বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬.
Home Blog Page 735

সিলগালা করে রিজেন্টের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সোমবার বিকালে র‌্যাবের অভিযানের পরে রাজধানী ঢাকার উত্তরা ও মিরপুরে বেসরকারি রিজেন্ট হাসপাতাল লিমিটেডের কার্যক্রম অবিলম্বে বন্ধের’ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার হাসপাতাল দুটি সিলগালা করা হয়। র‌্যাবের পক্ষ থেকে হাসপাতাল দুটি সিলগালা করে দেবার কয়েক ঘণ্টা পর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডাঃ মোহাম্মদ আমিনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

আরও দেখুন এন্ড্রু কিশোর না ফেরার দেশে

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় বিভিন্ন অনিয়মসহ একাধিক অভিযোগে সোমবার উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। মঙ্গলবার রিজেন্টের উত্তরা এবং মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়।

আরও দেখুন দুই সন্তান ফিরলেই সমাহিত হবেন এন্ড্রু কিশোর

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, মার্চ মাস থেকে করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানে এ হাসপাতালে নানা অনিয়মের কথা। তবে স্বাস্থ্য অধিদফতরের দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে কোনকিছুই জানতেন না বলেই স্বীকার করছে তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে।

স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ জুলাই র‌্যাবের অভিযানে রিজেন্ট হাসপাতাল লিমিটেড উত্তরা শাখায় বিভিন্ন অনিয়ম ধরা পড়ে, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রকাশিত সংবাদে বলা হয়েছে অভিযুক্ত হাসপাতাল দুটি রোগীদের কাছ থেকে অন্যায়ভাবে বিরাট অংকের টাকা আদায় করছে। অনুমোদন না থাকা সত্ত্বেও আরটি-পিসিআর পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট প্রদান করে টাকা হাতিয়ে নেওয়া, তাগিদ দেয়া সত্ত্বেও লাইসেন্স নবায়ন না করাসহ তারা আরও অনিয়ম করেছে বলে প্রমাণিত হয়েছে।

পদ্মা নদীতে ভেসে এলো অজ্ঞাত পুরুষের লাশ

0

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় পদ্মা নদী দিয়ে ভেসে যাওয়ার সময় (২৯) বছর বয়সী এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরের দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

পাংশা থানার ওসি আহসানউল্লাহ জানান , মঙ্গলবার দুপুরের দিকে হাবাসপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় পদ্মা নদীতে একটি লাশ ভেসে আসতে দেখে এলাকাবাসী। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

শৈলকুপায় কৃষি মেলা শুরু

0
কৃষি মেলার উদ্ভোধন কালে ফিতা কাটা

শৈলকুপা প্রতিনিধি

“কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় ৩দিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন ঘোষণা করেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন। একই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু।

ভাইস চেয়ারম্যান বলেন, কৃষিতে বাংলাদেশ এখন বিশ্বের একটি সফল রাষ্ট্র। কৃষিতে অভুতুপূর্ব সফলতার পিছনের কারণ হলো সরকার সঠিক সময়ে কৃষকদের মাঝে স্বল্পমুল্যে কৃষি উপকরণ পৌঁছে দেওয়া এবং সমবন্টন করা।

আলোচনা শেষে ৩দিন ব্যাপি এ কৃষি মেলার আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারমম্যান জাহিদুন্নবি কালু। এবারের মেলায় অংশগ্রহণ করেছে উপজেলা কৃষি উন্নয়ন প্রকল্পের ১২টি স্টল।

রাজবাড়ীতে আরও ৪১ জনের করোনা শনাক্ত

0
Corona-Dro-24-p-6
সংগৃহিত ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে আরো ৪১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ৬২৯ জন।

মঙ্গলবার বিকালে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃনুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম জানান, ৪ জুলাই ১৪০ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার তাদের রিপোর্ট হাতে এসেছে । তাদের মধ্যে ৪১ জনের করোনা পজেটিভ।

আরও পড়ুনদুই সন্তান ফিরলেই সমাহিত হবেন এন্ড্রু কিশোর

এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ১৬ জন , পাংশা উপজেলার ১৩ জন, কালুখালী উপজেলার ৭ জন , বালিয়াকান্দি উপজেলার ৩ জন ও গোয়ালন্দ উপজেলার ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

উলেখ্য, এ অবধি রাজবাড়ীতে ৬২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ২১৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। অন্যদের মধ্যে ৪৭ জন হাসপাতালের আইসোলেশনে ও ৩২৮ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

ঝিনাইদহে গাজা সহ পুলিশ কনস্টেবল আটক

0
ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ আদালতে কর্মরত এক পুলিশ সদস্যকে ৮৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।

সোমবার সন্ধ্যার আগে জেলা শহরের মৎস্য অফিসের পাশের গয়েশপুর সড়ক থেকে ইয়াসির আরাফাত (কনস্টেবল নং ১১৩৭) নামের এক পুলিশ কনস্টেবলকে গাঁজাসহ আটক করা হয়েছে।

আটককৃত ইয়াসির আরাফাত খুলনা জেলার তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামের মোফিজুর রহমানের ছেলে। আটক কনস্টেবলের বিরুদ্ধে ডিবি পুলিশের এসআই সেলিম রেজা বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আরও দেখুন-

দুই সন্তান ফিরলেই সমাহিত হবেন এন্ড্রু কিশোর

এ বিষয়ে জেলা ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন বলেন, ঝিনাইদহ জেলা কারাগার ভিত্তিক একটি মাদক চক্রের সঙ্গে জড়িত ছিল আটক এই কনস্টেবল। কারারক্ষীদের কয়েকজন রয়েছে তার সঙ্গে। এর আগে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের দুই কারারক্ষীকে মাদকসহ গ্রেফতার করা হয়।

মাদকসহ পুলিশ কনস্টেবল আটকের বিষয়ে পুলিশ সুপার বলেন, মাদক ব্যবসায়ীদের শিকড় সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুলিশ সদস্য আরাফাত আদালতে ডিউটি করার সুবাদে মাদকের ১২ মামলার এক আসামীর সঙ্গে সখ্যতা গড়ে তোলে। তার মাধ্যমে মাদক ব্যবসায় সঙ্গে জড়িয়ে পড়ে সে। ব্যক্তি অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। অপরাধের সঙ্গে জড়িত কোন পুলিশ সদস্য কাউকে ছাড় দেওয়া হবেনা।

দুই সন্তান ফিরলেই সমাহিত হবেন এন্ড্রু কিশোর

0
Andrew Kishore

দ্রোহ অনলাইন ডেস্ক

সোমবার রাতেই এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে নেওয়া হয়েছে।
প্রয়াত শিল্পীর অস্ট্রেলিয়া প্রবাসী দুই সন্তান দেশে ফিরে আসলেই চিরনিদ্রায় শায়িত হবেন কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর।

সোমবার সন্ধ্যার পরে মরণব্যাধি ক্যান্সারের কাছে হেরে গিয়ে মারা যান দেশের প্রখ্যাত সংগীত শিল্পী এন্ড্রু কিশোর। তিনি রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় তার বোন ডাঃ শিখা বিশ্বাসের বাসায় ছিলেন।

এন্ড্রু কিশোরের দুই সন্তান মেয়ে সঙ্গা (২৬) ও ছেলে সপ্তক (২৪) অস্ট্রেলিয়ায় লেখাপড়া করছেন। তার স্ত্রী লিপিকা এন্ড্রু একজন চিকিৎসক। তিনি রাজশাহীতেই বসবাস করেন।

এন্ড্রু কিশোরের বন্ধু ডঃ দ্বীপকেন্দ্র নাথ দাস বলেন, দুই সন্তান অস্ট্রেলিয়া থেকে ফিরলে তাদের বাবার মরদেহ সমাহিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় অবধি মরদেহ হিমঘরেই থাকবে। শিল্পীর শেষ ইচ্ছা অনুযায়ী তার মায়ের পাশেই তাকে সমাহিত করা হবে।

কুষ্টিয়ার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জন

0
নৌকাডুবির প্রতিকি ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ৪ জন নিখোঁজের খবর পাওয়া গেছে। একই ঘটনায় আরও ৯ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে নদী সংলগ্ন সাদিপুর ইউনিয়নের ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটেছে।

নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন- ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হারান শেখের ছেলে জুয়েল (৩০), নজু’র ছেলে জাকির (২৫), জলিলের ছেলে শরিফুল (৩১) ও রঞ্জিতের ছেলে জুবা (৩২)।

আরও দেখুনএন্ড্রু কিশোর না ফেরার দেশে

এ ঘটনায় উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন একই এলাকার তুকা প্রামাণিকের ছেলে জহির (৩৩), কটার ছেলে বিপুল (৩০), আমজাদের ছেলে বকুল (৪০), শাহজামালের ছেলে সাজু (৩৫), ফজলের ছেলে তদে (৩২), আগা’র ছেলে সুলতান (৩০), মানিকের ছেলে মনসুর (৩২),খবিরের ছেলে জামিন (৩০) এবং শামিমের ছেলে রিফাত (১৫)। এরা সকলেই পেশায় দিনমজুর।

জানা গেছে, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর থেকে ইঞ্জিল চালিত করিমনে কুমারখালীর ঘোষপুর আসে তারা। পরে পদ্মা নদী পাড় হতে দুইটি ডোঙা নৌকায় ওঠে তারা। উলু ঘাস কাঁটাতে চরে যাচ্ছিল এই ১৩ জন দিনমজুর। একটি ডোঙ্গা নৌকাতে ছিল ৯ জন এবং অপর একটিতে ছিল ৪ জন। নদীর কুল থেকে একটু দুরে গেলেই পানির প্রবল ¯্রােতে নৌকা দুটি ডুবে যায়। এ ঘটনায় ৯ জন সাঁতার দিয়ে নদীর কুলে ফিরে এসে অসুস্থ হয়ে পড়লেও অপরদিকেএখনও নিখোঁজ রয়েছে ৪ জন।

আরও দেখুন করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন দ্রোহকে বলেন, তারা ডোঙা নৌকায় করে পদ্মা নদী পাড়ি দিয়ে চরে উলু ঘাস কাঁটতে যাবার সময় দুইটি নৌকা দুটি ডুবে যায়। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ায় সুস্থ হয়ে উঠেছে এবং এরা সবাই ভেড়ামারা উপজেলার জামালপুরের বাসিন্দা। তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হয়েছে।

কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিয় কুমার বিশ্বাস জানান,সাদিপুর একটি রিমোর্ট এলাকা হওয়ায় আমরা এখনও ঘটনাস্থলে পৌছাতে পারিনি, তবে পাবনার ফায়ার সার্ভিস দল কাজ করছে।

কুষ্টিয়ায় বিপুল পরিমান নকল হ্যান্ড-স্যানিটাইজার ও স্যাভলন জব্দ

0
ওষুধ দোকানে অভিযান পরিচালনার সংগৃহিত ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহর থেকে বিপুল পরিমান নকল, মেয়াদত্তীর্ণ এবং অনুমোদনবিহীন হ্যান্ড-স্যানিটাইজার ও স্যাভলন জব্দ করা হয়েছে।

সোমবার কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় এলাকা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় এক ওষুধ ফার্মেসির মালিক এবং একজন হ্যান্ড-স্যানিটাইজার পরিবেশককে ২০ হাজার টাকা অর্থদন্ডের শাস্তি প্রদান করেন তিনি।

আরও দেখুনএন্ড্রু কিশোর না ফেরার দেশে

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ওষুধ আইন ১৯৪০ এর ১৮(ক) ধারা লঙ্ঘন করার অপরাধে একই আইনের ২৭ ধারায় বর্ণিত শাস্তির আওতায় এনে একটি ওষুধ ফার্মেসির মালিক এবং একজন হ্যান্ড-স্যানিটাইজার পরিবেশককে অর্থদন্ডের শাস্তি প্রদান করেছে। অভিযানের এ সময় অভিযুক্ত ওষুধ ফার্মেসি ও পরিবেশকের নিকট থেকে বিপুল পরিমান নকল ও অনুমোদনবিহীন হ্যান্ড-স্যানিটাইজার ও স্যাভলন জব্দ করা হয়।

গোলাগুলির ঘটনায় বান্দরবানে নিহত ৬

0
Bandarban-Dro-7-p-3

দ্রোহ অনলাইন ডেস্ক

বান্দরবানের বাগমারা বাজার এলাকায় গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাতটার দিকে সদর উপজেলার রাজভিলা ইউনিয়নে এ গোলাগুলির ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিনজন এবং নিহত হয়েছে ছয়জন। নিহত ব্যক্তিরা জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের সদস্য। তবে কারা এ হামলা চালিয়েছে এবং কি কারনে চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গোলাগুলিতে নিহত ব্যক্তিরা হলেন ডেভিড মারমা (৪৫), প্রজিত চাকমা (৬৫), দিপেন ত্রিপুরা (৪২), জয় ত্রিপুরা (৪০), রতন তঞ্চঙ্গ্যা (৫৫), বিমল কান্তি চাকমা (৬০)।

আরও পড়ুনএন্ড্রু কিশোর না ফেরার দেশে

নিহার চাকমা, বিদ্যুৎ চাকমা, হ্লাওয়াংসিং নামের তিনজন আহত হয়েছেন।

বান্দরবান পুলিশ সুপার জেরিন আক্তার ছয়জন নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আহত তিনজনকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসকেরা বলেন, আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তাঁরা হলেন নিহার চাকমা ও বিদ্যুৎ চাকমা।

করোনায় আক্রান্ত হয়ে সাত মাসের অন্তসঃত্ত্বা নারীর মৃত্যুু

0
Covid-Dro-29-p-3
সংগৃহিত ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলাতে করোনায় আক্রান্ত হয়ে সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

মাগুরা শহরের আদর্শ পাড়া এলাকার আবু তাহেরের মেয়ে ও মাহাবুবুর রহমানের স্ত্রী মৌসুমি আক্তার (২৬) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সে সময় তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সোমবার শেষরাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

আরও দেখুনএন্ড্রু কিশোর না ফেরার দেশে

মাগুরার সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, ১ জুলাই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মৌসুমি আক্তার ও তার বাবা আবু তাহেরের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। ৩ জুলাই তাদের দুজনেরই করোনা পজিটিভ আসে। এর মধ্যে মৌসুমি আক্তারের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। তার শারীরিক অবস্থার আরও অবনতির দিকে গেলে ৩ জুলাই রাতে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৌসুমি আক্তারের মৃত্যু হয়।

আরও দেখুনকরোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

মৃতের স্বামী মাহাবুবুর রহমান জানিয়েছেন, তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়া তাদের আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছেন। মৌসুমি আক্তারকে তার শ্বশুরবাড়িতে দাফন করা হবে।

সর্বশেষ সংবাদ

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...