আফগানিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণে নিহত ৫০

0
246

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার জুমার নামাজের সময় মসজিদটির ভিতরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় ঘটনাটি নিশ্চিত করে বলেন, শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে হতাহতের খবর পাওয়া গেছে। তবে বিস্ফোরণের ঘটনা তদন্তে একটি বিশেষ টিম ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানান তিনি।

হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

Share this news as a Photo Card