মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 487

অধিক লাভ করেত গিয়ে জরিমানা গুনলেন ব্যবসায়ী

0

কুষ্টিয়া প্রতিনিধি

লিটারে ১৫ টাকা লাভে সয়াবিন তেল বিক্রি করতে গিয়ে ২০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে এক তেল ব্যবসায়ীকে। ভোক্তা অধিকার সংরণ আইন-২০০৯ এ ৩৭ ধারায় ওই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে কুমারখালী স্টেশন বাজার এলাকায় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক আরাফাত আলী।

আদালত সুত্রে জানা গেছে, বিভিন্ন কোম্পানির মোড়কজাতকৃত সয়াবিন তেল ১৬৫ টাকা লিটারে বিক্রি করা হচ্ছে। কিন্তু সেই খোলা তেল বাজারে ১৮০ টাকা লিটার বিক্রি হচ্ছে। ১৫ টাকা অতিরিক্ত লাভের আশায় কুমারখালী স্টেশন বাজার এলাকার সততা এন্টারপ্রাইজের মালিক বিভিন্ন কোম্পানির বোতলজাতকৃত সয়াবিন তেলের ড্রামে ঢেলে খোলা তেল হিসেবে বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তি অভিযান চালায় বাজার মনিটারিং কমিটি। অভিযোগের সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করে।

খোকসায় ওএমএস এর চাল আটা বিক্রি

0

প্রতিদিনই খালি হাতে ফিরে যায় শয়ে শয়ে মানুষ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শেষ রাতে ওএমএস ডিলারের দোকানের সামনে লাইনে দাঁড়িয়েও মিলছেনা চাল আটা। প্রতি দিনই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে শয়ে শয়ে নিন্ম ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছে।

দ্রব্য মূল্যের বাজার স্থিতিশীল রাখতে উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে তিন জন ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সরকারী ছুটির দিন বাদে সপ্তাহে ৬ দিন প্রত্যেক ডিলার প্রতিদিন ২শ পরিবারের জন্য ১ মেট্রিক টন চাল ও ১ মেট্রিক টন আটা বরাদ্দ পেয়ে থাকেন। যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। শেষ রাত থেকে এ সব ওএমএস ডিলারের দোকানের সামনে নিন্ম ও মধ্যবিত্ত শ্রেণীর কয়েশ নারী পুরুষ চাল আটা কিনতে জমায়েত হয়। লাইনের প্রথম দিকে দাঁড়াতে পারলেই জনপ্রতি ৫ কেজি চাল ও আটা মেলে। কিন্তু লাইনের মধ্য অথবা শেষ ভাগে দাঁড়ালে আর চাল মেলে না। চাল আটা না পেয়ে বেশির ভাগ মানুষকে খালি হাতে ফিরে যেতে হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা পৌর এলাকার মুক্তিযোদ্ধা চত্বরে ওএমএস ডিলারের দোকানের সামনে সরেজমিন গিয়ে জন ভোগান্তি দেখা যায়। সকাল সাড়ে নয়টা, তখনো দোকানটি খোলা হয়নি। কিন্তু দোকানটির সামনে নারী পুরুষের দীর্ঘ লাইন। পাশের এক লাইনে কয়েশ ব্যাগ রাখা আছে। খোজ নিয়ে জানা যায়, ব্যাগের মালিকরা বয়সে একটু প্রবীন। ফাল্গুনের সকালে রোদ সইতে না পেরে তারা একটু দূরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে ছাঁয়াই আশ্রয় নিয়েছেন। এক কর্মচারী সাথে নিয়ে ডিলার এলেন, তখন বেলা ১০টা পেরিয়ে গেছে। কিন্তু চাল বিক্রি আরো বিলম্বে হবে। কারন তখনো ট্যাগ অফিসারের নির্দেশ পাওয়া যায়নি। নির্দেশ এলে তখন মিলবে চাল।

পরিবারে জন্য চাল কিনতে আসা ওমর আলী জানান, গত দুই দিন লাইনে দাঁড়িয়ে থেকে চাল পাননি। আজ (বৃহস্পতিবার) তাই ফজরের নামাজ পড়েই এসে লাইনে দাঁড়িয়েছেন। তার আগে আরো ৫০ জন লাইনে দাঁড়িয়ে পরেছে। আজ আশা করছেন তিনি চাল পাবেন। তিনি আরো জানান, প্রতিদিনই শেষ রাত থেকে বেলা ১২ টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে মানুষ খালি হাতে ফেরত যায়।

বয়বৃদ্ধ বিউটি বেগম গত সপ্তাহে দুই দিন খালি হাতে ফিরে যায়ার পর পাশের বাড়ির এক ছেলের সহায়তায় শুধু ৫ কেজি চাল পেয়েছিলেন। এ সপ্তাহে আবার এসেছেন, চাল পাবার আশা ছেড়ে দিয়ে তিনি লাইনে দাঁড়িয়ে আছেন।

ওএমএস ডিলার রফিকুল ইসলাম জানান, প্রত্যেক ডিলারকে প্রতিদিন ২শ জনের জন্য ৫ কেজি চাল এবং সমপরিমান আটা দেয়া হয়। কিন্তু হতদরিদ্র নিন্ম ও মধ্যবিত্তের ৫শ মানুষ লাইনে দাঁড়ায়। ফলে চাল আটা না পেয়ে গড়ে প্রত্যেক ডিলারের দোকান থেকে ২শ থেকে আড়াইশো মানুষ খালি হাতে ফিরে যাচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ খুবই সামান্য। বরাদ্দ বৃদ্ধি করার প্রয়োজন বলে তিনি দাবি করেন।

খাদ্য বিভাগের ট্যাগ অফিসার ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, দ্রব্যমূল্যের উদ্ধগতির ফলে প্রতিদিনই ওএমএস এর দোকানের সামনে চাল আটা কিনতে আসার মানুষের সংখ্যা বাড়ছে। চাল আটা না পেয়ে অনেককেই ফিরে যেতে তিনি দেখেছেন। তিনি আরো জানান, ওএমএস দোকানের চাল আটার মান ভালো হওয়াতে এখন অনেক মাধ্যবিত্তরা লাইনে দাঁড়াচ্ছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল খালেক বলেন, প্রতিদিন অসংখ্য মানুষকে খালি হাতে ফিরে যাবার বিষয়টি তার নজরে এসেছে। কিন্তু তার আসলে কিছুই করার নেই। চাহিদা বেড়েছে কিন্তু বরাদ্দ বাড়েনি।

কুমারখালী ও খোকসায় জাতীয় ভোটার দিবস উদযাপন

0

কুমারখালী / খোকসা প্রতিনিধি

কুমারখালী ও খোকসায় পৃথক পৃথক ভাবে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার সকালে কুমারখালী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে পরিষদ চত্বরে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যামন মেরিনা পারভীন মিনা, ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার শিরিনা আক্তার বানু, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী ও গণমাধ্যমকর্মী সহ শিক্ষার্থীরা।

একই দিন সকালে খোকসা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে পৃথক একটি আলোচনা সভা র‌্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান।

উপজেলা নির্বাচন অফিসার রশীদুল আলম এ ছাড়াও বক্তব্য রাখেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।

কুমারখালীতে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু’র অবদান সম্পর্কে আলোচনা সভা

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে মুক্তিযুদ্ধে চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলায় ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান।


উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যামন মেরিনা পারভীন মিনা, ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে উপস্থাপন করেন। আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঝিনাইদহে চাচা হত্যার দায়ে ভাতিজা গ্রেফতার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে চাচা হত্যার দায়ে ভাতিজা রমজান আলী (২৪) গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার দিনগত রাতে গোপন সুত্রে খবর পেয়ে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রমজান আলী ঝিনাইদহ পৌর এলাকার চরখাজুরা গ্রামের আলামিন মন্ডলের ছেলে। আটক যুবক আপন চাচা আতিয়ার রহমান (৬৫) হত্যা মামলার প্রধান আসামী।

বুধবার বিকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঝিনাইদহ শহরের চরখাজুরা গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজা রমজান আলী তার চাচাকে মারধর করে। এতে তিনি আহত হন। দ্রæত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

গ্রামবাসির ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে আতিয়ার ও তার ভাই আলামিনের মধ্যে জমিজাতি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন নিজ জমিতে বাঁশ কাঁটাতে গেলে ভিকটিম আতিয়ার রহমান (৬৫) কে তার আপন ভাতিজা রমজান আলী এলোপাথাড়ি ভাবে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর যখম করে। এ ঘটনায় নিহত’র স্ত্রী মোছা: ছালেহা বেগম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গোরস্থান এলাকা থেকে আসামী গ্রেফতার করতে সম হয়।

কুমারখালীতে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে ভোজ্যতেল মজুদ রাখা ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম কুমারখালী পৌর বাজারে পৃথক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ব্যবসায়ী মোস্তাক হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। অন্যদিকে পৃথক অভিযানে ব্যবসায়ী সাহেব আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ২৭ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুদ না রাখতে ও অতিরিক্ত মূল্যে তেল সহ নিত্যপ্রয়োজনীয় পন্য বিক্রি বন্ধে মোবাইল কোর্টে পরিচালনার মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

খোকসায় কৃষকের উপর সন্ত্রাসী হামলা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় নির্বাচনী বিরোধের জের ধরে ক্ষেতে কাজ করার সময় এক কৃষক প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া গ্রামের কৃষক আলিফ (৩২) এর উপর প্রতিপক্ষের সন্ত্রাসীরা হঠাৎ হামলা চালায়। হামলাকারীরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে গ্রামবাসীর সহায়তায় পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সে বাড়ির পাশে নিজের পেঁয়াজের জমিতে কাজ করছিল। সে এ গ্রামের আজেদ আলী শেখের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধিন আলিফ শেখ জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনে তার পরিবার নৌকা প্রতীকের পক্ষে ভোট দিয়েছিল। এর পর থেকে প্রতিপক্ষ আনারস মার্কা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান মজিবর রহমান মজিদের ক্যাডাররা তাকে হুমকী ধামকী দিয়ে আসছিল। এ দিন সকালে তাকে একা মাঠে পেয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা করে। তাকে মারপিট করে সন্ত্রাসীরা চলে যায়। এ ব্যাপারে তার বাবা থানায় অভিযোগ করেছেন।

বিজয়ী চেয়ারম্যান মজিবর রহমান মজিদ এর সাথে ফোনে কথা বলা হয়, তিনি জানান এই বিষয়টি নির্বাচন কেন্দ্রিক না। দুই পক্ষই বিএনপি সমর্থক। তিনি আহত কৃষকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। কৃষক মামলা দিলে তার আপত্তি নাই বলে সাফ জানিয়েদেন।

খোকসায় জাতীয় বীমা দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বেড়করা হয়। র‌্যালীতে রাষ্ট্রায়ত্ব জীবন বীমা কর্পোরেশনসহ বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ সংগঠনের ব্যনারে অংশ নেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) ইসাহাক আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা ও আওয়ামী লীগ নেতা আরিফুল আলম তসর প্রমুখ।

সমাধান ছাড়াই রাশিয়া-ইউক্রেনের প্রথম বৈঠক শেষ

0

দ্রোহ ডেস্ক

সমাধান ছাড়াই রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে। প্রতিটি দেশই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসবেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকের বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইবি এ তথ্য জানায়।

সোমবার বেলারুশের গোমেল অঞ্চলে ইউক্রেন ও রাশিয়ার এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভøাদিমির মাকেই। খবর রয়টার্সের।

সোমবার পঞ্চম দিনের মতো কিয়েভ ছাড়াও ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে পেণাস্ত্র, গোলা ও রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী। এর মধ্যে রাশিয়ার স্থানীয় সময় দুপুর ১২টার পর বেলারুশের গোমেল-এ আলোচনায় বসেন দুই দেশের নেতারা। বৈঠকে ইউক্রেনের পপ্রতরামন্ত্রী ওলেকসি রেজনিকোভ ও উপপররাষ্ট্রমন্ত্রী মিকোলা তোচিৎসকি অংশ নেন। অন্যদিকে রাশিয়ার উপপ্রতিরামন্ত্রী আলেকসান্দার ফোমিন এবং বেলারুশে রাশিয়ার রাষ্ট্রদূত বোরিস গ্রিজলোভ উপস্থিত ছিলেন। তাঁদের আলোচনা চলার মধ্যেই খারকিভে রাশিয়ার রকেট হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে বৈঠকের আগে এক বিবৃতিতে ইউক্রেন জানায়, আলোচনার মূল বিষয়বস্তু হবে তাৎণিক যুদ্ধবিরতি ও ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার। তবে নিজেদের উদ্দেশ্য নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মস্কো।

গত সপ্তাহে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এটি দুই পরে মধ্যে প্রথম আলোচনা।

রবিবার রুশ সংবাদ সংস্থাগুলোতে পাঠানো বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। আলোচনা করার জন্য মস্কো থেকে একটি প্রতিনিধিদল বেলারুশের গোমেল শহরে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার থেকে প্রাথমিকের ক্লাস শুরু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী বুধবার থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত। ২১ রমজান থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ঈদের ছুটি শেষে আবার যথারীতি ক্লাস শুরু হবে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত রবিবার মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস নেওয়া হবে। এরপর ২১ রমজান থেকে ঈদের ছুটি শুরু হবে। ঈদের পর আবার আগের নিয়মে ক্লাস শুরু হবে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২ মার্চ থেকে প্রাথমিকে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হলেও মাস্ক পরানো বাধ্যতামূলক থাকবে। মাস্কের বিষয়টি নিশ্চিত করবেন শিক্ষক ও অভিভাবকরা।

করোনা সংক্রমণের হার কমায় ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হয়। তখন বলা হয় প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সশরীরে ক্লাস শুরু হবে ২ মার্চ থেকে। আর প্রাক-প্রাথমিকে (প্লে, নার্সারি, কেজি) ক্লাস শুরু হবে আরও দুই সপ্তাহ পর।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...