মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 495

খোকসার কালীর বার্ষিক পূজা শুরু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার পৌনে ছয়’শ বছরের প্রাচীন কালীর বার্ষিক পূজা শুরু হলে করোনা অতিমারির কারণে এ বছর গ্রামীন মেলা হচ্ছে না। মঙ্গলবার গোধূলীতে প্রতিমা বির্জনের মধ্য দিয়ে বার্ষিক পূজার প্রথম পর্ব শেষ হবে।

সোমবার বিকালে সাড়ে সাতহাত (ক্রিরিটিসহ ১১ হাত) লম্বা দীর্ঘদেহী কালী প্রতিমা বেদিতে স্থাপনের মধ্য দিয়ে মাঘি অমাবস্যার তৃথিতে বার্ষিক পূজা শুরু হয়েছে। তবে চরম ভাবে স্বাস্থ্য বিধি প্রতি পালনের ঘোষনা দিয়েছে পূজা কমিটি।

কালীর বার্ষিক পূজা উপলক্ষে খোকসা উপজেলার সর্বত্র উৎসবের আমেজ বইতে শুরু করেছে। তবে এ বছর করোনা অতিমারি ফলে কালীবাড়ীর মাঠে গ্রামীর মেলা বসতে দেয়নি পূজা উৎযাপন কমিটি। এ বছর পূজা উপলক্ষে বাঁশ, বেত, কাঠ, লোহা আসবার পত্র, কাসার তৈযশপত্র ও ঘর গৃহস্থালীর নিত্য প্রয়োজনীয় জিনিসের পসরা নিয়ে এসেছিল কয়েকশ ব্যবসায়ী।

এ বছর মেলায় পূজার সামগ্রী, শাখা, সিদুরের ব্যবসায়ী তুলসি চরণ অধিকারী। তার বাড়ি ঢাকা জেলায়। তিনি স্বাধীনতা যুদ্ধের বছর এসেছিলেন এ মেলায়। সে বছর প্রায় একমাস বিলম্বে পূজা হয়েছিল। তবে এবার মেলায় এসেছিল কিন্তু দোকান মেলতে দেয়নি কমিটি।

কথা বলা হয় কালীপূজা মন্দির কমিটির সভাপতি অধ্যাপক সুপ্রভাত মালাকার জানান, করোনা কারনে এ বছর শুধু পূজার আনুষ্ঠানিকতা হচ্ছে। তিনি জানান, গ্রামীন মেলার অনুমোদনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু অনুমোদন মেলেনি। কালীপূজা ও মেলা এ জনপদের অসাম্প্রদায়ীক মানুষের মেল বন্ধন সৃৃষ্টি করে আসছে। তারা জেলা উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করেছেন। তারা সব ধরনের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রæতি দিয়েছেন। কালীর বার্ষিক পূজা উপলক্ষে সব আয়োজন প্রায় সম্পন্ন হয়ে গেছে।

উল্লেখ্য, কিংবদন্তির রয়েছে চতুদশ শতকের কোন এক রাজা খোকসার গড়াই নদীর তীরে দীর্ঘদেহী এই কারীর পূজার সূচনা করেন। সর্বশেষ শিলাইদাহ ও নলডাঙ্গার রাজারা পূজার তদারকি করেছেন। এর পরে চলে আসে স্থানীয়দের হাতে। রাজা জমিদারী আমলে কালীর বার্ষিক পূজা কেন্দ্র করে আয়োজিত মেলা চলত মাসব্যাপী।

মিরপুরে গণপিটুনিতে এক ভ্যান চোর নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে গণপিটুনিতে নিশান (৩৭) নামে এক ভ্যান চোরের নিহত হয়েছে।

সোমবার ভোরে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিশান কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরের দিকে একদল চোর ওই গ্রামে ভ্যান চুরি করতে যান। গ্রামের লোকজন বিষয়টি টের পেলে চোরদের ধাওয়া করে। এ সময় চোরের দল দৌড়ে পালিয়ে গেলেও দুই চোর জনতার হাতে ধরা পড়ে। এক পর্যায়ে জনতার গণপিটুনিতে ঘটনাস্থলে নিশানের মৃত্যু হয়। এ সময় ধরা পরা জয়নাল গুরুতর আহত হয়। খরব পেয়ে পুলিশ এসে জয়নালকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত নিশানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঝিনাইদহে কারাগার থেকে কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা কারাগারের বাথরুম থেকে মফিজ (৩৬) নামের এক কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি একটি মামলার ৫ বছরের সাজা প্রাপ্ত অপরাধি ছিল।

রবিবার সকাল ১১টার দিকে কারাগারের কপোতা ওয়ার্ডের ৩ নং সেলের টয়লেটের গ্রীলে ঝুলন্ত অবস্থা থেকে মফিজের মৃতদেহটি উদ্ধার করা হয়। কারা কর্তৃপ এ ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করছে। নিহত কয়াদি শৈলকুপার বাগুটিয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে।

কারা সূত্রে জানা গেছে, মৃত কয়াদি মফিজ ২০১৬ সালের একটি যৌতুক মামলায় (মামলা নং সিআর ৮৪/২০১৬) ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে চলতি বছরের জানুয়ারির ২১ তারিখে কারাগারে আসেন।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার রফিকুল ইসলাম জানান, মফিজ (৩৬) নামের এক কয়েদি আত্মহত্যা করেছে। সে শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের মুজিবরের ছেলে। ১১টার দিকে টয়লেটের গ্রিলের সাথে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় অন্য বন্দিরা তাকে দেখতে পেলে উদ্ধার করে। তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ইসি গঠনে বিল পাস সংসদে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বহুল আলোচিত নির্বাচন কমিশন (ইসি) গঠন বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিরোধীদলীয় কয়েকজন এমপি বিলটি জনমত যাচাই-বাছাইয়ের জন্য কমিটিতে পাঠানোর প্রস্তাব তুললে তা নাকচ হয়ে যায়। এছাড়া বিরোধী দলের অনেকগুলো সংশোধনী গ্রহণ করা হয়। এগুলোর মধ্যে একটি হলো সার্চ কমিটিতে থাকবেন একজন নারী।

এদিন সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সংসদে উত্থাপিত এ বিলটি অধিকতর পরীা-নিরীার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটি উত্থাপিত বিলে দুটি সংশোধনী এনে পাসের সুপারিশ করলে ধারা দুটি সংশোধন করে বিলটি পাস হয়।

সংসদে উত্থাপিত বিলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারদের যোগ্যতা সংক্রান্ত ৫(গ) ধারায় বলা আছে, সিইসি ও কমিশনার হতে গেলে কোনো গুরুত্বপূর্ণ সরকারি, বিচার বিভাগীয়, আধা-সরকারি বা বেসরকারি পদে অন্যূন ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এ ধারায় সরকারি, বিচার বিভাগীয়, আধা-সরকারি বা বেসরকারি পদের পাশাপাশি ‘স্বায়ত্তশাসিত ও অন্যান্য পেশা’ যুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

আর অযোগ্যতার েেত্র ৬(ঘ) ধারায় বলা আছে, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বছরের কারাদÐে দÐিত হলে সিইসি ও কমিশনার হওয়া যাবে না।

এখানে দুই বছরের কারাদÐ উঠিয়ে শুধু কারাদÐের সুপারিশ করেছে কমিটি। অর্থাৎ নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে যে কোনো মেয়াদের সাজা হলেই সিইসি বা কমিশনার হওয়ার েেত্র ‘অযোগ্য’ হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে গত ২৩ জানুয়ারি বিলটি সংসদে উত্থাপিত হয়। খসড়া বিলে সার্চ কমিটির কাজ সম্পর্কে বলা হয়েছে, এ কমিটি স্বচ্ছতা ও নিরপেতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে। আইনে বেঁধে দেওয়া যোগ্যতা-অযোগ্যতা, অভিজ্ঞতা, দতা ও সুনাম বিবেচনা করে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২’-এর সার্চ কমিটির মাধ্যমে এর আগে গঠিত সব নির্বাচন কমিশনের বৈধতাও দেওয়া হবে।
এ সার্চ কমিটি সিইসি ও কমিশনারদের প্রতি পদের জন্য দুজন করে ব্যক্তির নাম সুপারিশ করবে। কমিটি গঠনের ১০ কার্যদিবসের মধ্যে সুপারিশ রাষ্ট্রপতির কাছে দেবে বলে খসড়া বিলে উল্লেখ করা হয়েছে।

বিলে বলা হয়েছে, সার্চ কমিটি সিইসি এবং নির্বাচন কমিশনার পদে যোগ্যদের অনুসন্ধানের জন্য রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের কাছ থেকে নাম আহŸান করতে পারবে।

এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করবেন, যার সভাপতি হবেন প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারক। সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিলটি আনা হয়েছে।

বিলে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারের শূন্যপদে নিয়োগদানের জন্য এ আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার উদ্দেশ্যে ছয়জন সদস্য সমন্বয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করবেন।

কমিটিতে থাকবেন প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারক, যিনি এর সভাপতিও হবেন। প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারক, বাংলাদেশের মহাহিসাব নিরীক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক।

বিলে বলা হয়, অনুসন্ধান কমিটি তাদের সভার কার্যপদ্ধতি নির্ধারণ করবে। অন্যূন তিন সদস্যের উপস্থিতিতে অনুসন্ধান কমিটির সভার কোরাম গঠিত হবে। কমিটির সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত হবে এবং ভোটের সমতার েেত্র সভায় সভাপতিত্বকারী সদস্যের দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের মতা থাকবে। অনুসন্ধান কমিটি গঠনের ১০ কার্যদিবসের মধ্যে এর সুপারিশ রাষ্ট্রপতির কাছে পেশ করবে।

অনুসন্ধান কমিটির দায়িত্ব ও কার্যাবলিতে বলা হয়েছে, অনুসন্ধান কমিটি স্বচ্ছতা ও নিরপেতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে এবং এ আইনে বর্ণিত যোগ্যতা, অযোগ্যতা, অভিজ্ঞতা, সততা ও সুনাম বিবেচনা করে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগদানের জন্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ করবে।

অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগদানের উদ্দেশ্যে এ আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের অনুসন্ধান করবে এবং এজন্য রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের কাছ থেকে নাম আহŸান করতে পারবে।

অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগদানের উদ্দেশ্যে প্রতিটি শূন্যপদের বিপরীতে রাষ্ট্রপতির কাছে দুজন ব্যক্তির নাম সুপারিশ করবে।

প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারের যোগ্যতায় বলা হয়েছে- তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে; বয়স ন্যূনতম ৫০ বছর হতে হবে; কোনো গুরুত্বপূর্ণ সরকারি, বিচার বিভাগীয়, আধা-সরকারি বা বেসরকারি পদে অন্যূন ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অযোগ্যতায় বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগদানের জন্য কোনো ব্যক্তিকে সুপারিশ করা যাবে না, যদি তিনি কোনো উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হন বা দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় হতে অব্যাহতি লাভ না করে থাকেন বা কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন অথবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন।

এছাড়া তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বছর কারাদÐে দÐিত হলে, ওহঃবৎহধঃরড়হধষ ঈৎরসবং (ঞৎরনঁহধষং) অপঃ, ১৯৭৩ অপঃ ঘড়. ঢওঢ ড়ভ ১৯৭৩) বা ইধহমষধফবংয ঈড়ষষধনড়ৎধঃড়ৎং (ঝঢ়বপরধষ ঞৎরনঁহধষং) ঙৎফবৎ, ১৯৭২ (চৎবংরফবহঃ’ং ঙৎফবৎ ঘড়. ৮ ড়ভ ১৯৭২) এর অধীন যে কোনো অপরাধের জন্য দÐিত হলে বা প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলেও পদের যোগ্য হিসেবে গণ্য হবেন না।

বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে বিধান রয়েছে যে, প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোনো আইনের বিধানাবলি সাপেে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করবেন।

সংবিধানের ওই বিধান বাস্তবায়নে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের েেত্র স্বচ্ছতা ও নিরপেতা নিশ্চিতের উদ্দেশ্যে একটি আইন প্রণয়ন করা আবশ্যক। সে ল্েয ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২’ শীর্ষক বিলের খসড়া প্রস্তুত করা হয়েছে।

প্রস্তাবিত বিলে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগদানের জন্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ প্রদানের নিমিত্ত অনুসন্ধান কমিটি গঠন, অনুসন্ধান কমিটির দায়িত্ব ও কার্যাবলি, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগদানের জন্য যোগ্যতা-অযোগ্যতা সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া প্রস্তাবিত বিলে অনুসন্ধান কমিটি কর্তৃক রাষ্ট্রপতির নিকট প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নাম সুপারিশ করার েেত্র রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের কাছ থেকে নাম আহŸান করার বিধান রাখা হয়েছে।

খোকসায় গৃহবধূ খুনের ঘটনায় ভাসুর আটক

0
ঘাতক পরকিয়া প্রেমিক বিল্লাল (বামে) নিহত গৃহবধূ পারভীন(ডানে)

পরকিয়া প্রেমিক বিল্লাল আত্মগোপনে

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার কমলাপুরে নিজের ঘরে খুন হওয়া গৃহবধূর পরকিয়া প্রেমিক বিল্লাল আত্মগোপন করেছে। তবে ওই নারীর স্বামীর বড় ভাই রফিককে হত্যা মামলার আসামি হিসেবে আটক করেছে পুলিশ।

বুধবার দিন শেষে সন্ধ্যায় নিজের ঘর থেকে খুন হওয়া গৃহবধূ পারভীন খাতুন (৪০) এর লাশটি উদ্ধার করা হয়। সে পৌর এলাকার ৯ নম্বর য়ার্ডের মোল্লাপাড়ার রইচ মন্ডলের স্ত্রী। দুই সন্তানের জননী।

নিহত গৃহবধূর ভাই হাসনু বাদি হয়ে দুই জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ মামলায় নিহতের ভাসুর (স্বামীর বড় ভাই) রফিকুলকে পুলিশ আটক করেছে। স্বামীর অভিযোগ মিথ্যা আসামী দিয়ে প্রকৃত খুনিকে রক্ষার চেষ্টা করা হচ্ছে।

নিহতের স্বামী রইচ মন্ডল তার দুই শিশু সন্তান রহিম এবং রহিমা।

নিহতের স্বামীর পরিবার সূত্রে জানা গেছে, অন্যান দিনের মত বুধবার সকালে গৃহবধূ পরভীনের স্বামী কাজে বেড়িয়ে যাওয়ার পর পরকিয়া প্রেমিক বিল্লাল হোসেন (টিউবয়েল মিস্ত্রী) গৃহবধূর বাড়িতে আসে। প্রথমেই দুই জনের মধ্যে বাকবিতান্ড হয়। এক পর্যায়ে গৃহবধূ ক্ষিপ্ত হয়ে নিজের ঘরে গিয়ে দরজা দেয়। বিল্লাল ক্ষুদ্ধ প্রেমিকাকে শান্ত করতে ঘরের বেড়ার ভাঙ্গা অংশ দিয়ে ঘরে ঢোকে। এ সময় গৃহবধূর সপ্তম শ্রেণিতে পড়–য়া ছেলেকে বাড়ির পাশের দোকানে পান কিনতে পাঠায় প্রেমিক বিল্লাল। কিছু সময় পর শিশুটি বাড়ি ফিরলে পরকিয়া প্রেমিক জানায় তার মা ঘুমাচ্ছে। তাকে যেনো না ডাকা হয়। এক পর্যায়ে গৃহবধূর ঘরের দরজা বন্ধ করে রেখে বিল্লাল দ্রæত বেডিয়ে যায়। সন্ধায় শিশুটি বাড়ি ফিরে মাকে ডাকাডাকি করে। সারা না পেয়ে প্রতিবেশীদের সহয়তায় ঘরের দরজা খুলে বিছানার উপর তার মায়ের (গৃহবধূর) মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

নিহত গৃহবধূর স্কুল পড়–য়া ছেলে রহিম জানায়, বিল্লাল মিস্ত্রী সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের বাড়িতে ছিল। প্রথমে তার মায়ের সাথে কথা কাটাকাটি হয়। পরে বিল্লাল তার মায়ের (গৃহবধূ)ঘরে যায়। তার পরে শিশুটির সাথে মায়ের আর দেখা হয়নি। তবে মিস্ত্রী যাওয়ার সময় তাকে জানায় গৃহবধূ পারভীন ঘুমাচ্ছে। তাকে যেনো ডাকা না হয়। সন্ধ্যায় সে বাড়ি ফিরে আসে। মা কে না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা খুলের মায়ের মৃতদেহ দেখতে পায়। শিশুটি জানায়, তার মায়ের গলায় মোবাইল ফোনের চার্জারের তার দিয়ে পেঁচার দাগ ছিল।

নিহত গৃহবধূর স্বামী রইচ মন্ডল জানায়, তার স্ত্রী পারভীনের সাথে বিল্লাল মিস্ত্রীর সম্পর্ক ছিল। এ বিষয়ে তার শ্বশুর বাড়ির লোকজন জানে। দুই তিন মাস আগে আর স্ত্রী পারভীন আশা সমিতি থেকে ২ লাখ টাকা ঋন তুলে বিল্লাকে দিয়েছিল। এই ঋনের কিস্তি পরিশোধ নিয়ে বিরোধের জের ধরে বিল্লাল তার স্ত্রীকে খুন করে ফেলে রেখে যায়। তার স্ত্রীর ভাই হাসনুর দায়ের করা মমলায় আসামী করা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, শ্বশুর কূলের লোকেরা উদ্যেশ্য মূলক ভাবে তার বড় ভাই রফিককে মামলার ১ নম্বর আসামী করেছে। প্রকৃত খুনিকে আডাল করতে এ মামলা দেয়া হয়েছে। তার দাবি বিল্লালকে আটক করলে খুনের রহস্য বেড়িয়ে আসবে।

স্থানীয় য়ার্ড কাউন্সিলর মেহেদী বিশ্বাস জানান, পরকিয়া প্রেমিক বিল্লাল খুন করতে পারে। স্থানীয়দের রবাত দিয়ে তিনি আরো জানান, নিহত গৃহবধূ সমিতি থেকে ঋন করে পরকিয়া প্রেমিক বিল্লালকে ২ লাখ টাকা দেয়। সেই টাকার কিস্তি পরিশোধ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল বলে শুনেছেন। খুনে ঘটনাটি প্রকাশের কিছু সময় আগে বিল্লাল গৃহবধূও বাড়িতে ছিল। তাকে আটকের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

নিহতের ভাই হাসনু জানায়, পরক্রিয়া প্রেমের কারনে তার বোন খুন হয়েছে। তবে এই হত্যায় বিল্লালকে সহায়তা করেছে তার প্রয়াত বোনের ভাসুর রফিকসহ অন্যরা।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, গৃহবধূ হত্যার ঘটনায় কয়েক জনের নাম উল্লেখ কওে মামলঅ হয়েছে। প্রধান আসামীকে পুলিশ আটক করেছে। তদন্তে খুনের রহস্য বেড় হবে।

কুমারখালীতে ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুনের ঘটনা ঘটেছে।

বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমারখালী উপজেলার শিলাইদহে ছুরিকাঘাতে স্কুল ছাত্র দিদার (১৬) খুনের ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কুমারখালী শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের হাজী হোসেন আলীর স্কুলের ছাত্র দিদার (১৬)কে দুর্বৃত্তরা এলোপাথাড়ী ছুরিকাঘাত করে হত্যা করে।

নিহতের পারিবারিরের দাবি, দিদারের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কয়েকজন যুবকের সাথে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে বুধবার রাতে শিলাইদহ বাজারে একটি কাঠের দোকানে কয়েকজন যুবক দিদারের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাতেই কুমারখালী থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

দৌলতপুর সাব-রেজিস্টার অফিসে দুদকের হানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সাব-রেজিস্টার কার্যালয়ে দুদক অভিযান চালিয়েছে ঘুষের নগদ ৩ লাখ ১হাজার ২শ টাকাসহ অফিস সহকারী জান্নাতুন আক্তার মুন্নী (৪২)কে গ্রেফতার করেছে।

অভিযান পরিচালনাকারী দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক মো. জাকারিয়া গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাকারিয়া জানান, দলিল রেজিস্ট্রি করতে অতিরিক্ত অর্থ আদায় হয় এ অভিযোগের প্রেেিত বুধবার বেলা ৩টার দিকে দৌলতপুর সাব-রেজিস্টার অফিসে অভিযান শুরু হয়। চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। সেখানে অফিস সহকারী জান্নাতুন আক্তার মুন্নীর কাছে ঘুষের নগদ ৩ লাখ ১ হাজার ২ শ টাকা পাওয়া যায়। দলিলসহ নানান কাগজপত্র পর্যালোচনা করে আমরা নিশ্চিত হয়েছি যে, এ টাকা ঘুষ হিসেবে অতিরিক্ত আদায় করা। সে কারণে জান্নাতুনকে গ্রেফতার করে রাতেই দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আরো তদন্ত করে ঘুষ-অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দুদকের এই কর্মকর্তা।

দৌলতপুরের দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্টার সুব্রত কুমার সিংহ দাবি করেন, এই টাকা দলিলের ফি হিসেবে তোলা হয়েছিল। তিনি বলেন, দলিল রেজিস্ট্রির সময় কিছু ফি নগদ হিসেবে তোলারও বিধান আছে। বুধবার ৩১৬টি দলিল রেজিস্ট্রি করতে ফি হিসেবে এসব টাকা তোলা হয়। যার হিসাব দুদকের কর্মকর্তাদের কাছে দেয়া হয়। কিন্তু তাঁরা কোন ভাবেই এ হিসাব মানতে রাজি হননি। তাই অফিস সহকারীকে গ্রেফতার করেছে। আমরা এ বিষয়টি আদালতে আইনগতভাবে মোকাবেলা করবো- বলেন সাব-রেজিস্টার।

সুব্রত কুমার সিংহ একাই কুষ্টিয়া সদর ও দৌলতপুরের সাব রেজিস্টার অফিস সামলান। তিনি সপ্তাহের প্রথম তিন দিন সদরে এবং পরের দুই দিন দৌলতপুরে দলিল-পত্র রেজিস্ট্রি করেন। এর আগে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রি অফিস থেকে তাঁকেও দুদক আটক করেছিল।

কুষ্টিয়া সদর ও দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মচারী ও দলিল লেখকদের মাধ্যমে সেবা গ্রহিতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের।

খোকসায় নিজের ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

0
নিহতের স্বামীর আহাজারী

অভিযোগের তীর পরকিয়া প্রেমিকের দিকে

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার কমলাপুরে নিজের ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। খুনের অভিযোগের তীর পরকিয়া প্রেমিকের দিকে।

বুধবার দিনের বেলায় নিজের ঘরে খুন হওয়া গৃহবধুর নাম পারভীন খাতুন (৪০)। সে পৌর এলাকার ৯ নম্বর য়ার্ডের মোল্লা পাড়ার রইচ মন্ডলের স্ত্রী। দুই সন্তানের জননী।

নিহতের স্বামীর পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত বুধবার সকালে গৃহবধূর স্বামী কাজে বেড়িয়ে যাওয়ার পর পরকিয়া প্রেমিক বিল্লাল হোসেন (টিউবয়েল মিস্ত্রী) গৃহবধূর বাড়িতে আসে। প্রথমেই দুই জনের মধ্যে বাকবিতান্ড হয়। এক পর্যায়ে প্রেমিক গৃহবধূকে শান্ত করে। এ সময় গৃহবধূর সপ্তম শ্রেণিতে পড়–য়া ছেলেকে বাড়ির পাশের দোকানে পান কিনতে পাঠায়। কিছু সময় পর শিশুটি বাড়ি ফিরলে পরকিয়া প্রেমিক জানায় তার মা ঘুমাচ্ছে। তাকে যেনো ডাকা না হয়। এক পর্যায়ে গৃহবধূর ঘরের দরজা বন্ধ করে রেখে বিল্লাল দ্রæত বেডিয়ে যায়। সন্ধায় শিশুটি বাড়ি ফিরে মাকে ডাকাডাকি করে। সারা না পেয়ে প্রতিবেশীদের সহয়তায় ঘরের দরজা খুলে বিছানার উপর তার মায়ের (গৃহবধূর) মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

নিহত গৃহবধূর স্কুল পড়–য়া ছেলে রহিম জানায়, বিল্লাল মিস্ত্রী সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের বাড়িতে ছিল। প্রথমে তার মায়ের সাথে কথা কাটাকাটি হয়। পরে তারা দু’জনে ঘরে যায়। তার পরে তার মায়ের সাথে দেখা হয়নি। তবে মিস্ত্রী যায়ার সময় তাকে জানায় তার মা (পারভীন) ঘুমাচ্ছে। তাকে যেনো ডাকা না হয়। সন্ধ্যার কিছু সময় আগে সে বাড়ি ফিরে আসে। প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা খুলের মায়ের মৃতদেহ দেখতে পায়। শিশুটি জানায়, তার মায়ের গলায় দড়ি দিয়ে পেঁচ দেয়ার দাগ ছিল।

নিহত গৃহবধূর স্বামী রইচ মন্ডল জানায়, তার স্ত্রী পারভীনের সাথে বিল্লাল মিস্ত্রীর সম্পর্ক ছিল। এ বিষয়ে তার শ্বশুর বাড়ির লোকজন জানে। দুই তিন মাস আগে আর স্ত্রী পারভীন আশা সমিতি থেকে ২ লাখ টাকা ঋন তুলে বিল্লাকে দিয়েছিল। এই ঋনের কিস্তি পরিশোধ নিয়ে বিরোধের জের ধরে বিল্লাল তার স্ত্রীকে খুন করে ফেলে রেখে যায়। তবে পুলিশ তার শ্বশুর কুলের লোকদের কথা শুনে তার নিজের বড় ভাই রফিককে আটকে রেখেছে। তার দাবি বিল্লালকে আটক করলে খুনের রহস্য বেড়িয়ে আসবে।

স্থানীয় য়ার্ড কাউন্সিলর মেহেদী বিশ্বাস জানান, পরকিয়া প্রেমিক বিল্লাল খুন করতে পারে। তবে তাকে আটকের আগে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। স্থানীয় মহিলাদের রবাত দিয়ে তিনি আরো জানান, নিহত গৃহবধূ সমিতি থেকে ঋন করে পরকিয়া প্রেমিক বিল্লালকে ২ লাখ টাকা দেয়। সেই টাকার কিস্তি পরিশোধ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল বলে শুনেছেন।

 থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করা হয় কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও এডিএম করোনায় আক্রান্ত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: সাইদুল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) আর এম সেলিম শাহনেওয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন।

কুষ্টিয়া জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: সবুজ হাসান প্রশাসনের এই দুই শীর্ষ কর্মকর্তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকর্মীদের কাছে নিশ্চিত করে জানান, শরীরে উপসর্গ থাকায় মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মো: সাইদুল ইসলাম কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনার নমুনা দেন। সন্ধ্যায় ফলাফলে জানা যায় তিনি করোনা পজিটিভ। জেলা প্রশাসক বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং শারীরিকভাবে সুস্থ রয়েছেন। এদিকে গত ৪-৫ দিন আগে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) আর এম সেলিম শাহনেওয়াজ’র করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি কুষ্টিয়ায় হোম আইসোলেশনে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এই দুই শীর্ষ কর্মকর্তার করোনা শনাক্ত হওয়ায় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনা আতংক বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা প্রশাসনের অন্য আর কোন কর্মকর্তার করোনা শানাক্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

ভারত সীমান্তবর্তী কুষ্টিয়া জেলায় করোনা শনাক্তের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় এ জেলায় ৩২৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরো ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৮০। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ১৯ হাজার ৬১৫ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে ১৮ হাজার ১৪৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ২৯ জন রোগী ভর্তি রয়েছেন। জেলায় বর্তমানে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮২ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৬৫৩ জন। আর করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ৭৯০ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত এক সপ্তাহ ধরে কুষ্টিয়া জেলায় করোনা শনাক্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলেও জনসাধারণের মধ্যে স্বাস্থ্য বিধি মেনে চলার প্রবাণতা একেবারেই দেখা যাচ্ছে না।

পদ্মা নদীর ভাঙন রোধের আহবান জানিয়ে এমপি ইনু’র ফেসবুক পোস্ট

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর-ভেড়ামারার উপজেলায় পদ্মা নদীর কয়েকটি পয়েন্টে নদী ভাঙন চরম আকার ধারণ করেছে। ইতোমধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে কয়েকশ একর ফসলি জমি। ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে কুষ্টিয়াা-ঈশ্বরদী মহাসড়কসহ হাজারও বসতবাড়ি, সরকারি-বেসরকারি নানা স্থাপনা।

পদ্মা নদীর ভাঙন রোধের আহবান জানিয়ে এমপি হাসানুল হক ইনু ফেসবুক পোস্ট দিয়েছেন। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট করায় অনেকেই এমপিকে সাধুবাদ জানিয়েছেন।

পদ্মা নদী তীরের মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন, বারুইপাড়া, বহলবাড়ীয়া এবং ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া অংশে পদ্মা নদীর পাড়ে অস্বাভাবিক ও ভয়াবহ ভাঙ্গন অব্যাহত রয়েছে।

মহাসড়কসহ বিস্তৃন্ন জনপদ রক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জরুরী ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্তিকে দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। মঙ্গলবার সন্ধ্যায় তিনি নিজ ফেসবুক ওয়ালে বিষয়টি পোস্ট করেন। প্রতিদিনই ৬০ থেকে ৭০মিটার নদীগর্ভে বিলীন হচ্ছে।

ওই ফেসবুক পোস্টে তিনি জানান, তার নির্বাচনী এলাকা মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন, বারুইপাড়া ইউনিয়ন, বহলবাড়ীয়া ইউনিয়ন এবং ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া অংশে পদ্মা নদীর পাড়ে অস্বাভাবিক ও ভয়াবহ ভাঙ্গন অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই এসব ইউনিয়নে পদ্মার ভাঙ্গনে অনেকের ঘরবাড়ি ও ফসলি জমি বিলীনের মুখে হয়ে গেছে। এই ভাঙ্গনে খুলনা থেকে পাকশী-ভেড়ামারা পয়েন্টে পদ্মা নদীর উপর লালন সেতু হয়ে পঞ্চগড় পর্যন্ত মহাসড়ক ঝুঁকির মধ্যে পড়েছে। মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের তালবাড়িয়া বালুঘাট, বারুইপাড়া ইউনিয়নের মির্জাপুর বালু মহল এবং বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর পয়েন্টে দ্রæত গতিতে পাড় ভাঙ্গতে ভাঙ্গতে পদ্মা নদী এই মহাসড়কের মাত্র ২৫০ থেকে ৩০০ মিটারের কাছাকাছি চলে এসেছে।

পোস্টে আরও বলা হয়েছে, খুলনা-পঞ্চগড় মহাসড়ক মোংলা বন্দরসহ সমগ্র খুলনা বিভাগের সাথে রাজশাহী ও রংপুর বিভাগের যোগাযোগ,পণ্য পরিবহন, আমদানি-রপ্তানিসহ জাতীয় অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় গুরুত্বপূর্ণ জরুরী কর্তব্য বিবেচনা করে খুলনা-পঞ্চগড় মহাসড়ক রায় দ্রæত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতি আহবান জানান তিনি। এদিকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট করায় অনেকেই এমপি হাসানুল হক ইনুকে সাধুবাদ জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...