মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 505

খোকসায় ভিজিটার বাংলাদেশ দিবস উপলে আলোচনা ও পুরস্কার বিতরণ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

রবিবার সকালে উপজেলা পরিষদের অড়িটরিয়ামে বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুষ্পস্তবক অর্পনের মাধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান।

বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুজ্জামান সোহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।

খোকসায় আওয়ামী লীগের ১৪ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কারের সুপারিশ

0
সংগৃহীত ছবি

স্টাফ রিপোটার

কুষ্টিয়ার খোকসায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৪ প্রার্থীসহ ১৬ নেতাকে বহিস্কারের সুপারিশ করেছে উপজেলা কমিটি।

এ খবর নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র তারিকুল ইসলাম তারিক। তিনি আরো জানান, বহিস্কারের সুপারিশকৃতরা সবাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বে রয়েছেন। বহিস্কার বা শাস্তিমুলক ব্যবস্থার দায়িত্ব এখন জেলা আওয়ামী লীগের।

দলীয় সূত্র জানায়, ২৬ ডিসেম্বর এ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। জেলা কমিটির সুপারিশক্রমে উপজেলার সব ক’টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকে আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দিয়েছে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রতিটি ইউনিয়নে নৌকা প্রতীকের বিরুদ্ধে একাধিক দলীয় নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন। তারাও প্রচার প্রচারণায় মাতিয়ে তুলে। মাঠ পর্যায়ের নেতা কর্মী দ্বিধাবিভক্ত হয়ে পরেছে। ইতোমধ্যে নৌকা প্রতীকের একাধিক প্রার্থীর কর্মী সমর্থকদের সাথে বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে চেয়ারম্যান প্রার্থী ও প্রস্তাবকসহ ১৬ নেতাকে বহিষ্কারের সুপারিশ জেলা কমিটির কাছে পাঠানো হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জানান, দলীয় গ্রার্থীদের অভিযোগ ও স্থানীয় ভাবে পর্যবেক্ষনের ভিত্তিতে খোকসা ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী বিশ্বাস, সাবেক সহসভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ ও এ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসদুজ্জামান মকুল। জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান ও সদস্য নজরুল ইসলাম। শিমুলিয়া ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুস, উপজেলা যুবলীগের সদস্য শোমসপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মুকুল। জয়ন্তী হাজরা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আব্দুস শকীব খাঁন টিপু ও আরিফুল ইসলাম নয়ন। গোপগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ফারুক, আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান খাঁন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রহমান খান, নাজমুস সালেহিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আকমল হোসেন। এ ছাড়া বিদ্রোহী প্রার্থীদের সমর্থক ও প্রস্তাবকারী হওয়ায় জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার ঘোষকে স্থায়ী ভাবে বহিস্কারের সুপারিশ করা হয়। অত্যন্ত গোপনীতার সাথে ১১ ডিসেম্বর সুপারিশটি জেলা কমিটির কাছে প্রেরণ করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক শোমসপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম মকুল বলেন, তিনি ১৯৯৪ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। কিন্ত গত ২০০৩ সালের পর থেকে তাকে আওয়ামী লীগ, যুবলীগ বা অন্য কোন সহযোগী সংগঠনের সদস্যপদ দেওয়া হয়নি। ভুল তথ্যের ভিত্তিতে তাকে বহিস্কারের সুপারিশ করা হয়েছে।

খোকসায় ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে অংশ গ্রহনকারী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান।

আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আর এম শাহ নেওয়াজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসহাক আলী, উপজেলা নির্বাচনী কর্মকর্তা রশিদুল আলম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান।

মতবিনিময় সভায় উপস্থিত ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরতি সদস্যরা স্ব-স্ব নির্বাচনী এলাকার সমস্যা এবং তার সমাধান বিষয়ে আরোচনা করেন।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ৯টি চেয়ারম্যান পদের জন্য ৪০ জন, ৮১টি সাধারণ সদস্য পদে ২৭৩ জন ও ২৭ জন সংরতি নারী মেম্বর পদের জন্য ৯৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।

ঝিনাইদহের মহেশপুরের ছাত্রলীগ সভাপতিকে দল থেকে অব্যাহতি

0
ভাইরাল হয়া ভিডিও থেকে সংগ্রহ

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ পিতার সামনে দলীয় কর্মীকে নিজের মুখে জুতা মারতে বাধ্যকরা সেই ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান বিপাশকে দল থেকে অব্যাহিত দেওয়া হয়েছে।

শনিবার ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সারিত এক প্রেসবিজ্ঞপ্তিতে কর্মীকে নিজের জুতা নিজের মুখে মারতে বাধ্যকরা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামানকে অব্যহতির খবর নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ আরিফুজ্জামান বিপাশকে মহেশপুর উপজেলা ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

সম্প্রতি ছালীগের কর্মী হোসেন সরকার কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ বাবার সামনে নিজের মুখে নিজের জুতা মারতে বাধ করে ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান। এ ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

ছাত্রলীগ কর্মী হোসেন সরদারের পরিবারের পক্ষ থেকে জাননো হয়, বির্কীত ছাত্রলীগ সভাপতির আরিফুজ্জামান বিপাশকে নিয়ে ওই কর্মী ফেসবুকে ষ্ট্যাটাস দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত ওই নেতা দলবল নিয়ে হোসেন সরদারের উপর চড়াও হয়। এ সময় হোসেন তার অসুস্থ পিতার পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল। অসুস্থ পিতার সামনে হোসান সরকার ছাত্রলীগ সভাপতি বিপাশের পায়ে ধরে মা চান। এক পর্যায়ে বিপাশ তার নিজের জুতা খুলে এগিয়ে দেন হোসেন সরকারের সামনে। মারতে বলে নিজের মুখে। হাসপাতালের অসুস্থ পিতা গিয়াস উদ্দীন সরকার এই দৃশ্য দেখে আরো অসুস্থ হয়ে পড়েন। বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান বিপাশ বলেন, হোসেন সরকারের অসুস্থ পিতাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। এ সময় হোসেন সরকার দুঃখ প্রকাশ করে তার কৃত কর্মের জন্য মা চয়ে বলেন, ‘এত দিন আপনাদের সঙ্গে বিরোধ করে এসেছি, অথচ আপনারা আমার বাবাকে দেখতে এসেছেন। ছাত্রলীগ নেতার দাবি করেন, ওই কর্মী নিজেই তাঁকে জুতা দিয়ে মারতে বলেন। তখন তিনি নিজে না মেরে পা থেকে জুতা খুলে এগিয়ে দেন।

হোসেন সরকারের ভগ্নিপতি মোমিনুর রহমান বলেন, তার শ্যালক ছাত্রলীগ করেন ও প্রতিপ নবী নেওয়াজ গ্রæপের সঙ্গে ছিলেন। ফলে ফেসবুকে দলের গ্রæপিং লবিং নিয়ে লেখালেখি করে। এই লেখালেখি নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ ুব্ধ হন।

ঝিনাইদহে সাউন্ড বক্স বাজানো কেন্দ্র করে সংঘর্ষ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার সকালে ফুলহরি ইউনিয়নের ভগবান নগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতদের মধ্যে খবির, মজিব, সফিউল, মোদাশ্বের মোল্লা, ফরিদা, সহিদুল, আসিব, ফিরোজা, মিন্টু, ফজলু ও মিজানুরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছি। সে সময় ওই বাড়িতে উচ্চস্বরে মাইক বাজানো হচ্ছিল। এক পর্যায়ে ফিরোজ হোসেন মাইক বাজাতে নিষেধ করে। এতে শাকিলের লোকজন ফিরোজের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এর এক পর্যায়ে শাকিলের লোকজন ফিরোজের উপর হামলা করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার ভগবাননগর গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছি। এর জের ধরে উভয়পরে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পরে লোকজন আহত হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মামলা হয়নি।

খোকসায় নৌকা প্রার্থীর হাতে আওয়ামী লীগ নেতা লাঞ্চিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতিকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর বিরুদ্ধে।

শুক্রবার সকালে উপজেলা শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া কুঠিপাড়া গ্রামে এই লাঞ্চিত করার ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনছার আলী প্রামানিক জানান, শুক্রবার সকালে তিনি পাশের গ্রাম কুঠিপাড়ার একটি মুদি দোকানে সামনে পৌঁচ্ছান। এ সময় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে নৌকা প্রতিকের প্রার্থী নিজে উপজেলা আওয়ামী লীগের সহসভপতি সাবেক ইউপি চেয়ারম্যান আনছার আলীকে মোটর সাইেকেলে তুলে নেবার চেষ্টা করে। তাকে শারীরিক ভাবে লাঞ্চিতও করে।

শিশুলিয়া ইউনিয়ন আওয়ায়মী লীগের সাধারন সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী আব্দুল কুদ্দুস বলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনছার আলী তার ভোট করছেন। নৌকার প্রার্থী ও তার লোকেরা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। টানা-হ্যাচরা করে সহ সভাপতির গায়ের মুজিব কোট ছিড়ে ফেলে। ঘটনাটি দুঃখ জনক বলেও তিনি মন্তব্য করেন। এ ঘটনায় তিনি নিজে থানায় জিড়ি করেছেন বলে জানান। আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল মজিদের বিরুদ্ধে দল ও জনবিচ্ছিন্নতার অভিযোগও করেন এই নেতা।

নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদ এর সাথে বলার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, শিমুলিয়া সাবেক চেয়ারম্যান আনছার আলীর লাঞ্চিতের বিষয়ে একটি জিডি হয়েছৈ। তদন্ত করে ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।

খোকসায় বেগম রোকেয়া দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বেগম রোকেয়া দিবস উপলে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের অডিটরিয়ামে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন স্বাস্থ ও প.প. কর্মকর্তা ডা: কমরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারমান সেলিম রেজা, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আরিফুল আলম তশর, খোকসা প্রেসকাবের সাধারন সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, জয়িতা নাছরিন সুলতানা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৫ নারীকে শেষ্ঠ জয়ীতা পুরস্কার দেয়া হয়। সফল জননী মাতা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: কমরুজ্জামানের মাতা সুফিয়া জামান, শিক্ষা ও চাকুরী েেত্র নিপা পারভীন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী হুনুফা আক্তার যুথী, নাছরিন সুলতানা ও মিতা সরকার।

বাংলাদেশে প্রবেশের সময় ১০ জন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১০ জন অনুপ্রবেশ কারীকে আটক করেছে বিজিবি। আটককৃতরা বাংলাদেশী বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম তারেক এক ই-মেইল বার্তায় জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনস্ত যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বেতবাড়িয়া গ্রাম থেকে তিন জন পুরুষ, তিন জন নারী ও চার জন শিশুকে আটক করা হয়।

আটকরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের মজিবর রহমানের ছেলে শওকত আলি শেখ (৫০), স্ত্রী জামিলা বেগম (৩৫), মেয়ে বৈশাখী শেখ, একই জেলার লোহাগাড়া থানার সাড়ল গ্রামের মৃত ধলামিয়া শেখের ছেলে সোলায়মান শেখ (৬০), একই জেলার কালিয়া থানার বড়কালিয়া গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে হেলাল বিশ্বাস (২৫), একই থানার কোলাবাড়ীয়া গ্রামের মৃত হরুন মৃধার স্ত্রী ফাতেমা খাতুন (৫০), মির্জাপুর গ্রামের পারভেজ মৃধার স্ত্রী সায়না খানম (২৭) সাথে তার শিশু সন্তান আহাদ মৃধা (০৭), হাবীব মৃধা (০৬) ও সিয়াম মৃধা (০৮ মাস)। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী রাহিদুল ইসলামকে (৪৫) যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়ে।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম আসামির অনুপস্থিতিতেই এ রায় প্রদান করেন দেন। কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌশুলী অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত আসামি রাহিদুল ইসলাম দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মন্ডলপাড়ার ইন্তাজ আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০১০ সালের ৬ জুলাই রাত দেড়টার দিকে বালিশ চাপা দিয়ে স্ত্রী রঙ্গিলা খাতুনকে হত্যা করে রাশিদুল ইসলাম। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে দৌলতপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। হত্যাকান্ডের পরের দিন ৭ জুলাই নিহতের চাচা দিদার হোসেন বাদী হয়ে দৌলতপুর থানার একটি হত্যা মামলা দায়ের করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে ছিল।

মামলার তদন্ত শেষে ২০১১ সালের ৩ নভেম্বর একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। এরপর আদালত এ মামলায় স্যা প্রমাণ শেষে ৯ ডিসেম্বর আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন। ১৫ জন সাীর স্যা-প্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

আবরার হত্যার রায়ে দেশ কলঙ্কমুক্ত: রাষ্ট্রপক্ষ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় ট্রাইব্যুনালের রায় ঘোষণায় দেশ কলঙ্কমুক্ত হয়েছে বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল।

বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান ২০ আসামির ফাঁসি ও পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়ে রায় ঘোষণার পর তাৎণিকভাবে তিনি এ প্রতিক্রিয়া দেন।

রায় ঘিরে এদিন সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার অপর তিন আসামি শুরু থেকে পলাতক।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, বহিষ্কৃত তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার ওরফে অপু, বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন ওরফে শান্ত, বহিষ্কৃত উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ইফতি মোশাররফ সকাল, বহিষ্কৃত ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, বহিষ্কৃত কর্মী মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান মাজেদ, শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, আবরারের রুমমেট মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম, এস এম মাহমুদ সেতু, মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মÐল ওরফে জিসান, এহতেশামুল রাব্বি ওরফে তানিম ও মুজতবা রাফিদ। এদের মধ্যে তিন আসামি জিসান, তানিম ও রাফিদ পলাতক রয়েছেন। জিসান ও তানিম এজাহারভুক্ত ও রাফিদ এজাহার-বহির্ভূত আসামি।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মুহতামিম ফুয়াদ, মুয়াজ ওরফে আবু হুরায়রা, বহিষ্কৃত গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ মুন্না, বহিষ্কৃত আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা ও আকাশ হোসেন। যাবজ্জীবন কারাদ
ন্ডের পাশাপাশি প্রত্যেকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক।

গত ২৮ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার দ্রæত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণার জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেন। এর আগে গত ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপরে যুক্তি উপস্থাপন শেষে ঢাকার দ্রæত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণার জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেছিলেন।

ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ওই দিনগত রাত ৩টার দিকে শেরেবাংলা হলের দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন ৭ অক্টোবর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের মরদেহের ময়নাতদন্ত হয়। নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয়বর্ষের শিার্থী ছিলেন। শেরেবাংলা হলের ১০১১ নম্বর কে থাকতেন তিনি।

ওই ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন ও তদন্তে প্রাপ্ত আরও ছয়জন। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন ও এজাহার-বহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আটজন। মামলায় মোট ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৬ জনের স্বাক্ষ নেন আদালত।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...