বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬.
Home Blog Page 730

বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডে আবেদনের সময় বাড়লো

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চলমান করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি বিবেচনা করে এবং আগ্রহীদের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এর আউটসোর্সিং অ্যাওয়ার্ডে অংশগ্রহণের জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে। চলতি মাসের ১৫ জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহন করবার সময় বাড়ানো হলো।

বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০ এর আহ্বায়ক ও বেসিস পরিচালক রাশাদ কবির বলেন, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড বেসিসের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। মহামারি এবং লকডাউনের কারণে অনেকেই ইচ্ছা থাকা স্বত্বেও আবেদন করতে পারেননি। যারা আবেদন করতে পারেনি তাদের অনুরোধে সময় বাড়ানো হয়েছে।

আরও দেখুন করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

তিনি আরও জানান, কোম্পানি ক্যাটাগরিতে ৩টি, ব্যক্তি ক্যাটাগরিতে ২টিসহ মোট ৫টি ক্যাটাগরিতে সর্বমোট ১০০টি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এবারে একটি নতুন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে সেটি হলো এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড। সরকার ঘোষিত ১০% রপ্তানি ভর্তুকির জন্য যারা ২০১৮-১৯ অর্থবছরে আবেদন করেছেন তাদের মধ্যে থেকে ৮টি প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০ এর উপদেষ্টা এবং বেসিস এর সহ-সভাপতি ফারহানা এ রহমান বলেন, দীর্ঘ ৫ বছর পর আবারো বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড হচ্ছে। রপ্তানিমুখী কোম্পানিগুলোকে উৎসাহিত করার জন্য এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম বড় ভূমিকা রাখবে। নারীদের ঘরে বসে অনলাইন আউটসোর্সিংয়ে উৎসাহিত করতে পৃথক নারী ক্যাটাগরিতেও তিনটি অ্যাওয়ার্ড দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

নেপালে দূরদর্শন বাদে ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নেপালে কলকতা দূরদর্শন বাদে ভারতের সকল টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ভারতের বিভিন্ন সংবাদভিত্তিক চ্যানেলের বিরুদ্ধে নেপালের রাজনীতিকদের চরিত্র হনন ও নেপাল সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ করেন।
এর পরপরই নেপালের কেবল অপারেটররা দূরদর্শন ছাড়া বাকি সব ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু ।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

কেপি শর্মা ওলি মন্ত্রিসভার সদস্য যুবরাজ খাতিওয়াডা বলেছেন, নেপালে যেসব বিদেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচার চলছে, তাদেরকে নেপালের প্রধানমন্ত্রী ও অন্যান্য রাজনীতিকদের চরিত্র হনন করতে দেওয়া হবে না। সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে কী কী আইনি ব্যবস্থা নেওয়া যায় কাঠমান্ডু তা খতিয়ে দেখছে বলেও তিনি জানিয়েছেন।

আরও দেখুন– করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

তিনি আরও বলেন, গণমাধ্যমের কোনো বিষয়ে আমরা হস্তক্ষেপ করতে চাই না। শুধু বিদেশি গণমাধ্যমই নয়, নেপালের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল না হলে, নেপালের নাগরিক কিংবা রাজনীতিকদের চরিত্র হনন করতে দেখা গেলে কিংবা আপত্তিকর অনুষ্ঠান প্রচার করলে দেশি টেলিভিশন চ্যানেলের উপরও নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

নেপালের প্রধানমন্ত্রী ওলি ও চীনের রাষ্ট্রদূত হু ইয়ানচিকে নিয়ে ভারতীয় চ্যানেলে বেশ কয়েকটি আপত্তিকর অনুষ্ঠান প্রচারিত করা নিয়ে এক প্রশ্নের জবাবে খাতিওয়াডা এমনটাই বলেছেন।

মন্ত্রিসভার সদস্যের এমন মন্তব্যের কিছু সময় পর থেকে নেপালে ভারতীয় টিভি চ্যানেলগুলো একে একে ‘ব্ল্যাক আউট’ হয়ে যায়।

বৃহস্পতিবার ভারতে নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্যও নয়া দিল্লির কাছে ভারতীয় টেলিভিশন চ্যানেলে নেপালি নেতাদের নিয়ে আপত্তিকর সংবাদ প্রকাশের বিষয়ে অভিযোগ করেছেন বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে।

নেপালের মানচিত্র নিয়ে সম্প্রতি কাঠমান্ডু ও দিল্লির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা যাচ্ছে। নেপালের পার্লামেন্টে অনুমোদিত নতুন মানচিত্রে এমন কিছু জায়গা স্থান পেয়েছে যেগুলোকে ভারতও নিজেদের বলে দাবি করে আসছে।

পর্যবেক্ষকরা বলছেন, নেপালের রাজনীতিতে চীনের প্রভাব নিয়ে নয়া দিল্লির দুশ্চিন্তার বিষয়টি গোপন নয়। ওলি ও সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচন্ডের মধ্যে বিরোধ মেটাতে নেপালে চীনের রাষ্ট্রদূত হুর সাম্প্রতিক দৌড়ঝাঁপের বিষয়টিও তাদের উদ্বিগ্ন করেছে।
এর মধ্যে নেপালে ভারতীয় টেলিভিশন চ্যানেল সম্প্রচার বন্ধের বিষয়টি দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও উসকে দিতে পারে বলেও অনেকে অনুমান করছে।

সালমানের সঙ্গে আমার ক্ষণস্থায়ী সম্পর্ক নয়-ক্যাটরিনা

0
Salman-Dro-7-p-3
সালমান খান এবং ক্যাটরিনার ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউডে পা রাখার পর থেকে সালমান খানের সঙ্গে সম্পর্ক নিয়ে ক্যাটরিনা বেশ কয়েকবার আলোচনায় এসেছেন। এমন সব বিষয় নিয়ে এবার মুখ খুলছেন ক্যাটরিনা।

সম্প্রতি তিনি বলেন, সালমানের সঙ্গে আমার যে সর্ম্পক তা ক্ষণস্থায়ী নয়। এই বন্ধুত্ব নিয়ে অনেকেই অনেক কথা বলেন সেটা আমি জানি। কিন্তু এমন বিষয়কে গুরুত্ব দিয়ে আমি আলোচনা তৈরি করতে চাই না।

‘ভারত’ ছবিতেও সালমান খানের বন্ধুত্বের নমুনা মিলেছে। যা দেখে দর্শকরাও বেশ তৃপ্ত হয়েছে। স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে যাতে ব্যথা না লাগে এমন তত্ত্বেরই উপস্থাপন করলেন নায়িকা ।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ক’দিন আগে সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সালমানের সঙ্গে তার সম্পর্কের সমীকরণের খুল্লমখুল্লা হদিশ দিলেন ক্যাটরিনা।

এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে খারাপ সময়ে সালমান খান কীভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন। এ কারণে ক্যাটরিনা মনে করেন, তার কাছে সালমানই সেই ব্যক্তি, যাকে পুরোপুরি বিশ্বাস করা যায় এবং তার ওপর ভরসাও করা চলে। একইসঙ্গে শুধু সালমান নয়, সালমানের বোন অর্পিতা খান শর্মার সঙ্গেও নিজের সম্পর্কের কথা তুলে ধরেন ক্যাটরিনা। ক’দিন আগেই অর্পিতার বাড়িতে গণেশ পূজোয় অংশ নিয়েছিলেন ক্যাটরিনা।

ঈশ্বরদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ঈশ্বরদীতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানী একই গ্রামের জসিম উদ্দিন ফকিরের স্ত্রী।

রানীর বাবার বাড়ি একই উপজেলার ভাড়ইমারি গ্রামে। তার পিতার নাম আকমল হোসেন।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

নিহত রানীর বাবার পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য তার মেয়েকে হত্যা করেছে জামাই জসিম এবং তার পরিবার। পরিকল্পিতভাবে হত্যা শেষে, লাশ গাছে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক বলে চালানোর মিথ্যে চেষ্টা করছে। তিনি আরও বলেন, যৌতুকের জন্য রানীকে প্রায়ই মারধর করতেন স্বামী জসিম।

ঈশ্বরদী থানার ওসি নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে আত্মঘাতী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

অক্টোবরের মধ্যেই মিলবে করোনার ভ্যাকসিন-ফাইজার

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনার আক্রমণে সারা বিশ্ব যখন বিধ্বস্ত ঠিক এমন সময় সবচেয়ে বড় সুখবরটি দিল যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। কোম্পানিটা প্রত্যাশা করছে, অক্টোবর নাগাদ প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে।

এক সাক্ষাৎকারে ফাইজার সিইও অ্যালবার্ট বোরলা এমন আশার কথা শুনিয়েছেন। তিনি বলেন, ‘অক্টোবর মাস নাগাদ আমাদের ভ্যাকসিনের জন্য যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে অনুমোদন পেয়ে যাব। সেপ্টেম্বরে আমরা ভ্যাকসিনের কার্যকারিতার ফল জানতে পারব।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

জার্মান কোম্পানি বায়ো এনটেকের সঙ্গে ভ্যাকসিনটি তৈরি নিয়ে কাজ করছে ফাইজার। সম্প্রতি ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল পাওয়ার কথা জানানো হয়েছে। জার্মান সংস্থা বায়ো এন টেককে সহযোগী করে এ ভ্যাকসিন তৈরি করছে ফাইজার। তাদের দাবি করে, করোনার জীবাণুকে ধ্বংস করতে সক্ষম এই ভ্যাকসিন। এটি স্বাস্থ্যবান মানুষের মধ্যে রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তুলবে। তবে এটি বেশি মাত্রায় দেওয়া হলে জ্বরসহ অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে ।

সূত্র- খবর টাইম অনলাইনের

দৌলতপুর সীমান্ত থেকে বিএসএফ ধরে নিয়ে গেছে ৫ চোরাকারবারীকে

0
Daulatpur-dro-23-p-1-compressed
প্রতিকী ছবি

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে বিএসএফ ৫ চোরাকারবারীকে ধরে নিয়ে গেছে।

বৃহস্পতিবার শেষরাতে উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষীরা।

স্থানীয় সূত্রথেকে প্রাপ্ত খবরে জানা গেছে, বাংলাদেশী চোরাকারবারীর ৮-৯ জনের একটিদল বুধবার মধ্যরাতে ভারত থেকে মহিষ চুরি করে বাংলাদেশে পাচার করছিল।

এমন সময় ভারতের ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ বাউশমারী ক্যাম্পের টহলরত বিএসএফ চোরাকারবারীদের ধাওয়া দেয়। বিএসএফ’র ধাওয়া খেয়ে চোরাকারবারীরা প্রানভয়ে মহিষ ফেলে পালিয়ে যায় এবং ভারত সীমানার একটি পাটক্ষেতের ভিতরে আত্মগোপন করে।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

বিএসএফ ৭টি মহিষ উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তীতে বৃহস্পতিবার শেষরাতে ভারত সীমানায় আত্মগোপনে থাকা বাংলাদেশী চোরাকারবারীরা বাংলাদেশে পালিয়ে আসার সময় বিএসএফ তাদের আবারও ধাওয়া দেয় এবং তাদের আটক করে।

বিএসএফ’র হাতে আটক বাংলাদেশী চোরাকারবারীদের মধ্যে রয়েছে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া গ্রামের নাদের আলীর ছেলে মিঠন (২৫), বগমারী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে লিটন (৩০) ও আলিম উদ্দিনের ছেলে আলমগীর (২৮) এবং চরপাড়া গ্রামের উকিলের ছেলে বাগু (৪০) ও জীবন সরকারের ছেলে আনন্দ (২৫)

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে মাানুষের পারাপার বেড়েছে

0
বিজিবির হাতে আটককৃতরা

ঝিনাইদহ প্রতিনিধি

করোনাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে হঠাৎ অবৈধ পারাপার বেড়ে গেছে।

বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে ঢুকছে মানুষ। কেন এই অবৈধ যাতায়াত তা নিয়ে কোন তথ্য দিতে পারছে না বিজিবি সুত্রগুলো।

মঙ্গলবার রাতে মহেশপুর ৫৮ বিজিবি সদস্যরা ১৪ সদস্য আটকের পর বৃহস্পতিবার রাতে আরও ৯ জনকে আটক করেছে।

মহেশপুর বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, মহেশপুর উপজেলার একাশিপাড়া থেকে ৯ জনকে আটক করেছে। এরা সবাই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। আটককৃতরা হলেন, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কান্ডাপাড়া গ্রামের রঞ্জিত হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৪), বরিশালের হিজলা উপজেলার বহিরচর গ্রামের রাধিশ্বাস দেওয়ানের ছেলে শুভংকর দেওয়ান (২৮), শুভাংকর দেওয়ানের ছেলে দেব দেওয়ান (০৮), বাগেরহাটের চিতলমারী উপজেলার সলদিয়া গ্রামের বড়খোকা ঘটকের স্ত্রী স্বরদিনি ঘটক (৭০), মাগুরার শালিকা উপজেলার টেকেরহাট গ্রামের অনিল দাসের স্ত্রী বুলু রানী দাস (৩৫), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দা বাজার গ্রামের অখিল মালুর স্ত্রী সাধনা মালু (৩৫), নড়াইলের মাউনি গ্রামের সেলিম সরদারের স্ত্রী পান্না বেগম (৪০) ও খুলনার দৌলতুপরের কুয়েট এলাকার বিপ্লব শেখের স্ত্রী ফাতেমা শেখ (৩৫)। এদের মধ্যে দুইজন পুরুষ, ৬ জন নারী ও একজন শিশু রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

ড্রাগন চাষে সফল হলেন চাষী

0
ড্রাগন চাষ

ঝিনাইদহ প্রতিনিধি

বিদেশী ফল ড্রাগন চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। কালীগঞ্জ উপজেলার বিস্তৃর্ণ এলাকাজুড়ে এখন চাষ হচ্ছে ড্রাগন।

এবার ভাল জাত চিনে ড্রাগন চাষ করে সফল হয়েছেন শেখ রাসেল আহমেদ নামের যুবক। রাসেল কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শেখ আবুল কাশেমের ছেলে। যিনি বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে মাঠ অবধি ড্রাগন চাষ করেছেন।

রাসেল আহমেদ বলেন, তার বাড়ির আঙ্গিনার আশপাশে ১৬ শতক জমিতে মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ ছিল। ১৫ বছর আগে লাগানো এসব গাছ মাত্র এক লাখ টাকায় বিক্রি করা হয়। গাছ গুলি কাটার সময় তার মা তাকে বাধা দিয়েছিলেন। সে সময় রাসেল তার মাকে বলেন, ১৫ বছর আগে লাগানো সব গাছ বিক্রি করে দাম পাওয়া গেছে ১ লাখ টাকা। আর আপনি আমাকে দোয়া করলে আমি প্রতি বছর আপনাকে ড্রাগন থেকে এক লাখ টাকা লাভ দিব। এমন প্রতিশ্রুতি দেওয়ার পর গাছগুলি কাটা হয়।

আরও পড়ুন-কুষ্টিয়ায় পাঁচজন করোনায় আক্রান্ত-অগ্রণী ব্যাংক লকডাউন

২০১৯ সালে বাড়ির আঙ্গিনার ১৬ শতক জমিতে প্রথমে ড্রাগন চাষ শুরু করেন রাসেল। একই সময়ে মাঠে আরও এক বিঘা জমিতে ড্রাগনের চাষ করে। এবার বাড়ির আঙ্গিনাসহ মাঠের গাছে প্রচুর ড্রাগন ফল ধরেছে। ইতিমধ্যে তিনি ৫০ হাজার টাকার ফল বিক্রি করেছেন। আরও প্রায় এক লাখ টাকার ফল বাজারজাত করার প্রক্রিয়া চলছে।

মাঠজুড়ে ড্রাগন ফল

রাসেল আহমেদ বলেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে লাভজনক চাষের বিভিন্ন ভিডিও দেখে তিনি ড্রাগন চাষে উদ্বুদ্ধ হন। এরপর প্রথমে বাড়ির আঙ্গিনার ১৬ শতক জমিতে এবং পরে মাঠে এক বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ শুরু করেন। সব মিলিয়ে তার এখন ড্রাগনে আবাদ আছে ২ বিঘা ১৬ শতক জমিতে।

তিনি আরও জানান, ড্রাগন চাষ করতে হলে প্রধানত তিন বিষয় মাথায় রাখতে হবে। সমস্যা, সমাধান এবং সম্ভাবনা। এই তিনটি বিষয় মাথায় রেখে নতুন উদ্যোক্তারা কৃষিতে প্রবেশ করলে তারা লাভবান হবেন।

দেশে ১৩ হাজার ৪৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে আক্রান্ত ২৯৪৯ জন

0
World-Dro-30-p-6
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে ২৪ ঘন্টায় ১৩ হাজার ৪৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৪৯ জনে। অপর দিকে একই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৩৭ জন।

প্রাণঘাতী করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা অবধি ১৩ হাজার ৪৮৮টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ পরীক্ষায় নতুন করে আরও ২ হাজার ৯৪৯ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ বিদ্যমান আছে। এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জনে।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। এ যাবৎ দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো ২ হাজার ২৭৫ জনের।

সর্বশেষ মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৯ জন পুরুষ এবং ৮ জন নারী রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে ২৩ জনের এবং ১৪ জনের মৃত্যু বাড়িতে হয়েছে।

সাহারা খাতুন আর নেই

0
সাহারা খাতুন

দ্রোহ অনলাইন ডেস্ক

সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন আর নেই।

বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের ব্যাংকক শহরের একটি হাসপাতালে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

আওয়ামী লীগ সূত্র থেকে জানা গেছে, তিনি ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানীয় সময় রাত ১১টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

এর আগে সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সাহারা খাতুনকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে স্থানান্তর করা হয়। জ্বর ও বার্ধক্যজনিত কিছু সমস্যার কারণে ২ জুন সাহারা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি ঢাকা-১৮ আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন ।

তার মৃত্যুত গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে সাহারা খাতুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন এবং দলের দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থেকে আইনিসহ সকল সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন।

সর্বশেষ সংবাদ

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...