শনিবার, মার্চ ২১, ২০২৬.
Home Blog Page 76

প্রাথমিকের শিক্ষকদের ১১তম গ্রেডের সুপারিশ, বাড়বে বেতন-ভাতা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠপর্যায়ের সব প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে শিক্ষকদের বেতনস্তর দুই ধাপ বাড়িয়ে ১১তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপ-পরিচালক পর্যন্ত সব কর্মকর্তার বেতন এক গ্রেড করে উন্নীত করতে আগামী সপ্তাহে সুপারিশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, উচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে উন্নীত করা হয়। এ নিয়ে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে সহকারী শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্যে। কারণ বর্তমানে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বেতন স্কেলও দশম গ্রেডে। তদারকি কর্মকর্তার সঙ্গে প্রধান শিক্ষকের একই গ্রেডে অবস্থান প্রশাসনিক জটিলতা তৈরি করছে।

অন্যদিকে সহকারী শিক্ষকরা রয়েছেন ১৩তম গ্রেডে। বেতন কাঠামোয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে তিন ধাপ পার্থক্য তৈরি হচ্ছে। টাকার অংকে এ ব্যবধান দাঁড়াচ্ছে ইনক্রিমেন্টসহ প্রায় ১৫ হাজার। এ ব্যবধানকে ‘বৈষম্য’ হিসেবে দেখছেন সহকারী শিক্ষকরা। এ অসন্তোষ দূর করতে সরকার বেতন গ্রেড উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রণালয়ও এতে সম্মতি দিয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, সহকারী শিক্ষকদের পদনাম পরিবর্তন করে ‘শিক্ষক’ করা হয়েছে। তাদের বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীত করতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিইও), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) এবং বিভাগীয় উপ-পরিচালকদের (ডিডি) বেতন স্কেল এক ধাপ উন্নীত করার প্রস্তাব মন্ত্রণালয়ে দেওয়া হবে।

অধিদপ্তরের মহাপরিচালক আরও জানান, প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার পর অর্থ উপদেষ্টা, অর্থ সচিব, প্রথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে বসে বেতন বাড়ানোর যুক্তি তুলে ধরা হয়। এতে অর্থ মন্ত্রণালয় ইতিবাচক সায় দিয়েছে। নতুন পে-কমিশনের কাছে বেতন বাড়ানোর প্রস্তাব তুলে ধরা হচ্ছে।

সরকারের কাছে দেওয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রস্তাবে শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডের (১১ হাজার টাকা স্কেল) পরিবর্তে ১১তম গ্রেড (১২ হাজার ৫০০ টাকা স্কেল) করার কথা বলা হয়েছে। সারাদেশে ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন সাড়ে তিন লাখের বেশি।

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (ইউএপিইও) ১০ম গ্রেডের (১৬ হাজার টাকা স্কেল) পরিবর্তে নবম গ্রেড (২২ হাজার টাকা স্কেল) দেওয়ার কথা বলা হয়েছে। সারাদেশে এই পদের সংখ্যা দুই হাজার ৬০৭টি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (ইউপিইও) দেওয়া হবে নবম গ্রেডের (২২ হাজার টাকা স্কেল) পরিবর্তে অষ্টম গ্রেড (২৩ হাজার টাকা স্কেল)। এ পদে সারাদেশে কর্মরত ৫১৬ জন কর্মকর্তা।

দেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) আছেন ৬৮ জন। তাদের বেতন সপ্তম গ্রেডের (২৯ হাজার টাকা স্কেল) পরিবর্তে ষষ্ঠ গ্রেড (৩৫ হাজার ৫০০ টাকা স্কেল) দিতে সুপারিশ করা হচ্ছে।

আরও পড়ুন – গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা হয়েছে

এর বাইরে বিভাগীয় উপ-পরিচালকদের পঞ্চম গ্রেডের (৪৩ হাজার টাকা স্কেল) পরিবর্তে চতুর্থ গ্রেডে (৫০ হাজার টাকার স্কেল) বেতন দেওয়ার সুপারিশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আরও পড়ুন – খোকসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা হয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গাজীপুরে এক ব্যক্তির ওপর হামলা-কোপানোর ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ওসি শাহিন খান শুক্রবার দুপুরে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না।’

তিনি আরও বলেন, যাদেরকে আটক করা হয়েছে তাদের কাউকে সিসিটিভি ফুটেজে দেখা যায়নি। সন্দেহবশত তাদেরকে আটক করা হয়েছে।

এর আগে সাংবাদিক তুহিনের ভাই সেলিম মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন – খোকসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন – মন্টু মহিলা কলেজের নতুন সভাপতিকে সংবর্ধনা প্রদান

খোকসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

গরুর পানি খাওয়ার জন্য বৈদতিক মটোরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহীনির মৃত্যু হয়েছে। স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্বামী অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন।

শুক্রবার সকাল ১১টার দিকে খোকসার উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের মুকশিদপুর গ্রামে নিজের বাড়িতে সাজেদা (৫৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন। তিনি এই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঁচে যাওয়া স্বামী মান্নানকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধা সাজেদাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ওই নিহত নারীর ডান হাতের বাহুর নিচে কয়েক ইঞ্চি লম্বা সদ্য পোড়া ক্ষত রয়েছে।

নিহতের নাতি ছেলে তরুন জানান, সকালে নিজের বাড়ির গোয়াল ঘরে গরুর খাবারের পানি দেওয়া জন্য তিনি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান। খবর পেয়ে তার স্বামী মান্নান মাঠের কাজ ফেলে দৌড়ে এসে স্ত্রীকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে দূরে পরে যান। তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা বাড়ির মেইন সুইচ বন্ধ করে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। ঘটনা স্থলেই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলেও তিনি মনে করেন।

নিহত বৃদ্ধার একমাত্র ছেলে রইচ উদ্দিন উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় মায়ের জন্য বিলাপ করছিলেন। তিনি জানান, মায়ের মৃত্যুর খবর পাওয়ার কয়েক মিনিট আগে তার সাথে মায়ের মুঠো ফোনে কথা হয়েছে। তিনি আরও জানান, তার বাবা মা দুজনেই গড়াই নদীর চরের বাড়ি থাকতেন। কিন্তু প্রতি মুহুত্যের তার মার সাথে মুঠো ফোনে যোগাযোগ রাখতেন। তিনি জানান মোটরের সুইচ দিতে গিয়ে তার মায়ের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবির হোসেন সোহাগ জানান, বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধা সাজেদাকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়। তার ডন হাতের বাহুর নিজে বেশ খানিকা পোড়া ক্ষত রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন – মন্টু মহিলা কলেজের নতুন সভাপতিকে সংবর্ধনা প্রদান

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাঈমুল ইসলাম জানান, পরিবারের অভিযোগ না থাকায় বৃদ্ধার লাশ তাদের (পরিবারের) কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন – কুমারখালীতে কবিগুরুর ৮৪তম প্রয়াণ দিবস পালিত

মন্টু মহিলা কলেজের নতুন সভাপতিকে সংবর্ধনা প্রদান

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের পরিচালনা পর্ষদের নতুন সভাপতি ডা. কামরুজ্জামান সোহেলকে সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কলেজের সভাকক্ষে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ খান।

নবনির্বাচিত সভাপতি ডা. কামরুজ্জামান সোহেল তাঁর বক্তব্যে কলেজের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন – কুমারখালীতে কবিগুরুর ৮৪তম প্রয়াণ দিবস পালিত

অনুষ্ঠানে আলোচনা করেন খোকসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কলেজের সাবেক সভাপতি নাফিস আহমেদ রাজু, পরিচালনা পরিষদের বিদ্যুৎসায়ী সদস্য রওশন আরা খাতুন, প্রভাষক সাইফুদ্দিন মজনু, সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন – ঝিনাইদহে স্কুলের কমিটি নিয়ে বিএনপি – জামায়াতের সংঘর্ষ

কুমারখালীতে কবিগুরুর ৮৪তম প্রয়াণ দিবস পালিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অন্ষ্ঠুানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকালে উপজেলার শিলাইদহে স্মৃতিবিজড়িত রবীন্দ্র কুঠিবাড়ী চত্বরে বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বকুলতলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম মিকাইল ইসলাম। শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তিয়াশা চাকমা। রবীন্দ্রনাথের জীবন, দর্শন ও সাহিত্যকর্মের উপর আলোচনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান।

কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে কবি স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে জাতীয়ভাবে কোনো আয়োজন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও রবীন্দ্র ভক্তরা।

এসময় স্থানীয় সাংবাদিক কে এম আর শাহীন বলেন, জন্মবার্ষিকীতে জাতীয়ভাবে আরম্বরপূর্ণ তিন দিনব্যাপী আয়োজন করা হয়ে থাকে। তখন দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দর পদচারণায় মুখরিত থাকে কুঠিবাড়ি। তবে প্রয়াণ দিবসে অনেকটায় ভাটা পড়ে থাকে। প্রয়াণ দিবসও জাতীয়ভাবে পালনের দাবি জানান তিনি।

প্রয়াণ দিবসের অন্ষ্ঠুানে সংগীত শিল্পী কুমারখালী সরকারী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী লুকাইবা রশিদ আনিনা বলে, কবিগুরুর জন্মবার্ষিকীর অন্ষ্ঠুানের মতো প্রয়াণ দিবসেও গান করতে এসেছি। তবে প্রয়াণ দিবসে থাকেনা তেমন আয়োজন। এটিও জাতীয়ভাবে পালন করা উচিৎ।

আরও পড়ুন – ঝিনাইদহে স্কুলের কমিটি নিয়ে বিএনপি – জামায়াতের সংঘর্ষ

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, জন্মবার্ষিকীর ন্যায় প্রয়াণ দিবসটিও জাতীয়ভাবে পালনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

আরও পড়ুন – ভারতের ওপর নতুন করে আরও ২৫ শতাংশ শুল্ক বাড়িয়েছে ট্রাম্প

ঝিনাইদহে স্কুলের কমিটি নিয়ে বিএনপি – জামায়াতের সংঘর্ষ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে স্কুল কমিটি নিয়ে বিরোধের জের ধরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে ঝিনাইদহ জেলা সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর গ্রামের কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নিয়ে বিরোধের জের ধরে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সম্প্রতি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হন জামায়াত সমর্থিত জহুরুল ইসলাম। এ নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার স্কুল কমিটির সভা চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে জামায়াতের ৯ জন ও বিএনপির ৬ নেতাকর্মী আহত হন।

বিএনপির আহতরা হলেন, কানুহরপুর গ্রামের ইমাদুর রহমান, একই গ্রামের মাসুম, গোলাম মোস্তফা, সুমন, রেহানা খাতুন ও মহারাজপুর গ্রামের রহমতুল্লাহ।

জামায়াতের আহতরা হলেন, জহুরুল ইসলাম, হুসাইন, মুজাব আলী, হাফিজুর রহমান, রুপচাঁদ আলী, ফয়জুল্লাহ, সলেমান মন্ডল, তোতা মিয়া ও সফর আলী। বিএনপি ও জামায়াত সমর্থিত আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে দুপুর ১২টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে দুই দলের আহত নেতাকর্মীরা আরেক দফায় মারামারিতে লিপ্ত হয়। এ সময় সেবা গ্রহীতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়। হামলার বিষয়ে বিএনপি ও জামায়াত পরস্পরকে দোষারোপ করছেন।

আরও পড়ুন – ভারতের ওপর নতুন করে আরও ২৫ শতাংশ শুল্ক বাড়িয়েছে ট্রাম্প

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, চার মাস আগে স্কুলের কমিটি করা নিয়ে মারামারির সূত্রপাত হয়। একপক্ষ কমিটি মানতে নারাজ। তারা বৃহস্পতিবার হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। এখনো থানায় কোনো পক্ষ মামলা করেনি।

আরও পড়ুন – সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে সরকার

 

ভারতের ওপর নতুন করে আরও ২৫ শতাংশ শুল্ক বাড়িয়েছে ট্রাম্প

0
সংগৃহীত প্রতিকী ছবি

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার কাছ থেকে তেল কেনা কেন্দ্র করে ভারতের ওপর নতুন করে আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটির ওপর মোট শুল্ক হার দাঁড়ালো ৫০ শতাংশে। এটি যুক্তরাষ্ট্রের কোনো বড় বাণিজ্য অংশীদারের ওপর অন্যতম সর্বোচ্চ শুল্কহার।

বুধবার হোয়াইট হাউজ থেকে এক নির্বাহী আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আমি দেখতে পাচ্ছি যে, ভারত সরকার সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে।

ডোনাল্ড ট্রাম্প ওই আদেশে আরও বলেন, আইন অনুযায়ী, ভারতের আমদানি পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই নতুন শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকা ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণ নিয়ে বারবার নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করছেন। সেই ধারাবাহিকতায় যেসব দেশ রাশিয়ার সঙ্গে জ্বালানি বা প্রতিরক্ষা বাণিজ্য করছে, তাদের শাস্তির আওতায় আনার হুমকি দিয়েছিলেন তিনি।

গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, ভারত শুধু ২৫ শতাংশ শুল্ক নয়, আরও একটি ‘জরিমানার’ মুখোমুখি হবে। কারণ তারা রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কিনছে।

তিনি বলেন, যদি তারা (ভারত) রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যায়, তাহলে আমি মোটেও খুশি হবো না। তারা যুদ্ধযন্ত্রকে জ্বালানি দিচ্ছে।

‘টার্গেট’ করা হচ্ছে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে আমরা রাশিয়া থেকে তেল আমদানি করছি, আর সেই কারণেই আমাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

আরও পড়ুন – সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে সরকার

বিবৃতিতে আরও বলা হয়, সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যারা আমাদের সমালোচনা করছে, তারাই রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। অথচ আমাদের ক্ষেত্রে এই বাণিজ্য জরুরি জাতীয় স্বার্থরক্ষায়।

সূত্র: সিএনবিসি, রয়টার্স ও জাগো নিউজ ২৪ ডটকম

আরও পড়ুন – ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে র‌্যালি

সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে সরকার

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রæয়ারি মাসে আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া আজ প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে রোজা শুরুর আগে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন।

গত মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে আগামী বছরের ফেব্রæয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন। তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয়।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণের কথা উল্লেখ করে পত্রে বলা হয়, প্রধান উপদেষ্টা তার ভাষণে অবিলম্বে এক্ষেত্রে সকল প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর কথা বলেছেন। বিগত ১৫ বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন মহা-আনন্দের ভোট উৎসবের দিন হিসেবে স্মরণীয় হয় তেমন আয়োজনের ওপর প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন।

প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন আনন্দ-উৎসবে, শান্তি-শৃঙ্খলায়, ভোটার উপস্থিতিতে, সৌহার্দ্য ও আন্তরিকতায় অবিস্মরণীয় হয়ে ওঠার যে প্রত্যাশা করেছেন তা উল্লেখ করা হয়। নির্বাচন আয়োজনে যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহারের গুরুত্বারোপের পাশাপাশি একটি প্রত্যাশিত সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ, উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রত্যয়ের কথাও নির্বাচন কমিশনকে জানানো হয়।

আরও পড়ুন – ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে র‌্যালি

শেষে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে উল্লিখিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব।

আরও পড়ুন – অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে র‌্যালি

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি করেছে।

বুধবার দুপুরে শহরের উজির আলী হাইস্কুল মাঠ থেকে বিজয় র‌্যালি শুরু হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকার স্বাধীন চত্বরে এসে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ। বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিতে সনাতন ধর্মালম্বিরর অংশগ্রহন ছিল চোখে পড়ার মতো।

র‌্যালি শেষে স্বাধীন চত্বরে সংক্ষিপ্ত সাবেশে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুল, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড এস এম মশিয়ূর রহমান, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন আলম, আনোয়ারুল ইসলাম বাদশা, কৃষকদল নেতা মীর ফজলে ইলাহী শিমুল, যুবদল নেতা আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদল নেতা সোমেনুজ্জামান সোমেন ও মুশফিকুর রহমান মানিক বক্তব্য রাখেন।

আরও পড়ুন – অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পৃথিবীর অন্যতম স্বৈরশাসক হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের আকাশে উদিত হয় নতুন সূর্য। দুই হাজার মানুষের আত্মদানে রচিত হয় ইতিহাসের মহাসোপান।

আরও পড়ুন – জেলা পরিষদের টাওয়ারের দোকান ও ফ্লোর বরাদ্দের অনিয়ম খতিয়ে দেখছে দুদক

 

অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে কুষ্টিয়া মডেল থানা সংলগ্ন কোর্টপাড়া বারো শরীফ দরবারের পাশের একটি স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে দরবারের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, সকালে খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো নিহতের পরিচয় শনাক্ত করা। পুলিশ আরও জানায়, পরিচয় শনাক্ত করার জন্য আশেপাশের বিভিন্ন এলাকায় বার্তা পাঠানো হয়েছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে শহরের একটি পরিচিত এলাকার দরবারের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অপরদিকে জেলার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ নাম পরিচয় জানতে কাজ করছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন – জেলা পরিষদের টাওয়ারের দোকান ও ফ্লোর বরাদ্দের অনিয়ম খতিয়ে দেখছে দুদক

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিচয় শনাক্ত হওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় উভয় থানায় দুইটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন – দেশে ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে – উপদেষ্টা মাহফুজ

সর্বশেষ সংবাদ

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...