শনিবার, মার্চ ১৪, ২০২৬.
Home Blog Page 770

কুষ্টিয়ায় প্রতিকেজি চালের দাম বেড়েছে ৫-১০ টাকা

0
rich-kus-dro-10-p7

কুষ্টিয়া প্রতিনিধি

দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে গত এক মাসে সব ধরনের চালের দাম কেজি প্রতি ৫-১০ টাকা পর্যন্ত বেড়েছে। এক বছরে কেজি প্রতি সর্বনিন্ম বেড়েছে ৮-১০ থেকে টাকা।

রমজানের ঈদের আগে দাম কিছুটা কমলেও ঈদের পর থেকে কয়েক দফায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে চালের দাম। দাম বৃদ্ধির এ প্রবণতা এখনো অব্যাহত রয়েছে। মোটা ও মাঝারি সব ধরণের চালের দাম বেড়ে গেছে। বেড়েছে চিকন চালের বাজার। ধানের বাজারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম। মিলাররা বলছেন ধানের দামের সাথে সমন্বয় করে বাড়ছে চালের দাম।

খুচরা ব্যবসায়ীরা জানান, গত বছর জুনে যে চাল ৩২-৩৩ টাকা কেজি দরে বিক্রি হয়েছে সেই চাল এবছর (বর্তমান) ৪৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তারা বলছে গত দুই বছরের মধ্যে এবারই চালের বাজার সব থেকে বেশি। ব্যবসায়ীরা বলছেন, আমন মৌসুমের আগ পর্যন্ত চালের বাজারে দাম বৃদ্ধি অব্যাহত থাকবে।

করোনা পরিস্থিতির কারণে বাইরে দেশে থেকে চাল আমদানি করা দুরহ হবে। আর এ কারনে অনেক অসাধু ব্যবসায়ী, ফড়িয়া ও আড়ৎদাররা ধান ও চাল মজুদ করছেন বলে অভিযোগ উঠেছে।

কৃষক ও খাদ্য কর্মকর্তারা বলছেন, রমজানের মধ্যে সারা দেশে বোরো ধান কাটা শুরু হয়। নতুন ধান মিলগুলোতে আসায় চালের বাজার ধীরে ধীরে কমতে থাকে। ঈদের আগ পর্যন্ত মিনিকেট, কাজললতা, বাসমতি, আঠাস ও মোটা জাতের চালের বাজার কেজিতে মিল গেটে ৩-৪ টাকা পর্যন্ত কমে যায়। তবে ঈদের পরের চিত্র একেবারে আলাদা।

দাদা রাইস মিলের অন্যতম স্বত্ত্বাধিকারি জয়নাল আবেদিন প্রধান বলেন, ঈদের আগে কুষ্টিয়ার মিলগুলো পুরোপুরি চালু হলেও নওগাঁ, দিনাজপুরসহ অন্যান্য জেলার মিলগুলো পুরো দমে উৎপাদনে ছিল না। ঈদের পর সব জেলায় পুরো দমে উৎপাদনে গেছে। প্রচুর ধান কিনছে মিল মালিকরা। ছাঁটাই ও বিপনন কার্যক্রম চলছে জোর গতিতে। ঈদের আগে যে ধানের বাজার ছিল তার তুলনায় এখন বাজার অনেক বেশি। সব জাতের ধান মণপ্রতি ২৫০ টাকা বেড়ে গেছে। বিশেষ করে আঠাস, কাজললতা ও মিনিকেট (সরু) জাতের ধানের বাজার এখন অনেক বেশি। যে ধান গত বছর এই সময়ে ৭০০-৭৫০ টাকা মণ ছিল এখন তা হাজারে ঠেকেছে। পাশাপাশি সরু ধান গত বছর এই সময়ে ৮০০ টাকা মণ দরে বিক্রি হলেও এখন ১ হাজার ১০০ টাকার বেশি বিক্রি হচ্ছে।

পৌর বাজারের খুচরা ব্যবসায়ী আব্দুর রহমান জানান, ঈদের আগের তুলনায় এখন বাজার চড়া। করোনার কারনে বাইরে থেকে চাল আনা সহজ হবে না এমনটা আঁচ করতে পেরে সুযোগ সন্ধানিরা এবার প্রচুর ধান ও চাল কিনে মজুদ করছে।

তিনি বলেন, যে মিনিকেট চাল ঈদের আগে প্রতি কেজি ৪৫ টাকা ছিল তা এখন ৫০ টাকা, ৪০ টাকা আঠাস ৪৬ টাকা, কাজললতাও একই দামে বিক্রি হচ্ছে। এমনকি যে মোটা চাল ৩০ টাকা ছিল তার দামও বেড়ে গিয়ে এখন ৪০ টাকায় ঠেকেছে।

খাজানগর মোকামে মিলারদের সাথে কথা বলে জানা গেছে, গত বছরের তুলনায় এবার চালের দাম বৃদ্ধি পাওয়ার প্রবণতা অনেক বেশি। যার আঁচ ইতিমধ্যে বাজারে পড়েছে। চালের বাজার শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে সর্বত্রই এমন আলোচনা চলছে।

চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাংলাদেশ অটো রাইস মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদ বলেন, সিন্ডিকেট করে কোন মিলার চাইলেও দাম বাড়াতে পারে না। এখন প্রতিযোগিতার সময়। ধানের বাজারের সাথে সমন্বয় রেখে চালের বাজার বাড়ছে। দেশে আম্ফান ঝড়ে ১৫ ভাগ ধান নষ্ট হলেও বাম্পার ফলন হয়েছে। এতে অভ্যন্তরীন বাজারে ধান ও চালের সংকট হবে না। তবে দামের হেরফের হবে। কৃষকরা ধানের ভাল দাম পাচ্ছে। দাম আরো বাড়তে পারে। ধানের দাম বাড়লে সামনে চালের দাম আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

খোকসায় ২ জনসহ জেলায় নতুন শনাক্ত ১৫ জন,

0
catona-kus-dro-10-p5
অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচিত সহ-সভাপতি তারিকুল হক,পূবালী ব্যাংকের কর্মকর্তা হান্নান মাহাবুব।

কুষ্টিয়া প্রতিনিধি

মঙ্গলবার রাত ১০টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব এর তথ্য অনুযায়ী কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক, কালের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সহ জেলায় নতুন করে ১৫ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এদের মধ্যে খোকসায় রয়েছেন ২জন।

সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম রাত ১০ টায় বিষয়টি নিশ্চিত করে জানান, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম, কালের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচিত সহ-সভাপতি তারিকুল হক, জেলা প্রশাসকের সরকারি বাংলোর পিওন বিল্লাল হোসেন সহ কুষ্টিয়া পূবালী ব্যাংকের কর্মকর্তা হান্নান মাহাবুব রয়েছেন।

সিরাজুল ইসলাম এর আগে চুয়াডাঙ্গা জেলার জীবননগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গত ৩১ মে তিনি কুষ্টিয়া জেলা প্রশাসনের এডিসি হিসেবে যোগদান করেন। এর আগে গত ৬ জুন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন করোনায় আক্রান্ত হন। মঙ্গলবার নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৯ জন, মিরপুর ২ জন, কুমারখালী ২ জন এবং খোকসা উপজেলায় ২ জন। নতুন সনাক্তদের মধ্যে ১৩ জন পুরুষ ও ২ জন নারী।

এ নিয়ে কুষ্টিয়া জেলায় বহিরাগত বাদে এখন পর্যন্ত ১৫৩ জন কোভিড রোগী শনাক্ত হল। আক্রান্তদের মধ্যে দৌলতপুর ২৫, ভেড়ামারা ২৪, মিরপুর ১৫, সদর ৫৪, কুমারখালী ২৩, খোকসা ১২। এর মধ্যে পুরুষ রোগী ১১৫, নারী ৩৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৩১ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১১৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন। এছাড়াও আক্রান্ত ২ জনকে খুলনায় পাঠানো হয়েছে।

এডিসি সিরাজুল ইসলাম বলেন, শরীরে করোনার তেমন কোনো উপসর্গ নেই। সুস্থ আছি। বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি।

কালের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচিত সহ-সভাপতি তারিকুল হক জানান, তিন দিন ধরে জ্বরে আক্রান্ত তিনি । আপাতত তার আর কোনো সমস্যা হচ্ছে না।

ঢাকায় ভিন্নমাত্রার ১৪ দিনের প্রাথমিক লকডাউন শুরু

0
Dhaka-Dro-10-p-1

দ্রোহ অনলাইন ডেস্ক

মঙ্গলবার মধ্যরাত থেকে ঢাকার পূর্ব রাজাবাজারে ভিন্নমাত্রার লকডাউন শুরু হয়েছে। প্রাথমিকভাবে এ লাকডাউন চলবে আগামী ১৪ দিন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খানের পক্ষ থেকে লকডাউন শুরুর কথা নিশ্চিত করা হয়।

পূর্বঘোষিত এই ১৪ দিনের লকডাউনের ফলে পূর্বরাজাবাজারে প্রায় ৪০ থেকে ৫০ হাজার মানুষকে গৃহবন্দী হয়ে থাকতে হবে। মহানগরের ছোট এই এলাকাটিতে ৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

প্রাথমিকভাবে পূর্ব রাজাবাজার দিয়ে শুরু করা হলেও পর্যায়ক্রমে ঢাকা মহানগরকে লাল, হলুদ ও সবুজ এলাকায় বিভক্ত করে শুরু করা হবে লকডাউন

মঙ্গলবার বিকালে ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন বলেন, লকডাউন বাস্তবায়নে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, লকডাউন চলাকালে পূর্ব রাজাবাজার এলাকার স্থানীয়রা বাইরে যেতে পারবেন না এবং বাইরের মানুষ এলাকার ভিতরে ঢুকতে পারবেন না। এলাকায় আটটি প্রবেশপথের মধ্যে একটি খোলা থাকবে (গ্রিন রোড, আইবিএ হোস্টেলের পাশে) । লকডাউন চলাকালে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী অনলাইনের মাধ্যমে কেনা যাবে, যা বাসায় পৌঁছে দেওয়া হবে। এটুআই ও ইক্যাব যৌথভাবে এটি পরিচালনা করবে।

হোম ডেলিভারির জন্য একদল প্রশিক্ষিত কর্মীবাহিনী থাকবে। যাদের অনলাইন সুবিধা নেই, নগদ অর্থে খাদ্যসামগ্রি কিনতে চান, তাদের জন্য নির্ধারিত ভ্যানে শাক-সবজি, মাছ-মাংস বেচাকেনার সুবিধা থাকবে। এ জন্য ভ্যানচালক ও পণ্যসামগ্রী সম্পূর্ণ জীবাণুমুক্ত করে ঢুকতে দেওয়া হবে। কর্মহীন, অসহায় ও দুঃস্থ মানুষদের তালিকা অনুযায়ী ত্রাণসামগ্রি সরবরাহ করা হবে। রোগীদের জন্য টেলিমেডিসিন সেবা চালু থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। গুরুতর রোগীদের জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে। জরুরি সেবার কর্মীরা এলাকায় প্রবেশ করতে পারবেন। বিশেষ পরিচ্ছন্নতা দল থাকবে ।

তিনি বলেন, কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য এলাকার নাজনীন স্কুল এন্ড কলেজে বুথ স্থাপন করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। লকডাউন বাস্তবায়নে নাজনীন স্কুল অ্যান্ড কলেজে ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা মহানগর পুলিশ, এটুআই, ই-কমার্স অব বাংলাদেশ (ইক্যাব) এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিকে নিয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। প্রয়োজনীয় ফোন নম্বরও থাকছে। এর মধ্যে ত্রাণের জন্য ৩৩৩ নম্বরে ফোন করা যাবে।

বুধবার শুরু হচ্ছে বাজেট অধিবেশন

0
Shassod-Dro-9-p-17-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন বুধবার বিকালে শুরু হবে। এটি হবে এ সংসদের অষ্টম অধিবেশন।

দেশে প্রাণঘাতী করোনা মহামারির মধ্যেই বৃহস্পতিবার সংসদে ২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৫৬ হাজার ৯৭৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট বক্তব্যে করোনা মহামারির নেতিবাচক প্রভাব থেকে অর্থনৈতিক উত্তরণের দিকনির্দেশনা দেবেন অর্থমন্ত্রী।

ইতিমধ্যেই সরকার যে প্রতিকূল অবস্থার মুখোমুখি হয়েছে এবং মানুষের জীবন ও জীবিকা রক্ষায় যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা বর্ণনা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) ইতিমধ্যেই যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে গুরুত্ব দিয়ে ২০২০-২১ অর্থবছরের জন্য ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে।

গত অর্থবছরের বাজেট ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। পরে সংশোধনী বাজেটে তা কমিয়ে হয় ৫ লাখ ১ হাজার ৫৭৭ কোটি টাকা। গত ১৮ মে রাষ্ট্রপতি আবদুল হামিদ এ বাজেট অধিবেশন আহ্বান করেন।

ভক্তরা বলছে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন রক

0
Rock-Dro-9-p-15-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

বর্তমানে বিশ্বে হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা রক খ্যাত ডোয়াইন জনসন। রেসলিংয়ের মাঠ দাপিয়ে বেড়ানোর পরে এবার গুঞ্জন শোনা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়বেন তিন। রেসলিং থেকে বিরতি নিয়ে সিনেমায় নাম লিখিয়ে সেখানেও পেয়েছেন দর্শকের ভালোবাসা ও আকাশ ছোঁয়া জনপ্রিয়তা।

গুঞ্জন শোনা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট পদে এবার লড়বেন এই রেসলিং হিরো। এমন মধুর গুঞ্জন উস্কে দিচ্ছেন তার ভক্তরা। সপ্তাহখানেক আগে সোশ্যাল মিডিয়ায় এই রেসলিং হিরোর এক বক্তব্যকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে আনন্দ-উল্লাস শুরু হয়। বিষয়টি নিয়ে কয়েক ধাপ এগিয়ে চিন্তা করতে শুরু করেন রেসলিং হিরোর ভক্তরা।

ভিডিও বার্তাটির ক্যাপশনে রক লিখেছেন, আপনারা কোথায়? আমাদের দেশ পঙ্গু হয়ে গেছে এবং হাঁটু গেড়ে বসে পরিবর্তনের আশায় প্রার্থনা করছে। আমাদের সহানুভূতিশীল নেতারা কোথায়?

রক আরও লেখেন, দেশের সবচেয়ে কঠিন সময়ে যেই নেতা দেশকে এক করতে পারেন, অনুপ্রেরণা দিতে পারেন, পদক্ষেপ গ্রহণ করে জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন, সব রঙের মানুষকে আপন করে নিতে জানেন, যে নেতা বলতে পারেন যে আমরা পারি, একসঙ্গে হয়ে পরিবর্তন আনতে এমন নেতা কোথায়?

রেসলিং হিরো আরো বলেন আপনারা যেহেতু আছেন, একদিন নিশ্চয়ই এমন শক্তিশালী নেতা আসবেন। পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

ওডসচেকার ডটকম নামের একটি বেটিং ওয়েবসাইটের জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের প্রশ্নে জনগণের ভোটে তৃতীয় স্থানে আছেন ডোয়াইন জনসন (রক)। সোশ্যাল মিডিয়ার শক্তিশালী বক্তব্যের পর তার ভোট ৩.৩৪ শতাংশ বেড়ে যায়।

কালুখালীতে দুই দলের মধ্যে সংর্ঘষ

0
Shohidul-Dro-9-p-11
চেয়ারম্যান শহিদুল ইসলাম। ফাইল ছবি।

কালুখালী প্রতিনিধি

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় বিলে মাছ ছাড়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের দুই দলের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

৭ জুন কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের চাড়াখালী এলাকায় ঘটনাটি ঘটেছে । এ ঘটনায় উভয় পক্ষের ১৪ জন আহত হয়েছে। উক্ত হামলায় আহত সিরাজ শিকদারের ছেলে মিরাজ শিকদার বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এলাকায় প্রচন্ড উত্তেজনা বিরাজ করছে।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ছরোয়ার মন্ডল বলেন, শহিদুল ইসলাম আলীর সমর্থকেরা গত বছরে কানার বিলে মাছ ছাড়ে। তাদের সাথে কথা ছিল মাছ বিক্রির লভ্যাংশ থেকে মসজিদের উন্নয়ন মুলক কাজের জন্য ২লাখ টাকা দিতে হবে। এ শর্তে তারা কানা বিলে মাছ ছাড়ে কিন্তু টাকা দেবার সময় মাত্র ১ লাখ টাকা দিয়েছে। এ বছর কানা বিলে চেয়ারম্যানের সমর্থকদের মাছ ছাড়তে বাধা দিলে। তারা আমার লাকের উপর হামলা করে মারপিট ও বাড়ী ভাংচুর করেছে।

মসজিদ কমিটির সভাপতি আনছার আলী জানান, আমাদের সাথে চেয়ারম্যান আমাদেও সাথে কথা দিয়ে রাখেনি। চেয়ারম্যান আমার এলাকার মানুষকে মারমারি থেকে বিরত থাকতে বলে। কিন্তু তিনিই তার পোষ্যদের উস্কে দিয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আমার ছেলেসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

উপজেলার সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ শহিদুল ইসলাম আলী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম সরোয়ার ঠান্ডু মন্ডলের সমর্থকের মধ্যে সংর্ঘষের ঘটনায় আহত সিরাজ শিকদারের ছেলে মিরাজ শিকদার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম আলীকে প্রধান আসামী করে ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী বলেন, আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলা দ্বায়ের করা হয়েছে। এ ঘটনার সাথে আমি জড়িত নয় বরং উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছিলাম। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে বসার জন্য এলাকাবাসীদের জানিয়ে আসি। কিন্তু আমি ঘটনাস্থল থেকে চলে আসার পর হামলার ঘটনা ঘটে। একই সাথে আমার সর্মথকদের বাড়ী ভাংচুর করে।

কালুখালী থানার অফিসার্স ইনচার্জ উক্ত ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ ২৬ জনের বিরুদ্ধে একটি মামলা দ্বায়ের করা হয়েছে। মামলা নং-৬। এ ঘটনায় উভয় পক্ষের ১৪ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও তিনি জানান

দেশে প্রাণঘাতী করোনায় ৪৫ জনের মৃত্যু

0
COVID-Dro-8-p-10

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩ হাজার ১৭১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

দেশের ৫৫ টি ল্যাবে ১৪ হাজার ৬৬৪ টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ১৭১ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাসের এর সংক্রমণ পাওয়া গেছে। বর্তমানে দেশে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭১ হাজার ৬৭৫ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা বলেন, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪৫ জনের। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১২ জন নারী। এই নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত চিকিৎসাধীন থাকা আরও ৭৭৭ জন ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ১৫ হাজার ৩৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

খোকসায় প্রতিপক্ষের হামলায় পিতা পুত্রসহ আহত ৩

0
hamla-dro-9-14-compressed
প্রতিপক্ষের হামলায় আহত পিতাপুত্র।

দ্রোহ প্রতিনিধি

খোকসার শিমুলিয়ায় জমিতে ঘাস মারা কীটনাশক ছিটানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্রসহ ৩ জন আহত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া তাঁতী পাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের সূত্রে জানা গেছে, সকালে আব্দুল রাজ্জাক নিজ জমিতে ঘাস মারার কীটনাশক স্প্রে করে। প্রতিপক্ষ শহিদুল তাকে বাঁধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকেরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি শোটা নিয়ে হামলা চালায়। এ হামলায় আব্দুল রাজ্জাক (৫০) পুত্র শান্ত আলী (১৭) এবং তার স্ত্রী নাছিমা বেগম (৪০) গুরুতর আহত হয়। গ্রামবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।

খোকসা থানার ডিউটি অফিসার এসআই আব্দুল আজিজ জানান, শিমুলিয়ার ঘটনায় মামলা হয়নি। কেউ আটকও হয়নি।

কুমারখালীতে বজ্রপাতে ৫ম শ্রেনীর ছাত্র নিহত

0
bRy-DRO-9-o11-compressed

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে সোহাগ (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ একই এলাকার মকছেদ আলীর ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র ছিল।

নন্দলালপুর ইউপি চেয়ারম্যান মোঃ নওশের আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলেটি বাড়ির পাশেই ঘুড়ি উড়াচ্ছিল। বিকালে হঠাৎ করেই কালোমেঘে আকাশ ঢেকে যায় এবং বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে সোহাগের মৃত্যু হয়।

সর্বশেষ সংবাদ

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিনগত...

দুই দফা সোনার দাম কমল

দ্রোহ অনলাইন ডেস্ক টানা দুই দিন সোনার দাম কমল। তবে রুপার দামে প্রভাব পরেনি। শুক্রবার সকালে কমেছে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। গত বৃহস্পতিবার...

সরিষার বাম্পার ফলন

তেল জাতীয় ফসল সরিষার বাম্পার ফলন হয়েছে। ফলের ভেতরে প্রতিটি দানা সমান। প্রতিকেজি সরিষায় সাড়ে ৪শ গ্রাম তেল হয়। ১০ শতক জমিতে সরিষা আবাদ...

ছাত্রদলে নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ, গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা...