শনিবার, মার্চ ১৪, ২০২৬.
Home Blog Page 772

খোকসায় সাপের কামড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

0
orc-dro-8-p4
স্কুল শিক্ষক সৌরভ। ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে বন্ধুদের সাথে আড্ডার সময় সাপের কামড়ে আহত স্কুল শিক্ষক মারা গেছেন।

স্কুল শিক্ষক সৌরভ কুমার সরকার কুঠি কমলাপুর গ্রামের শিবির সরকারের ছেলে। তিনি মৌলভীবাজার বড়লেখার ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

orc-dro-8-p3
পরিবারের সাথে স্কুল শিক্ষক সৌরভ সরকার।

জানা গেছে, রবিবার রাতে উপজেলা কুঠি কমলাপুর গ্রামে রাস্তার পাশে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন স্কুল শিক্ষক সৌরভ কুমার সরকার (২৫)। এ সময় তার পায়ে সাপে কামড় দেয়। কিছু সময় পর বাড়ি ফিরে বিষয়টি মাকে জানান। তারপর স্থানীয় ওঝাদের বাড়িতে দৌঁড় ঝাপ শুরু করেন। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে সৌরভের অসুস্থতা বাড়তে থাকে। শেষ তার অবস্থা সংকটাপন্ন হয়ে দাড়ায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখান থেকে তাৎক্ষনিক ভাবে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

sumana-dro-8-p1
স্বামী শোকে পাথর হয়ে গেছে স্ত্রী সুমনা সরকার।

সদ্য বিবাহিত সৌরভের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে এলাকায় শোকার্ত মানুষের ঢল নামে। স্বামী শোকে বাকরুদ্ধ হয়ে গেছে কলেজ ছাত্রী স্ত্রী সুমনা সরকার। পুত্র শোকে পাথড় বোনেগেছে মা অর্চনা সরকার ও বাবা শিবির সরকার। উঠতি বয়সী এই শিক্ষকের মৃত্যুতে শোক পেয়েছে স্থানীয়রা।

প্রয়াত এই শিক্ষকের সৎকারের জন্য সোমবার বেলা ১১ টায় খোকসা কালীবাড়ি কেন্দ্রীয় মহাশ্বশানে আনা হয়। সেখানে তাকে শেষ বিদায় জানাতে অসংখ্য নারী পুরুষ জমায়েত হয়।

orc-dro-8-p2
মা অর্চনা সরকারকে সান্তনা দেবার চেষ্টা করছে স্বজনরা।

নিহত স্কুল শিক্ষকের বাবা শিবির সরকার জানান, ছেলে বিষয়টি জানানোর সাথে সাথে তারা প্রথমে এক ওঝার কাছে যায়। সেখান থেকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তারা কোন চিকিৎসা না দিয়ে ফরিদপুর রেফার্ডকরেন।

জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার প্রেমাংশু বিশ্বাস বলে, সাপেকাটা রোগীর যে চিকিৎসা তা উপজেলা পর্যায়ে নেই। এ কারণেই সাপেকাটা রোগীদের উন্নত চিকিসৎসার জন্য কাছ কাছি ভালো হাসপাতালে রেফার্ড করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জামান জানান, রোগীটি যখন হাসপাতালে আনা হয় তখন তার শরীরে বিষক্রিয়া কাজ করছিল। তার অবস্থা খুবই খারাপ ছিল বলে তিনি শুনেছেন।

গাংনীতে অভিমানী গৃহবধূর আত্মহত্যা

0
meherpur-Dro-8-p-2-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

মেহেরপুর জেলার গাংনীতে দু’সন্তানের এক জননী স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে

ঘটনাটি ঘটেছে উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামে। নিহত গৃহবধূর নাম পরিস্কার খাতুন।

রবিবার উপজেলার জুগিন্দা গ্রামে নিজ ঘরের আড়ার সাথে গলাই রশি পেঁচিয়ে পরিস্কার খাতুন (৩৫) নামের এই গৃহবধূ আত্মহত্যা করে। দু’সন্তানের জননী পরিস্কার খাতুন লিয়াকত আলীর স্ত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানায়, লিয়াকত আলী একজন সবজি ব্যবসায়ী। ব্যবসা পরিচালনার জন্য স্ত্রীকে দিয়ে বিভিন্ন জায়গা থেকে আর্থিক ঋণ করতেন। সেই টাকা পরিশোধ করতে না পেরে স্বামীর উপর অভিমান করে গলাই রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে।

কুমারখালীর গড়াই নদীতে বালু উত্তোলন বন্ধে অভিযান

0
Kumarkhali-Dro-8-p-1-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে এ কাজে ব্যবহৃত সরঞ্জামাদি এবং নির্মিত স্থাপনা ধ্বংস করে দিয়েছে প্রশাসন।

রবিবার বিকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম.এ মুহাইমিন আল জিহান পৌর এলাকার তেবাড়িয়ায় গড়াই নদীর চরে এ অভিযান পরিচালনা করেন। গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ নির্মিত স্থাপনা গুঁড়িয়ে দিয়ে নদীর জায়গা অবমুক্ত করা হয়।

স্থানীয়রা বলেন, এলাকার একটি প্রভাবশালী মহলের ইশারায় গড়াই নদীর খাসচর দখল করে অবৈধ বসতি নির্মানসহ দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ব্যবসা চলছিলো। প্রভাবশালী মহলের ভয়ে স্থানীয়রা কেউ এ বিষয়ে মুখ খোলেননি। প্রশাসনের এমন অতর্কিত অভিযানে স্থানীয়দের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।

অভিযান পরিচালনা কারী প্রশাসনিক কর্মকর্তা জানান, অদূর ভবিষ্যতেও যদি নদীর জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয় তবে তাদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাবনার ব্যাংকার ও পরিবার পালিত ছেলের হাতে খুন হয়েছে

0
Pabna-Dro-7-p-06-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

পাবনায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তার স্ত্রী ও পালিত কন্যাকে হত্যা করেছে তারই পালিত ছেলে মসজিদের ইমাম তানভীর ।

নিহত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার ও তার স্ত্রী ছুম্মা খাতুন নিঃসন্তান ছিলেন। একদিন বয়সী কন্যা শিশু সানজিদাকে দত্তক নিয়েছিলেন। এভাবেই চলছিলো সংসার। প্রায় বছর দেড় আগে বাসার পাশের মসজিদের ইমাম তানভীরকে ছেলে সন্তান হিসেবে আপন করে নেন নিহত দম্পতি। অবশেষে সেই সন্তানের হাতেই খুন হলেন তারা।

পাবনার দিলালপুরের ভাড়া বাসায় একই পরিবারের তিনজন খুন হওয়ার ১দিনের মধ্যে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ হত্যাকান্ডের সংঙ্গে জড়িত আব্দুল জব্বারের পালিত ছেলে মসজিদের ইমাম তানভীর হোসেন (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

তানভীর নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। অর্থ সম্পদ ও স্বর্ণালঙ্কারের লোভে নিঃসন্তান দম্পতি ও তাদের পালিত মেয়েকে নৃশংসভাবে হত্যা করে তানভীর।

রবিবার দুপুরে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, দেড় বছর আগে মসজিদের ইমাম তানভীরের ব্যবহারে সন্তুষ্ট হন নিহত ব্যাংক কর্মকর্তা। নিঃসন্তান দম্পত্তি তাকেও ছেলে সন্তান হিসেবে আপন করে নেন। আব্দুল জব্বার ব্যাংক, পোস্ট অফিসে টাকা লেনদেনেও তানভীরকে সঙ্গে নিয়ে যেতেন ।Pabna-Dro-7-p-9-compressed

পালিত সন্তান তানভীরের লোভের দৃষ্টি পড়ে ব্যাংক কর্মকর্তার অর্থ সম্পদের উপর। লোভের বশে তানভীর হত্যাকান্ডের পরিকল্পনা করতে থাকে।

গত ২৯ মে চতুর তানভীর মসজিদ থেকে ছুটি নিয়ে হরিপুর গ্রামের বাড়ি বেড়াতে যায়। তবে ছুটি শেষ হবার আগেই ৩১ মে সে পাবনাতে ফিরে আসে এবং ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বারের বাড়িতে অবস্থান নেয়।

রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় আব্দুল জব্বার, তার স্ত্রী ছুম্মা খাতুন ও মেয়ে সানজিদাকে (১২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে। বাথরুমে থেকে রক্তমাখা কাপড়-চোপড় ধুয়ে গোসল করে। নগদ ২ লাখ টাকা, এক লাখ ভারতীয় রুপি ও স্বর্ণের গহনা নিয়ে ফজরের আজানের সময় পালিয়ে যায়।

শুক্রবার দুপুরে ভাড়া বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তখন থেকেই ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।

শনিবার রাতে তানভীরকে তার নওগাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সেই রাতের নৃশংস হত্যাকান্ডের বর্ণনা দেয় তানভীর। এ হত্যাকান্ডে জড়িত তানভীরের শাস্তি নিশ্চিতে সব ধরনের আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার।

কুষ্টিয়ায় দুই পুলিশ সদস্যসহ আরো ১০ জনের করোনা শনাক্ত

0
Kustia-dro-5-p-9-compressed

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলায় দুই পুলিশ সদস্যসহ আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও দুইটি নমুনার ফলোআপ পজেটিভ এসেছে। এখন পর্যন্ত জেলায় ১২১ জন কোভিড রোগী শনাক্ত হল। জেলায় আক্রান্ত পুলিশ সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮ জনে।

রবিবার বিকালে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রবিবার ২২১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১১৮ টি নমুনা ছিল। নমুনা পরীক্ষায় জেলায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্য জেলার মধ্যে মেহেরপুরের ৪টি, চুয়াডাঙ্গার ১০টি নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ বলে শনাক্ত হয়।

জেলায় নতুন আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ৭ জন। এর মধ্যে কুষ্টিয়া পুলিশ লাইনে কর্মরত দুই পুলিশ কনস্টেবল, এনএস রোডের বাসিন্দা গত ৪ জুন আক্রান্ত পিতার ১১ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। কুষ্টিয়া সদরের খাজানগর, শহরের হাউজিং ও বটতৈল এলাকার একজন করে তিনজন আক্রান্ত রোগী রয়েছেন। সদর হাসপাতাল থেকে সংগ্রীহিত আরও দুইজনের নমুনা পজেটিভ এসেছে। এদের একজনের বাড়ি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ এবং ঝিনাইদহের স্থায়ী বাসিন্দার রোগীর বর্তমান অবস্থান সদরে দেখানো হয়েছে। এছাড়াও কুমারখালী উপজেলার চাপড়াতে দুই জন শনাক্ত হয়েছেন।

রবিবারে শনাক্তদের মধ্যে ২ জনের বয়স ১১-২০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ২১-৩০ বছর ১ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৪০-৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে। নতুন শনাক্ত ৭জন পুরুষ ও ৩ জন নারী। এই নিয়ে কুষ্টিয়ায় বহিরাগত বাদে এখন পর্যন্ত ১২১ জন কোভিড রোগী শনাক্ত হল। এর মধ্যে পুরুষ ৯২ এবং নারী ২৯ জন। আক্রান্তদের মধ্যে দৌলতপুর ২৩, ভেড়ামারা ২০, মিরপুর ১২, কুষ্টিয়া সদর ৩৯, কুমারখালী ২০, খোকসা উপজেলায় ৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৮৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন।

দেশে ছড়িয়ে পড়ছে কোভিড-১৯, একদিনে রেকর্ড মৃত্যু

0
Corona-Dro-7-p-2-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

সারা পৃথিবীর মতো দেশে ছড়িয়ে পড়ছে কোভিড-১৯। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন সংখ্যা। ইতমধ্যে সারা পৃথিবীতে আক্রান্তের সংখ্যা হয়েছে ৬৯ লাখ ১১ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৮৫৪ জনের।

কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, দেশে শেষ ২৪ ঘন্টায় করোনা ভাইরাস সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৪৩ জনের শরীরে। অপরদিকে রেকর্ড সংখ্যক ৪২ জনের মৃত্যু হয়েছে। দেশে সংক্রমণের শুরু থেকে এ অব্দি মারা গেছেন ৮৮৮ জন। এ সময় পর্যন্ত দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ৬৫ হাজার ৭৬৯ জনের শরীরে।

২৪ ঘন্টায় মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৭ জন নারী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে সর্বমোট ১৩ হাজার ৯০৩ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, করোনার ঝুঁকি এড়াতে সবাই সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে হবে। তিনি আরো বলেন, ব্র্যাক ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালিত বুথে অনলাইন নিবন্ধনের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হবে। এ বুথে কোনো টাকা লেনদেন না করতে অনুরোধ করেন তিনি।

করোনা আক্রান্তদের চিকিৎসায় এগিয়ে এলেন মুক্তিযোদ্ধার স্ত্রী

0
uno-dro-7-p6

কুষ্টিয়া প্রতিনিধি

করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়াত মুক্তিযোদ্ধা স্বামীর এক মাসের সম্মানী ভাতা’র টাকা তুলে দিয়েছেন স্ত্রী।

রবিবার সকালে ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফের হাতে প্রয়াত মুক্তিযোদ্ধা স্বামী হারুন অর রশীদের সন্মানী ভাতা’র এক মাসের টাকা তুলে দেন স্ত্রী জুলেখা খাতুন। তিনি ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার বাসিন্দা।

মুক্তিযোদ্ধা হারুন অর রশীদের স্ত্রী জুলেখা খাতুন সাংবাদিকদের জানান, তাঁর স্বামী জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। তাঁর স্বামী জীবিত নেই। করোনার বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। তার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় দেশের এই দুর্দিনে কিছু না কিছু করতেন। তাই সামান্য হলেও এই সম্মানীর টাকা যদি করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার কাজে লাগে তাহলে তিনি নিজে যেমন খুশি হবেন তেমনি তাঁর প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স্বামীর আত্মা কিছুটা হলেও শান্তি পাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, মহামারী করোনার বিরুদ্ধে সরকারের একার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। জুলেখা খাতুন যে সহযোগিতা করলেন সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয় দৃষ্টান্তও বটে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ভালো আছেন

0
dc-dro-7-p-5-compressed

কুষ্টিয়া প্রতিনিধি

করোনাভাইরাসে আক্রান্ত কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেনের শারীরিক অবস্থা ভালো আছে।

রবিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে জেলা প্রশাসক তাঁর সরকারি বাংলোতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

রবিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মুসা কবির এবং মেডিকেল অফিসার ডাঃ ইফতেখার হোসেন খান জেলা প্রশাসকের বাংলোতে গিয়ে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে সব কিছুই স্বাভাবিক আছে বলে জানান।

এদিকে শনিবার জেলা প্রশাসক আসলাম হোসেনের করোনা শনাক্ত হওয়ায় জেলা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কিছুটা হলেও করোনা আতংক দেখা দিয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এএইচ এম আনোয়ারুল ইসলাম জানান, রবিবার সকালে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা ও উপজেলা প্রশাসনের ২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত জেলা প্রশাসকের স্ত্রী, কন্যা ও শ^াশুড়ীও রয়েছেন বলে জানা গেছে।

নিখোঁজ প্রতিবন্ধি অটো চালককে পাংশা থেকে উদ্ধার

0
Rm‡Mmy„m-wcM-7-o-7-compressed

দ্রোহ প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা বাসষ্ট্যান্ড থেকে নিখোঁজ প্রতিবন্ধি অটো চালককে সংজ্ঞাহীন অবস্থায় পাংশা থেকে উদ্ধার করা হয়েছে।

প্র্রতিবন্ধি অটো চালকের বাড়ি উপজেলা আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে। তার বাবার নাম মঞ্জু
মোল্লা।

জানা গেছে, শনিবার বিকালে খোকসা বাসস্ট্যান্ড থেকে কুমারখালী যাওয়ার কথা বলে যাত্রীবেশী ছিনতায় কারীরা প্রতিবন্ধি অটো চালক নাসিরকে নিয়ে যায়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে পাংশা বাসষ্ট্যান্ড এলাকা থেকে সংজ্ঞাহীন প্রতিবন্ধি অটো চালক নাসিরকে উদ্ধার করে গ্রামবাসী। পরে খবর পেয়ে পরিবারের লোকেরা তাকে নিয়ে এসে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চিকিৎসাধীন প্রতিবন্ধি অটো চালক নাসির জানায়, শনিবার বিকালে খোকসা বাসষ্ট্যান্ড এলাকা থেকে ৪ যাত্রী তার অটো রিজার্ভ করে কুমারখালীর উদ্যেশে রওনা হয়। এক পর্যায়ে যাত্রীরা তাকে একটি ফ্লিং ষ্টেশনে নিয়ে যায়। সেখান থেকে তাকে কেক ও কোমলপানিও খাওয়ায়। এ পর সে সংজ্ঞা হারিয়ে ফেলে। রবিবার সকালে সে জ্ঞান ফিরে পায়। পরে পরিবারে লোকেরা তাকে হাসপাতালে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স কুতুব উদ্দিন জানান, কোমল পানিওর সাথে নেশাজাত কিছু মিশিয়ে খায়ানোর ফলে সে সংজ্ঞা হারিয়ে ফেলে। তার সুস্থ হতে সময় লাগবে।

পুরোপুরি লকডাউন ৫০ জেলা, ১৩ টি আংশিক

0
crona-dro-7-p-4-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশের ৫০ জেলা পুরোপুরি লকডাউন, ১৩ জেলা আংশিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আক্রান্ত বিবেচনায় রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে চিহ্নিত করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন হবে স্বাস্থ্যবিধি ও আইনি পদক্ষেপ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে রেড জোন বিবেচনা করে পুরোপুরি লকডাউন দেখানো হচ্ছে। ইয়েলো জোন বিবেচিত আংশিক লকডাউন দেখানো হয়েছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর গ্রিন জোন বিবেচিত লকডাউন নয় এমন জেলা দেখানো হচ্ছে একটি এবং উপজেলা দেখানো হচ্ছে ৭৫টি।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শনিবার সর্বশেষ আপডেট করা তালিকায় খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরাকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। এই বিভাগে আংশিক লকডাউন বলা হচ্ছে বাগেরহাট, কুষ্টিয়া ও মাগুরাকে। খুলনা বিভাগেই দেশের একমাত্র গ্রিন জোন চিহ্নিত ঝিনাইদহ জেলা।

বরিশাল বিভাগের বরগুনা, বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। এই বিভাগে আংশিক লকডাউন ভোলা ও ঝালকাঠি।

চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও নোয়াখালীকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। এই বিভাগে আংশিক লকডাউন বান্দরবান, চট্টগ্রাম ও রাঙ্গামাটি।

ঢাকা বিভাগের গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইলকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। এই বিভাগে শুধু ঢাকা ও ফরিদপুর আংশিক লকডাউন।

রাজশাহী বিভাগের বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর ও রাজশাহীকে মধ্যে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। এই বিভাগে আংশিক লকডাউন চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ।

রংপুর বিভাগের আটটি জেলাকেই পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। জেলাগুলো হলো- দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও ঠাকুরগাঁও।

সিলেট বিভাগের সব ক’টি জেলাকেই বলা হচ্ছে পুরোপুরি লকডাউন। বিভাগের জেলাগুলো হলো- হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট।

ময়মনসিংহ বিভাগেরও সব ক’টি জেলা জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুরকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢাকা মহানগরীর ৩৮টি এলাকাকে আংশিক লকডাউন (ইয়েলো জোন বিবেচিত) হিসেবে দেখানো হচ্ছে। তবে লকডাউন নয় (গ্রিন জোন বিবেচিত) বলে দেখানো হচ্ছে ১১টি এলাকাকে। এখন পর্যন্ত পুরোপুরি লকডাউন (রেড জোন বিবেচিত) হিসেবে ঢাকার কোনো এলাকাকে দেখানো হচ্ছে না।

মহানগরীর আংশিক লকডাউন বলে চিহ্নিত ৩৮টি এলাকা হলো- আদাবর, থানা, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, ওয়ারী, কদমতলী, কলাবাগান, কাফরুল, কামরাঙ্গীরচর, কোতয়ালী, খিলক্ষেত, গুলশান, গেন্ডারিয়া, চকবাজার, ডেমরা, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, দক্ষিণখান, দারুসসালাম, ধানমন্ডি, নিউমার্কেট, পল্টন মডেল, পল্লবী, বংশাল, বাড্ডা, বিমানবন্দর, ভাটারা, মিরপুর মডেল, মুগদা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, রমনা মডেল, লালবাগ, শাহআলী, শাহজাহানপুর, শেরেবাংলা নগর, সবুজবাগ, সুত্রাপুর ও হাজারীবাগ থানা এলাকা।

আর লকডাউন নয় বলে চিহ্নিত ১১টি এলাকা হলো- উত্তরখান থানা, ক্যান্টনমেন্ট থানা, খিলগাঁও, তুরাগ, বনানী, ভাষানটেক, মতিঝিল, রামপুরা, রূপনগর, শাহবাগ ও শ্যামপুর থানা এলাকা।

সর্বশেষ সংবাদ

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিনগত...

দুই দফা সোনার দাম কমল

দ্রোহ অনলাইন ডেস্ক টানা দুই দিন সোনার দাম কমল। তবে রুপার দামে প্রভাব পরেনি। শুক্রবার সকালে কমেছে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। গত বৃহস্পতিবার...

সরিষার বাম্পার ফলন

তেল জাতীয় ফসল সরিষার বাম্পার ফলন হয়েছে। ফলের ভেতরে প্রতিটি দানা সমান। প্রতিকেজি সরিষায় সাড়ে ৪শ গ্রাম তেল হয়। ১০ শতক জমিতে সরিষা আবাদ...

ছাত্রদলে নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ, গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা...