অধিক লাভ করেত গিয়ে জরিমানা গুনলেন ব্যবসায়ী

0
225

কুষ্টিয়া প্রতিনিধি

লিটারে ১৫ টাকা লাভে সয়াবিন তেল বিক্রি করতে গিয়ে ২০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে এক তেল ব্যবসায়ীকে। ভোক্তা অধিকার সংরণ আইন-২০০৯ এ ৩৭ ধারায় ওই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে কুমারখালী স্টেশন বাজার এলাকায় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক আরাফাত আলী।

আদালত সুত্রে জানা গেছে, বিভিন্ন কোম্পানির মোড়কজাতকৃত সয়াবিন তেল ১৬৫ টাকা লিটারে বিক্রি করা হচ্ছে। কিন্তু সেই খোলা তেল বাজারে ১৮০ টাকা লিটার বিক্রি হচ্ছে। ১৫ টাকা অতিরিক্ত লাভের আশায় কুমারখালী স্টেশন বাজার এলাকার সততা এন্টারপ্রাইজের মালিক বিভিন্ন কোম্পানির বোতলজাতকৃত সয়াবিন তেলের ড্রামে ঢেলে খোলা তেল হিসেবে বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তি অভিযান চালায় বাজার মনিটারিং কমিটি। অভিযোগের সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করে।

Share this news as a Photo Card