মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 522

খুলনা বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ অনুষ্ঠিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ইটভাটা মালিক সমিতির খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরতলী গিলাবাড়িয়া গ্রামের আয়েশা কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা ইটভাটা মালিক সমিতি।

ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সদরুল ইসলাম। বক্তব্য রাখেন, খুলনা জেলা শাখার প্রধান উপদেষ্টা সর্দার ফেরদৌস আহম্মেদ, যশোর জেলা শাখার সভাপতি কাজী নাজির আহম্মেদ মন্নু, কুষ্টিয়ার সভাপতি হাজী আক্তারুজ্জামান মিঠু, নড়াইল জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান, মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, হরিণাকুন্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেনসহ খুলনা বিভাগের ১০ জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন ঝিনাইদহ জেলা ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা পলাশ।

খোকসায় গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই বছাই অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শুধু মাত্র গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধাদের পুনঃ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে।

উপজেলায় শুধু মাত্র গেজেট ভুক্ত ৮৩ জন মুক্তিযোদ্ধার নাম রয়েছে এ তালিকায়।

শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ যাচাই বাছায় অনুষ্ঠিত হয়। যাচাই বাছাই কমিটির আহ্বায়ক মেজবাহ্ উদ্দীন ছাড়াও অপর সদস্যরা ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, সাবেক ডেপুটি কমান্ডার মনজিল আলী।

উপজেলায় ২৪৯ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ২৩৩ জন । তাদের মধ্যে যাচাই বাছাই এর তালিকায় রয়েছন ৮৩ জন।

দুই সাংবাদিক শান্তিতে নোবেল পেলেন

0
শান্তিতে নোবেল পাওয়া দুই সাংবাদিক

দ্রোহ অনলাইন ডেস্ক

মত প্রকাশের স্বাধীনতার পে লড়াইয়ে স্বীকৃতিতে ফিলিপিন্সের সাংবাদিক মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ এবারের শান্তির নোবেল পাচ্ছেন।

নরওয়ের নোবেল ইন্সটিটিউট শুক্রবার অসলোতে এক সংবাদ সম্মেলনে ১০২তম নোবেল শান্তি পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে।

নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসেন বলেন, বিশ্বে গণতন্ত্র আর সংবাদপত্রের স্বাধীনতা ক্রমেই হুমকির মুখে পড়ছে। তার বিপরীতে দাঁড়িয়ে যারা এইসব আদর্শের জন্য লড়াই করে চলেছেন, সেই সকল সাংবাদিকের প্রতিনিধিত্ব করছেন মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ।

চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩২৯ জন ব্যক্তি আর প্রতিষ্ঠানের মনোনায়ন পেয়েছিল নোবেল কমিটিতে। তাদের মধ্যে রেসা আর মুরাতভই পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনা ভাগ করে নেবেন।

এবারের পুরস্কারের জন্য যাদের নাম এসেছিল, তাদের মধ্যে পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গ, অধিকার সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নামও ছিল।

ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লড়াইয়ে ভূমিকার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচিকে গতবছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

বরাবরের মতই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে গত সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। পরের তিন দিনে ঘোষণা করা হয় পদার্থবিদ্যা, রসায়ন আর সাহিত্যের নোবেল। আগামী ১১ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আফগানিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণে নিহত ৫০

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার জুমার নামাজের সময় মসজিদটির ভিতরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় ঘটনাটি নিশ্চিত করে বলেন, শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে হতাহতের খবর পাওয়া গেছে। তবে বিস্ফোরণের ঘটনা তদন্তে একটি বিশেষ টিম ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানান তিনি।

হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

মধ্যবিত্তের স্বার্থ উপো করে কী লাভ!

0
প্রতিকী ছবি সংগ্রহ

ড. আর এম দেবনাথ

এখন বাঙালির প্রিয় শরৎকাল। আশ্বিন মাসের ১৭ তারিখ। দেশে একটু হলেও স্বস্তি ফিরে এসেছে। করোনার সংক্রমণ বেশ কিছুটা কম। মানুষ ঘর থেকে বেরোনো শুরু করেছেন। স্কুল খুলেছে। বিশ্ববিদ্যালয়ও খুলেছে। অফিস-আদালত, কল-কারখানা, ব্যাংক-বিমা, দোকানপাট খুলেছে। ট্রেন চলছে। বিনোদন কেন্দ্রগুলো চালু হয়েছে। জামা-কাপড়, জুতা-মোজা, প্রসাধনসামগ্রী, টিভি-ফ্রিজের ব্যবসায় একটু প্রাণ ফিরে এসেছে। বহুদিন পর। কারণ একটা অবশ্য আছে।

সামনে হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এ মাসের ১০-১১ তারিখে শুরু হয়ে ১৫ তারিখে দশমী। এ উপল্েয হিন্দু জনগণ পূজার বাজারে নেমেছেন। গেলবার তারা পূজা ঠিকভাবে উদযাপন করতে পারেননি, যেমন পারেননি মুসলিম জনগোষ্ঠী পবিত্র ঈদ উদযাপন করতে। এবার দোকানে দোকানে হিন্দু জনগোষ্ঠীর ভিড়। ক্রয়মতা তাদের এখন কম নয়। প্রায় এক-দুই কোটি মানুষ সারা দেশে। কয়েক হাজার হয় পূজামÐপ। শান্তিপূর্ণ পরিবেশ। হিন্দুদের পূজা এখানেই শেষ নয়।

দুর্গাপূজার পর আছে ল²ী, কার্তিক, কালী ও সরস্বতী পূজা। এগুলো সবই ফসলভিত্তিক, কৃষিকাজভিত্তিক পূজা। বোঝাই যাচ্ছে সামনে উঠবে অগ্রহায়ণী ফসল, যাকে আমরা আমন ফসল বলি। এক সময় আমনই ছিল প্রধান ফসল। তখন নাকি বাঙালির নববর্ষও ছিল (অগ্রহায়ণী)। এখন বোরো হচ্ছে প্রধান ফসল। তৃতীয় স্থানে আউশ। এতদসত্তে¡ও আমাদের আমন ধানের ফলন কম নয়। বছরে এখন ১৫০-১৬০ লাখ টনের মতো আমন পাই আমরা।

খবর যা তাতে বোঝা যাচ্ছে, এবার আমনের ফলনও হবে ভালো। মানুষ এ কারণে এখন ভাতের কষ্টে নেই। কার্তিক-অগ্রহায়ণ হচ্ছে আমন ধানের মাস। তারপরই পৌষ হলো পিঠা-পুলির মাস। ঘরে ঘরে হবে আনন্দ-উৎসব। চারদিকে থাকবে নানা অনুষ্ঠান। এসে যাবে শীতকাল। খেজুরের গুড় ও রস আসবে বাজারে। তাই বোঝা যায় শরৎ ও শীতকাল ব্যবসার মৌসুম। ধান-পাট বেচা-কেনা হবে। কৃষকের হাতে টাকা আসবে। টাকা আসবে রেমিটেন্স থেকে। কৃষক তার দেনা-পাওনা শোধ করবে। গ্রামে গ্রামে মেলা হবে।

এদিকে আবার দুঃখ-দুর্দশার খবরও আছে। দুর্গাপূজার শেষলগ্ন থেকে জেলেদের ইলিশ ধরা বন্ধ, মানে নিষিদ্ধ হবে। বস্তুত হিন্দু স¤প্রদায়ের মানুষ দশমীর পরদিন থেকে আগের দিনে ইলিশ মাছ খেত না। আমি দেখেছি, পুরান ঢাকার বাজারে তখন ইলিশ উঠত না। এ কারণে জেলেদের দুঃখ-কষ্ট বাড়বে। সরকার অবশ্য আজকাল তাদের দেখাশোনা করে। নগদ টাকা, চাল দিয়ে তাদের বাঁচিয়ে রাখে। এবার আবার একটা জরুরি কাজও আছে।

আনন্দ-ফুর্তির মধ্যেই করোনার টিকা প্রদানের কাজ অব্যাহত থাকবে। ২৮ তারিখ ছিল মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন। তিনি ৭৫-এ পা রাখলেন। এ উপল্েয সারা দেশে ৭৫ লাখ টিকার ডোজ দেওয়া হয়েছে। বিরাট ঘটনা। একদিনে ৭৫ লাখ টিকা! এভাবে এগোলে অল্পদিনের মধ্যেই আমরা করোনাবিরোধী টিকা প্রদানের কাজ শেষ করতে পারব এবং শুরু করতে পারব স্বাভাবিক জীবন।

ইতোমধ্যে দুর্গাপূজা দিয়ে নতুনভাবে যে ব্যবসার শুরু, তা আরও বাড়তে থাকবে। আমন ধান উঠবে, নতুন পাট আসবে বাজারে, শীতকালীন সবজির আমদানি বাড়বে, শীতে মাছের বাজার জমে উঠবে। যেহেতু করোনার আক্রমণ নি¤œমুখী, তাই স্বাভাবিকভাবেই অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে।

এদিকে অর্থনীতিতে বেশ কয়েকটি লণ পরিষ্কার হয়ে উঠছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পর্যায়ে উন্নীত হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ সম্পর্কিত নীতিমালা শিথিল করছে। পাসপোর্টের মেয়াদ যতদিন ততদিনের জন্য প্রাপ্য সমুদয় বৈদেশিক মুদ্রা একসঙ্গে ‘এনডোর্স’ করার বিধান করেছে। ব্যাংক খাতে টাকা গড়াগড়ি করছে। চারদিকে শুধু আমানত আর আমানত।

মানুষ বিনিয়োগের আর কোনো পথ না পেয়ে ব্যাংকেই ছুটছে। এই সুযোগে একশ্রেণির ব্যাংক আমানতের ওপর সুদের হার ৬ শতাংশের স্থলে ২-৩ শতাংশে কমিয়ে আনে। বাজারে এর বিরূপ সংকেত যায়। সঞ্চয়কারীদের কাছে পৌঁছে খারাপ সংবাদ। সরকার ও কেন্দ্রীয় ব্যাংক তড়িঘড়ি পদপে নেয়। বলে দেওয়া হয়, ৬ শতাংশের নিচে আমানতের ওপর সুদের হার হবে না। তবু দেখা যাচ্ছে, কোনো কোনো ব্যাংক ত্রৈমাসিক আমানতের ওপর মাত্র ৫ শতাংশ সুদ দিচ্ছে। এমনকি সরকারি ব্যাংকও তাই। অথচ মানুষ এখন ত্রৈমাসিক আমানতই বেশি রাখে।

ব্যাংক ঋণ দেওয়ার কোনো জায়গা পাচ্ছে না। অথচ সবাই জানে অতিুদ্র, ুদ্র, ছোট ও মাঝারি শিল্প কোনো ঋণ পাচ্ছে না। কৃষি খাতে কোনো ঋণ ও বিনিয়োগ নেই। এ খাতের উৎপাদনশীলতা নি¤œমুখী। ব্যাংক খাতে কর্মীদের চাকরি যাচ্ছে। এর অর্থ, বাজারে ক্রয়মতা হ্রাস পাবে। আবার খবর আসছে, ঋণগ্রহীতাদের একটা অংশ বলছে, তারা কোনো সুদ দিতে পারবেন না। ‘মাইশা গ্রæপ’ নামে একটি গ্রæপ আছে, যার রয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।

মালিকের মৃত্যুর পর তার স্ত্রী এ গ্রæপের হাল ধরে ব্যাংকগুলোকে জানিয়েছেন, তিনি কোনো সুদ দিতে পারবেন না। অথচ তাদের কাছে ব্যাংকের পাওনা ৩ হাজার কোটি টাকা। প্রচুর আমানতের বিপরীতে ব্যাংকে ঋণের েেত্র এই এক নতুন ধারা সূচিত হচ্ছে। আগে পুনঃতফশিল চাইত বড় বড় গ্রাহকরা, এখন তারা সুদই দিতে চায় না। বলে রাখা দরকার, বড় বড় গ্রাহকের একটা ক্রমবর্ধিষ্ণু অংশ ধীরে ধীরে ব্যবসা বন্ধ করে দিচ্ছে অথবা ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা বিদেশের স্থায়ী বাসিন্দা হচ্ছে।

এদিকে ব্যাংক নতুন বিনিয়োগের ত্রে পাচ্ছে না। বড় উদ্যোক্তা পাওয়া যাচ্ছে না, কিন্তু ছোট ছোট উদ্যোক্তার তো অভাব নেই। আমি ভুঁইফোঁড় ‘স্টার্টআপের’ কথা বলছি না, যারা বাজার থেকে হাজার হাজার কোটি টাকা অনলাইন ব্যবসার নামে লুট করে নিচ্ছে। তাদের প্রতারণার শিকার আমাদের মাননীয় বাণিজ্যমন্ত্রীও। আমি তেমন ব্যবসায়ীদের কথা বলছি না। ছোট ছোট উদ্যোক্তা-ব্যবসায়ী দেশে ৭০-৮০ লাখের কম নয়। তাদের দিকে নজর দিতে বাধা কোথায়?

এদিকে রেমিটেন্সের উল্লম্ফন মনে হয় বন্ধ হয়েছে। দুই-তিন মাস ধরে রেমিটেন্সের প্রবৃদ্ধির হার কম। আমদানি-রপ্তানি ব্যবসাও আগের পর্যায়ে আসেনি। মনে হয় এসবে গতি আসতে সময় লাগবে। গতি আসছে না বলেই বৈদেশিক মুদ্রা রিজার্ভে রেকর্ডের পর রেকর্ড। বিনিয়োগ বাড়লে, ব্যাংক ঋণ বাড়লে আমদানি বাড়ত, ডলার খরচ হতো। সেটি হচ্ছে না। রাজস্বের গতিও ফিরে আসছে না। স্বাভাবিক প্রবৃদ্ধি মোটামুটি আছে, কিন্তু সরকার যে গতিতে রাজস্ব বৃদ্ধি চায়, তা হচ্ছে না।

ইতোমধ্যে নভেম্বরে চলে এসেছে কর প্রদানের শেষসীমা। এর মধ্যেই কর রিটার্ন দিতে হবে, বকেয়া কর পরিশোধ করতে হবে। করদাতাদের পকেট থেকে টাকা চলে যাবে সরকারের হাতে। এই সামগ্রিক বিষয়টিতে কোথাও যেন সমন্বয়ের অভাব আছে। মুদ্রানীতি, বাণিজ্যনীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয়ের জন্য একটি শক্তিশালী ‘কোর্ডিনেশন কাউন্সিল’ আছে, যার প্রধান মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

তিনি একবার বলেছিলেন, যতদূর মনে পড়ে, অর্থনীতি নিয়ন্ত্রিত হবে মুদ্রানীতি দ্বারা নয়, নিয়ন্ত্রিত হবে রাজস্বনীতি ও বাণিজ্যনীতি দ্বারা। জানি না এ কাজ তিনি শুরু করেছেন কিনা। কারণ মুদ্রানীতির ‘নড়াচড়া’ই বেশি ল করছি আমরা। সে যাই হোক, সমন্বয় জরুরি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ অতিরিক্ত, আমানত অতিরিক্ত, রেমিটেন্সে টান, বিনিয়োগে স্থবিরতা, চাকরিহীন প্রবৃদ্ধি, বৈষম্য বৃদ্ধি, বৈদেশিক ঋণ বৃদ্ধি, প্রয়োজনের বাইরে প্রকল্প গ্রহণ ইত্যাদি পরিলতি হচ্ছে ‘হাই গ্রোথের’ পাশাপাশি। সবকিছুর মধ্যে একটা সামঞ্জস্য দরকার। আমাদের হাই গ্রোথ দরকার, দরকার সমতাভিত্তিক সমাজও, যা ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন।

শেয়ারবাজারে চলছে উল্লম্ফন। দেখা যাচ্ছে, এখানে উল্লম্ফন খারাপ শেয়ারের মূল্যে। অথচ বাজারে নতুন কোনো শেয়ার নেই। কারা শেয়ার বেচা-কেনা করে শেয়ারের দাম এত উঁচুতে নিচ্ছে, তাও কেউ জানে না। শেয়ারবাজার থেকে কোনো পুঁজিও বাজারে আসছে না। পুরোনো শেয়ারের হাতবদল মাত্র। এরও সমন্বয় দরকার। দরকার অর্থনীতির অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শেয়ারবাজার। অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হবে। পুরোনো ধারণার রদবদল করার এখনই সময়।

১০-১৫ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অর্থমন্ত্রী মহোদয় নতুন পথের সন্ধান দেবেন কিনা, তার অপো আমাদের সবারই। তার সামনে বিশাল চ্যালেঞ্জ আসছে বড় বড় ঋণ গ্রহীতাদের কাছ থেকে। প্রণোদনা দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। এখন ফল পাওয়ার সময়। ঘুরে দাঁড়াতে হলে তা হতেই হবে। কিন্তু অবস্থাদৃষ্টিতে আশ্বস্ত হওয়া কঠিন।

একের পর এক কোম্পানি/গ্রæপ (নাম বলছি না, এসব কাগজে ছাপা হচ্ছে প্রতিদিন) যদি বসে যায়, তাহলে এগুলো বিক্রি করেও কোনো টাকা পাওয়া যাবে না। ভারতের উদাহরণ এখানে স্মরণীয়। বকেয়াও আদায় হবে না। ছেলেমেয়েরা দায়িত্ব নেবে না। এ অবস্থায় ঘুরে দাঁড়ানোর সংগ্রামে এ বিষয়টি মনে রেখে এগোতে হবে।

শরৎ, হেমন্ত ও শীতকালের নতুন ধান-পাট ওঠা, পূজা-পার্বণ, উৎসব, মেলা, গ্রামীণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর যে লণ দেখা যাচ্ছে, করোনা সংক্রমণে যে অধোগতি ল করা যাচ্ছে, তাতে আমাদের করণীয় হতে হবে বেশ কয়েকটি। এর মধ্যে প্রণোদনার কাজ চলছে। একে আরও জোরদার করতে হবে, স¤প্রসারিত করতে হবে, বাস্তবমুখী করতে হবে।

এসব হচ্ছে অধিকাংশ েেত্রই জোগানের দিক। কিন্তু যে দিকটি উপেতি থাকছে সেটি হচ্ছে চাহিদার দিক। একটি উদাহরণই যথেষ্ট। ২৭ সেপ্টেম্বর এক ভদ্রলোক রাস্তায় তার মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেন। মনস্তত্ত¡বিদরা তাকে পাগল বলতে পারেন। কিন্তু বাস্তব সম্পূর্ণ ভিন্ন। ভদ্রলোক দেখা যাচ্ছে ব্যবসা করতেন। ভালোই চলছিল তার ব্যবসা। করোনা তার সর্বনাশ ঘটায়। ব্যবসা বন্ধ হয়। তিনি হন লোকসানি ব্যবসায়ী।

উপায়ান্তর না দেখে মোটরসাইকেল কেনেন ‘রাইড শেয়ারিং’ করবেন বলে। ১০০ টাকা রোজগার করে ফড়িয়া ‘অ্যাপ কোম্পানি’কে তিনি ২০ টাকা দিতে রাজি নন। বড় কষ্টের টাকা। তাই বিনা অ্যাপে তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। পুলিশের আইন বলে কথা! বারবার মামলা খাচ্ছেন তিনি। এবার পুলিশকে বললেন সাইকেলের কাগজপত্র ফেরত দিতে। পুলিশ দিচ্ছিল না। রাগে-ােভে-দুঃখে তিনি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেন। এর ছবি মিডিয়ায় প্রচারিত হয়েছে।

এ ঘটনা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বাঁচার পথ কী? রোজগারের পথ কী? এই করোনা মহামারির মধ্যেও শত শত ব্যাংকারের চাকরি গেছে। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংককে তাদের চাকরি ফিরিয়ে দিতে বলেছে। হাজার হাজার গার্মেন্ট কর্মীর চাকরি গেছে। ব্যবসাচ্যুতি, চাকরিচ্যুতি, বেকারত্ব ইত্যাদি মানুষের রোজগার কেড়ে নিয়েছে। সরকারের রাজস্বনীতিও মানুষের, মধ্যবিত্তের রোজগার কেড়ে নিচ্ছে।

সর্বশেষ ঘটনা সঞ্চয়পত্রের সুদ। সুদ কমানো হয়েছে। ১৫ বা ২০ অথবা ৪০ লাখ টাকা কী এমন টাকা? পাকিস্তান আমলে এ পরিমাণ টাকা মানে ‘লাখপতি’, বিশাল ব্যাপার। এখন এ টাকা দিয়ে বহু উপজেলা সদরে এক কাঠা জমিও পাওয়া যায় না। ঢাকা শহরের কথা বাদ। পঞ্চাশ পয়সা-এক টাকার ইলিশের দাম এক হাজার টাকা। ১০০ টাকার স্বর্ণের দাম ৫০-৬০ হাজার টাকা। দশ পয়সা হালি সবরি কলার দাম ৪০ টাকা।

এখন বলুন, এই বাজারে ২০-৩০-৪০ লাখ টাকা কত টাকা? অথচ অর্থ মন্ত্রণালয় একে ভিত্তি ধরে ধনী-গরিব চিহ্নিত করে সুদের হার কমিয়েছে সঞ্চয়পত্রের ওপর, যা মধ্যবিত্তের বাঁচার উপায়। পাশাপাশি কি সরকারি কর্মচারীদের ‘প্রভিডেন্ট ফান্ড’র ওপর সুদ কমানো হয়েছে? এটা জানা নেই। ফলাফল- চাহিদা হ্রাস, ক্রয়মতা হ্রাস, ভোগ হ্রাস। তাহলে বাজার হবে কীভাবে? জোগান আছে, ক্রেতা নেই। এ জায়গাটায় ভাববার আছে।

মধ্যবিত্তকে নিঃশেষ করে পরিণামে কারও লাভ নেই। শুধু বিদেশে তৈরি পোশাক বিক্রি করে চিরদিন চলবে না। চীন এর উদাহরণ। তারা অভ্যন্তরীণ বাজারের দিকে নজর দিয়েছে। ভোগের ওপর ট্যাক্স, আয়ের ওপর ট্যাক্স- তা কী করে হয়? অথচ তা হচ্ছে, মানুষের ক্রয়মতা হ্রাস পাচ্ছে। অর্থমন্ত্রী মহোদয় বিষয়টি দেখবেন আশা করি।

ড. আর এম দেবনাথ : অর্থনীতি বিশ্লেষক; সাবেক শিক, ঢাকা বিশ্ববিদ্যালয়

খোকসায় পূজা উৎযাপন কমিটির সাথে মত বিনিময় সভা

0

ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সার্বাজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনাতনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসাহাক আলী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আশিকুর রহমান ও ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বাবলু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুধাংশু কুমার বিশ্বাস, খোকসা কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি অধ্যাপক সুপ্রভাত মালাকার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন।

উল্লেখ্য, বিগত বছর উপজেলায় ৫৯টি মন্দিরে সার্বজনীন দূর্গা পুজা অনুষ্ঠিত হয়েছিল। তবে এবছ পূজা মন্দির ও পূজার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬৩ টিতে দাড়িয়েছে।

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হচ্ছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় খুব শীঘ্রই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হচ্ছে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে এখনো টুরিষ্ট ভিসা চালু হয়নি। তবে টুরিষ্ট ভিসা চালু হওয়ার পর পরই কুষ্টিয়াসহ আশেপাশের অন্তত পাঁচ জেলার মানুষের চাহিদা ও সুবিধার্থে এখানে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হবে।

বুধবার সকালে স্থানীয় রেষ্টুরেন্টের হলরুমে মত বিনিময়কালে ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী এক মতবিনিময় কালে একথা বলেন।

সহকারী হাই কমিশনার সঞ্জীব ভাটী বলেন, ভারত-বাংলাদেশ বন্ধুপ্রতীম প্রতিবেশী রাষ্ট্র। দুদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজমান এবং ব্যবসা-বাণিজ্য প্রসারসহ সাহিত্য-সংস্কৃতিতে ঐতিহ্যগতভাবে মিল যথেষ্ট। এর আগে তিনি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহে কুঠিবাড়িতে ভারতীয় অর্থায়নে নির্মিত আধুনিক কমপ্লেক্সসহ অন্যান্য অবকাঠামো এবং মেহেরপুর জেলার মুজিবনগরে স্থলবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেন।

মত বিনিময়কালে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী শ্রী অজয় সুরেকা, দৈনিক ইত্তেফাকের কুষ্টিয়া প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, কালের কন্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিক প্রমুখ উপস্থিত ছিলেন।

খোকসায় পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় দূর্গাপূজা উদযাপন কমিটির প্রধানদের সাথে পুলিশ মতবিনিময় সভা করেছে।

মঙ্গলবার থানা কম্পাউন্ডারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল ইসলাম।

আলোচনায় অংশ নেন ওসি (তদন্ত) মামুনুর রশিদ, কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুধাংশ কুমার বিশ্বাস মধাব প্রমুখ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আশিকুর রহমান।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধাংশু বিশ্বাস মধাব মতবিনিয় সভাশেষে দ্রোহ প্রতিবেদকের সাথে ফোন আলাপে জানান, পুলিশ আয়োজিত মতবিনিম সভা যথেষ্ট প্রানবন্ত হয়েছে। সব মন্দিরে নিজস্ব ব্যবস্থাপনায় সিসি ক্যামেরা স্থাপন ও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, বিগত বছর উপজেলায় ৫৯টি মন্দিরে সার্বজনীন দূর্গা পুজা অনুষ্ঠিত হয়েছিল। তবে এবছ পূজা মন্দির ও পূজার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬৩ টিতে দাড়িয়েছে।

ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে শহরের প্রেরণা একাত্তর চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্কাউটস ভবনে গিয়ে শেষ হয়। পরে স্কাউটস ভবনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মুহঃ আব্দুল মমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন। অন্যানদের মধ্যে কত্বব্য রাখেন শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন, সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্যামল কুমার রায়, সদস্য মনিরুজ্জামান, জেলা শাখার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম, শৈলকুপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ করিম প্রমুখ।

হত্যা মামলায় চুয়াডাঙ্গার ২ জনের ফাঁসি কার্যকর

0
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দুই বান্ধবী ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত দুই আসামির ফাঁসি কার্যকর হয়েছে।

সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে যশোর কেন্দ্রীয় কারাগারে এ ফাঁসির রায় কার্যকর করা হয়।

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলার খাসকররা ইউনিয়নের রায়ল্মীপুর গ্রামের আজিজুল ওরফে আজিদ ওরফে আজিজ (৫০) ও মিন্টু ওরফে কালু (৫০)। ফাঁসি কার্যকর করার আগে আসামিদের শেষ ইচ্ছা অনুযায়ী পরিবারের লোকদের সঙ্গে সাাৎ ও পছন্দের খাবারও খাওয়ানো হয়।

জানা গেছে, ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর আলমডাঙ্গা থানার জোড়গাছা গ্রামের কমেলা খাতুন ও তার বান্ধবী ফিঙ্গে বেগমকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রাখা হয় রায়ল্মীপুর মাঠে। এ ঘটনায় খুনের পরদিন নিহত কমেলা খাতুনের মেয়ে নারগিস বেগম আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দন্ডপ্রাপ্ত আজিদ ওরফে আজিজ ও মিন্টু ওরফে কালুসহ চারজনকে আসামি করা হয়। অপর দুজন হলেন একই গ্রামের সুজন ও মহি। মামলা বিচারাধীন অবস্থায় আসামি মহি মারা যান।

২০০৭ সালের ২৬ জুলাই চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সুজন, আজিজ ও মিন্টুকে মৃত্যুদন্ডের রায় দেন। এরপর আসামিপক্ষ হাইকোর্টে আপিল করে। চলতি বছরের ২৪ ফেব্রæয়ারিতে আপিল বিভাগ দুই আসামির রায় বহাল রাখেন এবং আরেক আসামি সুজনকে খালাস দেন। ২০ জুলাই যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান সুজন।

চলতি বছরের ২৭ জুলাই তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিার আবেদন করেন। আবেদন নামঞ্জুর সংক্রান্ত চিঠি গত ৮ সেপ্টেম্বর যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপকে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ফাঁসির রায় কার্যকরের দিন নির্ধারণ করে কারা কর্তৃপ।

২০০৭ সালের ১০ আগস্ট চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে মৃত্যুদন্ড প্রাপ্ত এই দুই আসামিকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এতদিন এখানেই বন্দি আছেন তারা।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...