বাংলাদেশে প্রবেশের সময় ১০ জন আটক

0
227

ঝিনাইদহ প্রতিনিধি

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১০ জন অনুপ্রবেশ কারীকে আটক করেছে বিজিবি। আটককৃতরা বাংলাদেশী বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম তারেক এক ই-মেইল বার্তায় জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনস্ত যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বেতবাড়িয়া গ্রাম থেকে তিন জন পুরুষ, তিন জন নারী ও চার জন শিশুকে আটক করা হয়।

আটকরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের মজিবর রহমানের ছেলে শওকত আলি শেখ (৫০), স্ত্রী জামিলা বেগম (৩৫), মেয়ে বৈশাখী শেখ, একই জেলার লোহাগাড়া থানার সাড়ল গ্রামের মৃত ধলামিয়া শেখের ছেলে সোলায়মান শেখ (৬০), একই জেলার কালিয়া থানার বড়কালিয়া গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে হেলাল বিশ্বাস (২৫), একই থানার কোলাবাড়ীয়া গ্রামের মৃত হরুন মৃধার স্ত্রী ফাতেমা খাতুন (৫০), মির্জাপুর গ্রামের পারভেজ মৃধার স্ত্রী সায়না খানম (২৭) সাথে তার শিশু সন্তান আহাদ মৃধা (০৭), হাবীব মৃধা (০৬) ও সিয়াম মৃধা (০৮ মাস)। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।

Share this news as a Photo Card