মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 486

কুষ্টিয়ায় অপহৃত মাদ্রাসা ছাত্র চার দিন পর উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মাদ্রাসা থেকে অপহরণের চার দিন পর র‌্যাবের অভিযানে অপহৃত মাদ্রাসা ছাত্র নাঈম (১৩) উদ্ধার করেছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মিরপুর উপজেলার পোড়াদহ স্কুল মাঠের পাশ থেকে র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খান জানান, মাদ্রাসা ছাত্র নাঈমকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হচ্ছে এমন একটি অভিযোগ পেয়ে র‌্যাবের একটি চৌকস অভিযানিক দল তাকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের জন্য মাঠে নামে। অপহরণকারীদের মোবাইল নাম্বার ট্রাকিং করার পর বৃহস্পতিবার দুপুরে অপহৃত মাদ্রাসা ছাত্র নাঈমকে উদ্ধার করা সম্ভব হয়। অপহরণকারীদের গ্রেফতারের জন্য অভিযান এখনো চলমান রয়েছে।

উল্লেখ্য, গত রবিবার বিকেলের পর থেকে নাঈমকে কোথাও খুঁজে না পেয়ে সোমবার কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা নাছরিন খাতুন। অপহৃত নাঈমের মা নাছরিন খাতুন সাংবাদিকদের জানান, অপহরণকারীরা মোবাইল ফোনে বিভিন্ন সময় হুমকী ধামকী দিয়ে আসছিলেন।

কুষ্টিয়া শহরতলীর জুগিয়া মাঠপাড়া গ্রামের দিন মজুর মিল্টন শেখ ও নাছরিন খাতুন দম্পতির সন্তান নাঈম (১৩)। সে পার্শবর্তী জুগিয়া পালপাড়া এলাকার লাল মোহাম্মদ হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিার্থী। নাঈমের মা নাছরিন খাতুন তিন বেলা বাড়ি থেকে মাদ্রাসায় গিয়ে নাঈমের জন্য খাবার দিয়ে আসেন। সর্বশেষ রবিবার বিকালে পরিবারের সদস্যদের সাথে সর্বশেষ নাঈমের সাাত হয়।

কুমারখালীতে ভবন বুঝে নেওয়া নিয়ে ……..

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে না জানিয়েই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাসার মো. আব্দুল মুত্তালিব নিজেই বুঝে নিলেন পুন:নির্মিত ভবন ! অথচ ওই ভবন পুন:নির্মাণ কাজের জন্য জায়গা হস্তান্তর করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন। এ নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অভ্যন্তরে চলছে নানাগুঞ্জন।

খোঁজ নিয়ে জানাগেছে, সম্প্রতি প্রায় ১ কোটি ৪৪ লক্ষ টাকা ব্যয়ে (ঠিকাদারী প্রতিষ্ঠান- মেসার্স এ এস কনস্ট্রাকশন ঈশ্বদী পাবনা) যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির পুন:নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। এই পুন:নির্মিত ভবনটি নিজের বরাবর বুঝে দেওয়ার জন্য কুমারখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাসার মো. আব্দুল মুত্তালিব গত ৭ ফেব্রæয়ারী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মো. মিজানুল হককে চিঠি দেন। তিনি চিঠিতে উল্লেখ করেন যে, তাঁর কার্যালয় হতে ওই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি ভুমি উন্নয়ন কর নিয়মিতভাবে পরিশোধ করা হচ্ছে এবং সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ ওই ভবনে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীদের (স্যাকমো, এফপিআই, এফডবিøউভি) নামে পৃথক পৃথক কক্ষ বরাদ্দ দিয়েছেন। এ ছাড়াও ওই ভবনে স্বাস্থ্য বিভাগের স্থায়ী কোন কর্মকর্তা কর্মচারী পদায়ন নেই। তিনি ওই চিঠিতে আরো উল্লেখ করেন যে, স্থাপনাটি পরিবার পরিকল্পনা বিভাগের অথচ ভবন পুন:নির্মাণের সময় জায়গা হস্তান্তর নেওয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট থেকে। উক্ত কিনিকটি যেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর হস্তান্তর করা হয়।

এ প্রেক্ষিতে গত ৯ ফেব্রæয়ারী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মো. মিজানুল হক উক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর হস্তান্তর করতে জেলা স্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলমকে চিঠি দেন।

এদিকে, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলম গত ১৭ ফেব্রæয়ারী কুমারখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার চিঠির আলোকে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালককে চিঠি দিয়ে জানান যে, ভুমি উন্নয়ন কর পরিশোধের রশিদ সহ প্রয়োজনীয় কাগজ পত্র পর্যালচোনা করে দেখা যায় যে, ভবনটি পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন। উক্ত ভবনটির পুন:নির্মাণ কাজ গত ৩০-১১-২০২১ তারিখে সমাপ্ত হয়েছে। বর্তমানে ওই ভবনটি ব্যবহার ও স্বাস্থ্য সেবা প্রদানে উপযোগী। সে কারণে পুন:নির্মিত ভবনটি হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন জানান, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি পুন:নির্মান কাজ শুরুর আগে জায়গা হস্তান্তর করেছি। কিন্তু পুন:নির্মিত ভবনটি হস্তান্তরের ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পুন:নির্মিত এই ভবন বুঝে নিয়ে পারেন না। এ বিষয়ে সিভিল সার্জন মহোদয়সহ সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।

এ ব্যাপারে কুমারখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাসার মো. আব্দুল মুত্তালিব জানান, আসলে আমি ভুল করেছি। আর কেন ভুল করলাম তা বলতে পারবো না। তবে ইতোমধ্যেই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়কে চিঠি দিয়ে জানিয়েছেন যে, পুন:নির্মিত উক্ত ভবনটি জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ভুলবশত তার বরাবর (প:প: কর্মকর্তা) হস্তান্তর করেছেন।

কুষ্টিয়ার মাদ্রাসা থেকে অপহৃত ছাত্রের সন্ধান মেলেনি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মাদ্রাসা থেকে অপহৃত ছাত্র নাঈম (১৩)র খোঁজ মেলেনি তিনদিনেও। এরই মধ্যে পরিবারের সদস্যদের কাছে কয়েক দফা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

গত রবিবার বিকালের পর থেকে নাঈমকে কোথাও খুঁজে না পেয়ে সোমবার কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মাদ্রাসা ছাত্রের মা নাছরিন খাতুন।

অপহৃত নাঈমের মা নাছরিন খাতুন সাংবাদিকদের জানান, অপহরণকারীরা মোবাইল ফোনে বিভিন্ন সময় হুমকী ধামকী দিচ্ছেন। মোবাইলে ছেলেকে নির্যাতনের অডিও শোনাচ্ছেন। আদরের সন্তানকে না পেয়ে পাগল প্রায় নাঈমের পিতা-মাতা। ছেলেকে ফিরে পেতে বার বার র‌্যাব-পুলিশের কাছে ছুটে যাচ্ছেন।

কুষ্টিয়া শহরতলীর জুগিয়া মাঠপাড়া গ্রামের দিন মজুর মিল্টন শেখ ও নাছরিন খাতুন দম্পতির সন্তান নাঈম (১৩)। সে পার্শবর্তী জুগিয়া পালপাড়া এলাকার লাল মোহাম্মদ হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিার্থী। মাদ্রাসা থেকেই নাঈম নিখোঁজ হয়। এ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন মাদ্রাসার ছাত্র ও শিকরা।

নাঈমের পিতা মিল্টন শেখ জানান, মুক্তিপণ দাবি করে ফোন করায় তারা চরম শঙ্কার মধ্যে রয়েছেন। ছেলেকে উদ্ধারের জন্য প্রশাসনসহ তারা সবার সহযোগিতা কামনা করেছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ছাব্বিরুল আলম জানান, মাদ্রাসা শিার্থী নাঈম নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারের জন্য পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও কাজ করছেন।

এ ব্যাপারে কুষ্টিয়া র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মো. ইলিয়াস খান বলেন, মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে তাদের গ্রেফতার ও অপহৃত নাঈমকে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চলছে।

খোকসায় বিদ্যুতে জড়িয়ে কৃষকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় নিজের বাড়ির রান্না ঘরের বেড়া দেয়ার সময় বিদ্যুতে তারে জড়িয়ে এক বৃদ্ধের মাত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মহিষ বাথান গ্রামের আলীম প্রামানিক (৭০) নিজের বাড়ির রান্না ঘরের বেড়া দেয়ার সময় বিদ্যুত স্পৃষ্ট হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সকিব খান টিপু জানান, বিদ্যুত স্পৃষ্ট হয়ে আলীম প্রামানিকের মৃত্যু দুঃখ জনক। বৃদ্ধ নিজের বাড়িতে কাজ করার সময় মারা যান বলেও নিশ্চিত করেন।

খোকসায় অজ্ঞান পাটির খপ্পড়ে সাবেক শিক্ষক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এক আত্মিয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে অজ্ঞান পাটির খপ্পড়ে পরে জ্ঞান হারানো শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে বাসে খোকসায় আসার পথে অজ্ঞান পাটির খপ্পরের পরেন সাবেক শিক্ষক নিমাইচন্দ্র সাহা। বয়স ৬৫ বছর। তার বাড়ি ফরিদপুর সদরে।

সজ্ঞাহীন বৃদ্ধর নিকট আত্মীয় সুপণ ঘোষ জানান বৃদ্ধ তার শ্বশুরের ভাইরা। তিনি ফরিদপুর থেকে খোকসা কালীবাড়ি পাড়ার তার বাড়িতে আসার পথে অজ্ঞান পাটির খপ্পরে পরেন। সাবেক ই শিক্ষক গোয়াল নন্দ মোর থেকে লোকাল বাসে চেপে আসছিলেন।

খোকসা বাস ষ্ট্যান্ডের স্টাটার নীলা বিশ্বাস জানান, কুষ্টিয়া গামী একটি বাসের ভিতর থেকে বৃদ্ধকে সজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়। বৃদ্ধের হাতে ঘড়ি, পকেটে মোবাইল ফোন এবং মানিব্যাগে বেশ কিছু টাকা পায়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা: আবির হোসেন সোহাগ জানান, বৃদ্ধের জ্ঞান নেই। এ ছাড়া ভালো আছে। এই হাসপাতালে রেখেই তার চিকিৎসা দেয়া হবে।

খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

0

এসএম ইমরান হোসেন সভাপতি, তাজবীর আহম্মেদ রাজা সাধারণ সম্পদক

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এসএম ইমরান হোসেনকে সভাপতি ও তাজবীর আহম্মেদ রাজাকে সাধারণ সম্পদক করে কমিটি ঘোষনা করা হয়।

মঙ্গলবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু। প্রধান অতিথি ছিলেন নির্মল কুমার চ্যাটার্জী।

খোকসা-কুমারখালী কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন র্পায়ের সৈয়দ নাসির উদ্দিন, খায়রুল হাসান জুয়েল, আব্দুল্লাহ আল সায়েম, ছাইফুর রহমান ছিন্টু, এ্যাড: শেখ হাসান মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার প্রমুখ।

উপজেলা আয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের দ্বিতীয় পরে এসএম ইমরান হোসেনকে সভাপতি ও তাজবীর আহম্মেদ রাজাকে সাধারণ সম্পদক করে কমিটি ঘোষনা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা আয়ামী স্বেচ্ছাসেবক লীগের এই কমিটি ৭১ সদস্যের পূনাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশ দেন জেলা কমিটির নেতারা।

ক্যান্সার আাক্রান্ত আফরিনা বাঁচতে চায়

0

ঝিনাইদহ প্রতিনিধি

আফরিনার স্বপ্ন ছিল বড় হয়ে খেলোয়াড় হবে। মুখ উজ্জল করবে মা-বাবা, প্রাম ও দেশের। কিন্তু সেই খেলায় তার কাল হয়েছে। ফুটবল খেলতে গিয়ে পাওয়া আঘাতের স্থানে ঘাতক ব্যাধী ক্যান্সার বাসা বেঁধেছে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে আব্দুল আজিজের মেয়ে আফরিনা।

ক্যান্সার আত্রান্ত আফরিনার বাবা জানান, ২০১৫ সালে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে অধ্যায়ণরত অবস্থায় বেণীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্ট খেলতে তার মেয়ে আফরিনা। ক্যাপ্টেনের দ্বায়িত্ব থাকা অবস্থায় খেলতে গিয়ে বা পায়ে আঘাত পায় আফরিনা। সেসময় কিছু বুঝতে না পারলেও কয়েক বছর পর সেখানে শুরু হয় ব্যাথা। দিনে দিনে সেখানে ফুলতে শুরু করে। কয়েক বছরের মধ্যে ব্যাথাটা ফুলে এখন ক্যান্সারে রূপ নিয়েছে।

তিনি আরো জানান, তার মেয়ে বোয়ালিয়া স্কুল থেকে পঞ্চম শ্রেনিতে এ প্লাস পেয়ে পাশ করে। কোনদিন এক ছাড়া দুই রোল হয়নি তার। মেয়ের স্বপ্ন ছিল শিতি হবে। খেলোয়াড় হয়ে মুখ উজ্জল করবে। কিন্তু কি হয়ে গেল।

তিনি আরো জানান , টাকা পয়সা যা ছিল তা তো শেষ হয়ে গেছে। আমার মেয়েটাকে এখন চিকিৎসা করাতে ৩/৪ লাখ টাকা দরকার। এত টাকা তার নায়।

শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক মোক্তাদির রুমী বলেন, মেয়েটির চিকিৎসার জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি। এলাকা থেকে টাকা পয়সা তুলে মেয়েটিকে ঢাকায় পাঠানো হয়েছে। এখন কিছু রিপোর্ট এলে তার ভর্তির ব্যাপারে ডাক্তার পরামর্শ দিবেন। মেয়েটির বাবা খুবই অসহায়। সমাজের বিত্তবানরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে মেয়েটি স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। আফরিনাকে কে সহযোগিতা করতে চাইলে (০১৩০৮-৩৪৬৫০১ (বিকাশ + নগদ) এই নম্বরে কথা বলতে পারেন।

কুষ্টিয়ায় হত্যা মামলায় রায়: একজনের ফাঁসিসহ ৬ জনের সাজা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় একটি হত্যা মামলায় এক জনের মৃত্যুদন্ড, দুই জনের আমৃত্যু কারাদন্ড ও তিন জনের যাবজ্জীবন কারাদন্ডসহ জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার স্বর্ণের কারিগর ইমরান শেখ (২২) হত্যা মামলায় এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত সকল আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে মৃত্যুদন্ড দেওয়া হয়েছ কুমারখালী উপজেলার দড়ি কোমর গ্রামের আব্দুল মান্নানের ছেলে শহিদুর রহমান ওরফে পিরু মিঠুন।

আমৃত্যু কারাদন্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং এস্টেট এলাকার ফজলুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান জজ ও কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান। আদালত একই সঙ্গে আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

অন্যদিকে রায়ে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন কুমারখালী উপজেলার সনদাহ গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে নাহিদ হাসান, খোকসা উপজেলার চক হরিপুর গ্রামের মুন্সি নাসির উদ্দিনের ছেলে মুন্সি অনিক হাসান ওরফে ইমরান ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার তুলশীতলা গ্রামের আফাজুদ্দীনের ছেলে ওয়াদুদ ওরফে রাজু। যাবজ্জীবন দন্ডাদেশ প্রাপ্ত তিন আসামিকেও বিজ্ঞ আদালত একই সঙ্গে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম করাদন্ডের আদেশ দিয়েছেন।

কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটার (পিপি) এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ হওয়ার দুইদিন পর ২০১৮ সালের ১৬ মার্চ সকালে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দৌড়গরিয়া গ্রামের একটি ভুট্টাখেত থেকে থেকে স্বর্ণের কারিগর ইমরান হোসেনে (২২) মস্তকবিহীন মরদেহ পুলিশ উদ্ধার করে। নিহত ইমরান হোসেন দৌড়গরিয়া গ্রামের বাদশা শেখের ছেলে। এ ঘটনায় ২০ মার্চ নিহতের পিতা বাদশা শেখ আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ২৩ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। স্যা প্রমাণ শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর পরই দন্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

ঝিনাইদহে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৌর এলাকার হত্যা মামলার পলাতক আসামী তারিক মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। আটক তারিক মন্ডল খাজুরা গ্রামের নিয়ামত মন্ডলের ছেলে। সে একই গ্রামের আবন মন্ডল হত্যা মামলার পালাতক আসামী।

রবিবার দুপুরে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৩ মার্চ আধিপত্যা বিস্তার ও গ্রাম্য দলাদলির জের ধরে আবন মন্ডলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতর ছেলে শাহীন হোসেন মন্ডল বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করলে তারিক মন্ডলসহ অন্যান্য আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

কুমারখালীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নানাকর্মসূচী পালিত হয়।

সকালে রেলস্টেশন সংলগ্ন বঙ্গবন্ধু’র ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন শেষে পুস্পস্তবক অর্পন ও মোনাজাত করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এম, এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কবুতর ও বেলুন উড়ান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান।

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষনা করেন তিনি। এ ছাড়াও পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস, গার্লস গাইড ও শিক্ষার্থীদের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে শিশু-কিশোররা শারীরিক কসরত ও কুচকাওয়াজ প্রদর্শন করে। পরে শারীরিক কসরত ও কুচকাওয়াজে অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান, বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মো. শাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা, ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, সাবেক কমান্ডার মোকাদ্দেস হোসেন, সাবেক কমান্ডার নুরুল ইসলাম নুরু, চাষী নজরুল ইসলাম, সোলাইমান হোসেন প্রমুখ।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...