কুমারখালীতে ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন

0
196

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুনের ঘটনা ঘটেছে।

বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমারখালী উপজেলার শিলাইদহে ছুরিকাঘাতে স্কুল ছাত্র দিদার (১৬) খুনের ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কুমারখালী শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের হাজী হোসেন আলীর স্কুলের ছাত্র দিদার (১৬)কে দুর্বৃত্তরা এলোপাথাড়ী ছুরিকাঘাত করে হত্যা করে।

নিহতের পারিবারিরের দাবি, দিদারের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কয়েকজন যুবকের সাথে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে বুধবার রাতে শিলাইদহ বাজারে একটি কাঠের দোকানে কয়েকজন যুবক দিদারের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাতেই কুমারখালী থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

Share this news as a Photo Card