বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 477

খোকসায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ

0
গ্রামবাসীর হাতে আটক গৃহবধূ বন্যা।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ঘুমন্ত স্বামী মিশন শেখ (৩২) কে গলাকেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী বন্যা খাতুনের বিরুদ্ধে। দুই সন্তানের জননী ওই গৃহবধূকে গ্রামবাসী আটক করে পুলিশে সপর্দ করেছে।

উপজেলার ওসমানপুর ইউনিয়নের খানপুর গ্রামে শনিবার দিনগত রাতে পারিবারিক কলহের জের ধরে নিজের শোবার ঘরে গৃহবধূ তার স্বামী মিশন শেখ (৩২) কে ব্লেড দিয়ে গলাকেটে হত্যার চেষ্টা করে। আহত স্বামীর আত্ম চিৎকারে পরিবারের লোক ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পেশায় রাজমিস্ত্রী মিশন গ্রামের আফজাল হোসেনের ছেলে।

আহত মিশনের ভাবি আঞ্জুয়ারা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিদিনের মত শনিবার রাতেও ঝগড়া হয়। এর জের ধরে মিশোন তার নিজের শোবার ঘরের মেঝেই মাদুর পেতে ঘুমিয়ে পরে। ভোরের আজানের কিছু সময় আগে গৃহবধূ ব্লেড দিয়ে স্বামীর গলার ডান পাশে প্রায় ৩ ইঞ্চি কেটে ফেলে। এ সময় মিশন চিৎকার দিলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাতেই গ্রামবাসী ঘাতক গৃহবধূ বন্যাকে আটক করে। পরে রবিবার সকালে পুলিশ ডেকে তাকে হস্তান্তর করে।

আরো পড়ুন – খোকসায় অনুদ্ধ ১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আহতের প্রতিবেশীরা জানান, ৬ বছর আগে কুমারখালী উপজেলা পান্টি ইউনিয়নের চাঁদপুর গ্রামের একাধিক স্বামী পরিতক্তা বন্যা খাতুনকে বিয়ে করে নিয়ে আসে মিশন। কিন্তু স্বামী-স্ত্রী মধ্যে বিবাদ লেগেই থাকতো। শনিবার রাতেও ঝড়গার সময় গৃহবধূ বন্যা তার স্বামীকে ব্লেড দিয়ে জবাই করে হত্যার হুমকী দেয়। এই দম্পতির ঘরে দুইটি সন্তান রয়েছে।

আরো পড়ুন – কুমারখালীতে খাল দখল করে মাছ চাষ

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, স্বামীকে ব্লেড দিয়ে হত্যা চেষ্টার সম্পর্কে দুই রকম তথ্য পাওয়া গেছে। আহত মিশন ও তার পরিবারের দাবি স্ত্রী বন্যা তাকে হত্যার চেষ্টা করে। আর স্ত্রী বলছে সে নিজেই নিজের গলায় ব্লেড চালায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, ব্লেডটি ছিলো ভোঁতা। কেটেছে হালকা। তবে আহতের পরিবারের লোকেরা মামলা নিয়ে আসছে, মামলা নেওয়া হবে।

খোকসায় অনুদ্ধ ১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

0
খোকসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রথম দিনের দুটি খেলা ট্রাইবেকারের মাধ্যমে নিস্পত্তি

স্টাফ রিপোটার

কুষ্টিয়ার খোকসায় অনুদ্ধা ১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম দিনে অনুষ্ঠিত দু’টি খেলা গোল শুন্য ড্র হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে ফলাফল ঘোষনা করা হয়।

শুক্রবার দুপুরের উপজেলা সদরের খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র তারিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান. ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, ওয়াহিদুল ইসলাম ডাবøু, মুতালেব হোসেন প্রমুখ।

মৌসূমে প্রথম খেলায় অংশ নেয় খোকসা পৌরসভা একাদশ ও খোকসা ইউনিয়ন পরিষদ একাদশ। দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় গোপগ্রাম ইউনিয় পরিষদ একাদশ ও ওসমানপুর ইউনিয় পরিষদ একাদশের খেলোয়ারদের মধ্যে। নির্দ্ধারিত সময়ে দুটি খেলা গোলশুন্য ড্র হয়। পরে ট্রাইবেকারের মাধ্যমে খেলা দু’টির ফলাফল নির্ধারণ করা হয়।

আরো পড়ুন – কুমারখালীতে খাল দখল করে মাছ চাষ

প্রথম খেলাটি ট্রাইবেকারের মাধ্যমে ৪-৩ গোলের ব্যবধানে খোকসা ইউনিয়ন পরিষদ একাদশের খেলোয়দের কাছে খোকসা পৌরসভা একাদশ পরাজিত হয়।

দ্বিতীয় খেলায় ৫-৪ গোলের ব্যবধানে গোপগ্রাম ইউনিয়ন পরিষদ একাদশের কাছে ওসমানপুর ইউনিয়ন একাদশ পরাজিত হয়।

উপজেলা প্রশাসন আরোজিত এ টুর্নামেন্টে উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ ও একটি পৌর সভারদল অংশ নিচ্ছে।

কুমারখালীতে খাল দখল করে মাছ চাষ

0
পঁচন লাগা ধান দেখাচ্ছেন কৃষক

পানিতে ভাসছে কৃষকের স্বপ্নের ফসল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মসজিদের নামে ড্রেনেজ খাল দখল করে মাছের চাষ করায় চর গোবিন্দপুর বিলের জমির উঠতি বরো ধান, পাট, কলার বাগানসহ কয়েক কয়েকশ বিঘা জমি ফসল বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে।

কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চর গোবিন্দপুর বিলে। এতে অবাধ পানি প্রবাহে বাঁধার সৃষ্টি হচ্ছে। ফলে কয়েক দিনের বৃষ্টিতে পাকা বোরো ধান, এতে কয়েক কোটি টাকা কোটি টাকার তির মুখে পড়েছেন কৃষকেরা।

কৃষকরা জানান, চর গোবিন্দপুর বিল থেকে স্থানীয় উজ্জলের বাড়ি হয়ে গড়াই নদী পর্যন্ত প্রায় এক কিলোমিটার ড্রেনেজ খাল। এই খাল দিয়েই বিলের অতিরিক্ত পানি প্রবাহিত হয়। গোবিন্দপুর ও চর এতনামপুর জামে মসজিদ কমিটির নামে কওে স্থানীয় প্রভাবশালীরা খাল দখল করে কয়েক বছর ধরে বানিজ্যিক ভাব মাছের চাষ করে আসছে। খালে বাঁধ দেওয়ায় স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যায়।

পানিকে ডুবে যাওয়া ধান কাটায় ব্যস্ত কৃষক

মৌসূমের শুরুতে পানি বৃষ্টির পানি আটকে পাকা ধান, পাট, কলার বাগানসহ কয়েক কয়েকশ বিঘা জমির ফসল প্লাবিত হয়েছে। এতে কয়েক কোটি টাকার য়তির মুখে পড়েছেন সেখানকার কৃষকেরা।

শুক্রবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, এক সময়ের প্রায় ৬০ ফিট প্রস্থের এক কিলোমিটার খাল বর্তমানে সংকীর্ণ হয়ে গেছে। খনন না করায় গভীরতা কমে গেছে। পানিতে ভাসছে কৃষকের স্বপ্নের পাকা ধান ও পাট। কোথাও হাটু সমান আবার কোথাও বা মাজা সমান পানিতে দাঁড়িয়ে ধান কাটছেন কৃষকেরা। ধানে পঁচন লেগেছে।

আরো পড়ুন – কালীগঞ্জে তেল মিলে অভিযান

এ বিষয়ে চর গোবিন্দপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক টুটুল বলেন, এখানে ৫ বিঘা জমিতে ধান ও এক বিঘা জমিতে পাটের চাষ রয়েছে। পাকা ধান গুলো এখনও পানিতে ভাসছে। আর পাটের গাছ পানিতে ডুবে গেছে। দ্রæত পানি অপসারণ করা না গেলে তার ল ল টাকা তি হবে।

রাজ্জাক জানান, ড্রেনেজ খাল দখল করে মসজিদ কমিটি মাছের ব্যবসা করে। কিন্তু খাল খনন করেনা। ফলে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি হয়ে বিলের ফসল পানিতে প্লাবিত হয়ে গেছে।

স্থানীয় কৃষক আবুল শেখ জানান, মসজিদ কমিটির কারণে বিলের কয়েক হাজার বিঘা জমির ফসল পানিতে ডুবে গেছে। এতে কৃষকদের প্রায় কোটি টাকার তি হবে। দ্রæত খালটি খনন করে এ সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। আর এক চাষী ইসলাম শেখ বলেন, পাকা ধান পানিতে ভাসছে। গাড়ি ঘোড়া আসতে পারছে না। তাই ধান কেটে পানিতে ভাসিয়ে নিচ্ছেন।

গোবিন্দপুর জামে মসজিদ কমিটির ক্যাশিয়ার আশরাফুল আলম বলেন, খালের মাছ বিক্রি করে দুই মসজিদের উন্নয়ন করা হয়। তবে নিয়মিত খাল খনন করা হয়। মসজিদ কমিটির সদস্য মোস্তফা দাবি করেন এতদিন কারো কোন অভিযোগ ছিলো না। এবার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, সরেজমিন পরিদর্শন করেছি। কৃষকদের স্বপ্ন পানিতে ভাসছে। খাল খননের জন্য ইউএনও স্যারের সাথে কথা বলেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, বিষয়টি জানতে পেরেছি। কৃষকদের স্বপ্ন বাঁচাতে এবং খাল খননের জন্য যত দ্রæত সম্ভব পদপে নেওয়া হবে।

কালীগঞ্জে তেল মিলে অভিযান

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পৌরসভার বিহারীমোড়ে আরএস অয়েল মিলের গোডাউনে ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের অভিযান চালিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এই অভিযানের সময় ৪২ হাজার ২৪ লিটার মজুদ করা ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২০ হাজার ৬০৪ লিটার তেলের বৈধ কাগজপত্র নেই বলে জানা গেছে।

এ অপরাধে অভিযুক্ত ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের অভিযানিক দল।

খোকসার নবাগত ইউএনওর সাথে মতবিনিময় সভা

0

স্টাফ রিপোর্টার

খোকসার সর্বস্তরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মতবিনিময় সভা করেছেন।

বৃহম্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের ডাকা মতবিনিময় সভায় নবীন-প্রবীন সব বয়সের সাংবাদিকরা অংশ গ্রহন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের কাছ থেকে এ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, বাল্য বিবাহসহ অন্যান্য সমস্যা জানার চেষ্টা করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন – কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়রকে হত্যার হুমকি

দীর্ঘ একঘন্টা স্থায়ী মতবিনিময় সভায় শেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপোন বিশ্বাস বলেন, সব সমস্যা একদিনে সমাধান করা যায় না। সবার সহযোগীতা পেলে মাদক, বাল্য বিয়ে ও সন্ত্রাস নিমূলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়রকে হত্যার হুমকি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়রকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অপর এক কাউন্সিলরের বিরুদ্ধে।

বুধবার দুপুরে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর কার্যালয়ের সামনে প্যানেল মেয়র শাহিন উদ্দিনকে হত্যার হুমকি দেন আর এক পৌর কাউন্সিলর রেজাউল ইসলাম ওরফে মাছ বাবু। এক পর্যায়ে কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র ও ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিন উদ্দিনকে উদ্দেশ্য করে বাবু বলেন, তোকে খুন করে জেল খাটবো, তুই কত বড় নেতা হয়েছিস তা আমি দেখে নেব।

এ হুমকির দেওয়ার ঘটনার পর প্যানেল মেয়র শাহিন উদ্দিন কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ৬১২।

প্যানেল মেয়র শাহিন উদ্দিনের অভিযোগ ও জিডি সূত্রে জানা গেছে, বুধবার দাপ্তরিক কাজে পৌর মেয়র আনোয়ার আলী কার্যালয়ে যান শাহিন উদ্দিন। পৌর মেয়রের কার্যালয়ে কাজ শেষে তিনি সেখানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল ইসলাম বাবু দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। প্যানেল মেয়র শাহিন উদ্দিনকে দেখেই কাউন্সিলর বাবু মারমুখী আচরণ শুরু করেন। তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন।

আরো পড়ুন – দৌলতপুরে জাসদ যুবজোটের সাধারণ সম্পাদক খুন

প্যানেল মেয়র শাহিন উদ্দিন বলেন, ডিস ব্যবসা নিয়ে ১৯ নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর বাবুর সাথে স্থানীয় এক ব্যবসায়ীর ঝামেলা হয়। ঘটনাকে কেন্দ্র করে শতাধিক লোকজন নিয়ে এসে মেয়রের কার্যালয়ের সামনে তাকে খুন করার হুমকি দেন কাউন্সিলর বাবু।

পরপর দুইবার বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত কাউন্সিলর রেজাউল ইসলাম বাবু বলেন, আমি কাউকে হুমকি দেইনি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন শাহিন উদ্দিন। তিনি দাবি করেন তদন্ত করে দেখলেই প্রমাণিত হবে। হুমকির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল ইসলাম বলেন, হুমকির ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতপুরে জাসদ যুবজোটের সাধারণ সম্পাদক খুন

0
জাসদ যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা জাসদ যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালামকে (৩৫) সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। সন্ত্রাসী হামলায় নিহতের সহযোগী মামুন আহত হয়েছেন।

বুধবার দিনগত রাত ১১ টার দিকে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বয়ান মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব খান সালাম দৌলতপুর উপজেলার আমদহ গ্রামের আলাউদ্দিনের ছেলে। সে উপজেলা জাসদ যুবজোটের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা মারাত্মক জখম অবস্থায় সালাম ও মামুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২০ মিনিটের দিকে মাহবুব খান সালাম মারায়ান।

আরো পড়ুন- কুমারখালীতে ভোজ্যতেল মজুত রাখায় ব্যবসায়ীকে জরিমান

প্রত্যদর্শীরা জানান, দৌলতপুর উপজেলা জাসদ জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম, মামুন ও আরো একজন ভ্যানযোগে আল্লারদরগা বয়ান মোড়ে পৌঁছালে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা সালামের হাত পায়ের রগ কেটে গুরুতর রক্তাক্ত জখম করে ফলে যায়।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবীদ হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং হত্যাকান্ডে জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।

কুমারখালীতে ভোজ্যতেল মজুত রাখায় ব্যবসায়ীকে জরিমান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুুমারখালী শহরের এক ব্যবসায়ীর গোডাউন ৭শ লিটার রুপচাঁদা সয়াবিন তেলের মজুত এর সন্ধ্যান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষক অধিদপ্তরের কর্মকর্তাদেও অভিযানিক দল।

প্যাকেট জাত এই তেল বাজারে বিক্রি না করে অধিক মুনাফা আশায় অবৈধভাবে গোডাউনে মজুত করে রাখা হয়েছিল বলে অভিযান পরিচালনা কারীদের সূত্র দাবি করে।

বুধবার দুপুর ২ টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কুমারখালী পৌরসভার তহবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম। অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। এ সময় সয়াবিন তেল মজুত ও বেশি দামে বিক্রি করার অপরাধে বাদশা ষ্টোরের মালিক বাদশা মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন – কুষ্টিয়ায় তিন ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা কুমারখালী শহরের তহবাজার ২ নং এলাকার বাদশা ষ্টোরের গোডাউনে অভিযান পরিচালনা করেন। এ সময় গোডাউনে প্যাকেট জাত ৭শ লিটার রুপচাঁদা সয়াবিন তেল মজুত পাওয়া যায়। তেলগুলো ঈদের আগে কম দামে ক্রয় করে অধিক মুনাফা লাভের আশায় মজুত করে রাখা হয়েছিল। পরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির দায়ে গোডাউনের মালিককে জরিমানা করেন। পরে মাইকিং করে ১ শ’ ৬০ টাকা দরে সাধারণ মানুষের মাঝে ওই তেল বিক্রির ব্যবস্থা করা হয়।

সুচন্দন মন্ডল আরো জানান, জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজার তদারকি কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান চালানো হচ্ছে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দেন।

কুষ্টিয়ায় তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় প্রাইিভেট কারে ফেন্সিডিল বহনের সময় আটক তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার ১২ টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের মৃত হানিফ দর্জির ছেলে জুয়েল আহসান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া গ্রামের শুকুর মন্ডলের ছেলে আলমগীর এবং একই উপজেলার চরদিয়াড় গ্রামের মৃত শফি বিশ্বাসের ছেলে বজলু বিশ্বাস।

কুষ্টিয়ার জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাডঃ অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার সময় আলমগীর ও বজলু আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়। অপর আসামী পলাতক রয়েছেন।

আরো পড়ুন- কুষ্টিয়ায় ট্রিপল মার্ডার মামলায় ১১ আসামীর কারাদন্ড

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৯ জুন বিকালের দিকে ভেড়ামারা উপজেলার ১২ দাগ এলাকায় মাদক বিরোধী অভিযানে আসামীদের প্রাইভেট কার থেকে ২১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় মামলা হয়।

আসামীদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ২০১৭ সালের ১০ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এম এ কুদ্দুস। স্বাক্ষ প্রমাণ সাপেক্ষে আসামীদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

কুষ্টিয়ায় ট্রিপল মার্ডার মামলায় ১১ আসামীর কারাদন্ড

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ট্রিপল মার্ডার মামলায় তিন আসামীর আমৃত্যু এবং ৮ আসামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডাদেশ দেয় আদালত।

একযুগের বেশী সময় আগে পশ্চিম জনপদের ঠিকাদারীতে আধিপত্য বিস্তার ও ঠিকাদারদের মধ্যে আতঙ্ক সৃষ্টর জন্য এই ট্রিপল হত্যাকান্ড ঘটানো হয়।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এছাড়াও অভিযোগ প্রমানিত না হওয়ায় এই মামলা থেকে ১১ আসামীকে বেকসুর খালাস দিয়েছেন। দন্ডপ্রাপ্তরা সবাই নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন চরমপন্থী সংগঠনের সক্রিয় সদস্য ছিল বলে জানা গেছে।

মামলার আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার পুতলাডাঙ্গা গ্রামের আসকর আলীর ছেলে ফারুক সদ্দার, সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামের ইছাহাক আলী মাস্টারের ছেলে কালু ওরফে কফিল উদ্দিন ও শহরের আড়ুয়াপাড়া এলাকার কালো মজনুর ছেলে রোহান।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত খোরশেদ মন্ডলের ছেলে ফারুক মন্ডল, ভায়না গ্রামের জবেদ আলীর ছেলে লিয়াকত আলী, কুষ্টিয়া সদর উপজেলার করিমপুর গ্রামের জলিল শেখের ছেলে লিয়াকত শেখ, এছেম শেখের ছেলে মনোয়ার শেখ, আনছার শেখের ছেলে আকাম উদ্দিন, ওয়াহেদ আলী জোয়াদ্দারের ছেলে জমির উদ্দিন, ইবি থানার খোর্দ্দবাখইল গ্রামের আবু বক্করের ছেলে নুরাল ওরফে নুরুল, সদর উপজেলার মাঝপাড়া গ্রামের ওম্মাদ মন্ডলের ছেলে খাকচার মন্ডল।

আরো পড়ুন – কুষ্টিয়ায় এক গোডাউনেই মিললো ৪০ হাজার লিটার সোয়াবিন তেল

রাষ্ট্রপরে আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, ২০০৯ সালের ১০ আগস্ট সকালে কুষ্টিয়া শহরের ডিসি কোট সংলগ্ন গণপূর্ত অফিসের গ্রাচীরের সঙ্গে একটি চটের ব্যাগের মধ্য স্থানীয় শামসুজ্জোহা, কাইয়ুম ও আইয়ুবের বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। পরদিন সদর উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মাঠের মধ্যে পাওয়া যায় তাদের দেহ। এ ঘটনায় নিহত কাইয়ুমের ভাই আব্দুল হাই বাদী হয়ে ১০ আগষ্ট কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার দীর্ঘ তদন্ত শেষে ২২ জনকে অভিযুক্ত করে আদালতে চুড়ান্ত প্রতিবেন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

তিনি আরও জানান, এলজিইডির ১৮ কোটি টাকার কাজ বাগিয়ে নিতে আতঙ্ক সৃষ্টির জন্য তাদের হত্যা করা হয়। যাদেরকে খুন করা হয়েছে তারা এবং আসামিরা সবাই জাসদ গণবাহিনীর দু’টি দলের সদস্য।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...