বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 478

কুষ্টিয়ায় এক গোডাউনেই মিললো ৪০ হাজার লিটার সোয়াবিন তেল

0
কুষ্টিয়ায় সন্ধ্যান পাওয়া ৪০ হাজার লিটার সোয়াবিন তেল।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জেলা শহরের একটি গোডাউনে ৪০ হাজার লিটার সোয়াবিন তেলের সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের কর্মকর্তা। এ সময় সোয়াবিন তেল মজুদ রাখা ও বেশি দামে বিক্রির অপরাধে তিন দোকানিকে জরিমানা করা হয়।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদফতরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে শহরের বড় বাজার ও পৌর বাজার এলাকায় এসব অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক সুচন্দন মন্ডল সাংবাদিকদের জানান, বড় বাজার এলাকায় মেসার্স ফুড প্রোডাক্টস নামের একটি গোডাউনে ৪০ হাজার লিটার সোয়াবিন তেলের মজুদ পাওয়া যায়। বিপুল পরিমাণ এই তেল ক্রেতা সাধারণের কাছে বিক্রি না করে মজুদ করে রাখা হয়েছিল। এ সময় তেল বিক্রি না করে মজুদ করে রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর শহরের পৌর বাজারে বোতলের মূল্য অপো অধিক মূল্যে সোয়াবিন তেল বিক্রয় করার অপরাধে মা স্টোরের মালিককে এক হাজার টাকা এবং বোতলের তেল ঢেলে তা অধিক মূল্যে বিক্রয় করার অপরাধে সবুজ সাথী স্টোরের মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন – জেলা প্রশাসকর চাকরির আশ্বাস দিয়েছেন

অভিযান পরিচালনার সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) সুলতানা রেবেকা নাসরীন, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঈদের এক সপ্তাহ আগে থেকেই কুষ্টিয়া জেলায় সোয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। বাড়তি দাম দিয়েও মিলছে না সোয়াবিন তেল। হঠাৎ করেই বাজার থেকে সোয়াবিন তেল উধাও হয়ে গেছে। ঈদ চলে গেলেও সোয়াবিন তেলের এই সংকট এখনো কাটেনি।

জেলা প্রশাসকর চাকরির আশ্বাস দিয়েছেন

0
ফাইল ছবি

ঝিনািইদহের সেই দৃষ্টিপ্রতিবন্ধী অনশন স্থগিত করেছেন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে চাকরির দাবিতে অনশনে বসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহিন আলম ১৩ ঘন্টা পর জেলা প্রশাসনের আশ্বাসে কর্মসূচী স্থগিত করে ঘরে ফিরেছেন।

সোমবার সকালে ঝিনাইদহের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে চাকরির দাবিতে আমরণ অনশনে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধি মেধাবী ছাত্র শাহীন আলম। ঘটনাটি দেশবাসীসহ জেলা প্রশাসকের নজরে আসে। অনশনে বসা ছাত্রের সাথে জেলা প্রশাসনের কর্মকর্তারা যোগাযোগ করেন।

এক পর্যায়ে সোমবার দিনগত রাত ৯টা ৪০ মিনিটে দিকে অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা ও এনডিসি আব্দুল্লাহ আল মামুন দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষার্থীর চাকরী প্রদানের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসে ওই ছাত্র অনশন স্থগিত করেন।

আরো পড়ুন – আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে পূর্ণ নম্বরে

অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা জানান, শাহিন আলমকে সাময়িক ভাবে কোথাও চাকরী দেওয়া যায় কিনা তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। তিনি আরো বলেন, শাহিন আলমের দাবী প্রধানমন্ত্রীকে লিখিত ভাবে অবহিত করা হবে। হয়তো তিনি একটা চাকরি পেয়ে যাবেন।

দৃষ্টি প্রতিবন্ধি শাহীন আলম জানান, প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আস্থা রেখে তিনি কর্মসূচি স্থগিত করেছেন।

আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে পূর্ণ নম্বরে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

২০২৩ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা সকল বিষয়ে পূর্ণ নম্বরে এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে।

সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। কমিটির পক্ষ থেকে চিঠি পাঠিয়ে সব প্রতিষ্ঠান প্রধানকে বিষয়টি অবগত করা হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ (এনসিটিবি) কর্তৃক প্রণীত ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন- মুজিবনগরে উপজেলা আ’লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ

এ আদেশ অনুক্রমে আগামী বছর থেকে এসএসসি ও এইচএসসিতে প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে তিন ঘণ্টা। এই পর্যায়ে প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শুধুমাত্র এসএসসির আইসিটি বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেয়া হবে।

এর আগে শিামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে। কিন্তু সব বিষয়ে পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের এপ্রিলে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন – খোকসায় সন্ত্রাসীদের হামলায় স্বামী স্ত্রী আহত

মুজিবনগরে উপজেলা আ’লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ

0

মেহেরপুর প্রতিনিধি

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের মিলনায়তনে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাসের কর্মী-সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পরে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে কেন্দ্রীয় নেতারা সম্মেলনস্থলে পৌঁছালে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।

আরো পড়ুন – ঝিনাইদহে আমরণ অনশনে দৃষ্টিপ্রতিবন্ধী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

প্রত্যদর্শীরা জানান, মুজিবনগর কমপ্লেক্স মিলনায়তনে সম্মেলন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে চেয়ারে বসা ও স্লোগান দেওয়াকে কেন্দ্র করে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাসের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এ সময় দুপরে কর্মীরা চেয়ার ছুড়ে ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালান। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে উভয় পরে কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যার। এ সময় বেশ কয়েকজন আহত হন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে শান্তিপূর্ণভাবে সম্মেলন সম্পন্ন হয়েছে।

এদিকে বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে রফিকুল ইসলাম তোতাকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন।

ঝিনাইদহে আমরণ অনশনে দৃষ্টিপ্রতিবন্ধী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

0
অনশনে বসা ঢাকা বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী

ঝিনাইদহ প্রতিনিধি

চাকরির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্টবিজ্ঞান বিভাগের মাস্টার্সের দৃষ্টি প্রতিবন্ধী শিার্থী আমরণ অনশন শুরু করেছেন।

চাকুরি প্রার্থী আমরণ অনশনের বসা ওই শিক্ষার্থীর নাম শাহিন আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলমপুর গ্রামের কৃষক আবদুল কাদের ও মোছা. ফারা বেগমের দ্বিতীয় সন্তান। আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় শাহিনের জ্বর হয়। ডাক্তার কবিরাজ দেখিয়ে জ্বর গেল। কিন্তু ধীরে ধীরে চোখের দৃষ্টি সম্পূর্ণ হারিয়ে যায়।

সোমবার সকালে ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এই অনশন শুরু করেন। সরকার একটি চাকরির নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত তিনি এক ফোঁটা পানি পান করবেন না বলে জানিয়ে দিয়েছেন। অনশনে বসা শাহিন একটা হ্যান্ড মাইকে তার আবেদন তুলে ধরেছেন।

তিনি দাবি করেন, সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির আবেদন করছেন কিন্তু প্রতিবন্ধী হওয়ার কারণে একটি চাকরিও তার হয়নি। দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী শিার্থী শাহীন আলম বলেন, চাকরি যদি নাই হবে তাহলে কেন সরকার লেখাপড়ার সুযোগ দিল। তিনি সমাজসেবা অধিদপ্তরের কারিগরি প্রশিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেলিফোন অপারেটর, বাংলাদেশ টেলিভিশনের টেলিফোন অপারেটর পদসহ বেশ কয়েটি দপ্তরে চাকুরির আবেদন করেন। লিখিত পরীায় পাশ করেছেন।

শাহীন বলেন, তিনি সমাজসেবা অধিদপ্তরের কারিগরি প্রশিকের পরীায় রিটেনে পাস করেছিলাম। এরপর বাদ পড়ে যাই। বাকিগুলোতে শ্রæতিলেখকের নানা সমস্যার কারণে ঠিকমতো পরীা দিতে পারিনি।

আরো পড়ুন – এ সরকারের অধীনে আগামী নির্বাচন – হানিফ

করোনাকালীন দেশ বিদেশের ১১৩ জন শিার্থীকে অনলাইনে কম্পিউটার প্রশিণ দিয়ে সাড়া ফেলেন তিনি। অনলাইন মাধ্যমে এ প্রশিণ দিতে কারো কাছ থেকে কানাকড়িও নেননি তিনি। নিজে একজন দৃষ্টি প্রতিবন্ধী, প্রশিণও দেন দেশ-বিদেশের দৃষ্টি প্রতিবন্ধী শিার্থীদের। এ নিয়ে আলোচনায় উঠে আসেন তিনি।

আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় জ্বরে তার চোখ নষ্ট হয়ে যায়। কিন্তু পড়া লেখা ছাড়েন নি। সমাজ সেবা অধিদপ্তরের সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিা কার্যক্রম পরিচালিত নড়াইল তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে ভর্তি হন শাহিন। ২০১৩ সালে এসএসসি এবং ২০১৫ সালে ঝিনাইদহের মহেশপুর সামছুল হুদা খান মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন। শাহিন আলমের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়বেন। কিন্তু টাকার বড় অভাব। বন্ধুদের কাছ থেকে নোট সংগ্রহ করে অন্যকে দিয়ে পড়িয়ে অডিও রেকর্ড করে নেন। ওই রেকর্ড শুনে শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীায় মেধাতালিকায় স্থান করে নেন। ব্র্রেইল পদ্ধতি ব্যবহার করে পড়ালেখা শুরু করেন তিনি। অদম্য মেধাবী শাহিন বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী রিসোর্স সেন্টারের কম্পিউটারে খন্ডকালীন প্রশিণ শেষ করেন।

এ সরকারের অধীনে আগামী নির্বাচন – হানিফ

0
মাহবুবউল আলম হানিফ

কুষ্টিয়ায় জেলা বীজ প্রত্যয়ন এজেন্সী অফিস ভবন উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি

এ দেশে আওয়ামী লীগই একমাত্র দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এ পর্যন্ত আওয়ামী লীগই নির্বাচনের মাধ্যমে মতা হস্তান্তর করেছে। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কোন ফন্দিফিকির করে না। এ অভ্যাস বিএনপির আছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সোমবার ১২ টায় কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার এলাকায় নব নির্মিত জেলা বীজ প্রত্যয়ন এজেন্সী অফিস ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নতুন ভবনের উদ্বোধন করেন।

আরো পড়ুন – খোকসায় সন্ত্রাসীদের হামলায় স্বামী স্ত্রী আহত

আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপে ও সব দলের অংশগ্রহনমূলক করার জন্য যা যা করার সরকার সব করবে। ২০১৮ সালেও বিএনপি অংশ নিয়েছে। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনও এই সরকারের অধীনেই হবে। এবং সেই নির্বাচনে বিএনপিও অবশ্যই অংশ নেবে।

এসময় কুমারখালী-খোকসা আসনের এমপি ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম ও জেলা বীজ প্রত্যয়ন অফিসার রঞ্জন কুমার প্রামানিকসহ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খোকসায় সন্ত্রাসীদের হামলায় স্বামী স্ত্রী আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিরোধের জের ধরে প্রতিবেশীদের উপর হামলাকারী সন্ত্রাসীদের থামানোর চেষ্টা কারায় আদালতের এক কর্মচারী ও তার স্ত্রী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা সন্ত্রাসীদের কথিত দলনেতা কাওসারকে গনপিটুনি দিয়েছে।

সোমবার সকালে উপজেলার জানিপুর ইউনিয়নের শেখ পাড়া বিহারীয়া গ্রামে আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারী নূরুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মিঞ্জুয়ারা (৩২) এর উপর সন্ত্রীরা হামলা চালায়। এ সময় গ্রামবাসী একজোট হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তারা সন্ত্রাসীদের কথিত দলনেতা কাওসারকে আটক করে গনপিটুনি দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

সন্ত্রাসী হামলার শিকার নুরুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনী বিরোধের জের ধরে শনিবার তার নিকট প্রতিবেশী রওশন আলীর পরিবারের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তিনি হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করে। এই অপরাধে আজ (সোমবার) সকালে বাড়ির পাশের জমি থেকে ফেরার পথে কাওসারের নেতৃত্বে সন্ত্রাসীরা তার উপর হামলা করে। এসময় তার স্ত্রী মিঞ্জুয়ারা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে আহত করে। তিনি নিজেকে উচ্চ আদালতের ৪র্থ শ্রেনির কর্মচারী বলে জানান। তিনি ঈদের ছুটিতে বাড়ি এসেছেন। হামলার ঘটনায় মামলা করবেন।

সন্ত্রাসীদের কথিত দলনেতা কাওসার

নৌকা প্রতিকের পরাজিত প্রার্থী হবিবর রহমান বলেন, শেখপাড়া বিহারিয়া ও বহরমপুরে তার কর্মীদের উপর হামলার ঘটনা নিত্যকার। সোমবারেও হামলার ঘটনা ঘটেছে। মামলা হয়েছে কিন্তু হামলা থামছে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করে বহরমপুরের একাধিক পরিবার পুনঃহামলার ভয়ে গ্রাম ছেড়েছে।

আরো পড়ুন – বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা আসছে

জানিপুর ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান মজিদ স্বীকার করেন রওশনের পরিবারের উপর হামলার ঘটনাকে কেন্দ্র আবার হামলা হয়েছে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, শেখ পাড়াতে আজও দুই পক্ষ মুখমুখি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ায়। বড় ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, ইউপি নির্বাচনে পর থেকে আনারস প্রতিকের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান মজিদ ও নৌকা প্রতিকের প্রার্থী হবিবর রহমানের লোকদের মধ্যে শেখপাড়া বিহারিয়া ও বহরমপুরে কমপক্ষে ১০ বার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। থানায় মামলা হয়েছে। কিন্তু হামলা পাল্টা হামলা থামছে না।

বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা আসছে

0
প্রতিকী ছবি

বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এখন তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপরই চূড়ান্ত ঘোষণা দেয়া হবে।

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি মাসেই বেসরকারী নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেয়া হতে পারে। এ বছর প্রায় দুই হাজারের বেশি স্কুল-কলেজ এবং আড়াই শ’ থেকে তিন শ’ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এখন তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপরই চূড়ান্ত ঘোষণা দেয়া হবে। চলতি মাসেই এ ঘোষণা আসছে বলে জানা গেছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরীন বলেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা আমরা ইতোমধ্যে চূড়ান্ত করেছি। সেটি শিক্ষামন্ত্রীর অনুমোদনের অপোয় রয়েছে। এরপর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন হয়ে আসার পরই ঘোষণা দেয়া হবে।ি

আরো পড়ুন – শিলাইদহে তিন দিন ব্যাপী রবীন্দ্র জন্ম জয়ন্তীর অনুষ্ঠান শুরু

এবার এক যোগে দুই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে বলে আভাস দেন শিক্ষা মন্ত্রনালয়ের এক কর্মকর্তা। তিনি বলেন, ‘একইসঙ্গে আড়াই শ’ থেকে তিন শ’ মাদ্রাসা ও কারিগরি শিাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে।

২০১৯ সালের ২৩ অক্টোবর ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন প্রধানমন্ত্রী। পরে চূড়ান্ত বাছাইয়ে ২ হাজার ৬১৫টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির ছাড়পত্র পায়। এরপর আবার ২০১৯ সালের ১২ নভেম্বর ছয়টি এবং ১৪ নভেম্বর একটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়।

দেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩৩ হাজার। আর এখনও এমপিওভুক্ত হয়নি এমন প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৭ হাজার।

শিলাইদহে তিন দিন ব্যাপী রবীন্দ্র জন্ম জয়ন্তীর অনুষ্ঠান শুরু

0
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি অতিথিদের সাথে নিয়ে কুঠিবাড়ী প্রাঙ্গনে একটি বকুল ফুলের চারা রোপন করেন।

কবি গুরুকে নিয়ে গবেষণার জন্য সুযোগ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ- স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

কুষ্টিয়া প্রতিনিধি

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কবি গুরুকে নিয়ে গবেষণার জন্য সুযোগ তৈরি করা খুবই জরুরী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যিকে এত সমৃদ্ধ করেছেন যার কোনো তুলনা নেই।

তিনি বলেন, কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ীতে কবি গুরু দীর্ঘ সময় অতিবাহিত করেন। তিনি অসংখ্য সাহিত্য রচনা করেছেন এই কুঠিবাড়ীতে। কাজেই এর ঐতিহ্য ও গৌরব অনেক। আমরা কবি গুরুকে নিয়ে গর্ব অনুভব করি, আর কবির সেই স্মৃতি বিজড়িত কুঠিবাড়ী বাংলাদেশের কুষ্টিয়া জেলায় অবস্থিত।

রবিবার শিলাইদহ কুঠিবাড়ীতে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী উপলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংবাদিদের সাথে কথা বলছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার দুপুর সাড়ে ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপির সভাপতিত্বে রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ম-জীবন ও বিশ্বকবির প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন রবীন্দ্র গবেষক সনৎ কুমার সাহা। এ সময় কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো: খায়রুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। পরে জেলা শিশু একাডেমী ও ভারত থেকে আসা রবীন্দ্র সংগীত শিল্পীরা অনুষ্ঠানে সূচনা সংগীত পরিবেশন করেন।

আরো পড়ুন – আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জয়ন্তী

আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীরা রবীন্দ্র সুরের মূর্ছনায় মাতিয়ে তোলেন কুঠিবাড়ী চত্বর। এর আগে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি অতিথিদের সাথে নিয়ে কুঠিবাড়ী প্রাঙ্গনে একটি বকুল ফুলের চারা রোপন করেন।

করোনা অতিমারী কাটিয়ে তিন দিনের এই অনুষ্ঠানকে ঘিরে শিলাইদহ ভক্ত অনুসারীদের পদভারে মুখরিত ছিল। কুঠিবাড়ীর আঙ্গিনায় বসেছে গ্রামীণ মেলা। সেখানে দূর-দূরান্ত থেকে এসে মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জয়ন্তী

0
রবীন্দ্রনাথ ঠাকুর - ফাইল ছবি।

শিলাইদহে জাতীয়ভাবে অনুষ্ঠিত হবে তিন দিনের অনুষ্ঠান

কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়িতে জমিদার ও ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদাসুন্দরী দেবীর কোল আলো করে ১২৬৮ বঙ্গাব্দে পৃথিবীতে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯১৩ সালে তিনি ‘গীতাঞ্জলি’ রচনা করেন। নিয়ে আসেন সাহিত্যে নোবেল পুরস্কার।

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ পঁচিশে বৈশাখ। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জয়ন্তী। জাতীয়ভাবে তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিলাইদহ কুঠিবাড়িসহ রবীন্দ্র স্মৃতিবিজড়ীত ও জাতীয় পর্যায়ে দিবস পালিত হবে।

কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়িতে মা সারদাসুন্দরী দেবী এবং বাবা বিখ্যাত জমিদার ও ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুরের কোল আলো করে পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুর আসেন ১২৬৮ বঙ্গাব্দে।

বাংলা ভাষা ও সাহিত্যকে রবীন্দ্রনাথ পৌঁছে দিয়েছেন বিকাশের চূড়ান্ত সোপানে। ১৯১৩ সালে তিনি ‘গীতাঞ্জলি’ রচনা করেন। নিয়ে আসেন সাহিত্যে নোবেল পুরস্কার। উর্বর করেছেন তিনি চিত্রকলাকে আধুনিকতার ধারণা দিয়ে। নোবেল পুরস্কারের অর্থ দিয়ে তিনি এ দেশে শাহজাদপুরের দরিদ্র কৃষকদের ঋণ দেওয়ার ল্েয প্রতিষ্ঠা করেন কৃষি ব্যাংক। গড়ে তোলেন শান্তিনিকেতন। বঙ্গভঙ্গের প্রতিবাদে রাজপথে নামেন তিনি। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকারের ‘নাইটহুড’ উপাধি ত্যাগ করেন। এভাবে বারবার সাধারণ মানুষের সঙ্গে একাত্মতার ঘোষণা দিয়েছেন সমাজসচেতন রবীন্দ্রনাথ।

এবছর রবীন্দ্র জয়ন্তী উপলে জাতীয় পর্যায়ে কবির স্মৃতিধন্য শিলাইদহ, শাহজাদপুর, পতিসর ও দণি ডিহি-পিঠাভোগে উদযাপিত হচ্ছে সরকারি আয়োজনে নানা অনুষ্ঠান। রাজধানীতেও সরকারি উদ্যোগ ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন রবীন্দ্র জয়ন্তী পালন করবে।

রবীন্দ্র স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে রবীন্দ্রজয়ন্তীর সরকারি মূল অনুষ্ঠান হচ্ছে। দুপুর আড়াইটায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। স্বাগত বক্তব্য দেবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক সনৎ কুমার সাহা। উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় নৃত্যনাট্যসহ ৩০ মিনিটের সাংস্কৃতিক পর্ব থাকবে।

আরো পড়ুন – খোকসায় পৃথক হামলায় সাবেক মেম্বরসহ আহত ৪

করোনা অতিমারির কারণে দুই বছর পর শিলাইদহের কুঠিবাড়িতে এবার জাতীয়ভাবে তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।

কুষ্টিয়ার জলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, এবারে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান হচ্ছে শিলাইদহে। এ জন্য সব ধরনের আয়োজন শেষ করা হয়েছে। তিন দিনব্যাপী অনুষ্ঠান চলবে। দেশি শিল্পীরা ছাড়া ভারতীয় শিল্পীরাও এবার শিলাইদয়ের এ আয়োজনে যোগ দেবেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...