বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 479

খোকসায় পৃথক হামলায় সাবেক মেম্বরসহ আহত ৪

0
খোকসায় পৃথক হামলায় আহতরা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পূর্ব বিরোধ ও নির্বাচন দ্বন্দ্বের জের ধরে পৃথক পৃথক হামলায় এক সাবেক মেম্বরসহ ৪ নারী পুরুষ আহত হয়েছেন।

শনিবার দুপুরে পূর্ব বিরোধের জের ধরে ওসমানপুর ইউনিয়নের কলপাড়ার সাবেক মেম্বর ওয়াজেদ আলীর উপর মসজিদের প্রবেশ পথে হামলা করে বেধরক মারপিট করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এক পর্যায়ে মসজিদে উপস্থিত মুসল্লী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

একই দিনে দুপুরে উপজেলার জানিপুর ইউনিয়নের শেখ পাড়া বিহারিয়া গ্রামে ইউপি নির্বাচনী দ্ব›েদ্বর জের ধরে রওশন আলী নামের এক কৃষকের পরিবারের উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এ ঘটনায় কৃষক রওশন (৫৭) তার স্ত্রী রোকশানা খাতুন (৪৫) ও তাদের ছেলে আলীম (২৪) আহত হয়। হামলায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ওয়াজেদ আলী জানান, প্রতিপক্ষের সন্ত্রাসীরা গত ২ বছরে তার বাড়িতে কমপক্ষে ৫ বার হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও লুট তরাজ করেছে। শনিবার দুপুরে তিনি বাড়ি পাশের সমজিদে নামাজ আদায়ের জন্য যান। সন্ত্রাসীরা মসজিদের গেটে তার উপর হামলা করে বেধরক মারপিট করে। তিনি আহত অবস্থায় থানায় মামলা দিতে গিয়েছিলেন। এর আগের হামলা ও লুটের ঘটনায় তিনি প্রত্যেকবার মামলা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু অজানা কারণে এসব হামলার ঘটনায় থানা শুধু একবার মামলা নিয়েছে।

আরো পড়ুন – ঝিনাইদহে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী নিহত

হাসপাতালে চিকিৎসাধিন কৃষক রওশনের স্ত্রী রোকশানা জানান, নির্বাচনের পর প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার পরিবারকে ২৮ দিন বাড়িতে আটকে রেখেছিল। অবশেষে খালের ওপর বাঁশের সাঁকো বেঁধে বাড়ি থেকে বেড় হওয়ার পথ তৈরী করেন। কিন্তু শরিবার সকালে প্রতিপক্ষ সে সাঁকোটি ভেঙ্গে ফেলার চেষ্টা করে। তিনি বাঁধা দিতে গেলে তার পরিবারে লোকদের উপর হামলা চালায়।

এ ব্যাপারে খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমানের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

ঝিনাইদহে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী নিহত

0
ঘাতক স্বামী বাবলুর রহমান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরের গ্রামে মাদকাসক্ত স্বামীর কুড়ালের আঘাতে জুলিয়া খাতুন (২৩) নামের এক গৃবধূ নিহত হয়েছেন।

শুক্রবার রাকে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। ঘাতক স্বামী বাবলুর রহমান (২৭) কে পুলিশ আটক করেছে। বাবলুর রহমান সেজিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাদক সেবন করে এসে বাবলু প্রায়ই স্ত্রী জুলিয়ার উপর নির্যাতন করতো। এ নিয়ে মাঝে মধ্যে তাদের ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। শুক্রবার রাত আটটার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে জুলিয়া মারা যায়।

খবর মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বামী বাবলুর রহমানকে গ্রেফতার করে। নিহত জুলিয় খাতুন তিন সন্তানের জননী।

মহেশপুর থানার ওসি সেলিম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কুষ্টিয়ায় ট্রাকচাপায় পলিটেকনিক্যাল ছাত্র ও তার মা নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রাকচাপায় পলিটেকনিক্যাল ছাত্র ও তার মা নিহত হয়েছেন।

শুক্রবার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈলে ইউনিয়নের কবুরহাট গ্রামের নাজমুলের স্ত্রী অঞ্জনা খাতুন ও তার বড় ছেলে ইফতিয়াজ। ইফতিয়াজ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শেষে বর্ষের ছাত্র ছিল। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অঞ্জনা খাতুনের শিশুপুত্র ইফাদ। আহতদের প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন – ঝিনাইদেহে স্কুল ছাত্রী ধর্ষনের দুই আসামি আটক

পুলিশ জানায়, সকালে ইফতিয়াজ মা ও তার ছোট ভাইকে নিয়ে কবুরহাট থেকে মোটরসাইকেলে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। এসময় বটতৈল মোড়ে পৌঁছলে বিপরীত থেকে আসা দ্রæতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই ইফতিয়াজের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে মা অঞ্জনা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অঞ্জনা খাতুনের শিশুপুত্রকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

ঝিনাইদেহে স্কুল ছাত্রী ধর্ষনের দুই আসামি আটক

0
ঝিনাইদহে ধর্ষন আমলায় আটক দুই আসামি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ঈদের দিন পার্কে বেড়াতে গিয়ে ধর্ষনের শিকার ছাত্রীর বাবার দায়ের করা মামলার দুই আসামিকে পুলিশ আটক করেছে।

আটক দুইজনের মধ্যে রয়েছে ধর্ষক আরিফুল ইসলাম ও সহয়তাকারী রতন মন্ডল। গ্রেফতার আরিফুল ইসলাম কাশিনাথপুর গ্রামের ইসলাম খার ছেলে এবং রতন মন্ডল পার্কের কর্মচারী।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া হাইস্কুলের ৭ম শ্রেণির এই ছাত্রীকে আরিফুল ইসলাম ও রিয়াজ নামে দুই যুবক উত্যক্ত করতো। ছাত্রীর বাবা প্রতিবাদ করায় তাকে হুমকিও দিত তারা। গত ঈদের দিন ছাত্রীটি গ্রামের পার্কে বেড়াতে গেলে তাকে একটি কুঠিরে নিয়ে আরিফুল ও রিয়াজ ধর্ষণ করে। এ দৃশ্য মোবাইলে ভিডিও করে রাখে। এ ঘটনায় পার্কের কর্মচারী রতন মন্ডল সহায়তা করে।

আরো পড়ুন – বিএনপির কর্মই ছিল রাষ্ট্রযন্ত্রকে দলীয় ভাবে ব্যবহার করা – হানিফ

বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রীর বাবা শৈলকুপা থানায় তিন জনকে আসামি করে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই আরিফুল ও রতন মন্ডলকে গ্রেফতার করে কিন্তু রিয়াজ পালিয়ে যায়। ছাত্রীটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির কর্মই ছিল রাষ্ট্রযন্ত্রকে দলীয় ভাবে ব্যবহার করা – হানিফ

0
মাহবুবউল আলম হানিফ এমপি ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বিএনপি নেতাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে রাষ্ট্রের প্রতিটি অঙ্গকে ক্রিড়ানক হিসেবে ব্যবহার করেছে। বর্তমান সরকারের সময় দেশের সাংগঠনিক প্রতিষ্ঠানগুলো সঠিক কাজ করলেও বিএনপি মনে করে তারা সরকারের পক্ষে কাজ করছে।

ঘানিফ বলেন, বিএনপির কর্মই ছিল রাষ্ট্রযন্ত্রকে দলীয় ভাবে ব্যবহার করা। ২০০৪ সালে ২১ শে আগষ্টে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে জঙ্গীদের দিয়ে গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। আর এই হামলা পরিচালনার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছিলো।

বৃহস্পতিবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে হানিফ বলেন, আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করায় এবারের কাউন্সিলের মূললক্ষ। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জোট যেন নিরঙ্কুশ বিজয় অর্জন করতে পারে সেটিই ল্ক্ষ।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হলে শেখ হাসিনার কোন বিকল্প নেই। এসময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন – কুমারখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমারখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলা থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পওয়া দেড় শতাধিক কৃতি শিার্থীকে সংবর্ধনা দিয়েছে ড. আবু নাসের রাজীব ফাউন্ডেশন।

গত বুধবার সন্ধ্যায় কুমারখালীর সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তব্য রাখেন, সাংবাদিক ও গবেষক ড. আবু নাসের রাজীব ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা ও যুক্তরাষ্ট্রের ক্যার্লিফোনিয়া স্টেট ইউনিভার্সিটি অধ্যাপক ড. আবু নাসের রাজীব। এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কবি-নাট্যকার ও প্রাবন্ধিক লিটন আব্বাস।

ড. আবু নাসের ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক নওশের আলীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রাথমিক ও গণ শিা মন্ত্রাণালয়ের সাবেক সচিব কাজী আক্তার হোসেন, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্য অধ্যাপক শিশির কুমার রায়, সাবেক উপসচিব ড. শাহ আলম চুন্নু, গণবিশ্ববিদ্যালয়ে সাবেক পরীা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী বাবু, আরপিটিএসএ রাজশাহী’র পরিচালক আব্দুল্লাহেল বাকী, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা আরিফুব রহমান, ঢাকাস্থ খোকসা উপজেলা সমিতির সভাপতি আহসান নবাব, কবি সৈয়দ আব্দুস সাদিক, আব্দুর রফিক, কুমারখালী জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া খান জেমস, এস এম রফিক প্রমুখ।

এ ছাড়াও শিার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা বিভাগের শিার্থী নূর ই সিয়াম উচ্চারণ ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিার্থী কানিজ ফাতেমা প্রীতি।

সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন সহ ড. আবু নাসের রাজীব ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদপত্র সহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরো পড়ুন – খোকসায় প্রতিপক্ষের হামলায় কৃষক আহত

খোকসায় প্রতিপক্ষের হামলায় কৃষক আহত

0
আহত কৃষক সালাম প্রামানিক

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাত ভাইয়ের লোকের হামলায় এক কৃষক আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকরাকোল বৈরাগী পাড়ায় এ হামলার ঘটনায় কৃষক সালাম প্রামানিক (৫৫) আহত হন। তিনি এ গ্রামের মৃত হাতেম প্রামানিকের ছেলে।

আহত কৃষক সালাম জানায়, তার চাচা মজিবর রহমান ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ছিলেন। এ সুবাদে তাদের বসত বাড়ির জমি নিজের নামে কাগজ করে নিয়েছে বলে দাবি করেন। এখন তাদের বসত বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করছে। সে বাধা দেওয়ার চেষ্টা করায় তার উপর হামলা করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সাবেক তহশিলদার মজিবর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

আরো পড়ুন– খোকসায় সাবেক ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট চলছে

খোকসায় সাবেক ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট চলছে

0
২০০২ সালের এসএসসি পরীক্ষার্থীদের দল

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা-জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির তাগিদ থেকে এই ফুটবল টুনামেন্টের আয়োজন করেছে সাবেক ছাত্রদের সংগঠন। ২০০২ সাল থেকে ২০১৮ সালের শিক্ষার্থীরা টিম নিয়েছে।

খোকসা-জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়টির মাঠে সাবেক ছাত্রদের ১৬ দলের এ টুর্নামেন্ট শুরু হয়েছে ঈদের দিন। শনিবার বিকালে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন-  খোকসায় সড়কে দুই ভাই নিহত 

খোকসায় সড়কে দুই ভাই নিহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসায় পিকাপ ভ্যানের চাপায় থ্রি-হুইলারের দুই সহদর যাত্রী ঘটনা স্থলে নিহত হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহত হয়েছে মাদ্রাস ছাত্র সামিরুল (১০) ও ফিরোজ মন্ডল (৪৫)। নিহতরা পাংশা উপজেলার কলিমহর গ্রামে কৃষক রেজাউল ইসলামের ছেলে।

যাত্রীরা জানান, পাংশা থেকে ছেড়ে আসা থ্রিহুলার যাত্রী নিয়ে কুষ্টিয়ার উদ্যেশ্যে যাত্রা করে। গাড়িটি খোকসার পাইকপাড়ায় এসে পৌছালে সামনে থেকে আসা (ঝিনাইদহ ন-১১-০২১৭) নম্বর পিকাপ ভ্যান যাত্রী বাহী থ্রি-হুইলারের উপর চপিয়ে দেয়। দুর্ঘটনার পর পিকাপ ভ্যানের চালক থ্রি-হুইলারের চালকরা পালিয়ে যায়। ঘটনা স্থলেই মাদ্রাসা ছাত্র সামিরুল এবং তার আপন ভাই ফিরোজ নিহত হয়। নিহতরা দু’জনই মাছপাড়া বাস স্ট্যান্ড থেকে থ্রিহুলারের যাত্রী হিসাবে ওঠেন।

নিহতদের পিতার আহাজারি

গাড়িটির অপর যাত্রী ইতি খাতুন গুরুতর আহত হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সুরুজ আলী মন্ডল, রিমা এবং মামুনুর আহত হলেও বিনা আঘাতে বেঁচে গেছে ইতির দুই শিশু সন্তান হুমাইয়া এবং আনাচ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রমা জানান, একজন নারী রোগীর অবস্থা খারাপ থাকায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর থেকে চালক পালাতক আছে । তবে গাড়ি আটক করা হয়েছে।

কুষ্টিয়ায় আওয়াামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ঝাউদিয়ায় আওয়ামী লীগের নেতাদের আধিপত্য বিস্তারের সংঘর্ষে দুই গ্রুপের চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সংঘর্ষে নিহত ব্যক্তিরা হচ্ছেন-মৃত হোসেন আলীর ছেলে কাশেম (৫০), দিদার মন্ডলের ছেলে লাল্টু (৩০), আব্দুল মালিথার ছেলে রহিম (৫০) ও আফজাল মন্ডলের ছেলে মতিয়ার (৪০)।

এ ঘটনায় গুরুতর আহত ১৫ জনের মধ্যে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ইফতারির আগ মুহুত্যে ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস এবং ফজলু মন্ডল গ্রæপের মধ্যে এ রক্তয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুই পক্ষের ব্যবহৃত দেশীয় অস্ত্রের আঘাতে ওই চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খায়রুল আলম দুই গ্রæপের সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষে হতাহতের ঘটনা কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষে নিহত চারজনের মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে রাখাছিল।

আরো পড়ুন :  হত্যা-রক্তের মধ্য দিয়েই বিএনপি’র সৃষ্টি -হানিফ

https://thedroho.com/14264/

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...