ঘটনায় ডাঃ সাবরিনাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের মধ্যে শনিবার মিন্টু রোডে ডিবির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান তিনি।

জেকেজির বিরুদ্ধে অভিযোগ, এই প্রতিষ্ঠানটি করোনাভাইরাসের নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে অর্থের বিনিময়ে ভুয়া পরীক্ষার সনদ দিচ্ছিল।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল চৌধুরী ডাঃ সাবরিনার স্বামী। সাবরিনা জেকেজির চেয়ারম্যান হিসেবে পরিচিত হলেও তিনি তা অস্বীকার করছেন।

জেকেজির দুর্নীতির মামলায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার সাবরিনাকে গত ১২ জুলাই গ্রেপ্তার করে পুলিশ। এরপর সরকারি চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়।

জেকেজির কাজ পাওয়ার ক্ষেত্রে ডাঃ সাবরিনা প্রভাব খাটিয়েছিলেন বলে অভিযোগের প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নে ডিবি কর্মকর্তা বাতেন বলেন, “নিশ্চয়ই কোথাও না কোথাও সহযোগিতা পেয়েছেন। সহযোগিতা না পেলে একাজগুলো করার কথা না। তদন্তের জন্য যারা যারা সংশ্লিষ্ট তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে।”

ডিবি কর্মকর্তা আরো জানান, সাবরিনা সরকারি চিকিৎসক হিসেবে তার ‘ফেইসভ্যালু’ ব্যবহার করে জেকেজির স্বার্থ হাসিল করেছেন।

এই দুর্নীতির তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে জানিয়ে ডিবি কর্মকর্তা বাতেন বলেন, “তদন্ত শেষে অনিয়ম পেলে ক্রিমিনাল অপরাধগুলো রেকর্ডে নিয়ে আসব আর যেগুলো অনিয়ম ‘ডিপার্টমেন্টাল’ সেগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় এবং উধর্বতন কর্তৃপক্ষকে জানাব।”

বিদেশে যেতে করোনা পরীক্ষা সনদ বাধ্যতামূলক

0
BIMAN-BANG-DRO-18-P-1
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ২৩ জুলাই থেকে আকাশপথে বিদেশ গমনকারীদের জন্য করোনাভাইরাস পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে। নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্ট করা পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন। নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি প্রদান করতে হবে।

কুষ্টিয়া মেডিকেল কলেজসহ যে ১৬টি সরকারি হাসপাতাল/প্রতিষ্ঠানে কোভিড টেস্ট করাতে পরামর্শও দিয়েছে বিমান। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ, চট্টগ্রামের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিকেল অ্যান্ড ইনফেক্টিয়াস ডায়াসিস, কক্সবাজার মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ইন্সটিটিউট অব পাবলিক হেলথ ঢাকা, ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড স্যোশাল মেডিসিন ঢাকা, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, এম আবদুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে করোনা পরীক্ষা করাতে হবে।

রাজবাড়ীতে রিক্সা চালককে কুপিয়ে হত্যা

0

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সুন্নত মোল্লা (৪০) নামের এক রিক্সা চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

নিহত সুন্নত গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মৃত আকবর মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোয়ালন্দ উপজেলার বেপারীপাড়া এলাকার ডোবায় একটি লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?
গোয়ালন্দ ঘাট থানার তদন্ত ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। লাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপানোর চি‎হ্ন আছে এবং গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দুইটি চাপাতি উদ্ধার করা হয়েছে। রিক্সা ছিনতাই না কি পূর্বের কোন শত্রুতা থেকে তাকে খুন করা হয়েছে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

রাজশাহীতে দশম শ্রেনীর স্কুলছাত্র খুন

0
kHUN-DRO-17-7-P-25
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজশাহীতে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন যুবক।

বৃহস্পতিবার গভীর রাতে মোহনপুর উপজেলায় মৌগাছি ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে এই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। নিহত মোক্তার আলী (১৬) চাঁদপুর গ্রামের জয়নালের ছেলে। তিনি উপজেলার বসন্ত কেদার হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

মোহনপুর থানা ওসি মোস্তাক আহম্মেদ বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোক্তার বাড়ীর বাইরে গিয়েছিল। কিছুক্ষণ পর তার বাবা জয়নাল ছেলেকে না দেখে তার মোবাইলে ফোন দেন। মোবাইল বন্ধ দেখে রাতেই খোঁজাখুজি শুরু করেন। রাত ১১টার দিকে বাড়ি থেকে পশ্চিম পাশে ৩০০ গজ দূরে বাঁশ ঝাড়ে রক্তাক্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

ওসি বলেন, খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি আরও বলেন, লাশের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাতেই লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

টাঙ্গাইলে এক পরিবারের চারজনকে হত্যা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের মধুপুর উপজেলার একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- মাস্টার পাড়ার গনি (৪৫), তার স্ত্রী তাজিরুন (৩৮), তাদের কলেজ পড়ুয়া ছেলে তাজেল (১৭) ও নয় বছর বয়সী মেয়ে সাদিয়া।

জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা শহরের পল্লী বিদ্যুৎ রোড এলাকার মাস্টার পাড়ার বাড়িতে লাশ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ঘটনাস্থল থেকে একটি কুড়াল পাওয়া গেছে। হত্যাকা-ে সেটি ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” তবে কে বা কারা এ হত্যাকা- ঘটিয়েছে, সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

স্থানীয়দের ধারণা মতে, দুই-তিন দিন আগে এ ঘটনা ঘটেছে। দুই দিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। শুক্রবার সকালে আব্দুল গণির শাশুড়ি এসে তালা লাগানো দেখলে তার সন্দেহ হয়। ডাকাডাকি করে সাড়া না পেয়ে স্থানীয়দের ডাকেন তিনি। তারা তালা ভেঙে ঘরের ভেতরে চার লাশ পড়ে থাকতে দেখেন।

মধুপুর সার্কেলের এএসপি কামরান হোসেন বলেন, এলাকাবাসীর খবরে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘিরে ফেলে। পরে পিবিআই ও সিআইডি সদস্যরা গিয়ে বিকেল ৩টা পর্যন্ত ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন। দুপুরে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

মধুপুর থানার ওসি তারিক কামাল বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

0
JESSORE-DRO-17-7-P-22
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলাউদ্দিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে শহরের পূর্ব বারান্দী মালোপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন শহরের আরবপুর এলাকার জনৈক বাবুর বাড়ির ভাড়াটিয়া। তার বাবার নাম শুকুর আলী। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন ।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল ১০টার দিকে শহরের পূর্ব বারান্দী মালোপাড়ার মদন কুমারের বাড়ি সংলগ্ন সোলিং রাস্তায় পৌঁছলে দুর্বৃত্তরা আলাউদ্দিনের গতিরোধ করে। এরপর তার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

লা লিগায় এবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

0
রিয়েল মাদ্রিদের জয় উৎসব

দ্রোহ স্পোর্টস ডেস্ক

প্রস্তুত মঞ্চে আলো ছড়ালো রিয়াল মাদ্রিদ। শেষ দিকে কিছুটা ভুগতে হলেও প্রত্যাশিত জয় তুলে নিল জিনেদিন জিদানের দল। দুই বছর পর লা লিগা শিরোপা জয়ের আনন্দে ভাসলো স্পেনের সফলতম দলটি।

বৃহস্পতিবার আলফ্রেদো দে স্তেফানো স্টেডিয়ামে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে জয়ের উৎসবে মেতে ওঠে জিদানের দল। শিরোপাজয়ী এ ম্যাচের নায়ক ছিলেন করিম বেনজেমা; দুই অর্ধে তিনি একটি করে গোল করেন। শেষ দিকে ব্যবধান কমান ইবোরা।

প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড চ্যাম্পিয়ন রিয়ালের এটি ৩৪তম শিরোপা। এর আগে ২০১৬-১৭ মৌসুমে শেষবার লিগের মুকুট পরেছিল তারা।

আক্রমণাত্মক শুরু করা রিয়াল প্রথম সাত মিনিটে ভালো দুটি আক্রমণ করে; তবে সাফল্য মেলেনি। তৃতীয় মিনিটে দানি কারভাহালের দুর্বল লবের চার মিনিট পর লুকা মদ্রিচও দুর্বল শট নেন। খানিক পর লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন বেনজেমাও। ২৯তম মিনিটে গোলের দেখা পায় রিয়াল। মাঝমাঝে প্রতিপক্ষের পাস ধরে কাসেমিরো বাড়ান সামনে। মদ্রিচ বল ধরে একটু এগিয়ে ডান দিকে বাড়ান বেনজেমাকে। ডি-বক্সে জায়গা বানিয়ে কোনাকুনি শটে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে ঠিকানা খুঁজে নেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

৭৭তম মিনিটে ঘটনাবহুল পেনাল্টি গোলে শিরোপা অনেকটাই নিশ্চিত করে ফেলেন বেনজেমা। রামোস ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় রিয়াল।

স্পট কিক নিতে এসে আলতো টোকায় বল একটু সামনে বাড়ান অধিনায়ক রামোস, ছুটে এসে জোরালো শটে লক্ষ্যভেদ করেন বেনজেমা। প্রতিবাদ জানায় সফরকারীরা। অবশ্য রামোসের ঢোকার আগেই বেনজেমা ডি-বক্সে ঢুকে পড়ায় আবার পেনাল্টি শট নিতে হয় রিয়ালকে। এবার আর কোনো বাড়তি ঘটনা নয়, নিচু শটে আসরে নিজের ২১তম গোলটি করেন ফরাসি ফরোয়াড|

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

৮৩তম মিনিটে ডান দিক থেকে সতীর্থের ক্রসে হেডে ইবোরা ঠিকানা খুঁজে পেলে নাটকীয়তার সম্ভাবনা জাগে। ব্যবধান কমিয়ে উজ্জীবিত হয়ে ওঠে ভিয়ারিয়াল। ৮৮তম মিনিটে সমতাও টানতে পারতো তারা; তবে মুহূর্তের ব্যবধানে দুটি সুযোগ হারায় দলটি।

যোগ করা সময়ে জালে বল পাঠিয়েছিলেন মার্কো আসেনসিও। তবে তাকে পাস দেওয়া বেনজেমার হাতে বল লাগায় ভিএআরের সাহায্যে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি।

অবশ্য ব্যবধান না বাড়লেও শিরোপা উল্লাসে কোনো ভাটা পড়েনি রিয়ালের। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় উদযাপন। ডাগআউট থেকে ছুটে যান রিয়ালের সাফল্যের কারিগর কোচ জিদান।

র‌্যাবের হটলাইন প্রস্তুত সাহেদের বিরুদ্ধে অভিযোগ শুনতে

0
sahed-dro-17-7-p13
র‌্যাবের হাতে আটক প্রতারক সাহেদ-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ কর্তৃক আপনি প্রতারণা, নির্যাতনের শিকার হয়ে থাকলে র‌্যাবের হটলাইনে যোগাযোগ করে র‌্যাবে আইনি সহায়তা নিতে পারেন।

সাহেদের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য র‌্যাব একটি হটলাইন সেবা চালু করেছে। পাশাপাশি একটি ই-মেইল অ্যাড্রেসও দেওয়া হয়েছে, যেখানে আলোচিত এই ‘প্রতারকের’ বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো যাবে।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

র‌্যাবের শুক্রবার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, সাহেদ ফেরারি হওয়ার পরই তার বিরুদ্ধে চট্টগ্রামের এক ব্যবসায়ী ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলা করেন। ঢাকায় কাগজপত্রহীন সিএনজিচালিত অটোরিকশার রুট পারমিট নিয়ে দেওয়ার কথা বলে তিনি অর্থ নিয়েছেন বলে অভিযোগ করেন ব্যবসায়ী।

এরপর বুধবার সকালে গ্রেপ্তারের পর সাহেদকে ঢাকার উত্তরায় র‌্যাবের অফিসে নেওয়া হলে সেখানে গিয়ে হাজির হন আরও কয়েকজন। বিভিন্ন সময়ে সাহেদের প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনিও।

তাদের মধ্যে অন্তত দুজনের সঙ্গে কথা হয়েছে। সিলেটের এক পাথর ব্যবসায়ী বলেছেন, তার কাছ থেকে ৩০ লাখ টাকার পাথর কিনে এনে কম টাকায় বিক্রি করে পুরো টাকাটা মেরে দিয়েছেন সাহেদ।

সিলেটেরই আরেকজনের অভিযোগ, কয়েক বছর আগে রিজেন্ট হাসপাতালে সিকিউরিটি ইনচার্জের চাকরি দিয়ে তার কাছ থেকে জামানতের এক লাখ টাকা নেন সাহেদ। পরে তিন মাসেও বেতন না দেওয়ায় চাকরি ছেড়ে তিনি জামানতের টাকা ফেরত চাইলে তাকে মারপিট করে মিথ্যা চুরির মামলায় পুলিশে দেওয়া হয়। দুই মাস কারাভোগের পর মুক্তি পেয়েছিলেন তিনি।

এমন অভিযোগ আরও আছে বলে র‌্যাব মনে করে তাই, প্রতারক সাহেদের ব্যাপারে ভুক্তভোগীরা যে কোনো তথ্য- অভিযোগ বা আইনি সহায়তা চাইলে র‌্যাব সদর দপ্তরের তদন্ত উইংয়ে যোগাযোগ করতে পারেন।

এজন্য হটলাইন নম্বর- ০১৭৭৭৭২০২১১ এবং rabhq.invest@gmail.com এই মেইলে যোগাযোগ করা যাবে।

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ ভাই নিহত

0
Dro-Cox-17-7-p-20
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কক্সবাজারে গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে দুই সহোদর নিহত হয়েছেন। তবে পুলিশের বক্তব্য, তারা দুইজনই মাদক ব্যবসায়ের সাথে যুক্ত। নিহতরা হলেন- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকার হাকিম আলীর ছেলে আজাদুল হক (২৩) এবং তার বড় ভাই মোহাম্মদ ফারুক (৩৭)।

শুক্রবার ভোরে জেলার টেকনাফ ইউনিয়নের চকবাজার এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার পরিদর্শক প্রদীপ কুমার দাশ জানান।

ওসি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মৌলভীবাজার এলাকা থেকে আজাদুল ও ফারুককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে দুই ভাই মৌলভীবাজার এলাকা থেকে ইয়াবা ও অস্ত্র সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রির কথা স্বীকারও করেন।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

শুক্রবার ভোরে তাদের নিয়ে মাদক উদ্ধারে গেলে, ঘটনাস্থলে পৌঁছানো মাত্র পুলিশকে লক্ষ করে তাদের সহযোগীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই ভাই গুলিবিদ্ধ হন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, দুটি বন্দুক ও ১১টি গুলি পাওয়া গেছে বলে তিনি জানান।

ওসি আরও বলেন, আজাদুল হকের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। ফারুকও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী

ইউরোপের স্যাটেলাইট সূর্যের খুব কাছাকাছি

0
Satela-Dro-17-7-p-16
ইউরোপের স্যাটেলাইট সোলার অরবিটার সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ইউরোপের স্যাটেলাইট সোলার অরবিটারের কল্যানে মহাজাগতিক এক দৃশ্যের সাক্ষী হলো বিশ্ব। এই স্যাটেলাইট সূর্যের খুব নিকট থেকে ছবি তুলে পাঠিয়েছে বিশ্ববাসীর জন্য। এমনই এক নতুন ইতিহাস সৃষ্টি করলো নাসা এবং ইউরোপীয়ান স্পেস এজেন্সি।

জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই সূর্যের পাড়াতেই বসবাস ছিল সোলার অরবিটারের। বৃহস্পতিবার এই স্যাটেলাইট সূর্যের খুব নিকটবর্তী ছবি তুলেছে। সূর্য থেকে তার দূরত্ব ছিল সাড়ে সাত কোটি কিলোমিটারের কিছুটা বেশি।

সূর্যের খুব নিকটবর্তী গ্রহ বুধ, তবে সোলার অরবিট সূর্য এবং তার দূরত্ব এতটাই কমিয়ে আনবে যে বুধের থেকেও স্যাটেলাইটের অবস্থান হবে সূর্যের নিকটবর্তী।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?

১০ ফেব্রুয়ারি ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইএসএ ও নাসা। সেই দুঃসাহসিক অভিযানে ইউরোপিয়ান স্পেস এজেন্সির ১২ সদস্য যথা অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, পোলান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ব্রিটেনের বিজ্ঞানীরা রয়েছেন সোলার অরবিটার মিশনের গবেষণা ও ইঞ্জিনিয়ারিং বিভাগে।

তবে সূর্যের এত কাছে যাওয়ার সাহস এর আগে কেউ দেখায়নি।

সর্বশেষ সংবাদ

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...