বুধবার, মার্চ ১৮, ২০২৬.
Home Blog Page 741

শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার সাকিব

0
সংগৃহিত ছবি

দ্রোহ  স্পোর্টস ডেস্ক

ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন ‘উইজডেন’ এর গবেষণায় চলতি শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। জুলাই মাসের সংখ্যায় বিশ বছরের পরিসংখ্যান বিবেচনায় সাকিবকে বিশ্বের দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি টেস্টেও সাকিব রয়েছেন সেরা দশে, অবস্থান ষষ্ঠ। তবে টি-টোয়েন্টিতে সেরা দশে জায়গা হয়নি বাংলাদেশ দলের এ তারকা ক্রিকেটারের।

উইজডেন এর নাম দিয়েছে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সেঞ্চুরি’ অর্থাৎ শতাব্দীর সবচেয়ে মূল্যবান খেলোয়াড়।

গত ২০ বছরের দ্বিতীয় মূল্যবান ক্রিকেটার হয়েছেন সাকিব। তার ওপরে রয়েছেন শুধুমাত্র ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। দুজনের পয়েন্টের ব্যবধান মাত্র ০.৫!

টেস্টের সেরা ১০
১/ মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) – ৯৭.৫ পয়েন্ট
২/ রবীন্দ্র জাদেজা (ভারত) – ৯৭.৩ পয়েন্ট
৩/ স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) – ৯১.৭ পয়েন্ট
৪/ গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) – ৮৯.৬ পয়েন্ট
৫/ শন পোলক (দক্ষিণ আফ্রিকা) – ৮৪.৯ পয়েন্ট
৬/ সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৮৪.২ পয়েন্ট
৭/ জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) – ৮৩.৯ পয়েন্ট
৮/ রবিচন্দ্রন অশ্বিন (ভারত) – ৮৩.৯ পয়েন্ট
৯/ প্যাট কমিন্স (অস্ট্রেলিয়া) – ৮৩.৩ পয়েন্ট
১০/ শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) – ৮১.০২ পয়েন্ট

ওয়ানডের সেরা ১০
১/ অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড) – ২১.৩ পয়েন্ট
২/ সাকিব আল হাসান (বাংলাদেশ) – ২০.৮ পয়েন্ট
৩/ গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) – ২০.৬ পয়েন্ট
৪/ এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) – ২০.৪
৫/ কেন উইলিয়ামস (নিউজিল্যান্ড) – ১৯.১ পয়েন্ট
৬/ বিরাট কোহলি (ভারত) – ১৮.৯ পয়েন্ট
৭/ শন পোলক (দক্ষিণ আফ্রিকা) – ১৭.১ পয়েন্ট
৮/ হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) – ১৭.১ পয়েন্ট
৯/ নাথান ব্র্যাকেন (অস্ট্রেলিয়া) – ১৭.০ পয়েন্ট
১০/ জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) – ১৬.৯ পয়েন্ট

টি-টোয়েন্টির সেরা ১০
১/ রশিদ খান (আফগানিস্তান) – ৭.১ পয়েন্ট
২/ যশপ্রীত বুমরাহ (ভারত) – ৬.৭ পয়েন্ট
৩/ ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ৬.২ পয়েন্ট
৪/ সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ) – ৬.২ পয়েন্ট
৫/ এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) – ৫.৭ পয়েন্ট
৬/ ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) – ৫.৬ পয়েন্ট
৭/ এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ) – ৫.৫ পয়েন্ট
৮/ লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) – ৫.২ পয়েন্ট
৯/ ওয়াহাব রিয়াজ (পাকিস্তান) – ৫.০ পয়েন্ট
১০/ কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) – ৫.০ পয়েন্ট

দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

0

দৌলতপুর প্রতিনিধি

বৃহস্পতিবার দৌলতপুর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় সাজিম (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

তারাগুনিয়া থানামোড় সড়কের মন্ডলপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু শালিমপুর গ্রামের রানা বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলে, শিশু সাজিম রাস্তা পার হয়ে নানার কাছে যাওয়ার সময় দ্রুতগামী একটি ব্যাটারী চালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। এ সময় ইজিবাইক চালক আলমগীর হোসেনকে এলাকাবাসী আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

নিহত শিশুটির নানা রাস্তার ওপার থেকে ডাক দিলে শিশুটি রাস্তা পার হতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়।

আরও পড়ুন সীমান্তে আবারো বাংলাদেশি হত্যা

দৌলতপুর থানার ওসি নিশিকান্ত বলেন, ইজিবাইকের ধাক্কায় সাজিম নামে এক শিশু মারা গেছে। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দেশে আরও ৩ হাজার ১১৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ

0
Covid-Dro-29-p-3
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে আরও ৩ হাজার ১১৪ জনের দেহে খুঁজে পাওয়া গেল কোভিড-১৯ নামক প্রাণঘাতী ভাইরাসের বিষ। এ ছাড়াও এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৪২ জন।

শুক্রবার করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা শুক্রবার সকাল ৮টা অব্দি ১৪ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ পরীক্ষায় নতুন করে ৩ হাজার ১১৪ জনের দেহে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন।

২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪২ জনের। এখন অব্ধি দেশে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৯৬৮ জনের মৃত্যু হলো। সর্বশেষ মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১০ জন নারী। এদের মধ্যে ৩১ জন হাসপাতালে এবং ১১ জনের বাড়িতে মৃত্যু হয়েছে।

ঝিনাইদহে নছিমন উল্টে নিহত ১

0
jhinaidoh-nocimon-accident-dead-1-droho

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় রইচ উদ্দিন নামের এক নসিমন চালক নিহত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার হলিধানী এলাকার ভেটেরিনারী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রইচ উদ্দিন হরিনাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান দ্রোহকে জানান, সকালে হরিণাকুন্ডুর শাখারীদহ গ্রাম থেকে মাছ নিতে ডাকবাংলা এলাকায় যাচ্ছিল নসিমন চালক রইচ উদ্দিন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী এলাকার ভেটেরিনারী কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আড়ও পড়ুন: 
ঝিনাইদহে তড়িৎ আহত হয়ে ট্রাক্টর শ্রমিকের মৃত্যু
হোম আইসোলেশনে থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

হোম আইসোলেশনে থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে কিছুদিন আগে সুস্থ হয়ে উঠে গ্রেপ্তার হলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবু।

বৃহস্পতিবার রূপসা উপজেলার রেডজোন ঘোষিত আইচগাতি গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে রূপসা থানা পুলিশ।

পুলিশ জানায়, বিএনপি নেতার বিরুদ্ধে নাশকতাসহ তিনটি মামলা রযেছে।

খুলনা জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা বলেন, ‘বাবু করোনায় আক্রান্ত হয়েছিলেন। বুধবারে করোনার ফলোআপ রিপোর্ট তার ফলাফল নেগেটিভ এসেছে। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেশনে ছিল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন ১৪ দিন পর তার আরও একবার টেস্ট করা লাগবে। এ অবস্থায় বাবুকে গ্রেপ্তার করা অমানবিক।’

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, নাশকতাসহ তিনটি মামলায় ওয়ারেন্ট থাকায় বিএনপি নেতা বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশ্বকাপ বিক্রির অভিযোগে সাঙ্গাকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

0
সাঙ্গাকারার সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

২০১১ সালে ভারতের কাছে বিশ্বকাপ ফাইনালটি ইচ্ছে করেই হেরেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। মূলত বিশ্বকাপটি বিক্রি করে দিয়েছিল লঙ্কানরা।

প্রাথমিকভাবে তেমন গুরুত্ব দেওয়া হয়নি বিষয়টিকে। তবে শ্রীলঙ্কা সরকার এবার তোরজোড় শুরু করেছে সেই ফাইনালের বিষয় তদন্তের জন্য। এরই মধ্যে শ্রীলঙ্কা দলের তখনকার প্রধান নির্বাচক অরভিন্দু ডি সিলভা এবং বাঁহাতি ওপেনার উপুল থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদ করেছে বিশেষ তদন্ত ইউনিট।

বৃহস্পতিবার ২০১১ সালের সেই ফাইনালের অধিনায়ক কুমার সাঙ্গাকারাকেও তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। প্রথমে স্বাভাবিকভাবেই সেখানে গিয়েছেন সাঙ্গা। কিন্তু পরে আর পরিস্থিতি স্বাভাবিক থাকেনি। দীর্ঘ ১০ ঘণ্টা ধরে জিজ্ঞসাবাদ চলে সাবেক অধিনায়কের। জিজ্ঞাসাবাদের জেরে বিক্ষোভ প্রতিবাদ করেছে সাঙ্গা ভক্তদের মধ্যে। তারা দাবী করছে সাবেক ক্রিকেটারদের একপ্রকার হেনস্থার করেছেন তদন্ত ইউনিট।

জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে সংবাদমাধ্যমকে সাঙ্গাকারা বলেছেন, ‘আমি এখানে নিজের জবানবন্দি দিতে এসেছিলাম। কারণ খেলাটার প্রতি আমার দায়িত্ববোধ ও সম্মান আছে। মহিন্দানন্দ আলুথাগমাগে যে অভিযোগ তুলেছেন, আশা করি তদন্তে সে বিষয়ে সকল সত্য উদঘাটিত হবে।’

ডিজিটাল ফুটপ্রিন্ট ও আমাদের ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি।

0
লেখক রাফি

রাফিউ আহমেদ

যদি এমন হয়, আপনার সামনে একটা ফাইল রাখা হয়, যেখানে এ যাবতকালে আপনি কি কি ব্রাউজ করেছেন, কিসে লাইক দিয়েছেন, কিসে কমেন্ট করেছেন, কোথায় আড্ডা দিয়েছেন, কোন রেস্ট্রুরেন্টে কি খেয়েছেন, আপনার আশে পাশে তখন কে কে ছিলো, কাকে বকা দিয়েছেন, কাকে কি ম্যাসেজ দিয়েছেন, কাকে ফোনে কি বলছেন, কি আপনার পছন্দ, কি অপছন্দ কার সাথে আপনার সম্পর্ক কেমন ইত্যাদি সব থাকে? কিংবা আপনি একদিন ল্যাপটপ হাতে নিয়ে দেখলেন এ জীবনের ডিলিট করা সব হিস্ট্রি আবার চলে আসছে? ব্যাপারটা অনেকটা এমনি।

আপনি কাউকে ম্যাসেজ দিয়ে ডিলিট করে ফেলছেন, ভাবলেন যাক শেষ! ব্যাপারটা এখানেই শেষ না, ওয়েবসাইট গুলো সব জমা রাখছে। আপনি কথা বলছেন, সব কেউ শুনছে, জমা রাখছে। মাঝেমধ্যে এমন হয়, আপনি গুগলে কিছু সার্চ করলেন, সেটা পরেরদিন আপনার ফেইসবুক, ইন্সট্রাগ্রাম সবখানে চলে আসছে. এখন AI এর ব্যবহার বাড়ায় ব্যাপারটা অহরহ হচ্ছে। আজ আর গুগলে সার্চ করা লাগেনা, বন্ধুদের সাথে আড্ডায় কোন পণ্য বা কোর্স নিয়ে আলোচনা করছেন, দেখা যাবে সেটা আপনার ফেইসবুক ওয়ালে চলে আসছে।

ব্যাপারটা প্রথমে আপনাদের কাছে মজার লাগতে পারে, কত সহজেই আপনার পছন্দের জিনিস পেয়ে গেলেন! কিন্তু এটার একটা দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব রয়েছে। আজ ইন্টারনেটের যুগে প্রাইভেসি বলতে কিছু নেই। সবটাই রেকর্ড করা হচ্ছে, এনালাইসিস করা হচ্ছে। কিন্তু এত তথ্য জমা রাখা, এনালাইসিস করা যথেষ্ট ব্যয় সাপেক্ষ, তাও তারা নিজের টাকা খরচ করে কেন করে?

এসব তথ্য খুব সহজেই বিক্রি করা যায়। যেমন ধরুন, কেউ মেয়েদের কাপড়ের ব্যবসা শুরু করবে। যদি সে আগেই জানতে পারে কোন এলাকার মেয়েরা কি রঙের কি ড্রেস বেশি কিনে বা পছন্দ করে তাহলে তার ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যাবে। এখন কেউ যদি কাপড়ের ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ করতে চায়, মার্কেট সার্ভের মত ঝামেলায় না গিয়ে সহজেই সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন ওয়েবসাইট থেকে এই তথ্য কিনে ফেলবে।

কিংবা চাকরির নিয়োগেরও এটা ব্যবহার করা হতে পারে। আপনার বিগত বছর গুলোয় কার সাথে মিশছেন, কি কথা বলছেন, কার সাথে কি চ্যাট করছেন, কোথায় কি খেয়েছেন সব তারা পেয়ে যাচ্ছে! এমনকি রাজনৈতিকভাবেও ব্যবহার করা হচ্ছে। যেমন গত নির্বাচনে আমেরিকা অভিযোগ করে রাশিয়া তাদের নির্বাচনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তার করেছে।

আপনি ইন্টারনেটে যা করেন না কেন, কিছুই স্থায়ীভাবে মুছে ফেলা যায়না। এই কাজ গুলো আপনার জ্ঞানের অগোচরেই হচ্ছে। এটাই হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট। অর্থাৎ ইন্টারনেটে আপনি যেখানেই প্রবেশ করেননা কেন, সবখানেই আপনার একটা স্থায়ী পদচিহ্ন থেকে যায়। এমনকি আপনি ব্যক্তিগত একাউন্ট থেকে মুছে দিলেও তাদের সার্ভারে জমা থাকে। ম্যাসেজ ডিলিট করার সুবিধা আসার পর এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে। কারণ ব্যবহারকারি মুছে দেয়া যায় বলে মন খুলে সব বলে পরে ডিলিট করে দিচ্ছে, কিন্তু সার্ভারে সব জমা থাকায় একটা ব্যক্তিগত সুরক্ষা ঝুঁকি রয়ে যায়। পরবর্তীতে এসব তথ্য দিয়ে ব্ল্যাকমেইল ও করার সম্ভাবনা রয়েছে।

তাই নিজের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে প্রকাশ করার ব্যাপারে সচেতন হতে হবে। অযাচিত মজা করেও উলটাপালটা বলা থেকে বিরত থাকতে হবে। এবং প্রয়োজনের বাইরে অতিরিক্ত তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা উচিত না। এবং থার্ড পার্টি এপ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এবং সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।

প্রবীণ সাংবাদিক ফারুক কাজী’র চিরপ্রস্থান

0
Kazi-Dro-7-p-4-compressed
কাজী ফারুক (সংগৃহিত ছবি)

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের প্রবীণ সাংবাদিক ফারুক কাজীর চিরপ্রস্থান। তিনি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের সাবেক প্রধান সংবাদদাতা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

শুক্রবার সকাল ৮টার সময় তিনি এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন বলে তার মেয়ে আরশি কাজী জানিয়েছেন ।

প্রবীণ সাংবাদিক ফারুক কাজী’র স্ত্রী আইন প্রতিবেদক ফোরামের সাবেক প্রেসিডেন্ট ছিলেন, এক কন্যা এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন ।

আরও পড়ুন ১৩ঘণ্টা পর উদ্ধার করা সুমনের তথ্যে রয়েছে গড়মিল

ফারুক কাজীর মৃত্যুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।

১৩ঘণ্টা পর উদ্ধার করা সুমনের তথ্যে রয়েছে গড়মিল

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় ১৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার হওয়া সুমন ব্যাপারীকে নিয়ে নতুন রহস্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার করা সুমনের তথ্যের মধ্যে রয়েছে অনেক গরমিল।

দীর্ঘ ১৩ ঘন্টা পানিতে ডুবে থাকার পরে উদ্ধার হওয়া সুমনকে বিভিন্ন গণমাধ্যম হিরো বানিয়ে তুললেও তিনি মানুষকে মিথ্যে বলে প্রতারণা করছে বলে অভিযোগ করছে সাধারণ মানুষ।

চিকিৎসকদের ভাষ্য মতে, কোনো ব্যক্তি একটানা ৬ থেকে ১২ ঘণ্টা পানির নিচে ডুবে থাকলে তার শরীরের ত্বক, হাত-পাসহ মুখমন্ডল ফ্যাকাসে হয়ে যায় কিন্তু সুমনের বেলায় এমন কোনো লক্ষণ দেখা যায়নি।

সদরঘাট টার্মিনালের একাধিক ভ্রাম্যমাণ হকার দাবি করেন, লঞ্চডুবির ঘটনার পরেও তারা সুমনকে সদরঘাট এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন। তারা দাবি করেন সুমনকে হিরো সাজাতে একটা বিশেষ শ্রেণী পানির ভেতরে ১৩ ঘণ্টা থাকার মিথ্যা গল্প সাজিয়ে নতুন নাটক তৈরী করছে।

আরও দেখুন দেখুন. যেভাবে লঞ্চটি ডুবে গেল

সুমন নিজেকে একজন ফল ব্যবসায়ী হিসেবে দাবি করলেও তিনি গত দুই বছর ধরে সদরঘাট নৌ ফাঁড়ির একজন বাবুর্চি হিসেবে কাজ করে আসছিলেন বলেও অভিযোগ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে, লঞ্চডুবির পর উদ্ধার আভিযান পরিচালনা করার সময় এক ট্রলারে মানুষের সঙ্গে দাঁড়িয়ে আছেন সুমন ব্যাপারীর মতন এক ব্যক্তি।

এ ব্যাপারে নৌ পুলিশের ঢাকা জেলা পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ব্যক্তির ছবি প্রকাশিত হয়েছে, তার সঙ্গে উদ্ধার হওয়া সুমন ব্যাপারীর চেহারার যথেষ্ট মিল আছে। প্রকৃত পক্ষে যে ছবি প্রকাশিত হয়েছে, সেটি সদরঘাট ফাঁড়ির এসআই আক্কাসের ছবি।

উদ্ধার হওয়ার পর সুমন জানিয়েছিলেন, তিনি সদরঘাট এলাকায় ভ্রাম্যমাণ ফল বিক্রি করেন। মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাটে পৌঁছার সময় তিনি লঞ্চের ইঞ্জিনরুমের পাশে একটি লোহার রড ধরে বসে ছিলেন। লঞ্চটি ডুবে যাওয়ার মুহূর্তে কীভাবে যেন তিনি ইঞ্জিনরুমের ভেতরে ঢুকে পড়েন। সেখানে কোনো পানি ঢোকেনি।

তবে উদ্ধার হওয়া সুমন ব্যাপারীকে পুলিশ এখনো কোন জিজ্ঞাসা করেনি। তার উদ্ধার হওয়ার বিষয়টি সাজানো নাকি সত্যি, তা নিয়েও শুরু হয়নি কোন তদন্ত।

সীমান্তে আবারো বাংলাদেশি হত্যা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত সিরাজ উদ্দিন (৪৫) গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের দমদমা গ্রামের ওয়াহিদ আলীর ছেলে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকালে উপজেলার বিছনাকান্দি সীমান্তে।

গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য হারুন অর-রশীদ বলেন, বিকাল সাড়ে ৪ টার দিকে বিছনাকান্দি সীমান্তের দমদমা এলাকায় গরু চড়াচ্ছিলেন সিরাজ উদ্দিন। তার একটি গরু দলছুট হয়ে ভারতের অভ্যন্তরীনে খাসিয়াদের বাগানে প্রবেশ করলে বাংলাদেশি সিরাজ তার গরু আনতে বাগানে প্রবেশ করলে খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সিরাজ উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন  যৌতুক লোভী বাবা খুন করলো সন্তানকে

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, বিছনাকান্দি সীমান্তে খাসিয়ার গুলিতে সিরাজ উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...

খোকসায় ভেজাল আখের গুড় তৈরীর কারখানার মালিককে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় চিনি ও ক্ষতিকর কেমিকেল মিশিয়ে ভেজাল আখের গুড় তৈরির অপরাধে কারখানা মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এবারে প্রায় ৫৭৮...