বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 470

পারাবত এক্সপ্রেসে আগুন : ৪ ঘণ্টা পর সিলেটের পথ স্বাভাবিক

0
ছবি এনএনবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের শমশেরনগরে ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনের বগিতে অগ্নিকান্ডের ঘটনায় চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দরের কাছে ট্রেনের বগিতে আগুন লাগে; এরপর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শমশেরনগর স্টেশনের স্টেশন মাস্টার জালাল উদ্দিন বলেন, বিকাল ৫টার দিকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

অগ্নিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করে। তারা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ছাড়া আগুন লাগার পর বগি দুটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। সেই বগি দুটিসহ অন্যান্য বগি নিয়ে ট্রেনটি বিকাল ৪টার দিকে কুলাউড়া স্টেশনে চলে যায়। তারপর অন্যান্য কাজ শেষে ট্রেন চালু হয় বলে রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ দোহার জানান।

আরো পড়ুন –খালেদা জিয়ার হার্টে রিং পরানো হলো

রেলওয়ে কর্তৃপ জানায়, ট্রেনটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। ট্রেনের খাবার গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন পাশের একটি যাত্রীবাহী বগিতে ছড়িয়ে পড়ে। তখন চালক ট্রেন থামিয়ে দেন। তবে এতে কেউ আহত হয়নি। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

এদিকে অগ্নিকান্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদা হোসেন।

তিনি সাংবাদিকদের বলেন, এ কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

খালেদা জিয়ার হার্টে রিং পরানো হলো

0
খালেদা জিয়া - ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এনজিওগ্রামের পর রিপোর্টে তার হার্টের একটি ৯৫ শতাংশ বøক ধরা পড়ায় সেখানে রিং পরানো হয়েছে।

শনিবার দুপুরে জরুরিভিত্তিতে তার এনজিওগ্রাম শুরু হয়। দুপুর ২টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলে সাংবাদিকদের ওরিয়েন্টেশন

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার হার্টে বেশ কয়েকটি বøক ধরা পড়ে। তার মধ্যে একটি বøক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে। তার অবস্থা স্থিতিশীল নয়।

কুষ্টিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলে সাংবাদিকদের ওরিয়েন্টেশন

0

কুষ্টিয়া প্রতিনিধি

চার দিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা করেছে সিভিল সার্জন অফিস।

শনিবার বেলা ১১ টায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় বক্তব্য রাখেন কুষ্টিয়া সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল, কুষ্টিয়া প্রেস কাবের সভাপতি আল মামুন সাগর। এছাড়াও কর্মশালায় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, আগামী ১৬ জুন থেকে এ কার্যক্রম শুরু কওে চলবে ১৯ জুন পর্যন্ত। এবার জেলায় ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৭শ’ ৩৯ শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ বছরের শিশু থেকে ৫৯ বয়সী ২ লাখ ৮ হাজার ৫শ’ ২২ কে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

আরো পড়ুন – কুমারখালীতে সড়ক দুর্ঘটনা মায়ের পর মেয়ের মৃত্যু

সিভিল সার্জন বলেন, এর বাইরেও কোন শিশু থাকলে তাদেরকেও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ১৫শ’ ৬৬ কেন্দ্রে ৩১শ’ ৩২ জন স্বেচ্ছাসেবক এই ক্যাম্পইন সফল করতে কাজ করবে। পথ শিশু কিংবা পথ চলতি শিশুদের কথা চিন্তা করে বাস রেল স্টেশন সহ বিভিন্ন জনসমাবেশ স্থলে কেন্দ্র স্থাপন করা হবে।

কর্মশালায় ভিডিও উপস্থাপনের মাধ্যমে ভিটামিন-এ এর গুরুত্ব তুলে ধরা হয়। শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তাই ৬ মাস বয়স হলেই মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর কথা বলা হয়েছে।

কুমারখালীতে সড়ক দুর্ঘটনা মায়ের পর মেয়ের মৃত্যু

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়া -রাজবাড়ী সড়কের কুমারখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গৃহবধূ পর তার চিকিৎসাধী মেয়ে জয়া খাতুন (১১) মারা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন গৃবধূর স্বামী আশরাফুল ইসলাম জনির অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে চিকিৎসকরা।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের নন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অবস্থায় স্কুল ছাত্রী জয়া খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সেখানে রাত ১টার দিকে যার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাভার্ড ভ্যানটি মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম জনি তার স্ত্রী রিনা খাতুন ও কন্যা জয়াকে মোটরসাইকেল যোগে পাংশার মাছপাড়া এলাকা থেকে নিজ বাড়িতে কুষ্টিয়ার হাউজিংয়ের দিকে যাচ্ছিলেন। আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে কুমারখালীর নন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছায়। এ সময় একটি কাভার্ড ভ্যান অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে রিনা খাতুনের মৃত্যু হয়।

আরো পড়ুন – কুষ্টিয়ায় দুই রাইস মিলকে লাখ টাকা জরিমানা

স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে নিহত গৃহবধূর একমাত্র কন্যা জয়া মারা যায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় হাসপাতলে আনার আগেই রিনা খাতুনের মৃত্যু হয়েছিল। একই ঘটনায় রাত ১০টার দিকে গুরুত্বর আহত অবস্থায় নিহতের স্বামী ও মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মেয়ে জয়া মারা যায়। স্বামী এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনিও শঙ্কামুক্ত নয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কাভার্ড ভ্যানটি টোলপ্লাজা এলাকা থেকে জব্দ করা হয়েছে।

কুষ্টিয়ায় দুই রাইস মিলকে লাখ টাকা জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খাজানগরে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকামে অভিযান চালিয়ে অন্য ব্যান্ডের চাউল প্রস্তুত করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক ল টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরন অধিদপ্তর।

শনিবার দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরন অধিদপ্তর খুলনা বিভাগীয় উপ-পরিচালক ইব্রাহিম হোসেনের নেতৃত্বে ও জেলা খাদ্য অফিসের সহযোগীতায় এই অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন – কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

অভিযানে নিজের মিলে অন্য ব্যান্ডের চাউল প্রস্তুত করার অপরাধে মেসার্স গ্রাম সরকার অটো রাইচ মিলকে ৫০ হাজার ও ভিআইপি অটো রাইচ মিলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবির নাথ চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরহী রিনা খাতুন (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ওই গৃহবধূর স্বামী আশরাফুল ইসলাম জনি (৩৬) ও কন্যা জয়া (১১) আহত হয়েছে।

শুক্রবার দিনগত রাত সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের নন্দনালপুর ইউনিয়ন পরিষদের পাশে এই দুর্ঘটনা ঘটে। আহত জনি কুষ্টিয়া হউজিং সি-বøকের আব্দুস সালামের ছেলে।

আরো পড়ুন – দৌলতপুরে গৃহবধুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

স্থানীয়রা জানান, জনি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে পাংশার মাছপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি কুষ্টিয়াতে যাচ্ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে কুমারখালীর নদন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই গৃহবধূ রিনা খাতুন মারা যায়। এ ঘটনায় জনি ও তার সন্তান জয়া আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, কাভার্ড ভ্যানটি টোলপ্লাজা এলাকা থেকে জব্দ করা হয়েছে।

দৌলতপুরে গৃহবধুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সোনা বানু (৪৫) নামের এক গৃহবধুর ক্ষত বিক্ষত রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ডাংমড়কা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত সোনা বানু এলাকার আলী ইসলামের স্ত্রী।

আরো পড়ুন – ঝিনাইদহের সতীনের হামলায় সতীনসহ আহত চার নারী

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ঝিনাইদহের সতীনের হামলায় সতীনসহ আহত চার নারী

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে চার নারীর উপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের কলাবাগানে এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার মৃত রফিকুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম (৩৫), মাসুদ তরফদারের স্ত্রী সেলিনা খাতুন (২২), মৃত ওমর ফারুকের স্ত্রী মাকসুদা খাতুন (৪০) ও মেয়ে ফারজানা খাতুন (২৩)।

আরো পড়ুন – মিরপুরে কলা গাছের সাথে শত্রুতা

আহত মাকসুদা খাতুন জানান, পৈতৃক সুত্রে পাওয়া সম্পত্তি নিয়ে বেশ কয়েকদিন যাবত মৃত আব্দুর রউফ তরফদার ওরফে পটলার প্রথম স্ত্রী দৌলতুন্নেছার সন্তানদের সাথে ছোট স্ত্রী রুবিনা খাতুনের সন্তানদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে রুবিনা, তার ছেলে জারজিদ তরফদার, বোন রুলি খাতুন ও লিলি খাতুন প্রথম স্ত্রীর সন্তানদের বাড়িতে হামলা চালায়। এসময় তারা নুরজাহান বেগম, সেলিনা খাতুন, মাকসুদা খাতুন ও ফারজানা খাতুনকে ঘরে আটকে রড ও লাঠি দিয়ে বেধঢ়ক মারপিট করে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থল থেকে জারজিদকে আটক করা হয়েছে। আহতদের প থেকে মামলা দায়ের করলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিরপুরে কলা গাছের সাথে শত্রুতা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে কৃষকের প্রায় দুই হাজার কলাগাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার ভোর ৫ টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তিগ্রস্ত কৃষক ফিরোজ মন্ডল জানান, কৃষ্ণপুর গ্রামের বাইলদাড়ি মাঠ জিকে ক্যানালের পাশ দিয়ে প্রায় দুই কিলোমিটার এলাকায় বাণিজ্যিকভাবে কলাগাছের চাষ করেছিলেন।

আরো পড়ুন – খোকসায় থানা থেকে ফিরে গৃহবধূ ও স্কুল ছাত্রীর উপর হামলা

তাঁর দাবি, শত্রুতাবশত পাশ্ববর্তী ইউনিয়ন এলাকার প্রতিপরে লোকজন লাগানো কলাগাছ গুলো কেটে রেখে গেছে। যা গ্রামের লোকজন দেখেছেন। তার দাবি প্রায় দুই হাজার কলাগাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। কলাগাছ গুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। তার প্রায় ৬ ল টাকার তি হয়েছে। এঘটনায় জড়িত কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

তিনি আরও বলেন, মানুষের সঙ্গে শত্রুতা করে। কিন্তু গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? গাছ তো কারও সঙ্গে শত্রুতা করেনি। গাছের কোনো অপরাধ নেই। তাহলে কেন এমন করা হলো? এমন ঘৃণিত কাজের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর বিচার দাবি করছি।

মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান , এ ব্যাপারে থানায় অভিযোগ পেয়েছি। পুলিশ সেখানে গেছে। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খোকসায় থানা থেকে ফিরে গৃহবধূ ও স্কুল ছাত্রীর উপর হামলা

0

স্টাফ রিপোর্টার

থানা থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেই অভিযোগকারী ভাবি ও তার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে তৃতীয় দফায় পিটেছে আসামি ও তার পরিবারের লোকেরা।

কুষ্টিয়ার খোকসার শোমসপুর ইউনিয়নের মাসালিয়া গ্রামে শুক্রবার সকালে গৃহবধূ বিলকিস (৩২) ও ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে জুবায়া (১২) এর উপর তৃতীয় দফায় হামলা চালায় ওই গৃহবধূর দেবর নূর আমিন। আহত গৃহবধূ ও ছাত্রীটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন আহত গৃহবধূ জানান, পারিবারিক বিরোধের জের ধরে বুধবার সকাল থেকে দেবর নূর আমিন ওই গৃহবধূকে দফায় দফায় বেধরক মার পিট করে। এ ঘটনায় তিনি খোকসা থানায় অভিযোগ করে। পর দিন থানা পুলিশ ভাবির নির্যাতনকারী দেবর নূর আমিনকে আটক করে। বৃহস্পতিবার থানায় বসে সালিশের পর দেবর নূর আমিন ছাড়া পান। এখানেই ঘটে বিপত্তি। বাড়ি ফিরে ভ্যান থেকে নেমেই গৃবধূর উপর দ্বিতীয় দফায় আবার হামলা চালায় দেবর নূর আমিন। শুক্রবার সকালে আবারও গৃহবধূ বিলকিস এবং তার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ের উপর তৃতীয় দফায় হামলা চালায় দেবর ও তার লোকেরা। পরে স্থানীয়রা গৃহবধূ ও তার মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করে।

আরো পড়ুন – খোকসায় শ্রমিক লীগের বিক্ষোভ সমাবেশ

গৃহবধূর স্বামী নূর আলী জানান, তিনি ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকুরি করেন। বাড়ি থাকে না। তার স্ত্রী ও কন্যার উপর ভাই নূর আমিন দফায় দফায় হামলা করেছে। তার স্ত্রী থানায় অভিযোগ দিয়ে প্রতিকারের বদলে দ্বিতীয় ও তৃতীয় দফায় মারা খেয়েছে। তবুও তিনি থাানার পুলিশের উপর ভরসা রেখে আবার মামলা করতে চাচ্ছেন বলে জানান।

অভিযুক্ত নূর আমিনের সাথে কথা বলার চেষ্টা করা হয় কিন্তু তাকে পাওয়া যায়নি।

গৃহবধূর কাছ থেকে প্রথম অভিযোগ নেওয়া পুলিশের এস আই আজিজ বলেন, দুই পক্ষ সমাধান করে বাড়ি গিয়ে আবার মারা মারি করেছে বলে জেনেছেন। আহত গৃহবধূর পক্ষ থানায় এসেছিল। চিকিৎসার জন্য গেছে আর আসেনি। কেউ মামলা দিলে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...