মিরপুরে পুকুর খনন করতে গিয়ে মিললো পাথরে মূর্তি

0
243
কুষ্টিয়ার মিরপুরে উদ্ধার হয়া পাথরের মুর্তি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে মালিকানাধীন পুকুর খননের সময় মাটি কাটা মেশিনের সাথে উঠে এলো পাথরের প্রাচীন মূর্তি।

শুক্রবার দুপুরে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকায় একটি পুকুর খননের সময় মূর্তিটি উদ্ধার হয়।

স্থানীয়রা জানায়, কুর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকার মজনু তার বাড়ির পাশে মজা জমিতে কয়েকদিন আগে পুকুর খনন শুরু করে। খননের এক পর্যায়ে দিকে কালো পাথরের একটি প্রাচীন মূর্তি মাটি কাটা মেশিনের সঙ্গে উঠে আসে। মুহূর্তেই মূর্তি উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ মূর্তিটি এক নজর দেখার জন্য সেখানে ভিড় জমায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ তাৎণিক ঘটনাস্থলে পৌছে পাথরের তৈরি প্রাচীন ওই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পরবর্তী করণীয় নির্ধারণের জন্য উদ্ধারকৃত মূর্তিটি আদালতে জমা দেওয়া হবে।

Share this news as a Photo Card