মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 485

কুমারখালীতে নকল লেবেলসহ একজন আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী কাপড়ের হাট থেকে বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ নকল লেবেলসহ একজনকে আটক করেছে সিআইডি পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী কাপড়ের হাটের একটি দোকানে অভিযান চালায় সিআইডি। সেখানে শাহ্ আমানত লুঙ্গীর নকল লেবেল বিক্রির সময় ব্যবসায়ী আরজুকে আটক করে সিআইডি পুলিশ। অভিযানে শাহ্ আমানত লুঙ্গীসহ বিভিন্ন কোম্পানির অন্তত ২০ হাজার নকল লেবেল পাওয়া যায় তার কাছে। এসব লেবেল সাধারণ কাপড়ের গায়ে লাগিয়ে ভোক্তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে একটি চক্র।

অভিযান পরিচালনাকারী সিআইডি’র ইন্সপেক্টর হারুন অর রশীদ জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র নকল লেবেল লাগিয়ে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে তাঁরা এ অভিযান চালায়। সিআইডি আরো জানায়, এই চক্রের সাথে শুধু গ্রেফতারকৃত আরজু নয় আরো অনেকেই জড়িত। তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে সিআইডি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

ভেড়ামারায় অটোরিকশার চাপায় শিশু নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় অটোরিকশার চাপায় শেফালী খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর পশ্চিমপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত শেফালী একই এলাকার আরশেদ আলীর মেয়ে।

স্থানীয়রা জানান,সকালে বাড়ির সামনে খেলছিল শেফালী খাতুন। এ সময় রাস্তা দিয়ে চলন্ত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ভেড়ামারা থানার (ওসি) মজিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খোকসায় স্কুলের দেয়ালের বাণী মুছে বিজ্ঞাপনের জন্য ভাড়া

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের দেয়াল থেকে মনিষীদের বাণী মুছে দিয়ে বিজ্ঞাপনের জন্য ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

একাধিক শিক্ষক সূত্রে জানা গেছে, উপজেলা সদরের খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয়টি সরকারি করণের পর নিজস্ব তহবিল থেকে কয়েক লাখ টাকা ব্যয় দেখিয়ে বিদ্যালয়টির বিশাল সীমানর প্রাচীরের তিন দিকে বিভিন্ন মনিষীদের বাণী দিয়ে সজ্জিত করা হয়। সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ আলী সংশ্লিষ্টদের না জানিয়ে দেয়াল গুলো একটি ইলেকট্রিক কোম্পানীর বিজ্ঞাপণের জন্য ভাড়া দেন। ইতোমধ্যে ওই কোম্পানী দেয়াল থেকে মনিষীদের বাণী গুলো মুছে দিয়ে সেখানে নিজেদের পন্যের বিজ্ঞাপন সাজিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের দেয়ালে বানিজ্যিক বিজ্ঞাপন লেখার বিষয়টি অভিভাবক ও সুধি মহলের চোখে পরে। তারা প্রধান শিক্ষক মহম্মদ আলীর কাছে অভিযোগ নিয়ে যান। তবে প্রতিকার পাননি।

স্কুলের দেয়াল থেকে মনিষীদের বাণী মুছে বিজ্ঞাপনের জন্য ভাড়া দেয়ার প্রতিবাদের নেতৃত্ব দেয়া সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খোকন জানান, ছাত্র অভিভাবক এবং তারা প্রধান শিক্ষকের সাথে কথা বলেছেন। তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। তবে বাণী মুখে বিজ্ঞাপনের জন্য বিদ্যালয়ের দেয়াল ভাড়া দেয়ার বিষয়ে তিনি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ আলী বলেন, একটি প্রতিষ্ঠানকে বিজ্ঞাপন লিখতে সুযোগ দেয়া হয়েছিল। তারা মনিষীদের বাণী গুলো মুছে ফেলেছে। এখান আবার নতুন করে বিজ্ঞাপন মুছে বাণী লেখা হবে। এরজন্য বিদ্যালয়ের তহবিল থেকে টাকা ব্যয় হবে প্রশ্ন করলে তিনি জানান দেয়ালের বাণী গুলোর রং নষ্ট হয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিদ্যালয়ের সভাপতি ইসাহাক আলী বলেন, তিনি এ মাত্র খবরটি শুনলেন। এখনই ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন, বিষয়টি জাতি গঠনের সঙ্গে জড়িত।

খোকসার পেঁয়াজ চাষীদের মুখে হাসি নেই

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় চলতি মৌসুমে পেঁয়াজের ফলন ভালো হয়েছে। তার পরেও বাজারে পেঁয়াজের দাম পরে যাওয়া, অপর দিকে দাদন ব্যবসায়ী মহাজনের চাপে আছেন কৃষকরা। ফলে কৃষকের মুখে হাসি নেই।

প্রতিদিনই কমছে দেশী পেঁয়াজের দাম। সোমবার স্থানীয় হাট-বাজার গুলোতে প্রতিমন পেঁয়াজ বিক্রি হয়েছে ৬শ টাকায়। তবে সর্বোচ্চ ভালো পেঁয়াজ ৬৫০ টাকা মন দরে বিক্রি হতে দেখো গেছে।

কৃষক বলছেন, উৎপাদন ব্যয়সহ বাজারজাতকরা পর্যন্ত প্রতিমন পেঁয়াজ খরচ পড়েছে ৭৪০ টাকা। দাদনে টাকা নেওয়া কৃষকরা পরেছেন আরো বিপাকে। অনেক কৃষককেই হালের বলদ বিক্রি করে অথবা সমিতি থেকে ঋণ নিয়ে মহাজনের দাদনের পেঁয়াজে কিনে দিতে হবে।

উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে এ বছর মোট ২৭০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু প্রায় ৩২৩৯ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। প্রতি বিঘায় ফলনের যে লক্ষা মাত্রা ভাবা হয়েছিল তার থেকে অনেক বেশী ফলন হয়েছে। এই বিভাগের এক কর্মকর্তা বলেন, বিঘা প্রতি ৭০ থেকে ৮০ মন পেঁয়াজ হয়েছে। ফলন হয়েছে আশার থেকে বেশী।

মানিকাট মাঠে নতুন কৃষক ও পাংশা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্র আলী আহম্মেদ জানান, এ বছর তিনি ২৪ কাঠা জমিতে পেঁয়াজের আবাদ করেছিলেন। তার ব্যয় হয়েছে ৩৫ হাজার টাকা। ৬০ থেকে ৭০ মন পেঁয়াজ হবে বলে আশা করছেন। এখন মাঠ থেকে পেঁয়াজ ঘরে তোলার পালা। এখন আবার প্রতি মন পেঁয়াজে আরো ১৮০ থেকে ২শ টাকা খরচ হচ্ছে। তিনি বলেন, ফলন ভালো হয়ে লাভ নেই। উৎপাদন ব্যয় বেড়েছে কিন্তু বিক্রির সময় বাজারের দাম কমতে কমতে তলানিতে ঠেকেছে। তিনি জানান, বাজার মুল্যের থেকে প্রতিমন পেঁয়াজ উৎপাদনে ২৫০ টাকা বেশী ব্যয় হয়েছে।

কৃষক আলী আহম্মেদ জানান, মাঠের অনেক কৃষক মহাজনের কাছ থেকে দাদনে টাকা নিয়ে পেঁয়াজ চাষ করেছে। তাদের এখনই মহাজনের পেঁয়াজ পরিশোধ করতে হবে। প্রতিমন পেঁয়াজে মহাজন সুদ বাবদ ২শ টাকা কেটে নেবে। ফলে দাদন নেয়া কৃষকের পেঁয়াজ বিক্রি হবে ৪শ থেকে ৪৫০ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক ঈশ্বরদী গ্রামের এক কৃষক জানান, এ বছর তিনি ১৫ বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছেন। ১শ মন পেঁয়াজের উপর ২শ টাকা হারে লাভে দাদন নিয়েছিলেন। বর্তমান বাজার মূল্যে মহাজনের পেঁয়াজ পরিশোধ করতে ৪শ টাকা মন দরে পেঁয়াজ দিতে হবে। এ বছর দাদনের টাকাসহ জমির মালিকদের ইজারার টাকা দিতে তাকে লোন করতে হবে বলে মনে করছেন। তাই লোকসান ঠেকাতে স্ত্রী সন্তান নিয়ে তিনি মাঠে নেমেছেন। যা তার জন্য খুবই অপমানের।

উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা বলেন, এখন পেঁয়াজের ভরা মৌসুম। দাম একটু কম হবে এটাই স্বাভাবিক। তিনি বলেন, আমাদের এলাকায় বারী জাতের পেঁয়াজ বেশী চাষ হয়েছে। এই পেঁয়াজ অনেক দিন সংরক্ষন করা যায়। কৃষক একটু অপেক্ষা করলে দাম ঠিক হয়ে যাবে। এ ছাড়া পেঁয়াজ আমদানী বন্ধে তারা উপরমহলে সুপারিশ করেছেন।

ঝিনাইদহ সীমান্ত থেকে নারীসহ ৫জন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-পুরুষসহ ৫জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

রবিবার ভোরে মহেশপুর উপজেলার বাশবাড়ীয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া রাধাগঞ্জ গ্রামের দিজেন হালদারের ছেলে মানিক হালদার (৩৪), তার স্ত্রী মুক্তি গাইন (১৮), ডুমুরিয়া থানার বেন্নাবাড়ী গ্রামের মমতা বল্লব (৫০), রকি বল্লব (১৬), ভাঙ্গারহাট পশ্চিম হাজরাবাড়ী গ্রামের চায়না সেন (২০)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করছে। এরপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সবার বাড়ি বাংলাদেশে। তিনি আরো জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

রমজানের চাঁদ দেখা গেছে, রবিবার প্রথম রোজা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রবিবার থেকে রোজা শুরু হচ্ছে। বিভিন্ন মসজিদে প্রথম তারাবি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে রবিবাওে রোজা শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। চাঁদ দেখা প্রথম তারাবিহর নামাজ পড়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

পবিত্র রমজান মাসে খতম তারাবিহ পড়ার সময় সারাদেশের সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইফা জানিয়েছে, পবিত্র রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতম তারাবিহ নামাজে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনও কোনও মসজিদে এর ভিন্নতা পরিলতি হয়। এতে করে কর্ম উপলে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের মধ্যে কোরআন খতমের ধারাবাহিকতা রা করা সম্ভব হয় না। এই অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন। এ পরিস্থিতি নিরসনকল্পে রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র শবে কদরে পবিত্র কোরআন খতম করা সম্ভব। ফলে দেশের সকল মসজিদে খতম তারাবিহ নামাজে প্রথম ৬ দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র শবে কদরে কোরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের প থেকে সারাদেশের সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সকলের নিকট বিনীত অনুরোধ জানানো হয়।

ঝিনাইদহে ৯৯টি সোনার বারসহ একজন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জুলুলী গ্রামের করিমপুর মোড় থেকে ৯৯টি সোনার বারসহ একজন বহনকারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার সকালে বিজিবির তল্লাসী চৌকি পার হওয়ার সময় এ কটি মটোরসাইকেল চালকের গতিরোধ কওে বিজিবি। এ সময় তার কাছে একটি প্লাস্টিকের ব্যাগে অভিনব কায়দায় রাখা ৯৯টি সোনার বার উদ্ধার হয়। যার আনুানিক মূল্য ৮ কোটি টাকা। আটককৃত ব্যক্তির নাম ইব্রাহীম খলিল। পেশায় দর্জি শ্রমিক। ইব্রাহীম মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক শাহীন আজাদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, মহেশপুর সীমান্তের মাটিলা বিওপির টহল দল জুলুলী গ্রামের বটতলা এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের সময় ইব্রাহিম খলিল নামে ওই যুবকের গতি গতিরোধ করে। এ সময় তিনি পালিয়ে যাওয়ংার চেষ্টা করলে বিজিবি তাকে আটক করে প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১২ কেজি ৫৩০ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করে।

বিজিবির জিজ্ঞাসাবাদে বহনকারী ইব্রাহীম খলিল জানান, এই সোনার বার তার দুলাভাই মহেশপুরের লেবুতলা গ্রামের গোলাম মোস্তফার বাসায় পৌছে দিতে নিয়ে যাচ্ছিলেন। চোরাকারবারী মোস্তফার দুই স্ত্রী।

খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

0

স্টাফ রিপোর্টার

নব গঠিত খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতাদের সাংগঠনিক ভাবে গতিশীল করার বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয়।

শুক্রবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রথম বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসএম ইমরান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুনসী তাজবীর আহম্মেদ রাজা।

সভায় প্রধান অতিথি ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগর সভাপতি বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতার, প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আক্তারুজ্জামান লাবু, বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্নসাধারণ সম্প্দাক সেলিম রেজা, ইকবাল মাহামুদ রাসেল প্রমুখ।

এ ছাড়া আলোচনায় অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নূর আল হাদী সৈকত, যুগ্ন সাধারন সম্পাদক খায়রুল বাসার প্রমুখ।

মিরপুরে পুকুর খনন করতে গিয়ে মিললো পাথরে মূর্তি

0
কুষ্টিয়ার মিরপুরে উদ্ধার হয়া পাথরের মুর্তি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে মালিকানাধীন পুকুর খননের সময় মাটি কাটা মেশিনের সাথে উঠে এলো পাথরের প্রাচীন মূর্তি।

শুক্রবার দুপুরে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকায় একটি পুকুর খননের সময় মূর্তিটি উদ্ধার হয়।

স্থানীয়রা জানায়, কুর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকার মজনু তার বাড়ির পাশে মজা জমিতে কয়েকদিন আগে পুকুর খনন শুরু করে। খননের এক পর্যায়ে দিকে কালো পাথরের একটি প্রাচীন মূর্তি মাটি কাটা মেশিনের সঙ্গে উঠে আসে। মুহূর্তেই মূর্তি উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ মূর্তিটি এক নজর দেখার জন্য সেখানে ভিড় জমায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ তাৎণিক ঘটনাস্থলে পৌছে পাথরের তৈরি প্রাচীন ওই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পরবর্তী করণীয় নির্ধারণের জন্য উদ্ধারকৃত মূর্তিটি আদালতে জমা দেওয়া হবে।

কুষ্টিয়ায় প্রধান শিক্ষককে পেটালেন পৌর কাউন্সিলর

0
আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের একাংশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌর সভার কাউন্সিলর আসাদুর রহমান আশার বিরুদ্ধে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকালে শহরতলীর লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের অফিসে ঢুকে ওই কাউন্সিলরসহ কয়েকজন মিলে প্রধান শিক নজরুল ইসলামকে পিটিয়ে আহত করে। অভিযুক্ত আসাদুর রহমান আশা কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ড কাউন্সিলর।

হামলার ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর আশা সহ তার সহযোগীদের দ্রæত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিােভ মিছিল ও মানববন্ধন করে। প্রায় ঘন্টা ব্যাপি মহাসড়ক অবরোধ করে বিােভ করার পর প্রশাসনের আশ^াসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

আহত প্রধান শিক নজরুল ইসলাম জানান, বিদ্যালয়ের আঙ্গিনার মধ্যে কাউন্সিলর আসাদুর রহমান আশা ইট, বালি, খোয়া রেখে স্কুলের পরিবেশ নোংরা করে রাখছেন। পাশেই সিডিসির রাস্তা নির্মাণ করা হচ্ছে। বিদ্যালয় থেকে কাস চলাকালীন সময়ে জোরপূর্বক কাউন্সিলর আশা রাস্তার কাজের জন্য পাইপে করে পানি নেওয়াসহ বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। এসব বিষয় নিষেধ করলে কাউন্সিলর আশাসহ কয়েকজন এসে বিদ্যালয়ের অফিস করে আসবাবপত্র ভাংচুর করে এবং তাঁর উপর হামলা চালিয়ে আহত করে।

অভিযুক্ত পৌর কাউন্সিলর আসাদুর রহমান আশার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান মজনু জানান, কারো অনুমতি না নিয়ে কাউন্সিলর আশা বিদ্যালয়ের মধ্যে সিডিসির রাস্তা নির্মাণের সামগ্রী রেখে পরিবেশ নষ্ট করেছে এবং জোরপূর্বক বিদ্যালয়ের মোটর থেকে পাইপ দিয়ে পানি নেওয়া, বিদ্যুৎ ব্যবহার করে আসছিলো। কাস চলাকালীন সময়ে খোয়া ভাঙ্গা, বালু ফেলাসহ শব্দ দুষণের কাজ করার সময় বিদ্যালয়ের প্রধান শিক নিষেধ করলে তার উপরে হামলা চালায় এবং অফিস করে আসবাবপত্র ভাংচুর করেছে। এটা একটি জঘন্যতম অপরাধ।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...