মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 483

ঝিনাইদহে আধিপত্য বিস্তারের সংঘর্ষে একজন নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পরে সংঘর্ষে আলতাফ হোসেন (৬০) নামে এক জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার হরিণাকুন্ডু উপজেলার শেখপাড়া বেড়বিন্নি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলতাফ বেড়বিন্নি গ্রামের রকিল হোসেনের ছেলে।

হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেড়বিন্নি গ্রামের শহিদুল ইসলাম ও শেখপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধর জের ধরে হত্যাকান্ড ঘটেছে।

তিনি আরও জানান, এক সপ্তাহ আগে বেড়বিন্নি বাজারে শহিদুলের সমর্থক বিজু ও বকুলকে মারধর করে সিরাজুলের লোকজন। এরই জের ধরে রবিবার সকালে উভয় পরে লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে অন্তত ১০ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপালে নেওয়ার পর আলতাফ হোসেন মারা যায়। এ ঘটনার পর এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মেহেরপুরে মুজিবনগর দিবস পালিত

0
ছবি সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকালে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এ সময় শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্থানীয় সংসদ সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধা এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরে শেখ হাসিনা মঞ্চে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার, স্কাউট ও গার্লস গাইড দল গার্ড অব অনার প্রদর্শন করে। এরপর কুচকাওয়াজের মধ্য দিয়ে শুরু হয় মুজিবনগর দিবসের মূল আনুষ্ঠানিকতা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদর্শন করা হয় গীতি নাট্য ‘জল মাটি ও মনুষ’।

ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় সাংবাদিক মহি উদ্দিন সরকার নাঈম হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে ঝিনাইদহে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

শনিবার সকালে ঝিনাইদহ প্রেসকাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন প্রেসকাবের সভাপতি এম রায়হান, কালেরকণ্ঠ পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি এম সাইফুল মাবুদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি নিজাম জোয়ার্দ্দার, বাংলাদেশ পোস্ট পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি দেলোয়ার কবীর ও হরিণাকুন্ডু প্রেসকাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু।

ঝিনাইদহ প্রেসকাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু সভাটি সঞ্চালনা করেন।

কুমারখালীর পেঁয়াজ চাষীরা দাম নিয়ে হতাশ

0

ফুরফুরে মেজাজে মজুতদার ও ব্যবসায়ীরা

কুমারখালী প্রতিনিধি

বীজের দাম এবার কিছুটা কম ছিল, কিন্তু সারের দাম বেশি, শ্রমিকের মজুরী দিতে হয়েছে বেশি, বিক্রির সময় হাটের খাজনাও দিতে হয় বেশি, ওজনে ৪২ কেজিতে মণ হিসেবে বিক্রি করতে হয়। সবকিছু শেষে মাঠ থেকে পেঁয়াজ বাড়িতে আনা এবং বিক্রি করতে হাটে নেওয়া পর্যন্ত লোকসান গুনতে হয় কৃষকের।

তাই পেঁয়াজ চাষের আর আগ্রহ নেই বলে আক্ষেপ করে কথাগুলো বলেন, কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের কৃষক আমিরুল ইসলাম। গত শুক্রবার স্থানীয় পান্টি হাইস্কুল মাঠের সাপ্তাহিক পেঁয়াজের হাটে এসব কথা বলেন। তিনি বলেন, খুব ভালো মানের পেঁয়াজ নিয়ে গিয়েছিলেন হাটে, সেগুলোর দাম ১২-১৩’শ টাকা মন হওয়া দরকার ছিল। কিন্তু পাইকাররা প্রতি মন পেঁয়াজের দাম বলেছেন ৭’শ থেকে ৮’শ টাকা।

সরেজমিন ঘুরে দেখাগেছে, উৎপাদন খরচের তুলনায় পেঁয়াজের দাম কম হওয়ায় হতাশায় ভুগছেন উপজেলার অধিকাংশ চাষীরা। দামের পরিবর্তন না হলে কৃষকের ব্যাপক লোকশান হবে এবং পেঁয়াজ চাষে অগ্রহ হারাবে কৃষক।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, প্রতি শুক্রবার পান্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বসে সপ্তাহিক পেঁয়াজের হাট। জেলা ও জেলার বাইরে থেকে কয়েক হাজার কৃষক ও ব্যবসায়ীর আনাগোনা হয়। প্রায় ৪-৫ হাজার টন পেঁয়াজের আমদানি হয় এই হাটে।

হাটে আসা পান্টি ইউনিয়নের বশিগ্রামের কৃষক জহুরুল ইসলাম ও ডাঁসা গ্রামের কৃষক তোফাজ্জেল হোসেন বলেন, পেঁয়াজ চাষীরা এবার বিরাট ক্ষতিগ্রস্থ হচ্ছে। কেজিতে ১০ -১৫ টাকা লোকসান যাচ্ছে। এমন দাম হলে সামনের বছর আর পেঁয়াজের চাষ করবনা। তারা আরো বলেন, কৃষক মেরে দেশ চলবে না। এই মুহুর্তে সরকারের উচিত দাম বাড়ানো।

বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামের কৃষক তফিজ উদ্দিন বলেন, চাষের খরচ মেটাতে ১২ মণ পেঁয়াজ হাটে এনেছি। কেউ ৭০০ কেউ ৮০০ টাকা মণ বলছে। এক হাজার থেকে বারোশ টাকা মন হলে অন্তত উৎপাদন খরচ উঠানো যেতো।

স্থানীয় পেঁয়াজের মজুতদার ব্যবসায়ী সুরুজ মোল্লা বলেন, আজকের হাটে পেঁয়াজের আমদানি বেশি। প্রায় দেড়শ মণ পিঁয়াজ কিনেছি মজুত করার জন্য। আকার ভেদে ৭০০ থেকে ৮৫০ টাকা মণ খরচ পড়েছে।
কুমিল্লা থেকে পান্টি হাটে আসা ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, এক গাড়ি (ট্রাক) মাল কিনেছি। প্রায় ৪৫০ মণ হবে। প্রতি মণে ৩০০ থেকে ৮০০ টাকা খরচ পড়েছে। তিনি আরো বলেন, বাইরে থেকে পেঁয়াজের আমদানি করা এবং উৎপাদন বেশি হওয়ায় এখন পর্যন্ত পেঁয়াজের দাম কম।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সুত্রে জানা গেছে, এবছর উপজেলায় ৫ হাজার ১৬৫ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে। প্রতিকেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ২৩ থেকে ২৫ টাকা। যা বর্তমান বাজারদরের চেয়ে বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন, এবার প্রতিকেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের ২৩ থেকে ২৫ টাকা খরচ হয়েছে। কিন্তু বর্তমান পেঁয়াজের বাজারদর উৎপাদনের খরচের চেয়ে অনেক কম। পেঁয়াজের দাম না বাড়লে কৃষকরা তিগ্রস্থ হবেন।

ঝিনাইদহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

0
নিহতের স্বজনদের আহাজারী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার ভগবান নগর গ্রামে ছোট ভাইয়ের দায়ের কোপে আহত বড় ভাই মকবুল হোসেন মোল্লা (৫৫) মারা গেছেন।

ভগবান নগর গ্রামের সাবেক মেম্বর জাহাঙ্গীর হোসেন জানান, ৮ শতক জমির দখল নিয়ে ছোট ভাই মনিরুল ইসলাম ও বোন পারভিনা খাতুনের সাথে তাদের বড় ভাই মকবুল হোসেন মোল্লার বাক বিতান্ডা হয়। এক পর্যায়ে ছোটদের হামলায় মকবুল আহত হন। বৃহস্পতিবার বিকালে তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে স্থানান্তর করে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মকবুল মৃত্যু বরণ করেন। নিহত মকবুল মইনুদ্দীন মোল্লার ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ ঘটনায় নিহর স্ত্রী আলেয়া খাতুন ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কুষ্টিয়ায় নছিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু

0
ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে স্যালো ইঞ্জিন চালিত নছিমন উল্টে আমিরুল ইসলাম (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার দুপুরে আলামপুর ইউনিয়নের বালিয়া পাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম ঝিনাইদহ জেলার বিজয়নগর এলাকার আমজাদ হোসেনের ছেলে। তিনি আলামপুর গরুর হাটে গরু বেচা-কেনা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গরু ব্যবসায়ী আমিরুল শ্যালো ইঞ্জিন চালিত নছিমনে আলামপুর গরু হাটে যাচ্ছিলেন। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর বালিয়া পাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এসে পৌঁছালে তার বহনকারী স্যালো ইঞ্জিনের তৈরী নছিমনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নছিমনটি উল্টে যাত্রী আমিরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খোকসায় খেলার সময় শিশুর গোপন অঙ্গ দ্বিখন্ডিত

0
আহত শিশু আরাফাত

স্টাফ রিপোর্টার

কৃষি কাজের অস্ত্র নিরানী নিয়ে খেলার সময় নিজের গোপন অঙ্গ দ্বিখন্ডিত করে ফেলেছে দেড় বছর বয়সী এক শিশু।

শনিবার সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে ১৮ মাস বয়সী শিশু আরাফাত হোসেন মোল্লা এই দুর্ঘটনার শিকার হয়। সে আজিজুল মোল্লার একমাত্র ছেলে।

আহত শিশুটির পিতা আজিজুল জানান, বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিল। এ সময় আরাফাত নিরানী নিয়ে খেলা করছিল। হঠাৎ তার চিৎকার শুনে ছুটে গিয়ে আহত অবস্থায় দেখতে পান। তারা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার জাহিদ হাসান জানান, তারা প্রায় দুই ঘন্টা চেষ্টা করে শিশটির গোপনাঙ্গের ক্ষতস্থানে ১২টি সেলাই দিয়েছেন। এখন শিশুটি স্বুস্থ্য আছে। তিনি আশা প্রকাশ করেন এখানেই শিশু আরাফাতের চিকিৎসা দেয়া সম্ভব।

খোকসায় ট্রাকের চাকা ফাঁটার শব্দে আহত ৭

0
আহত থ্রি-হুইলার চালক মনি। ইনসেটে ট্রাক চালক ঝন্টু।

স্টাফ রিপোর্টার

পাথর বোঝাই ট্রাকের চাকা ফাঁটার বিকট শব্দ আর বাতাসের চাপে পাশ দিয়ে যাওয়া থ্রি-হুইলারের সামনের কাঁচ উড়ে গিয়ে চালক ও নারী যাত্রীসহ ৭ জন আহত হয়েছেন। ট্রাক চালকের বললেন, চাকা ফেলে দুর্ঘটনা ঘটেছে তার কী করার আছে?

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের খোকসার হিলাল পুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। pinup

আহত নারী যাত্রীরা জানান, রাজবাড়ী অভিমুখে যাওয়া (কুষ্টিয়া-ট ১১-২৯১৯) নম্বর ট্রাকটির ডান পাশ দিয়ে তাদের বহনকারী থ্রি-হুলারটি ওভারটেক করছিল। হঠাৎ করে বিকট শব্দে ট্রাকটির পেছনের চাকা ফেটে যায়। এ সময় থ্রি-হুইলারটির সামনের কাঁচ উড়ে গিয়ে তারা আহত হয়।

আহত এক নারী যাত্রী জানান, তারা কেই ভালোকরে কথা শুনতে পারছে না। তাদের শ্রবণে সমস্যা দেখা দিয়েছ।

থ্রি-হুইলারের চালক মনি জানান, ট্রাকটিকে ওভারটেক করার সময় সে দুর্ঘটনার শিকার হয়। আতিরিক্ত পাথর বোঝায় থাকার কারণে ট্রাকের চাকা ফেটে তারা আহত হয়েছেন।

ট্রাক ড্রাইভার ঝন্টু বলেন, গাড়ীতে পাথর বোঝাই থাকার কারনে সে নিয়ন্ত্রনের মধ্যে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ তার গাড়ির পেছনের দুটি চাকা একসাথে ঠেফটে গেছে। এর জন্য তার কোন অপরাধ নাই বলে তিনি দাবি করেন।

খোকসায় ছাত্রলীগের ইফতার বিতরণ

0

স্টাফ রিপোর্র্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়। এটি কেন্দ্রীয় ছাত্রলীগের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ।

শুক্রবার বিকালে উপজেলা সদরের খোকসা বাস স্ট্যান্ডে সর্ব সাধারণের জন্য ছাত্রলীগের ইফতার বিতরণের উদ্ধোধন করেন উপজেলা আয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র তারিকুল ইসলাম তারিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহম্মেদ খান, মাধারণ সম্পাদক আশিক সরকার শুভ, হাবিবুর রহমান সাগর, জয়দেব, হৃদয়, রকি, বাপ্পী ও সাবেক ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন বিপ্লব প্রমুখ।

কোটচাঁদপুরে দুই যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের চৌগাছা বাসষ্ট্যান্ডের বাজারের টোল আদায়কে কেন্দ্র করে শ্রমিকলীগ ও যুবলীগের দুই গ্রæপের সংঘর্ষে আক্তার হোসেন (২২) ও জীবন মিয়া (২১) নামে দুই যুবলীগ কর্মী নিহত হয়েছেন। তাদেরকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পায়া গেছে। <a href=”https://azpinup.com/” style=”color: #FFF;text-decoration: none”>pin up casino</a>

নিহত জীবন কোটচাঁদপুর শহরের তালমিল পাড়ার ফিরোজ হোসেনের ছেলে। নিহত আক্তার হোসেন একই উপজেলার এলাঙ্গী গ্রামের আবু তালেবের ছেলে। এ সময় সোহাগ ও সাব্বির নামে আহত অপর দুই যুবক গুরুতর আহত হন।

জানা গেছে, চৌগাছা বাসষ্ট্যান্ডের নতুন কাঁচা বাজারটি জাতীয় পরিবহন শ্রমিকলীগের আশরাফুল, আমিরুল, সোহাগ ও মিঠু নিয়ন্ত্রন করতো।

বছরের প্রথম দিন বৃহস্পতিবার বাজারের নতুন ইজাদার কোটচাঁদপুর পৌরসভার মেয়র গ্রæপের সমর্থক ডন ও হাসানের সমর্থকরা বাজারটির টোল আদায় করতে যায়। এ সময় জাতীয় পরিবহন শ্রমিকলীগের অফিস থেকে কিছুলোক ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে নতুন ইজারাদারের লোকদের উপর হামলা করে বলে অভিযোগ পায়া গেছে।

বাজারের দখল নিয়ে বাংলা নতুন বছরের প্রথম দিন দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। দুই পরে ধাওয়া পাল্টা ধাওয়ায় বাসষ্ট্যান্ড রণেেত্র পরিণত হয়। এ সময় আক্তার হোসেন (২২) ও জীবন মিয়া (২১) নামে দুই যুবলীগ কর্মী আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃতবলে ঘোষনা করে।

কোটচাঁদপুর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ইসরাত জেরিন জানান, জীবন মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আক্তার হোসেন, সোহাগ ও সাব্বিরের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। যশোরে নেওয়ার পথে আক্তার হোসেন মারা যায়।

কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন নিহত হয়েছে। পুলিশ প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

কোটচাঁদপুর সার্কেকেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম জানান, সরকার সমর্থক দুই গ্রæপের মধ্যে বাজারের টোল আদায় নিয়ে সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে ডন নামে একজনকে গ্রেফতার করেছে। দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...