রবিবার, মার্চ ১৫, ২০২৬.
Home Blog Page 761

খোকসার নবাগত ইউএনওসহ স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা পজেটিভ

0
Mejba-Dro-17-p-12-compressed
খোকসার ইউএনও মেজবাহ উদ্দিন

কুষ্টিয়া প্রতিনিধি

খোকসার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক স্বাস্থ্য কর্মী নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪ জনে। তবে জেলায় শুধু বুধবারে ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের রিপোর্টে খোকসার ইউএনওর করোনা পজেটিভ শনাক্ত হয় বলে কুষ্টিয়ার সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

খোকসা থেকে ইউএনও মৌসুমী জেরীন কান্তা বদলি হওয়ার পর গত ১৪ জুন খোকসায় ইউএনও হিসেবে যোগদান করেন মেজবাহ উদ্দীন আহম্মেদ।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার মোট ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১২৯ টি নমুনা ছিল। প্রদত্ত রিপোর্ট অনুযায়ী নতুন করে কুষ্টিয়া জেলায় আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে দৌলতপুর উপজেলাতে ৬ জন, কুষ্টিয়া জেলা সদরে ৮ জন, খোকসায় ১ জন এবং কুমারখালী উপজেলায় ৫ জন।

খোকসার নবাগত ইউএনও এখনো উপজেলায় আসেননি। তিনি জেলাতে যোগদানের পর কুষ্টিয়া সার্কিট হাউসে আছেন। স্বাস্থ্য কর্মী কুষ্টিয়া জেলা সদর থেকে আসা যাওয়া করেন। শনিবারেও তিনি অফিস করেছেন। স্বাস্থ্য কর্মীর স্ত্রীরও করোনা পজেটিভ ধরা পড়েছে বলে স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল সূত্র জানায়।

সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন বলেন, বেশ কয়েক দিন যাবত তিনি জ্বরে ভুগছেন। শরীরে আর তেমন কোনো সমস্যা নেই। তবে খোকসায় যোগদান করলেও আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্বশরীরে খোকসায় কর্মস্থলে না গিয়ে তিনি কুষ্টিয়া সার্কিট হাউজে অবস্থান করছেন।

এ নিয়ে কুষ্টিয়ায় বহিরাগত বাদে ২৭৩ জন কোভিড রোগী শনাক্ত হল। এর মধ্যে দৌলতপুর উপজেলায় ৪০, ভেড়ামারা ৪০, মিরপুর ২১, সদর ১২০, কুমারখালী ৩৮ এবং খোকসা উপজেলায় ১৪ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ রোগী ২০৬ জন এবং নারী ৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন মোট ৭১ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৯৪ জন। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন এবং খুলনায় চিকিৎসাধীন ৩ জন। করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে।

আরও দেখুন

করোনায় বন্ধ হয়ে গেল প্রাইমারি শিক্ষক প্রশিক্ষন

প্রাণ সংশয়ের আশঙ্কায় ভিপি নুর

0
Nur-Dro-17-p-11-compressed
ভি পি নুরের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণ সংশয়ের আশঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়রি করেছেন ।

মঙ্গলবার কে বা কারা ভিপি নুরের মুঠোফোনে ০১৬২৫-৯৯১৫৭৬ নম্বর থেকে একটি ক্ষুদেবার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেয়। তারপর প্রাণনাশের আশঙ্কায় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে থানায় জিডি করেন ভিপি নুর।

বুধবার রাজধানীর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান নুরুল হক নুরের জিডির বিষয়টি নিশ্চিত করেন।

ভিপি নুর বলেন, মঙ্গলবার কে বা কারা একটি অপরিচিত নম্বর থেকে আমাকে ও আমার সংগঠনের প্রায় ৪০-৪৫ জন নেতাকর্মীর মোবাইলে রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার ঘোষণার বিরোধিতা করে হত্যার হুমকি দেয়। তারপর থেকে আমরা বরাবরের মতোই নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরও বলেন, ইতিপূর্বে আমার ওপর যে সকল হামলা হয়েছে তার বেশির ভাগ হামলা করেছে তথাকথিত ক্ষমতাসীন দলের নেতাকর্মী। আগের হামলা গুলোতে অভিযুক্তদের কোন বিচার হয়নি।

বর্তমানে আমাকে হত্যার হুমকির দেয়া হচ্ছে। এ হুমকীকারীদের সাথে সরকার দলের যোগসাজশ থাকতে পারে বলে আমি মনে করি।

আরও পড়ুন

কুষ্টিয়ায় ধান-চাল সংগ্রহ অভিযান ভেস্তে যেতে পারে

কুষ্টিয়ায় ধান-চাল সংগ্রহ অভিযান ভেস্তে যেতে পারে

0
Rice-Dro-17-p-15-compressed
সংগৃহিত ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

বাজার মূল্যের তুলনায় সরকার নির্ধারিত মূল্য কম হওয়ায় দেশের বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের চালকল মালিকরা সরকারের ধান চাল সংগ্রহ অভিযানে তেমন একটা সাড়া দিচ্ছে না। আবার নানা জটিলতার ফলে জেলার প্রান্তিক কৃষকরাও সরকারের কাছে ধান বিক্রি করতে পারছে না।

কুষ্টিয়ায় সরকারের ধান চাল সংগ্রহ অভিযান ভেস্তে যাওয়ার আশংঙ্কা প্রবল হচ্ছে। আপদ কালীন সময়ের জন্য সরকার ধান চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন হয় প্রায় এক মাস আগে। কিন্তু এ সময়ে লক্ষ্যমাত্রার ১০ ভাগ চালও সংগ্রহ হয়নি। একই অবস্থা ধান সংগ্রহের ক্ষেত্রেও। এ অবদি ধান সংগ্রহ হয়েছে মাত্র ৬ মেঃ টন। তবে জেলা প্রশাাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করছেন নির্ধারিত সময়ের মধ্যেই তারা ধান-চাল সংগ্রহ অভিযান সফলভাবে শেষ করবে।

আপদকালীন মজুদের জন্য সরকার প্রতি বছর আমন ও বোরো মৌসুমে স্থানীয় চাল কল মালিকদের কাছ নির্ধারিত মূল্যে চাল সংগ্রহ করে থাকে। তবে এবার মহামারী করোনার কারণে চলতি বোরো মৌসুমে সরকার এ সংগ্রহ অভিযানকে অধিক গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে এবার ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা বেশি ধরা হয়েছে। তবে সরকার নির্ধারিত মূল্য কম হওয়ায় কুষ্টিয়ার চালকল মালিকরা এবারের সংগ্রহ অভিযানে একেবারেই আগ্রহ দেখাচ্ছেন না।

জানা যায়, কুষ্টিয়া জেলা থেকে এবার ৩৪ হাজার মেট্রিক টন চাল খরিদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত ১৭ মে সংগ্রহ অভিযান উদ্বোধন হয়। এক মাস পার হতে চললেও সর্বশেষ বুধবার পর্যন্ত মাত্র চার হাজার মেট্রিক টন চাল কেনা সম্ভব হয়েছে।

ধান সংগ্রহ অভিযানের অবস্থা আরো বেশি খারাপ। জেলায় এবার ৬ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সর্বশেষ ৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা সম্ভব হয়েছে।

জেলা চাল কল মালিক সমিতির নেতা জয়নাল আবেদিন প্রধান জানান, দেশের যেসব অঞ্চল থেকে তারা ধান সংগ্রহ করেন সেসব এলাকায় ধানের দাম বেশ চড়া। ওই দামে ধান কিনে সরকার নির্ধারিত মূল্যে চাল সরবরাহ করলে তাদের মোটা অংকের লোকসান গুনতে হবে।

বাংলাদেশ অটো মেজর রাইস এন্ড হাস্কিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রশিদ বলেন, খোলা বাজারেই মোটা চাল বিক্রি হচ্ছে ৪০ টাকায়। সেখানে সরকার নির্ধারিত মূল্য ৩৬ টাকা। তিনি বলেন, বিষয়টি সরকারের ওপর মহলে জানানো হয়েছে। আশা করি সরকার চালকল মালিকদের স্বার্থের বিষয়টি ভাববে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, বাস্তবতা হচ্ছে বাজার মূল্যের চাইতে সরকার নির্ধারিত মূল্য কম। যে কারণে কৃষক এবং মিলাররা ধান-চাল সংগ্রহ অভিযানে আগ্রহ দেখাচ্ছে না। তবে তিনি জানান, নিয়ম অনুযায়ী স্থানীয় চালকল মালিকদের সাথে চুক্তি করা হয়েছে। ইতিমধ্যে সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। এ বিষয়ে কিছুটা জটিলতা থাকলেও সেটা কাটিয়ে উঠে অভিযান সফল করা সম্ভব হবে।

খাদ্য ক্রয় কমিটির সভাপতি জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, করোনা পরিস্থিতে অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ ঠিক রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

তবে সংশ্লিষ্টদের দাবি এখনই কার্যকর ও সঠিক পদক্ষেপ নেওয়া না হলে চলতি ধান ও চাল সংগ্রহ অভিযান শেষ পর্যন্ত ভেস্তে যেতে পারে।

শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্র ইউনিয়নে মানববন্ধন

0
rajbari-DRO-17-P-10
রাজবাড়িতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদ।

বুধবার সামাজিক দূরত্ব বজায় রেখে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা সিপিবি’র সদস্য ধীরন্দ্রে নাথ দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারণ সম্পাদক কাওসার আহমেদ রিপন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিয়াজ, প্রচার সম্পাদক কাওসার আহমেদ প্রমুখ ।

বক্তারা বলেন, এই সরকারের কর্মকান্ডে কোন সমালোচনা করলেই কন্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। এই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মেধাবী শিক্ষার্থী সাদিকুল ইসলামের বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারাদেশ অবিলম্বে বাতিলের দাবি জানাই।

আরও পড়ুন

কুষ্টিয়ায় নকল ওষুধ কারখানায় ভ্রাম্যমান আদালতের হানা

কুষ্টিয়ায় নকল ওষুধ কারখানায় ভ্রাম্যমান আদালতের হানা

0
Kushtia-Dro-17
ভ্রাম্যমান আদালত পরিচালনা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরে এপি লিমিটেড নামে একটি নকল হোমিও ওষুধ প্রস্তুত করাখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে শহরের বাবর আলী গেট এলাকায় ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায় । বাবর আলী গেটে এপি লিমিটেড নামক নকল হোমিও ওষুধ তৈরী কারখানায় মালিক তোহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে নকল ওষুধ তৈরী ও বাজারজাত করে আসছে।

Kushtia-Dro-17-p-
উদ্ধারকৃত নকল ওষুধ

স্থানীয়দের অভিযোগে কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সবুজ হাসানের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় নকল ওষুধ কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ওষুধসহ কারখানা মালিক তোহিদুল ইসলামকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সে স্থানেই দ্রুত আদালত বসিয়ে তোহিদুল ইসলামকে ৩ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সবুজ হাসান বলেন, ওষুধ প্রস্তুতের ব্যাপারে তোহিদুল ইসলামের কোন বৈধ কাগজপত্র নেই। তিনি নকল ওষুধ তৈরী ও বাজারজাত করে দীর্ঘদিন থেকে লোক ঠকিয়ে আসছেন।

আরও পড়ুন

সমুদ্রবন্দরে আবারও ৩ নম্বর সংকেত

মৃত্যুর সংখ্যায় প্রথম বিশ্বযুদ্ধকে হার মানালো করোনা

0
Corona

দ্রোহ অনলাইন ডেস্ক

১৯১৪ সাল থেকে ১৯১৮ সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের ১ লাখ ১৬ হাজার ৫১৬ সেনার প্রাণহানি ঘটেছিল। চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে বিগত পাঁচ মাসে প্রথম বিশ্বযুদ্ধের সেই প্রাণহানিকে ছাড়িয়ে গেল দেশটি। এপ্রিলেই ভিয়েতনাম যুদ্ধের প্রাণহানিকে ছাড়িয়ে যায় মহামারী করোনা।

প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৪০ জনের প্রাণহানী ঘটেছে। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ৮৫৪ জনে দাঁড়ালো। যা প্রথম বিশ্বযুদ্ধে দেশটির মৃত্যুর সংখ্যার চেয়ে বেশি।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, দেশটিতে মঙ্গলবার একদিনে নতুন করে ২৩ হাজার ৩৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৩৪ হাজার ছাড়ালো।

যুক্তরাষ্ট্রে আগের দুই দিন করোনায় মৃতের সংখ্যা ৪০০ নিচে নামলেও মঙ্গলবার নতুন করে সে সংখ্যা আবার বাড়ল।

বিশ্বের আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে চলে যাওয়া যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সংক্রমণের ঝুঁকি আমলে না নিয়েই এরইমধ্যে অর্থনীতির দোহাই দিয়ে অনেক ব্যবসাবাণিজ্য খুলে দিয়েছে। লকডাউন শিথিল করে দিয়েছে। এখন প্রতিদিনই ২০ হাজারে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে দেশটিতে। মহামারি সংক্রমণের দ্বিতীয় ধাক্কাও যদি লাগে, তাতেও লকডাউন কঠোর করবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

খবর এএফপির।

মেসি ম্যাজিকে বার্সেলোনার জয়

0
MESI-DRO-17-p-6-compressed
সংগৃহিত ছবি

লিটন জামান

মেসি ম্যাজিকে বার্সেলোনা পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান টি মজবুত করলো। মেসির দুর্দান্ত পারফরম্যান্সের উপর নির্ভর করে বার্সেলোনা ২-০ গোলে লেগানেস কে পরাজিত করেছে।

বার্সার হয়ে এ. ফাতি ৪২ মিনিটে গোল করেন এবং ৬৪ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের শেষ গোলটি করেন লিওনেল মেসি।

অন্য একটি খেলায় এস্পানিওল ও গেটাফের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। ম্যাচের ১৬ মিনিটের মাথায় লাল র্কাড দেখেন এস্পানিওলের খেলোয়াড় বার্নারডো।

ভিলারিয়াল ১-০ গোলে পরাজিত করেছে মায়ার্কোকে। ভিলারিয়ালের হয়ে ১৬ মিনিটের মাথায় গোল করে জয় নিশ্চিত করেন সি. বাকা।

আরও খেলার খবর পড়ুন

খাবারের বস্তা কাঁধে নিয়ে দরিদ্রদের পাশে আফ্রিদি

সমুদ্রবন্দরে আবারও ৩ নম্বর সংকেত

0
SEE-DRO-17-P-6-compressed
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বর্ষা ঋতুর শুরতেই উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে গভীর সঞ্চালণশীল মেঘমালা। এর প্রভাবে চট্রগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানান আবহওয়া অধিদপতর।

সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া অব্দি উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।  তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন

করোনা ভাইরাসের প্রথম ওষুধের সন্ধান

মেহেরপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

0
Sanke-Dro-17-p-2-compressed

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত ছিতারন নেছা আমঝুপি ইউনিয়নের মল্লিকপাড়ার নুর ইসলামের স্ত্রী।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মৃত্যুর ঘটনা ঘটেছে।

স্থানীয়রা বলেন, মঙ্গলবার রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন ছিতারন। আনুমানিক রাত ১টার দিকে তাকে সাপে কামড় দিলে, তিনি অসুস্থ্য হয়ে পড়েন। এসময় পরিবারের লোকজন স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

রাজপুতের মৃত্যুর মোড় ঘুড়িয়ে দিলেন দাবাং পরিচালক

 

সর্বশেষ সংবাদ

মসজিদের ইমাম-খতিবরা পেলেন ঈদ উপহার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকার ৩৪ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যুবদলের নেতার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়। এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয়...

নিহত কৃষকদল নেতার লাশ নিয়ে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে বিএনপি। শনিবার দুপুরে ঝিনাইদহ মর্গ...

ঘাটে বাঁধা ডিঙ্গি নৌকা

নদীতে পানি নেই। ডিঙ্গি নৌকায় যাত্রী পাড়াপার বন্ধ হয়ে গেছে। সপ্তাহ খানেক আগেও প্রতিটি ঘাটের মাঝিরা কর্মব্যস্ত ছিলেন। গড়াই নদী পানিশুন্য হয়ে পরায় খোকসা,...

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিনগত...